ঢাকা ৬ আষাঢ় ১৪৩৩, শনিবার, ২০ জুন ২০২৬
ঢাকা ৬ আষাঢ় ১৪৩৩, শনিবার, ২০ জুন ২০২৬
সর্বশেষ
সিলেটে মাজারে মদ-গাঁজার আসর বন্ধে কঠোর নির্দেশ ডিসি সারওয়ারের যুক্তরাজ্যে ৩৫ ডিগ্রি সেলসিয়াস তাপপ্রবাহের আশঙ্কা, জারি অ্যাম্বার সতর্কতা সংযুক্ত আরব আমিরাতে শিয়া মুসলিম হওয়ায় চাকরিচ্যুত হচ্ছেন প্রবাসীরা, জব্দ হচ্ছে ব্যাংক হিসাব বার্কিং অ্যান্ড ড্যাগেনহাম কাউন্সিলের ১২০ কোটি পাউন্ড ঋণ, উন্নয়ন প্রকল্পেই ক্ষতি ১ কোটি পাউন্ড সিলেটে হামে আরও ২ শিশুর মৃত্যু, হাসপাতালে ২৬১, মোট মৃত্যু ৭২ সুইস ব্যাংকে বাংলাদেশিদের আমানত ৪১% বেড়েছে: কীভাবে বাড়ল, এখন কারা জমাচ্ছে? রাউজানে প্রকাশ্যে যুবদল নেতা হত্যা : প্রকাশ্যে অস্ত্রধারীরাও ধরা পড়ছে না গোল্ডেন ভিসা পেলেও চাকরি ছাড়তে হবে না, জানাল ইউএই ইউএইতে ১৫ বছরের নিচে শিশুদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট নিষিদ্ধ বাংলাদেশিসহ বিদেশি কর্মীদের জন্য সৌদির নতুন ভিসা কড়াকড়ি রোনালদো কি পর্তুগালের বোঝা হয়ে উঠছেন? গণমাধ্যম ও বিনোদনে অভিবাসনপন্থী প্রচারে কোটি পাউন্ড ব্যয়, দাবি টেলিগ্রাফের ‘আজকে সংসদ নাই? সংসদে যান’- সিলেটে পৌঁছে এমপিদের বললেন প্রধানমন্ত্রী রোনালদোর যে দুই রেকর্ড ভাঙলেন মেসি নেইমার ফিরলেন অনুশীলনে: ব্রাজিল শিবিরে স্বস্তির হাওয়া মেসির জাদুকরী হ্যাটট্রিকে আর্জেন্টিনার উড়ন্ত শুরু জুলাই গণঅভ্যুত্থানে ভূমিকা: দুই বছর পর জাবির ১২ শিক্ষককে শাস্তি দিল্লি বিমানবন্দরের অভিজ্ঞতা নিয়ে মুখ খুললেন ডা. জাহেদ উর রহমান ইরান-মার্কিন শান্তি চুক্তি নিয়ে অস্বস্তিতে ইসরায়েল, ট্রাম্প-নেতানিয়াহু সম্পর্কে টানাপোড়েন ব্রাজিলের দুঃসংবাদ: গ্রুপ পর্বে খেলতে পারছেন না নেইমার, অনিশ্চয়তা বাড়ছে বিশ্বকাপ ঘিরেও বিদেশি দক্ষ কর্মীদের জন্য যুক্তরাজ্যের নতুন ভিসা সহায়তা, মিলবে ৫ হাজার পাউন্ড পর্যন্ত প্রধানমন্ত্রীর উপদেষ্টার দিল্লিতে প্রবেশে বাধা: কী পদক্ষেপ নেবে বাংলাদেশ কেমন খেলল ব্রাজিল : মরক্কোর কাছে হোঁচট, ড্র দিয়ে বিশ্বকাপ মিশন শুরু ট্রাম্পের দাবি আজই চুক্তি সই, ইরানের ভিন্ন সুর আর্জেন্টিনার খেলা কখন, কবে, কার সঙ্গে—পূর্ণ সূচি ও সম্ভাব্য পথচিত্র ব্রাজিলের খেলা কখন, কবে, কার সঙ্গে—পূর্ণ সূচি ও সম্ভাব্য পথচিত্র মারা গেছেন পপ আর্টের কিংবদন্তি ব্রিটিশ চিত্রশিল্পী ডেভিড হকনি টরন্টো বাংলা পাড়া টুর্নামেন্ট: টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বিয়ানীবাজার বিশ্বকাপ ফুটবল ২০২৬ : কোন ম্যাচ কখন ,কোথায় অনুষ্ঠিত হবে? ৩০ বছর পর সালমান শাহর দেহাবশেষ তোলার আদেশ

সিলেটে মাজারে মদ-গাঁজার আসর বন্ধে কঠোর নির্দেশ ডিসি সারওয়ারের

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২০ জুন ২০২৬, ০২:৫০ এএম

সিলেটে মাজারে মদ-গাঁজার আসর বন্ধে কঠোর নির্দেশ ডিসি সারওয়ারের

সিলেটের হযরত শাহজালাল (রহ.) হযরত শাহপরান (রহ.) মাজারে দান ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিত করা, মাজারকেন্দ্রিক উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন এবং মাদক অনৈতিক কর্মকাণ্ড বন্ধে কঠোর নির্দেশনা দিয়েছেন জেলা প্রশাসক (ডিসি) মো. সারওয়ার আলম।

লক্ষ্যে মাজারে নতুন দানবাক্স চালু, দানের ঐতিহ্যবাহী ডেগ সিলগালা এবং সমন্বিত মাস্টারপ্ল্যান প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে। তবে এসব পদক্ষেপকে কেন্দ্র করে মাজারের একাংশ ভক্ত অনুসারীদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে।

গত শুক্রবার (১৯ জুন) জুমার নামাজের পূর্বে হযরত শাহপরান (রহ.) মাজার মসজিদে বক্তব্যকালে জেলা প্রশাসক এসব কথা বলেন। এর আগে হযরত শাহজালাল (রহ.) মাজারে নতুন দানবাক্স স্থাপন এবং দানের জন্য ব্যবহৃত ঐতিহাসিক তিনটি ডেগ সিলগালা করে জেলা প্রশাসন।

ডিসি সারওয়ার আলম বলেন, ওলি-আউলিয়াদের স্মৃতিবিজড়িত এই ধর্মীয় স্থানগুলোকে আরও সুশৃঙ্খল আধুনিকভাবে গড়ে তুলতে দীর্ঘমেয়াদি পরিকল্পনা প্রয়োজন। লক্ষ্যে মাজার মসজিদকেন্দ্রিক একটি সমন্বিত মাস্টারপ্ল্যান প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান তিনি।

তিনি বলেন, মেডিকেল সেন্টার, নারীদের নামাজের ব্যবস্থা নিরাপত্তা জোরদারসহ দর্শনার্থীদের প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করে মাজারগুলোকে আরও সুন্দর সেবাবান্ধব করে গড়ে তোলা হবে।

দান ব্যবস্থাপনা প্রসঙ্গে জেলা প্রশাসক বলেন, মানুষ চায় তাদের দেওয়া অর্থ স্বচ্ছভাবে ব্যয় হোক। দানের অর্থের হিসাব ব্যবহারে জবাবদিহিতা নিশ্চিত করা গেলে মানুষের আস্থা আরও বাড়বে। হাতে হাতে দান সংগ্রহের পরিবর্তে দানবাক্স ব্যবস্থাকে গুরুত্ব দেওয়া হচ্ছে, যাতে আর্থিক স্বচ্ছতা নিশ্চিত করা সহজ হয়। তিনি স্পষ্ট করে বলেন, মাজারের আয়ের অর্থ সরকার গ্রহণ করবে না, বরং তা মাজার জনকল্যাণমূলক কাজে ব্যয় করা হবে।

মাজারে মাদক সেবন অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগের বিষয়ে কঠোর অবস্থান ব্যক্ত করে ডিসি বলেন, মাজারের মতো পবিত্র স্থানে মদ-গাঁজা বা অন্য কোনো মাদকের আসর বসতে দেওয়া হবে না। তিনি বলেন, প্রায়ই অভিযোগ পাওয়া যায় যে কোনো কোনো মাজারে মদ বা গাঁজা সেবন করা হচ্ছে, যা আইনত অপরাধ। তার চেয়েও উদ্বেগজনক বিষয়, পবিত্র স্থানে বসেই ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড চলছে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

তিনি আরও জানান, মাজারকেন্দ্রিক অপরাধ অনৈতিক কর্মকাণ্ড প্রতিরোধে গোয়েন্দা নজরদারি বাড়ানো হবে এবং জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ডিসি সারওয়ার আলম বলেন, মাজারগুলোতে এমন পরিবেশ নিশ্চিত করতে চান, যেখানে মানুষ এসে আধ্যাত্মিক প্রশান্তি পবিত্রতার অনুভূতি লাভ করবেন।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার (১৮ জুন) হযরত শাহজালাল (রহ.) মাজারে নতুন দানবাক্স স্থাপন এবং দানের ঐতিহাসিক তিনটি ডেগ সিলগালা করার পর বিষয়টি নিয়ে মাজারের একাংশ ভক্ত খাদেমদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়।