ঢাকা ১১ ভাদ্র ১৪৩৩, বুধবার, ২৬ আগস্ট ২০২৬
ঢাকা ১১ ভাদ্র ১৪৩৩, বুধবার, ২৬ আগস্ট ২০২৬
সর্বশেষ
প্রবাসীদের ওয়ার্ক পারমিট নিয়ে নতুন নিয়ম চালু করেছে ওমান কারাভোগ শেষে ২৮ বাংলাদেশিকে ফেরত পাঠালো মালয়েশিয়া ২ লাখ আশ্রয়প্রার্থীর ভিসা বাতিল করবে ট্রাম্প প্রশাসন লন্ডনে বাংলাদেশের নতুন হাইকমিশনার আব্দুল মুহিত দক্ষিণ কোরিয়ায় ভাষার পরীক্ষা ছাড়াই মিলবে ভিসা জানুয়ারি থেকে ঢাকা-নিউইয়র্ক বিমানের সরাসরি ফ্লাইট,  মধ্যপ্রাচ্যে বাড়ছে না বিদেশে কর্মী পাঠানোয় বড় ধাক্কা, ৬ মাসে কমেছে ৩৯%, এখনো সৌদি আরবনির্ভর কাকরদিয়া-তেরাদল উচ্চ বিদ্যালয়ের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী লন্ডনে নিউইয়র্কে রেস্তোরাঁয় গুলিতে বাংলাদেশি নিহত, আহত আরেকজন ছয় মাসের মাথায় মন্ত্রিসভায় রদবদল, কী ইঙ্গিত দিচ্ছে সরকার? কুয়েতে বিশেষ ভিসা সুবিধা বন্ধ, ফিরছে স্বাভাবিক নিয়মে মালয়েশিয়ায় কর্মী পাঠাতে পারবে বাংলাদেশের ২৫ এজেন্সি কুয়েতে ভিজিট ভিসা থেকে ওয়ার্ক পারমিট, দূতাবাসের সতর্কতা মালয়েশিয়ায় অভিযানে আরও ৮৭ বাংলাদেশি আটক কলকাতায় আগুনে কুষ্টিয়ার সাংবাদিক পরিবারের সবার মৃত্যু বিয়ে ভাঙা সেই প্রবাসীর ফের বিয়ে, পাতে পেলেন আস্ত খাসি কাতারে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী, কর্মসংস্থান নিয়ে আলোচনা ৪ দেশে বসবাসরত প্রবাসীদের সতর্ক বার্তা পূর্ব লন্ডনে গাড়ির ভেতর বাংলাদেশিকে গুলি করে হত্যা নারী বাস সার্ভিস বারবার ব্যর্থ কেন, কী বলছে বিশ্লেষণ ঢাকায় চালু নারী পরিচালিত পিংক বাস সার্ভিস, চালকও নারী ঘোড়ার গাড়িতে শিক্ষকের রাজকীয় বিদায় লিবিয়ার বন্দিশালা থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি সফরের আমন্ত্রণ ক্রাউন প্রিন্সের মালয়েশিয়ায় এক দিনে ২৪ বাংলাদেশি অভিবাসী আটক লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে নিখোঁজ ৭ জন সুনামগঞ্জের গ্রিসের পথে ভয়াবহ বিপদ, ভূমধ্যসাগরে ১০ দিন ভাসার পর ২৯ বাংলাদেশি উদ্ধার ওমরাহ ভিসায় নতুন নিয়ম, প্রতিবার প্যাকেজ ও নুসুক অনুমতি বাধ্যতামূলক লিবিয়া থেকে যাত্রা, ভূমধ্যসাগরে ৯ দিন পর ১১ বাংলাদেশির মৃত্যু ফ্রান্সের কর বিভাগে সাইবার হামলা, ৬ লাখের বেশি করদাতার তথ্য চুরি

ইউএইতে ১৫ বছরের নিচে শিশুদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট নিষিদ্ধ

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৮ জুন ২০২৬, ০৭:১৬ পিএম

ইউএইতে ১৫ বছরের নিচে শিশুদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট নিষিদ্ধ

সংযুক্ত আরব আমিরাত (ইউএই) সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের জন্য নতুন ন্যূনতম বয়সসীমা নির্ধারণ করেছে। নতুন আইনে ১৫ বছরের কম বয়সী শিশুদের ব্যক্তিগত সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্ট তৈরি ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। একই সঙ্গে তাদের এসব প্ল্যাটফর্মের পূর্ণ সুবিধা ব্যবহারের ওপরও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

