ঢাকা ২৮ ফাল্গুন ১৪৩২, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬
ঢাকা ২৮ ফাল্গুন ১৪৩২, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬
সর্বশেষ
প্রথম ভাষণে মোজতবা খামেনির হুঁশিয়ারি : হরমুজ প্রণালি বন্ধ থাকবে, মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটি সরাতে হবে ইংল্যান্ডের পেশাদার ক্রিকেট টুর্নামেন্টে খেলবেন মোস্তাফিজ, ১ কোটি ৬৪ লাখ টাকায় কিনল বার্মিংহাম হরমুজ প্রণালিতে আরও ৬ জাহাজে হামলা সংসদের প্রথম অধিবেশন শুরু: স্পিকার হলেন হাফিজ উদ্দিন আহমদ, কীভাবে সম্পন্ন হলো নির্বাচন প্রক্রিয়া? মোজতবা খামেনি এখন কোথায়? ইরানের নতুন সর্বোচ্চ নেতাও আক্রান্ত যুদ্ধের আকাশে নতুন মারণাস্ত্র : লেবাননে সাদা ফসফরাস, ইরানে কালো বৃষ্টি ইরান যুদ্ধ কতদিন চলতে পারে? ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, কত মানুষ এ সুবিধা পাবেন? কমনওয়েলথ সভায় বাংলাদেশ : রোহিঙ্গা সংকট ও জলবায়ু পরিবর্তন ইস্যু তুললেন পররাষ্ট্রমন্ত্রী সৌদিতে প্রাণ গেল আরও এক বাংলাদেশির বুয়েটে আবার নির্যাতনের ঘটনা : সেহরি খেতে যাওয়া ঢাবি শিক্ষার্থীকে পিটিয়ে থানায় হস্তান্তর ইরানের সর্বোচ্চ নেতা হলেন খামেনিপুত্র মোজতোবা খামেনি, ট্রাম্প কী করবেন? লন্ডনে 'লতা দিয়া ফতা': সৌহার্দ্য ও সম্প্রীতির ব্যতিক্রমী সেহরি আয়োজন ইতিহাস গড়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতলো ভারত সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় বাংলাদেশি নিহত অবশেষে ভারত থেকেই গ্রেপ্তার হাদি হত্যার প্রধান আসামী মুশফিকুল ফজলসহ ইউনূস-সরকারের নিয়োগকৃত ৪ রাষ্ট্রদূতকে প্রত্যাহার ৭ মার্চের ভাষণ বাজিয়ে গ্রেপ্তার ইমিসহ তিনজন কারাগারে মানহানির অভিযোগে নাসীরুদ্দীনের বিরুদ্ধে মামলার আবেদন সৌদি আরবে দুই দফা ড্রোন হামলা, আকাশসীমায় সতর্কতা লন্ডনে হাই কমিশনারকে ‘প্রত্যাহার’ এর খরব দিলে পররাষ্ট্র উপদেষ্টা ৭ মার্চের ভাষণ বাজিয়ে আটক ঢাবির সাবেক ছাত্র, সাউন্ড বক্স জব্দ ৭ই মার্চে ৩২ নম্বরে ফুল দিতে গিয়ে আটক ৪ জন অবৈধ অভিবাসী দেশে ফিরলে মিলবে ১০ হাজার পাউন্ড এবার তেহরানে প্রাইমারি স্কুলে ইসরায়েল–যুক্তরাষ্ট্রের হামলা শমসের নগর ওয়েল ফেয়ার ট্রাস্ট ইউকের ইফতার ও দোয়া মাহফিল রাজনগর ওয়েলফেয়ার সোসাইটি ইউকে'র ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত বাংলাদেশিকে মালয়েশিয়া থেকে গ্রেপ্তার করে  যুক্তরাষ্ট্রে নিয়ে গেল এফবিআই ইরানকে সময়ের আগেই ‘ধ্বংস’ করার ঘোষণা ট্রাম্পের, পাল্টা হুংকার

গোলাম আজম ও নিজামীকে দেশপ্রেমিক বলায় পাবনায় প্রতিবাদ

প্রকাশিত: ১৪ ডিসেম্বর ২০২৫, ০৪:১৫ পিএম

গোলাম আজম ও নিজামীকে দেশপ্রেমিক বলায় পাবনায় প্রতিবাদ
পাবনার সরকারি এডওয়ার্ড কলেজে শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় গোলাম আজম এবং মতিউর রহমান নিজামীকে 'দেশপ্রেমিক' বলে আখ্যায়িত করায় কলেজ ছাত্র শিবিরের সেক্রেটারির বক্তব্যকে কেন্দ্র করে এই উত্তেজনার সৃষ্টি হয়। জানা গেছে, মহান শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে কলেজ কর্তৃপক্ষ একটি আলোচনা সভার আয়োজন করে। অনুষ্ঠানের একপর্যায়ে এডওয়ার্ড কলেজ ছাত্র শিবিরের সেক্রেটারি তার বক্তব্য রাখতে গিয়ে গোলাম আজম ও মতিউর রহমান নিজামীকে 'দেশপ্রেমিক' হিসেবে উল্লেখ করেন। মহান মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী ও যুদ্ধাপরাধের দায়ে দণ্ডপ্রাপ্তদের 'দেশপ্রেমিক' বলায় তাৎক্ষণিকভাবে সভাস্থলে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। এই বক্তব্যের প্রতিবাদে এডওয়ার্ড কলেজ ছাত্রদল এবং সাধারণ শিক্ষার্থীরা বিক্ষুব্ধ হয়ে ওঠেন। তারা অবিলম্বে শিবির সেক্রেটারির বক্তব্যের তৎক্ষণিক প্রতিবাদ জানান। এতে সভাস্থলে হট্টগোল শুরু হয়। প্রতিবাদকারী শিক্ষার্থীরা জানান, চিহ্নিত স্বাধীনতা বিরোধীদের মহান এই দিনে দেশপ্রেমিক হিসেবে প্রতিষ্ঠিত করার চেষ্টা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। বিক্ষুব্ধ শিক্ষার্থীরা এবং ছাত্রদলের নেতারা অবিলম্বে এডওয়ার্ড কলেজ ছাত্র শিবিরকে তাদের এই বিতর্কিত মন্তব্যের জন্য প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন।