ঢাকা ২৭ শ্রাবণ ১৪৩৩, মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬
ঢাকা ২৭ শ্রাবণ ১৪৩৩, মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬
সর্বশেষ
আমিরাত ও বাহরাইনে এসএসসি ফলাফলে চমক দেখাল বাংলাদেশি শিক্ষার্থীরা মালয়েশিয়ায় জেলে থাকা ৮৩ বাংলাদেশিকে দেশে ফেরাতে কী হচ্ছে? মার্কিন ভিসা নিয়ে দুঃসংবাদ, বাতিল ১ লাখ ৭৫ হাজার ভিসা রোমানিয়ায় বিদেশি কর্মী নিয়োগে চালু হলো ডিজিটাল প্ল্যাটফর্ম মালয়েশিয়ায় পুলিশের ভয়ে সাগরে ঝাঁপ বাংলাদেশি শ্রমিকের সিঙ্গাপুরে বাংলাদেশের ১৫ ‘রেমিট্যান্স যোদ্ধা’ পেলেন সম্মাননা সিউটায় অভিবাসন সংকট নিরসনের দাবিতে সড়কে নামল হাজারো মানুষ তিন দশক পর সালমান শাহ মামলায় নতুন মোড়, গ্রেপ্তার হলেন আসামি ডন ওমানে কৃষি শ্রমিক নেবে, ভিসা আবেদন শুরু ৯ আগস্ট থেকে মালয়েশিয়ার মর্গে পড়ে বাংলাদেশির মরদেহ, স্বজনের খোঁজ মিলছে না প্যারিসে বাংলাদেশিদের বর্ণিল ক্রীড়া ও সাংস্কৃতিক উৎসব শিক্ষামন্ত্রী বললেন, ‘মন খুলে গান গাওয়া যায়, নম্বর দেওয়া যায় না’ ইতালিতে কিশোরীর স্বর্ণালংকার ছিনতাই, বাংলাদেশিদের অনুষ্ঠানে সংঘর্ষ এসএসসিতে পাসের হার ৬২.২৫%, ১৯ বছরের সর্বনিম্ন সৌদি আরবে কারখানায় আগুন: ১৬ বাংলাদেশি নিহত, অল্পের জন্য বাঁচলেন হাবিবুর যুক্তরাজ্যে চাকরি : Find a Job সাইটে বাংলাদেশ থেকে আবেদন, জানুন আসল নিয়ম নাগরিকত্বের লোভে শুধু সন্তান জন্মের জন্যই যুক্তরাষ্ট্রে যান হাজারো বিদেশি নারী কিশোর-তরুণ শিক্ষার্থীদের জন্য ফ্রি জিসিএসই ভাষা কোর্স চালু করেছে টাওয়ার হ্যামলেটস যুক্তরাজ্যে ফের বাড়ছে তাপমাত্রা, শিশু-বয়স্কদের বাড়তি সতর্কতার পরামর্শ জামিনেও দুবাই ছাড়তে পারবেন না বেনজীর আহমেদ ১১–দলীয় ঐক্যের রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমদ ঘরে বসেই জানুন ভিসার স্ট্যাটাস: ICP ও GDRFA পোর্টাল নিয়ম মালয়েশিয়ার প্রবাসী শ্রমিকরা ক্ষতিপূরণ পেলেন ৩৪ কোটি টাকা যুক্তরাজ্যে ১,১০০+ অভিবাসী দোষী, বিতর্কে মানবাধিকার প্রশ্ন পর্তুগালে অপহরণ ও মুক্তিপণ আদায়: গ্রেপ্তার ২ বাংলাদেশি সেউতা সংকট ঘিরে ইতালি-স্পেন সম্পর্কে চরম উত্তেজনা, পাল্টা কড়াকড়ির হুঁশিয়ারি গোলাপগঞ্জে মাদক ও ইভটিজিং প্রতিরোধে মানববন্ধন, লিফলেট বিতরণ বাংলাদেশের রাজনীতিতে ছয় পরাশক্তির স্বার্থ: কে কী কারণে সতর্ক অবৈধ অভিবাসন ও মানবপাচার রোধে সিআইডি-ইতালি পুলিশ বৈঠক ব্রিটেনে পরিবারসূত্রে ৭ শ্রেণির আবেদনকারীর স্থায়ী হওয়ার সুযোগ: বড় সংস্কারের ইঙ্গিত সরকারের

কমনওয়েলথ সভায় বাংলাদেশ : রোহিঙ্গা সংকট ও জলবায়ু পরিবর্তন ইস্যু তুললেন পররাষ্ট্রমন্ত্রী

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ০৯ মার্চ ২০২৬, ১০:৫৭ পিএম

কমনওয়েলথ সভায় বাংলাদেশ : রোহিঙ্গা সংকট ও জলবায়ু পরিবর্তন ইস্যু তুললেন পররাষ্ট্রমন্ত্রী

লন্ডন, মার্চ: পররাষ্ট্রমন্ত্রী . খলিলুর রহমানের নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধিদল আজ লন্ডনের ল্যাঙ্কাস্টার হাউসে অনুষ্ঠিত ২৬তম কমনওয়েলথ পররাষ্ট্রমন্ত্রী সভায় (CFAMM) অংশগ্রহণ করেছে। প্রতিনিধিদলে পররাষ্ট্র বিষয়ক প্রধানমন্ত্রীর উপদেষ্টা হুমায়ুন কবিরসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা ছিলেন।

৫৬টি কমনওয়েলথ সদস্য রাষ্ট্রের প্রতিনিধিদের অংশগ্রহণে অনুষ্ঠিত এই সভায় আগামী নভেম্বরে অনুষ্ঠিতব্য কমনওয়েলথ সরকারপ্রধানদের সভার (CHOGM) এজেন্ডা দিকনির্দেশনা নির্ধারণ করা হয়। একইসঙ্গে নিয়মভিত্তিক আন্তর্জাতিক বিশ্বব্যবস্থার ক্রমাবনতি এবং আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলোর নির্ধারিত নিয়মকানুন লঙ্ঘনের প্রেক্ষাপটে বৈশ্বিক সম্প্রদায়ের সামনে উপস্থিত চ্যালেঞ্জ নিয়েও আলোচনা হয়।

বক্তব্যে পররাষ্ট্রমন্ত্রী মাত্র কয়েক সপ্তাহ আগে অনুষ্ঠিত অবাধ, সুষ্ঠু, অংশগ্রহণমূলক শান্তিপূর্ণ নির্বাচনের কথা তুলে ধরেন এবং এই মর্যাদাপূর্ণ সভায় বাংলাদেশের জনগণের প্রকৃত প্রতিনিধি হিসেবে উপস্থিত হতে পেরে গর্ব প্রকাশ করেন।

তিনি জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান রাজনীতিতে অসাধারণ বিনম্রতা এবং শাসনব্যবস্থায় উজ্জ্বল ধারণা প্রবেশ করিয়ে কমনওয়েলথের সুশাসনের মূল্যবোধ সংহত করছেন।

তিনি কমনওয়েলথ সচিবালয়ের প্রতি গভীর কৃতজ্ঞতা জানান, যারা একটি শক্তিশালী কমনওয়েলথ পর্যবেক্ষক দল পাঠিয়েছিল। ওই দলটি সারাদেশে নির্বাচন পর্যবেক্ষণ করে এবং তাদের নির্বাচন-পরবর্তী প্রতিবেদনে প্রায় কোটি ৩০ লাখ ভোটারের অংশগ্রহণে অনুষ্ঠিত এই অসাধারণ নির্বাচনের ভূয়সী প্রশংসা করা হয়।

বহুপাক্ষিকতার গুরুত্ব তুলে ধরে তিনি জলবায়ু পরিবর্তন ক্রমবর্ধমান অর্থনৈতিক অনিশ্চয়তাসহ অস্তিত্বগত বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলায় কংক্রিট পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

বিকেলের অধিবেশনে পররাষ্ট্রমন্ত্রী মিয়ানমার থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত ১২ লাখেরও বেশি রোহিঙ্গা সংখ্যালঘুকে প্রায় এক দশক ধরে আশ্রয় দিয়ে আসার কারণে বাংলাদেশের উপর যে অসহনীয় বোঝা চাপছে তা তুলে ধরেন এবং উল্লেখ করেন যে এখনো নতুন করে রোহিঙ্গা আসা অব্যাহত রয়েছে।

রোহিঙ্গাদের জন্য মানবিক সহায়তা ক্রমশ কমে আসার বিষয়ে তিনি উদ্বেগ প্রকাশ করেন এবং রোহিঙ্গাদের মিয়ানমারে নিরাপদ, স্বেচ্ছামূলক মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিতে টেকসই আন্তর্জাতিক সম্পৃক্ততার আহ্বান জানান।

সভার ফাঁকে পররাষ্ট্রমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা বেশ কয়েকটি দ্বিপাক্ষিক বৈঠকের সুযোগ নেন।

যুক্তরাজ্যের পররাষ্ট্র কমনওয়েলথ বিষয়ক সেক্রেটারি অব স্টেট মাননীয় ইভেট কুপারের সাথে দ্বিপাক্ষিক বৈঠকে দুই দেশের মধ্যকার গুরুত্বপূর্ণ বিষয়গুলো আলোচিত হয় এবং ভবিষ্যৎ করণীয় নির্ধারিত হয়।

অন্যান্য দ্বিপাক্ষিক বৈঠকের মধ্যে ছিল কানাডার পার্লামেন্টারি সেক্রেটারি রবার্ট অলিফান্ট, দক্ষিণ আফ্রিকার আন্তর্জাতিক সম্পর্ক সহযোগিতা বিষয়ক উপমন্ত্রী অ্যালভিন বোটস (এমপি), অ্যান্টিগুয়া বার্বুডার পররাষ্ট্র, বাণিজ্য বার্বুডা বিষয়ক মন্ত্রী . পি. চেট গ্রিন এবং ঘানার পররাষ্ট্রমন্ত্রী স্যামুয়েল ওকুজেতো আব্লাকওয়ার সাথে আনুষ্ঠানিক বৈঠক।

এছাড়াও বিভিন্ন প্রতিনিধিদলের প্রধানদের সাথে একাধিক অনানুষ্ঠানিক বৈঠক অনুষ্ঠিত হয়। এসব বৈঠকে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনার পাশাপাশি পররাষ্ট্রমন্ত্রী জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের প্রার্থিতার জন্য সমর্থন চান এবং তাদের কাছ থেকে আশ্বাস লাভ করেন।

আগামীকাল পররাষ্ট্রমন্ত্রী ওয়েস্টমিনস্টার অ্যাবেতে কমনওয়েলথ দিবস উদযাপন অনুষ্ঠানে যোগ দেবেন এবং সেন্ট জেমস' প্যালেসে একটি সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেবেন।