ঢাকা ১৭ বৈশাখ ১৪৩৩, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬
ঢাকা ১৭ বৈশাখ ১৪৩৩, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬
সর্বশেষ
ঢাকা বিশ্ববিদ্যালয়-‘আমরা নারী’ সমঝোতা : শিক্ষা-গবেষণায় কাজ করবে কাঁদছেন কৃষকরা, ১৬০০ খরচ করে ৬০০ টাকায় ধান বিক্রি রোমানিয়ায় অনিয়মিত বাংলাদেশিদের সুখবর ইতালিতে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল বাংলাদেশি কর্মীর বিএনপি–জামায়াত পাল্টাপাল্টি বক্তব্য: কেবলই রাজনীতি? ফজলুরের বক্তব্যে সংসদ উত্তপ্ত: ‘শহীদ পরিবারের লোক জামায়াত করতেই পারে না’ প্রবাসীদের দোরগোড়ায় সেবা, নাপোলিতে সফল কনসুলার ক্যাম্প নতুন মুসলিমদের পাশে ইস্ট লন্ডন মসজিদ, চালু হলো নিউ মুসলিম হাব মাস্টারশেফ ইউকে-তে নজর কাড়লেন বাংলাদেশের সাবিনা যুদ্ধ বন্ধ ও হরমুজ প্রণালি খুলতে ইরানের নতুন প্রস্তাব ‘সিলটি’ ভাষাকে দ্বিতীয় রাষ্ট্রভাষা করার দাবি ব্রিটিশ নাগরিকত্বের জন্য বিয়ে : এক বাংলাদেশি-ব্রিটিশ নারীর ঘুরে দাঁড়ানোর গল্প সাংবাদিকদের সহযোগিতায় ‘কুইক রেসপন্স সাপোর্ট’ টিম যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থী, বৃষ্টিও বেঁচে নেই হোয়াইট হাউজের নৈশভোজে গুলি, ঘটনা নিয়ে যা বললেন ট্রাম্প লন্ডনে প্রদর্শিত হবে 'মামুন: ইন প্রেইজ অফ শ্যাডোস (ছায়াবন্দনা)' নারী এমপি শিক্ষা, সম্পদে কে এগিয়ে? ১ মের ‘ডেডলাইন’: ট্রাম্প থামবেন? নাকি যুদ্ধ চলবে? যুক্তরাষ্ট্রে ২ বাংলাদেশি শিক্ষার্থী নিখোঁজ: একজনের দেহের অবশিষ্টাংশ উদ্ধার কথাকলি সিলেটের দ্বিবার্ষিক সম্মেলন: নীলাঞ্জন সভাপতি, আমিরুল সম্পাদক গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত রমফোর্ড রাইডার্সের নতুন জার্সি উন্মোচন বাবার কোলে চাদরে মোড়ানো সন্তানের লাশ, মানুষকে কেন কাঁদাচ্ছে? তনু হত্যা : ১০ বছর পর প্রথম গ্রেপ্তার, রিমান্ডে সাবেক সেনা সদস্য, বিচার কেন আটকে ছিল? লন্ডনে সুনামগঞ্জ জেলা ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে'র নতুন কমিটির অভিষেক পেপ্যাল আসছে বাংলাদেশে, ২ লাখ ফ্রিল্যান্সার পাবেন আইডি কার্ড: তারেক রহমান চীন কি ইরানকে গোপনে অস্ত্র দিচ্ছে? ইরানকে সময় দিতে যুদ্ধবিরতি বাড়ালেন ট্রাম্প, নৌ অবরোধ চলবে যুক্তরাজ্যের ‘ইয়াং লিডারস অ্যাওয়ার্ড’ পাচ্ছেন ৪ বাংলাদেশি বিদ্যুৎ ও ডিজেল সংকট, সারা দেশে সেচ পাম্প বন্ধ, কৃষকদের হাহাকার

ক্যাপিটল হিলে হামলা: যেসব প্রশ্নের কোন উত্তর মেলেনা!

