ঢাকা ২২ শ্রাবণ ১৪৩৩, বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬
ঢাকা ২২ শ্রাবণ ১৪৩৩, বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬
সর্বশেষ
আরব আমিরাতে শুক্রবার পূর্ব ও দক্ষিণাঞ্চলে বৃষ্টির সম্ভাবনা সৌদিতে কোম্পানি থেকে বাসায় গৃহকর্মী আনার নতুন সহজ নিয়ম চালু শেখ হাসিনার সংবাদ সম্মেলন নিয়ে যা লিখল বিশ্বমিডিয়া সৌদি প্রবাসীদের আতঙ্কিত না হওয়ার পরামর্শ: জেনে নিন অভিযানের আসল কারণ ও আইনি নিয়মাবলি শেখ হাসিনা ইতিহাসের নিকৃষ্টতম ও ঘৃণ্য ফ্যাসিস্ট ছিলেন: রিজভী যুক্তরাজ্যে টয়লেট ব্যবহারে নতুন নিয়ম, বদলাবে ১৮ হাজার সাইনবোর্ড লন্ডনের কভেন্ট গার্ডেনে ছুরি নিয়ে তাণ্ডব, আহত চার, নারী গ্রেপ্তার সিডনির সড়ক দুর্ঘটনায় নিহত নুরহায়াতি, লাইফ সাপোর্টে বাংলাদেশি মাহবুবুল প্যারিসে জেমসের কনসার্ট : এক টুকরো বাংলাদেশ আমিরাতে ৯৮৫ বাংলাদেশির ভিসা বাতিল : তালিকা পাঠাল দূতাবাস প্রবাসজীবনের চাপ : মালদ্বীপে ১০ দিনে ৮ বাংলাদেশির মৃত্যু টাঙ্গুয়ার হাওরের একাংশে নৌযান নিষিদ্ধ, কত দূর যেতে পারবেন পর্যটকরা? সিডনির মঞ্চ মাতালেন রুনা লায়লা নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্ট: তারার মেলায় সেরা যারা লন্ডনে ব্রিক লেইন জামে মসজিদের ৫০ বছর: দুইদিনব্যাপী অনুষ্ঠান সেপ্টেম্বরে প্রথম স্ত্রীকে নিয়ে বিদেশ যাত্রা, বুলডোজার দিয়ে বাড়ি গুঁড়িয়ে দিলেন দ্বিতীয় স্ত্রী ‘প্রতারণা’: নিউ জার্সিতে ২ বাংলাদেশি গ্রেপ্তার স্ত্রীকে মার*ধর, ইতালি থেকে বাংলাদেশি বহিস্কার আরব আমিরাতে কড়াকড়ি, কারা পড়ছেন নিষেধাজ্ঞার আওতায়? প্রবাসীদের টাকা নিয়ে উধাও ‘ইয়েপবিট’ ও ‘বনচ্যাট’ মার্কিন ভিসার জন্য বাংলাদেশিদের ২০ হাজার ডলার বন্ড আর লাগবে না ইতালিতে পাঠানোর কথা বলে সেনাবাহিনীতে বিক্রি, ইউক্রেনে যুদ্ধবন্দি ৩ বাংলাদেশি জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচনে হাড্ডা-হাড্ডি লড়াই, জিতলেন যারা স্পেনে ঢুকে পড়েছে ৬০ হাজার অভিভাসী, কঠিন সংকটে ইউরোপের দেশগুলো জীবিকার খোঁজে বিদেশে গিয়ে মৃত্যু: মালদ্বীপে বাংলাদেশির করুণ পরিণতি লন্ডনের হোটেলে শ ম রেজাউল করিমকে ঘিরে ছাত্রদল নেতার ক্ষোভ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষক বরখাস্ত, বাদ পড়ছেন আওয়ামী লীগপন্থীরা বার্লিনে হচ্ছে ‘গ্রীষ্ম উৎসব’, গাইবেন জলের গানের রাহুল আনন্দ ইরানজুড়ে নতুন করে মার্কিন হামলা হঠাৎ ভিসা বাতিল করছে আমিরাত, উৎকণ্ঠায় প্রবাসীরা

