ঢাকা ৩ আষাঢ় ১৪৩৩, বুধবার, ১৭ জুন ২০২৬
ঢাকা ৩ আষাঢ় ১৪৩৩, বুধবার, ১৭ জুন ২০২৬
সর্বশেষ
নেইমার ফিরলেন অনুশীলনে: ব্রাজিল শিবিরে স্বস্তির হাওয়া মেসির জাদুকরী হ্যাটট্রিকে আর্জেন্টিনার উড়ন্ত শুরু জুলাই গণঅভ্যুত্থানে ভূমিকা: দুই বছর পর জাবির ১২ শিক্ষককে শাস্তি দিল্লি বিমানবন্দরের অভিজ্ঞতা নিয়ে মুখ খুললেন ডা. জাহেদ উর রহমান ইরান-মার্কিন শান্তি চুক্তি নিয়ে অস্বস্তিতে ইসরায়েল, ট্রাম্প-নেতানিয়াহু সম্পর্কে টানাপোড়েন ব্রাজিলের দুঃসংবাদ: গ্রুপ পর্বে খেলতে পারছেন না নেইমার, অনিশ্চয়তা বাড়ছে বিশ্বকাপ ঘিরেও বিদেশি দক্ষ কর্মীদের জন্য যুক্তরাজ্যের নতুন ভিসা সহায়তা, মিলবে ৫ হাজার পাউন্ড পর্যন্ত প্রধানমন্ত্রীর উপদেষ্টার দিল্লিতে প্রবেশে বাধা: কী পদক্ষেপ নেবে বাংলাদেশ কেমন খেলল ব্রাজিল : মরক্কোর কাছে হোঁচট, ড্র দিয়ে বিশ্বকাপ মিশন শুরু ট্রাম্পের দাবি আজই চুক্তি সই, ইরানের ভিন্ন সুর আর্জেন্টিনার খেলা কখন, কবে, কার সঙ্গে—পূর্ণ সূচি ও সম্ভাব্য পথচিত্র ব্রাজিলের খেলা কখন, কবে, কার সঙ্গে—পূর্ণ সূচি ও সম্ভাব্য পথচিত্র মারা গেছেন পপ আর্টের কিংবদন্তি ব্রিটিশ চিত্রশিল্পী ডেভিড হকনি টরন্টো বাংলা পাড়া টুর্নামেন্ট: টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বিয়ানীবাজার বিশ্বকাপ ফুটবল ২০২৬ : কোন ম্যাচ কখন ,কোথায় অনুষ্ঠিত হবে? ৩০ বছর পর সালমান শাহর দেহাবশেষ তোলার আদেশ হেলিকপ্টার হারিয়ে ইরানে মার্কিন হামলা, বাহরাইন ও জর্ডানে পাল্টা হামলা ইরানের আওয়ামী লীগ নেতাকর্মীরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন ইসরায়েলে ফের ক্ষেপণাস্ত্র হামলা: ইরানের সঙ্গে যুক্ত হলো হুতিরা বিশ্বকাপ ২০২৬: ফেভারিট কারা, চমক দেখাবে কোন দল? শুরু হচ্ছে ফুটবল বিশ্বকাপ : কোন দেশের খেলা কখন—জেনে নিন রামিসা ধর্ষণ-হত্যার ১৯ দিনের মাথায় সোহেল-স্বপ্না দম্পতির ফাঁসির রায় হোয়াইট হাউসের কাছে ফের গুলি, বন্দুকধারী নিহত ট্রাম্প কি ইরান যুদ্ধে হারছেন? হামে প্রতিদিন গড়ে ৭ শিশুর প্রাণহানি : রাজশাহী থেকে যেভাবে দেশজুড়ে ছড়াল লন্ডনে বাবু-রুপাসহ গ্রেপ্তার সাংবাদিকদের মুক্তির দাবি, অন্তর্বর্তী সরকারের নিন্দা যুক্তরাষ্ট্রের নতুন নিয়ম : গ্রিন কার্ড পেতে বিদেশিদের দেশে ফিরতে হবে হামে শিশু মৃত্যু বাড়ছেই: টিকার ঘাটতি নিয়ে ইউনিসেফের ৫ চিঠিতেও সতর্ক হয়নি ইউনূস সরকার শেখ হাসিনা সাক্ষাৎকার : গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার গর্ব নিয়ে দেশে ফিরব আ.লীগের ব্যাক করা নিয়ে মাহফুজের পোস্ট, যা লিখলেন

জাতিসংঘ দপ্তরের সামনে আওয়ামী লীগ-বিএনপির হট্টগোল, মারামারি  

প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর ২০২৫, ০৬:০২ পিএম

জাতিসংঘ দপ্তরের সামনে আওয়ামী লীগ-বিএনপির হট্টগোল, মারামারি  
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরের সামনে বিএনপি ও আওয়ামী লীগের মধ্যে হট্টগোলের ঘটনা ঘটেছে। নিউইয়র্ক সময় শুক্রবার (২৬ সেপ্টেম্বর) এ ঘটনা ঘটে। জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের ভাষণকে কেন্দ্র করে সেখানে বিএনপি ও আওয়ামী লীগের কর্মীরা জড়ো হন। জাতিসংঘ সদর দপ্তরের সামনে তিনটি বড় রাস্তার দুই পাশে অবস্থান নেয় বিএনপি ও আওয়ামী লীগ। তাঁদের মাঝামাঝি স্থানে চলছিল ইসরায়েলবিরোধী মিছিল। নিউইয়র্ক সিটি কর্তৃপক্ষ এভাবে কর্মসূচির অনুমতি দেয়। ভার্জিনিয়ায় বসবাসরত পঙ্কজ তালুকদার জানান, স্থানীয় সময় দুপুর ১২টার দিকে ভার্জিনিয়া স্টেট আওয়ামী লীগের সভাপতি জি আই রাসেল ছবি দেওয়া একটি ডাস্টবিন নিয়ে উপস্থিত হন। এ সময় বিএনপি, বাংলাদেশ জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যরা তাঁকে মারধর করেন। পরে তিনি ঘটনাস্থল ত্যাগ করেন। পরে নিউইয়র্ক পুলিশ ডিপার্টমেন্টের সদস্যরা আওয়ামী লীগের ওই নেতাকে সেখান থেকে সরিয়ে নেন। তবে এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা হয়নি। প্রায় এক ঘণ্টা পর যুক্তরাষ্ট্র বিএনপির কিছু নেতা-কর্মী তাঁদের দলের আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন খোকনকে ‘ভুয়া ভুয়া’ বলে হেনস্তা করেন এবং সেখান থেকে সরিয়ে দেন। এরপর পুলিশ এসে বিএনপি নেতা-কর্মীদের সেখান থেকে সরিয়ে দেয়। বেলা আড়াইটার দিকে জাতিসংঘ সদর দপ্তরের সামনে ছাত্রলীগের এক নেতাকে মারধরের ঘটনায় যুক্তরাষ্ট্র বিএনপির কর্মী রিয়াজ রহমান হোসাইনকে গ্রেপ্তার করে পুলিশ। মারধরের শিকার ছাত্রলীগ নেতার নাম হৃদয় মিয়া। মারামারি প্রসঙ্গে প্রবাসী সাংবাদিক শওগাত আলী সাগর লিখেছেন, জাতিসংঘে ড. ইউনূসের বক্তৃতা চলাকালে আওয়ামী লীগ বিক্ষোভ সমাবেশের কর্মসূচী দিয়েছিলো। আর বিএনপি দিয়েছিলো ‘শান্তি সমাবেশ’ এর কর্মসূচী। আচ্ছা বিএনপি কেন কর্মসূচী দিলো? জামায়াত কি দিয়েছিলো? এনসিপি সমর্থকরা? মিছিল শ্লোগানে আওয়ামী লীগ- বিএনপির চেহারাটা সবাই প্রত্যক্ষ করেছে। কিন্তু অপ্রীতিকর ঘটনাটা কিন্তু বিএনপিই ঘটালো। দুটি ভিডিওতে দেখা গেছে বিএনপি কর্মীরা আওয়ামী লীগ কর্মীদের উপর হামলা চালাচ্ছে। পুলিশ একজনকে গ্রেফতারও করেছে। ’শান্তি সমাবেশ’ ডেকে অশান্তির কাজটা কিন্তু বিএনপিই করলো! এতে তারা কী অর্জন করলো? তাদের আদৌ কোনো লাভ হলো কি? বিএনপি তো ক্ষমতায় নেই, তাহলে তারা সমাবেশ করতে গেলো কেন? আওয়ামী লীগ কর্মীদের পিটালোই বা কেন?