ঢাকা ৩ আষাঢ় ১৪৩৩, বুধবার, ১৭ জুন ২০২৬
ঢাকা ৩ আষাঢ় ১৪৩৩, বুধবার, ১৭ জুন ২০২৬
সর্বশেষ
নেইমার ফিরলেন অনুশীলনে: ব্রাজিল শিবিরে স্বস্তির হাওয়া মেসির জাদুকরী হ্যাটট্রিকে আর্জেন্টিনার উড়ন্ত শুরু জুলাই গণঅভ্যুত্থানে ভূমিকা: দুই বছর পর জাবির ১২ শিক্ষককে শাস্তি দিল্লি বিমানবন্দরের অভিজ্ঞতা নিয়ে মুখ খুললেন ডা. জাহেদ উর রহমান ইরান-মার্কিন শান্তি চুক্তি নিয়ে অস্বস্তিতে ইসরায়েল, ট্রাম্প-নেতানিয়াহু সম্পর্কে টানাপোড়েন ব্রাজিলের দুঃসংবাদ: গ্রুপ পর্বে খেলতে পারছেন না নেইমার, অনিশ্চয়তা বাড়ছে বিশ্বকাপ ঘিরেও বিদেশি দক্ষ কর্মীদের জন্য যুক্তরাজ্যের নতুন ভিসা সহায়তা, মিলবে ৫ হাজার পাউন্ড পর্যন্ত প্রধানমন্ত্রীর উপদেষ্টার দিল্লিতে প্রবেশে বাধা: কী পদক্ষেপ নেবে বাংলাদেশ কেমন খেলল ব্রাজিল : মরক্কোর কাছে হোঁচট, ড্র দিয়ে বিশ্বকাপ মিশন শুরু ট্রাম্পের দাবি আজই চুক্তি সই, ইরানের ভিন্ন সুর আর্জেন্টিনার খেলা কখন, কবে, কার সঙ্গে—পূর্ণ সূচি ও সম্ভাব্য পথচিত্র ব্রাজিলের খেলা কখন, কবে, কার সঙ্গে—পূর্ণ সূচি ও সম্ভাব্য পথচিত্র মারা গেছেন পপ আর্টের কিংবদন্তি ব্রিটিশ চিত্রশিল্পী ডেভিড হকনি টরন্টো বাংলা পাড়া টুর্নামেন্ট: টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বিয়ানীবাজার বিশ্বকাপ ফুটবল ২০২৬ : কোন ম্যাচ কখন ,কোথায় অনুষ্ঠিত হবে? ৩০ বছর পর সালমান শাহর দেহাবশেষ তোলার আদেশ হেলিকপ্টার হারিয়ে ইরানে মার্কিন হামলা, বাহরাইন ও জর্ডানে পাল্টা হামলা ইরানের আওয়ামী লীগ নেতাকর্মীরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন ইসরায়েলে ফের ক্ষেপণাস্ত্র হামলা: ইরানের সঙ্গে যুক্ত হলো হুতিরা বিশ্বকাপ ২০২৬: ফেভারিট কারা, চমক দেখাবে কোন দল? শুরু হচ্ছে ফুটবল বিশ্বকাপ : কোন দেশের খেলা কখন—জেনে নিন রামিসা ধর্ষণ-হত্যার ১৯ দিনের মাথায় সোহেল-স্বপ্না দম্পতির ফাঁসির রায় হোয়াইট হাউসের কাছে ফের গুলি, বন্দুকধারী নিহত ট্রাম্প কি ইরান যুদ্ধে হারছেন? হামে প্রতিদিন গড়ে ৭ শিশুর প্রাণহানি : রাজশাহী থেকে যেভাবে দেশজুড়ে ছড়াল লন্ডনে বাবু-রুপাসহ গ্রেপ্তার সাংবাদিকদের মুক্তির দাবি, অন্তর্বর্তী সরকারের নিন্দা যুক্তরাষ্ট্রের নতুন নিয়ম : গ্রিন কার্ড পেতে বিদেশিদের দেশে ফিরতে হবে হামে শিশু মৃত্যু বাড়ছেই: টিকার ঘাটতি নিয়ে ইউনিসেফের ৫ চিঠিতেও সতর্ক হয়নি ইউনূস সরকার শেখ হাসিনা সাক্ষাৎকার : গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার গর্ব নিয়ে দেশে ফিরব আ.লীগের ব্যাক করা নিয়ে মাহফুজের পোস্ট, যা লিখলেন