রাজনগর ওয়েলফেয়ার সোসাইটি ইউকে'র ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ০৬ মার্চ ২০২৬, ০৯:৪১ পিএম

রাজনগর ওয়েলফেয়ার সোসাইটি ইউকে'র ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত

পবিত্র মাহে রমজানের তাৎপর্য তুলে ধরতে যুক্তরাজ্যে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের সংগঠন রাজনগর ওয়েলফেয়ার সোসাইটি ইউকে-এর উদ্যোগে এক বিশেষ আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত ১ মার্চ রোববার পূর্ব লন্ডনের একটি রেস্টুরেন্টে আয়োজিত এ অনুষ্ঠান সংগঠনের সভাপতি ময়নুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল মুকিত ফারুক সঞ্চালনায় অনুষ্ঠিত হয় ।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য সংগঠনের সভাপতি, স্বাধীনতার মাসে দেশের জন‍্য প্রান বিসর্জনকারী সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করেন ।

রোজার তাৎপর্য নিয়ে আলোচনা করেন মৌলানা সৈয়দ জামাল আহমেদ, তিনি বলেন রমজান মাসের আত্মশুদ্ধি, সংযম ও তাকওয়ার শিক্ষার মাস । রমজান কেবল রোজা রাখার মধ্যেই সীমাবদ্ধ নয়; বরং এটি আত্মসংযম, সহমর্মিতা, ধৈর্য ও মানবিকতার এক অনন্য প্রশিক্ষণ। এ মাসে ইফতার ও দোয়া মাহফিলের মাধ্যমে সমাজে পারস্পরিক সৌহার্দ্য, ভ্রাতৃত্ববোধ ও সামাজিক দায়বদ্ধতা আরও সুদৃঢ় হয়।

সভায় বক্তারা বলেন, রাজনগর ওয়েলফেয়ার সোসাইটি ইউকে প্রতি বছর পবিত্র রমজান মাসে স্থানীয়দের অংশগ্রহণে ইফতার মাহফিল আয়োজনের পাশাপাশি অসহায় ও দুস্থ মানুষের মাঝে ইফতার সামগ্রী ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্য বিতরণ করে থাকে। সংগঠনের এ ধরনের মানবিক ও সামাজিক উদ্যোগ প্রবাসী সমাজে ইতিবাচক প্রভাব ফেলছে এবং নতুন প্রজন্মকে সামাজিক কাজে সম্পৃক্ত হতে উৎসাহিত করছে বলে বক্তারা অভিমত ব্যক্ত করেন।

অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট কমিউনিটি নেতা আবু তাহের চৌধুরী, টাওয়ার হ‍্যামলেটস কাউন্সিলের কেবিনেট মেম্বার ফর সেইফার কমিউনিটি কাউন্সিলার আবু তালহা চৌধুরী, আলহাজ্জ ওদুদ আলম, আলহাজ্জ আব্দুল মান্নান, সাবেক সভাপতি, আব্দুল হান্নান তরফদার ,তারাউল ইসলাম ও মাকিনুর রশিদ।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন শাহ চেরাগ আলী, ইকবাল হোসেন সাচ্ছু, ওয়ারিছ আলী, শাওন রহমান, জুনায়েদ মালিক শিপু, উজ্জ্বল আহমেদ, হাবিবুর রহমান হাবিব, আরমান আলী ও নেয়ামত খান,জাকির হোসেন জিতু, ময়না মিয়া ময়নুল ইসলাম বুধু, মুজিব মিয়া , তবজূ খান, দুলু চৌধুরী প্রমুখ ।

ইফতার মাহফিলে এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ, কমিউনিটি নেতৃবৃন্দ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। দল-মত নির্বিশেষে সকলের উপস্থিতি অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলে। বক্তারা বলেন, এ ধরনের আয়োজন সামাজিক সম্প্রীতি বৃদ্ধি এবং প্রবাসীদের সঙ্গে স্থানীয় কমিউনিটির সম্পর্ক সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

সবশেষে দেশ-জাতির কল্যাণ, মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। ভবিষ্যতেও মানবকল্যাণমূলক কর্মকাণ্ড অব্যাহত রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন সংগঠনের নেতৃবৃন্দ।