প্রকাশিত: ০৮ জানুয়ারি ২০২১, ০৮:৪৭ পিএম

ক্যাপিটল হিলে হামলা: যেসব প্রশ্নের কোন উত্তর মেলেনা!
ক্যাপিটল হিলে আক্রমণ করা ট্রাম্প সমর্থকদের বিশাল সমাবেশ দেখে মেনে নিতে কষ্ট হচ্ছে এত বিপুলসংখ্যক মানুষ গণতন্ত্রের বিরুদ্ধে দাঁড়াতে পারে। শত শত আমেরিকান নাগরিক একটি গ্রহনযোগ্য নির্বাচনের ফলাফলের বিরুদ্ধে রীতিমত জিহাদ ঘোষণা করেছে যেন! এ এক অবিশ্বাস্য ঘটনা আমেরিকার ইতিহাসে। সারা বিশ্বের গণতন্ত্রকামী মানুষ আজ বিস্মিত, স্তম্ভিত, বাকরুদ্ধ! ট্রাম্প সমর্থকদের মুখে হাসি দেখে যে প্রশ্নটি বারবার মনে আসছে- নিজ দেশের আড়াই শ’ বছরের গণতন্ত্রের বিরুদ্ধে দাঁড়ানোর মধ্যে আত্মতৃপ্তির কী খুঁজে পেয়েছেন এসব রিপাবলিকানরা? দেশ বিরোধী হওয়াটাকে কেন তারা কৃতিত্বের মনে করছেন? তবে কি আমেরিকায় গণতন্ত্র বিরোধী একটি শক্তিশালী দল তৈরী হয়েছে ট্রাম্পের নেতৃত্বে যারা প্রচলিত আইনের তোয়াক্কা না করে একদলীয় শাসন কায়েম করার প্রয়োজনে নিজেরা জীবন দিতেও প্রস্তুত। হাজার হাজার রাজনৈতিক কর্মীর মগজ ধোলাই মোটেই সহজ কাজ নয়। এটাতো পরিস্কার যে ট্রাম্প সে কাজটি করেছেন অত্যন্ত পারদর্শিতার সংগে। তা নাহলে আইনের আওতায় আসতে পারেন এটা জেনেও কেন শত শত মানুষ দেশের গণতন্ত্রের সর্বোচ্চ প্রতিষ্ঠানে এরুপ ন্যাক্কারজনক হামলা চালাবে! মার্কিন গোয়েন্দা সংস্থাকে মনে করা হয় বিশ্বের সবচেয়ে চৌকষ গোয়েন্দা সংস্থা। আফগানিস্তানের দুর্গম পাহাড়ী এলাকায় জঙ্গিদের তৎপরতা সম্পর্কে তারা অবগত থাকেন অথচ নিজ দেশের সংসদ ভবনে এরকম সংঘবদ্ধ একটা আক্রমণ করা হবে তা তারা আগে থেকে জানতে পারলেন না - এটা মেনে নেয়া মুশকিল। গোয়েন্দা সংস্থার ব্যর্থতায় যে দুটি প্রশ্ন সামনে এসে দাঁড়ায় তাহলো: এক- তবে কি প্রেসিডেণ্ট ট্রাম্পের সরাসরি নির্দেশেই এরকম একটি হামলার পরিকল্পনা করা হয়েছে? দুই- তবে কি ফেডারেল নিরাপত্তায় নিয়োজিত গোয়েন্দা সংস্থাকে সাময়িক নিষ্ক্রীয় করে রাখার নির্বাহী আদেশ দেয়া হয়েছিল? প্রেসিডেন্ট ট্রাম্প, যিনি কয়েক শ’ বার আমেরিকাকে ‘ গ্রেট’ বানানোর প্রত্যয় ব্যক্ত করেছিলেন, তিনি ক্ষমতা হস্তান্তরের মাত্র দু’ সপ্তাহ আগে আমেরিকার গণতন্ত্রের গায়ে কালিমা লেপন করে কী অর্জন করতে চেয়েছিলেন সেটাও ভাববার বিষয়। তিনি তো ঠিকই অবগত ছিলেন যে এভাবে কোন নির্বচনের ফলাফলকে উল্টে দেয়া যায়না। তাহলে তার এই শক্তি প্রদর্শনের হেতু কী? সে যাই হোক না কেন, সংবিধানের ২৫তম সংশোধনীর চার ধারায় প্রদত্ত ক্ষমতা ব্যবহার করে ট্রাম্প কে প্রেসিডেন্ট পদের জন্য অযোগ্য ঘোষণা করে সরিয়ে ফেলা শুধুমাত্র আমেরিকার গণতন্ত্রের জন্য নয়, বিশ্বের অন্যান্য দেশে যে সব রাষ্ট্র নায়ক গণতন্ত্রকে এভাবে নস্যাৎ করার ঔদ্ধত্য দেখানোর সুপ্ত বাসনা পোষণ করেন তাদেরকে শিক্ষা দেওয়ার জন্যও আজ খুবই জরুরী। আশার কথা হলো ইতিমধ্যে ২৫ তম সংশোধনীতে প্রদত্ত ক্ষমতা ব্যবহার করে প্রেসিডেন্ট ট্রাম্পকে ক্ষমতাচ্যুত করার জন্য ভাইস প্রেসিডেন্টের প্রতি আহবান জানিয়েছেন কংগ্রেসের স্পীকার শীর্ষস্হানীয় ডেমোক্র্যাট ন্যান্সি পেলোসি এবং সিনেটের ‘মাইনরিটি লিডার’ চার্লস শুমার।প্রেসিডেণ্ট ট্রাম্প আমেরিকার ঐতিহ্যবাহী গণতান্ত্রিক শাসনের ইতিহাসে যে কালিমা লেপন করেছেন ভাইস প্রেসিডেণ্ট মাইক পেন্স সংবিধানের ২৫তম সংশোধনীতে প্রদত্ত ক্ষমতা ব্যবহার করে সেই কালিমা মুছতে কার্যকর পদক্ষেপ গ্রহন করে নতুন ইতিহাস সৃষ্টি করবেন বলেই প্রত্যাশা। বিশ্বের দেশে দেশে গণতন্ত্রের জয় হোক! লন্ডন, ৮ জানুয়ারী ২০২১ লেখক : কবি ও সাংবাদিক