একদিকে গাজাবাসী খালি করার আদেশ, অন্যদিকে যুদ্ধ সমাপ্তির আহ্বান

প্রকাশিত: ৩০ জুন ২০২৫, ০৯:২৮ এএম

একদিকে গাজাবাসী খালি করার আদেশ, অন্যদিকে যুদ্ধ সমাপ্তির আহ্বান

একইদিনে গাজা নিয়ে বিপরীতমুখী ঘোষণা দিয়েছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। হামাসের বিরুদ্ধে অভিযান জোরদার করার জন্য উত্তরাঞ্চলীয় গাজাবাসীকে নিরাপদ অবস্থানে সরে যেতে রবিবার (২৯ জুন) আদেশ দিয়েছে ইসরায়েলি বাহিনী। অন্যদিকে, জিম্মিদের মুক্তি নিশ্চিত করে গাজা যুদ্ধের অবসানের জন্য আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

গাজায় যুদ্ধের পরিস্থিতি নিয়ে রবিবার বৈঠক ডেকেছিলেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। দেশটির এক জ্যেষ্ঠ কর্মকর্তার বয়ান অনুযায়ী, ওই বৈঠকে নেতানিয়াহুকে দুটো কথা জানাতো সেনাবাহিনী- ইসরায়েল তাদের যুদ্ধের লক্ষ্য অর্জনের দ্বারপ্রান্তে পৌঁছে গেছে এবং অভিযানের আওতা বৃদ্ধি করলে বাকি জিম্মিদের প্রাণ ঝুঁকির মুখে পড়তে পারে।

তবে এর আগেই ইসরায়েলি বাহিনী সামাজিক মাধ্যমে এবং বার্তা পাঠিয়ে গাজার উত্তরাঞ্চলের বাসিন্দাদের খান ইউনিসের আল-মাওয়াসি এলাকায় সরে যেতে বলেছে, যেটিকে তারা মানবিক এলাকা হিসেবে ঘোষণা করেছে। যদিও ফিলিস্তিনি ও জাতিসংঘ কর্মকর্তারা বলছেন, গাজার কোথাও আর নিরাপদ নয়।

ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে জানায়, এই এলাকায় সন্ত্রাসী সংগঠন ধ্বংসে চূড়ান্ত ও তীব্র অভিযান চলবে এবং তা আরও পশ্চিমে শহরকেন্দ্র পর্যন্ত বিস্তৃত হবে। এদিকে, রবিবার নিজ মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন, গাজায় চুক্তি সম্পন্ন করুন এবং জিম্মিদের ফিরিয়ে আনুন।

চলমান উত্তেজনার মধ্যেই যুক্তরাষ্ট্র, মিসর ও কাতার নতুন করে যুদ্ধবিরতি আলোচনায় উদ্যোগ নিয়েছে। ২০ মাসের এই রক্তক্ষয়ী যুদ্ধ থামানো এবং হামাসের হাতে থাকা ইসরায়েলি ও বিদেশি জিম্মিদের মুক্ত করার জন্য একটি সমঝোতায় যাওয়ার বিষয়ে সম্ভাব্য সব দিক বিবেচনা করছে তারা।

এদিকে, ইরানের পারমাণবিক স্থাপনায় সাম্প্রতিক যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি হামলার পর গাজা সংকট মেটানোর বিষয়ে আন্তর্জাতিক আগ্রহ বেড়েছে। অন্যদিকে, ত্রাণ বিতরণ ঘিরে অসন্তোষও বেড়েছে। গত এক মাসে ত্রাণ কেন্দ্রে হামলায় শত শত ফিলিস্তিনি নিহত হয়েছেন।

হামাসের এক কর্মকর্তা জানান, তারা যুদ্ধবিরতি আলোচনায় ফিরতে প্রস্তুত। এই কথা মধ্যস্থতাকারীদেরও জানিয়ে দেওয়া হয়েছে। তবে শর্ত হচ্ছে, যুদ্ধ স্থায়ীভাবে বন্ধ করতে হবে এবং ইসরায়েলকে গাজা থেকে পুরোপুরি সরে যেতে হবে। জীবিত ২০ জন জিম্মিকে কেবল যুদ্ধ সমাপ্তির চুক্তির আওতায় মুক্তি দেবে বলে জানিয়েছে হামাস। তবে তাদের দাবিকে প্রত্যাখ্যান করে ইসরায়েল বলছে, হামাসকে পুরোপুরি নিষ্ক্রিয় করা হলেই কেবল যুদ্ধ শেষ হবে। স্বাভাবিকভাবেই, এ শর্ত নাকচ করে দিয়েছে হামাস।

তথ্যসূত্র: রয়টার্স