নতুন বিধান অনুযায়ী, সামাজিক যোগাযোগমাধ্যম কোম্পানিগুলোকে ১৫ বছরের কম বয়সী ব্যবহারকারীদের অ্যাকাউন্ট সক্রিয়ভাবে পর্যবেক্ষণ করতে হবে। কোনো শিশু ধরনের অ্যাকাউন্ট ব্যবহার করলে তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট অ্যাকাউন্ট স্থগিত বা বন্ধ করতে হবে।

তবে ১৫ থেকে ১৬ বছর বয়সী কিশোর-কিশোরীরা নির্দিষ্ট শর্তে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করতে পারবে। তাদের অ্যাকাউন্টে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা সুরক্ষামূলক নিয়ন্ত্রণ ব্যবস্থা থাকবে।

বয়স যাচাইয়ে থাকবে কৃত্রিম বুদ্ধিমত্তা

এতদিন বেশিরভাগ প্ল্যাটফর্মে ব্যবহারকারীরা নিজেরাই বয়স উল্লেখ করতেন। নতুন নিয়মে এই পদ্ধতিকে আর নির্ভরযোগ্য হিসেবে গণ্য করা হবে না।

সামাজিক যোগাযোগমাধ্যম কোম্পানিগুলোকে এখন শিশুদের বয়স যাচাইয়ে ডিজিটাল পরিচয় নিশ্চিত করার প্রযুক্তি ব্যবহার করতে হবে। জন্য কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) বায়োমেট্রিক প্রযুক্তি বা শিশু ডিজিটাল সেফটি কাউন্সিল অনুমোদিত অন্যান্য পদ্ধতি ব্যবহার করা হবে।

শিশুদের তথ্যের সুরক্ষা

নতুন আইনে শিশুদের ব্যক্তিগত তথ্যের সর্বোচ্চ সুরক্ষা নিশ্চিত করার কথা বলা হয়েছে। প্রয়োজনের অতিরিক্ত তথ্য সংগ্রহ করা যাবে না এবং সংগৃহীত তথ্য নির্দিষ্ট সময়ের বেশি সংরক্ষণ করা যাবে না।

ছাড়া শিশুদের ব্যক্তিগত তথ্য ট্র্যাকিং, আচরণগত বিশ্লেষণ বা ব্যক্তিকেন্দ্রিক বিজ্ঞাপনের জন্য ব্যবহার করা যাবে না।

অভিভাবকের সম্মতিতেও মিলবে না ছাড়

কোনো অভিভাবক সন্তানকে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের অনুমতি দিলেও তা আইনের ব্যতিক্রম হিসেবে বিবেচিত হবে না।

তবে ১৫ থেকে ১৬ বছর বয়সী সন্তানদের অ্যাকাউন্টের কিছু সেটিংস নিয়ন্ত্রণ করার সুযোগ পাবেন অভিভাবকরা। যদিও প্ল্যাটফর্ম নির্ধারিত নিরাপত্তা সীমাবদ্ধতা পরিবর্তন করতে পারবেন না তারা।

আইন বাস্তবায়নে কড়া নজরদারি

ইউএইর ন্যাশনাল মিডিয়া অথরিটি (NMA) এবং টেলিকমিউনিকেশনস অ্যান্ড ডিজিটাল গভর্নমেন্ট রেগুলেটরি অথরিটি (TDRA) নতুন আইনের বাস্তবায়ন তদারকি করবে।

নিয়ম না মানলে সংশ্লিষ্ট প্ল্যাটফর্মকে সতর্কবার্তা দেওয়া, আংশিক বা সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া এবং প্রশাসনিক জরিমানা আরোপের ক্ষমতা থাকবে কর্তৃপক্ষের।

বিশেষজ্ঞদের মতে, শিশুদের অনলাইন নিরাপত্তা নিশ্চিত করতে ইউএইর এই উদ্যোগ বিশ্বব্যাপী ডিজিটাল সুরক্ষা নীতিতে নতুন দৃষ্টান্ত স্থাপন করতে পারে।

তথ্যসূত্র: খালিজ টাইমসের প্রতিবেদন অবলম্বনে, ১৮ জুন ২০২৬।