ঢাকা ১ চৈত্র ১৪৩২, রোববার, ১৫ মার্চ ২০২৬
ঢাকা ১ চৈত্র ১৪৩২, রোববার, ১৫ মার্চ ২০২৬
সর্বশেষ
ইরানের জ্বালানিসমৃদ্ধ খার্ক দ্বীপে ভয়াবহ মার্কিন হামলা, চরম প্রতিশোধের শঙ্কা এবার স্থল যুদ্ধে আসছে ২,৫০০ মার্কিন সেনা, ‘উভচর’ যুদ্ধজাহাজ : মোজতবাকে ধরিয়ে দিতে কোটি ডলার পুরস্কার সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে আকাশযুদ্ধে ইরানি শাসকদের পতন নাও হতে পারে নেতানিয়াহুর আশঙ্কা, ইরানী নেতাকে হত্যার হুমকি প্রথম ভাষণে মোজতবা খামেনির হুঁশিয়ারি : হরমুজ প্রণালি বন্ধ থাকবে, মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটি সরাতে হবে ইংল্যান্ডের পেশাদার ক্রিকেট টুর্নামেন্টে খেলবেন মোস্তাফিজ, ১ কোটি ৬৪ লাখ টাকায় কিনল বার্মিংহাম হরমুজ প্রণালিতে আরও ৬ জাহাজে হামলা সংসদের প্রথম অধিবেশন শুরু: স্পিকার হলেন হাফিজ উদ্দিন আহমদ, কীভাবে সম্পন্ন হলো নির্বাচন প্রক্রিয়া? মোজতবা খামেনি এখন কোথায়? ইরানের নতুন সর্বোচ্চ নেতাও আক্রান্ত যুদ্ধের আকাশে নতুন মারণাস্ত্র : লেবাননে সাদা ফসফরাস, ইরানে কালো বৃষ্টি ইরান যুদ্ধ কতদিন চলতে পারে? ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, কত মানুষ এ সুবিধা পাবেন? কমনওয়েলথ সভায় বাংলাদেশ : রোহিঙ্গা সংকট ও জলবায়ু পরিবর্তন ইস্যু তুললেন পররাষ্ট্রমন্ত্রী সৌদিতে প্রাণ গেল আরও এক বাংলাদেশির বুয়েটে আবার নির্যাতনের ঘটনা : সেহরি খেতে যাওয়া ঢাবি শিক্ষার্থীকে পিটিয়ে থানায় হস্তান্তর ইরানের সর্বোচ্চ নেতা হলেন খামেনিপুত্র মোজতোবা খামেনি, ট্রাম্প কী করবেন? লন্ডনে 'লতা দিয়া ফতা': সৌহার্দ্য ও সম্প্রীতির ব্যতিক্রমী সেহরি আয়োজন ইতিহাস গড়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতলো ভারত সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় বাংলাদেশি নিহত অবশেষে ভারত থেকেই গ্রেপ্তার হাদি হত্যার প্রধান আসামী মুশফিকুল ফজলসহ ইউনূস-সরকারের নিয়োগকৃত ৪ রাষ্ট্রদূতকে প্রত্যাহার ৭ মার্চের ভাষণ বাজিয়ে গ্রেপ্তার ইমিসহ তিনজন কারাগারে মানহানির অভিযোগে নাসীরুদ্দীনের বিরুদ্ধে মামলার আবেদন সৌদি আরবে দুই দফা ড্রোন হামলা, আকাশসীমায় সতর্কতা লন্ডনে হাই কমিশনারকে ‘প্রত্যাহার’ এর খরব দিলে পররাষ্ট্র উপদেষ্টা ৭ মার্চের ভাষণ বাজিয়ে আটক ঢাবির সাবেক ছাত্র, সাউন্ড বক্স জব্দ ৭ই মার্চে ৩২ নম্বরে ফুল দিতে গিয়ে আটক ৪ জন অবৈধ অভিবাসী দেশে ফিরলে মিলবে ১০ হাজার পাউন্ড এবার তেহরানে প্রাইমারি স্কুলে ইসরায়েল–যুক্তরাষ্ট্রের হামলা

বিমানের ম্যানচেস্টার রুট স্থগিত হলেও চালু হচ্ছে করাচি রুট

প্রকাশিত: ০৭ জানুয়ারি ২০২৬, ০৩:৫৫ পিএম

বিমানের ম্যানচেস্টার রুট স্থগিত হলেও চালু হচ্ছে করাচি রুট

পাকিস্তানের করাচির উদ্দেশে আগামী ২৯ জানুয়ারি থেকে ফ্লাইট পরিচালনা শুরু করতে যাচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। বুধবার সংস্থাটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, প্রাথমিকভাবে ঢাকা–করাচি–ঢাকা রুটে প্রতি সপ্তাহে দুটি ফ্লাইট পরিচালিত হবে।

এর আগের দিন মঙ্গলবার জাতীয় পতাকাবাহী এই এয়ারলাইন্স ঢাকা–ম্যানচেস্টার রুটে চলাচলকারী ফ্লাইট ১ মার্চ থেকে স্থগিতের ঘোষণা দেয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সপ্তাহে বৃহস্পতিবার ও শনিবার ঢাকা থেকে রাত ৮টায় উড্ডয়ন করবে ফ্লাইটটি এবং করাচিতে পৌঁছাবে স্থানীয় সময় রাত ১১টায়। ফিরতি ভ্রমণে করাচি থেকে স্থানীয় সময় রাত ১২টায় ছেড়ে ফ্লাইটটি ভোর ৪টা ২০ মিনিটে ঢাকায় অবতরণ করবে।

বিমানের সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, “নতুন এই রুট চালুর মাধ্যমে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে যাত্রী চলাচল আরও সহজ ও সুবিধাজনক হবে। পাশাপাশি ব্যবসা, পর্যটন ও পারিবারিক ভ্রমণে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে বলে আশা করা যাচ্ছে।”

টিকিট বুকিং ও ফ্লাইট–সংক্রান্ত তথ্যের জন্য বিমানের বিক্রয়কেন্দ্র, অনুমোদিত ট্রাভেল এজেন্ট, বিমান কলসেন্টার (১৩৬৩৬ / +৮৮০৯৬১০৯-১৩৬৩৬) অথবা বিমানের ওয়েবসাইটে যোগাযোগ করার আহ্বান জানানো হয়েছে।

২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর দুই দেশের সম্পর্কে যে ‘নতুন হাওয়া’ বইতে শুরু করে, সেটির প্রভাবেই সরাসরি ফ্লাইট চালুর উদ্যোগ গতিশীল হয়।

ঢাকা থেকে করাচির আকাশপথের দূরত্ব প্রায় ২ হাজার ৩৭০ কিলোমিটার। সরাসরি ফ্লাইট না থাকায় বর্তমানে পাকিস্তান যেতে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ট্রানজিট নিতে হয়।

ট্রানজিটের কারণে যে ভাড়া ২০১৯ সালে ছিল ৫০ থেকে ৫৫ হাজার টাকা, সেটি এখন গড়ে লাখ টাকার কাছাকাছি পৌঁছেছে।

বর্তমানে এয়ার অ্যারাবিয়া, গালফ এয়ার, ফ্লাই দুবাই, এমিরেটস, কাতার এয়ারওয়েজ, থাই এয়ারওয়েজসহ একাধিক এয়ারলাইন্স বাংলাদেশ থেকে পাকিস্তানে ট্রানজিট ফ্লাইট পরিচালনা করে। এতে ট্রানজিট মিলিয়ে করাচি যেতে সময় লাগে সাধারণত ৮ থেকে ১২ ঘণ্টা; কিছু ক্ষেত্রে ১৮ থেকে ২২ ঘণ্টাও লেগে যায়।

এই রুটে বর্তমানে ইকোনমি ক্লাসে রিটার্নসহ ভাড়া ৮৫ হাজার থেকে এক লাখ ২০ হাজার টাকার মধ্যে। বিমানের সরাসরি ফ্লাইটে ভাড়া কত হবে, তা এখনো জানানো হয়নি।

এদিকে চলতি সপ্তাহেই ঢাকা থেকে সিলেট হয়ে যুক্তরাজ্যের ম্যানচেস্টার রুটে চলাচলকারী ফ্লাইট স্থগিতের ঘোষণা দেয় বিমান। স্থগিতের কারণ হিসেবে বলা হয়েছে ‘উড়োজাহাজের স্বল্পতা, আসন্ন হজ কার্যক্রম পরিচালনা, উড়োজাহাজের দীর্ঘমেয়াদি রক্ষণাবেক্ষণ এবং নেটওয়ার্কজুড়ে উড়োজাহাজের সর্বোত্তম ব্যবহার ও পরিচালন দক্ষতা নিশ্চিত করা।’

২০১৯ সালের অক্টোবরে ঢাকা–সিলেট–ম্যানচেস্টার রুটে বিমানের সরাসরি ফ্লাইট চালু হয় এবং এ রুটে একমাত্র সরাসরি ফ্লাইট পরিচালনা করত বিমান। প্রবাসীদের মধ্যে এ ফ্লাইটটি ছিল বেশ জনপ্রিয়। এর আগে ২০২৪ সালের ডিসেম্বরে এই রুট বন্ধের খবর ছড়িয়ে পড়লে যুক্তরাজ্যে প্রবাসী বাংলাদেশিরা বিক্ষোভ করেন।