ঢাকা ২৫ ভাদ্র ১৪৩৩, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা ২৫ ভাদ্র ১৪৩৩, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ
অভিনেত্রী বাঁধনের ওপর হামলা: নড়েচড়ে বসেছে ভেনিস প্রশাসন ইতালিতে অভিনেত্রী বাঁধনকে হেনস্তা, হামলায় জড়িতদের পরিচয় প্রকাশ সিডনির ক্যামডেন কাউন্সিলের ডেপুটি মেয়র হলেন বাংলাদেশি এলিজা বেনিফিটভুক্ত অভিভাবকদের সন্তানরা আর পাবে না প্রি-স্কুলে অগ্রাধিকার বাঁধনের ওপর হামলার প্রতিবাদে ইতালিতে বাংলাদেশ দূতাবাসে এনসিপি ডায়াস্পোরার স্মারকলিপি ডিসএবিলিটি বেনিফিট কমানোর বিপক্ষে অধিকাংশ ব্রিটিশ, বলছে নতুন জরিপ রাজপ্রাসাদের চিঠিতে ক্ষুব্ধ হ্যারি-মেগান, HRH খেতাব স্থগিতই থাকছে চাপের মুখেও অনড় মিলিব্যান্ড, ইসরাইলি বসতির পণ্যে নিষেধাজ্ঞার পথে যুক্তরাজ্য বাংলাদেশে গরুর মাংস খেয়ে কলকাতায় তোপের মুখে স্বনামধন্য অভিনেতা ইতালিতে বছরে ১০ হাজার বাংলাদেশির বৈধ কর্মসংস্থানের সুযোগ অধরাই রয়ে গেল স্বপ্ন, কফিনে ফিরছে ইতালি প্রবাসীর লাশ সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় সিলেটের দুই প্রবাসীর মৃত্যু কুয়েতে নাগরিকত্ব হারানো ব্যক্তিদের জন্য ১০ বছর মেয়াদি আবাসনের নতুন সুযোগ যুক্তরাজ্যকে সেন্সরশিপের হুঁশিয়ারি ট্রাম্প প্রশাসনের, বিবিসি-আইটিভি ইস্যুতে আপত্তি ভেনিসে অভিনেত্রী বাঁধনকে হেনস্তার অভিযোগ, আওয়ামী লীগ কর্মীদের বিরুদ্ধে হামলার দাবি ইতালিতে সাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল দুই বাংলাদেশি তরুণের, কমিউনিটিতে শোকের ছায়া একনেকে উঠছে এমআরটি-৫ দক্ষিণাঞ্চলীয় রুট, ব্যয় ৪৫ হাজার কোটি টাকা ছেলে যুবরাজ শেখ হামদানের ২০ বছর পূর্তিতে আবেগঘন চিঠি লিখলেন বাবা শেখ মোহাম্মদ সৌদি আরবে বাংলাদেশি প্রবাসীদের ই-পাসপোর্টে নতুন নির্দেশনা ব্যাগেজ হ্যান্ডলিংয়ে সময় কমানো, লাইভ মনিটরিং স্ক্রিন স্থাপনের নির্দেশ বিমানমন্ত্রীর সৌদিতে ধরপাকড়ের মধ্যে বৈধতা ধরে রাখতে প্রবাসী বাংলাদেশিদের কী করণীয় আমার অনুপস্থিতিতে আওয়ামী লীগের সভাপতি হবেন শেখ সেলিম: দ্য ওয়ালকে শেখ হাসিনা পাতায়ায় মার্কিন রণতরী ভেড়ার আগে যৌনকর্মী ঠেকাতে পুলিশি অভিযান ফ্রান্সে গ্যাস বিস্ফোরণ, বাংলাদেশি শিশু নিহত কানাডায় নির্মিত হচ্ছে বাংলাদেশি সিনেমা ‘ভায়োলেন্স’ সৌদি আরবে ধরপাকড়: আটক ১৪ হাজারের মধ্যে ১২ হাজার অবৈধ অভিবাসীকে ফেরত ভিসাহীন বাংলাদেশিদের মালয়েশিয়া ছাড়তে বললো হাই কমিশন রানওয়ে থেকে ছিটকে পড়ল অ্যামাজনের বিমান: মায়ামিতে প্রাণ গেল ৫ জনের কেপ ভার্দেতে স্কুল বাস খাদে পড়ে নিহত অন্তত ২৫ শিক্ষার্থী, জাতীয় শোক ঘোষণা ইংলিশ চ্যানেলে একটি ডিঙি নৌকা থেকে উদ্ধার প্রায় ১৪০ অভিবাসী

ইলিয়াস কাঞ্চন ব্রেন টিউমারে আক্রান্ত, চিকিৎসা চলছে লন্ডনে

প্রকাশিত: ০১ অক্টোবর ২০২৫, ১১:১৯ পিএম

ইলিয়াস কাঞ্চন ব্রেন টিউমারে আক্রান্ত, চিকিৎসা চলছে লন্ডনে

জনপ্রিয় চিত্রনায়ক ও ‘নিরাপদ সড়ক চাই’ আন্দোলনের প্রতিষ্ঠাতা ইলিয়াস কাঞ্চন ব্রেন টিউমারে ভুগছেন। তিনি সাত মাস ধরে অসুস্থ এবং গত ছয় মাস ধরে লন্ডনে চিকিৎসাধীন। বুধবার (১ অক্টোবর) নিসচার এক সংবাদ সম্মেলনে তাঁর ছেলে মিরাজুল মইন কানাডা থেকে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে এ তথ্য জানান।

মিরাজুল মইন বলেন, “বাবা (ইলিয়াস কাঞ্চন) গত ২৬ এপ্রিল থেকে লন্ডনে আছেন। তাঁর এই অবস্থান কেবল চিকিৎসাজনিত কারণে। এ বছরের শুরুতে নানা শারীরিক সমস্যায় ভুগতে থাকেন তিনি। পরবর্তীতে অবস্থার অবনতি হলে গত ৯ এপ্রিল ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর এমআরআই রিপোর্টে তাঁর মাথায় টিউমার ধরা পড়ে।”

তিনি আরও জানান, “আগেই বাবা কথা বলতে গিয়ে থমকে যেতেন এবং অনেক কিছু মনে রাখতে সমস্যা হচ্ছিল। পরে রিপোর্টে দেখা যায়, টিউমারের কারণেই এ সমস্যা। এরপর ১৩ এপ্রিল তাঁকে আগারগাঁওয়ের ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সে নেওয়া হয়। ডাক্তাররা একটি বিশেষজ্ঞ বোর্ড গঠন করে জানান, টিউমারটি ব্রেনের গভীরে গুরুত্বপূর্ণ নার্ভের সংযোগস্থলে থাকায় অস্ত্রোপচার অত্যন্ত ঝুঁকিপূর্ণ হবে। পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী দ্রুত তাঁকে লন্ডনে নেওয়া হয় এবং ২৬ এপ্রিল তিনি সেখানকার উদ্দেশে ঢাকা ত্যাগ করেন।”

লন্ডনে চিকিৎসার অগ্রগতির কথা জানিয়ে মইন বলেন, “লন্ডনে পৌঁছানোর পরের দিন থেকেই তাঁকে হারলি স্ট্রিট ক্লিনিকে নিউরোসার্জনের অধীনে চিকিৎসা দেওয়া হয়। টানা তিন মাসের পরীক্ষা-নিরীক্ষার পর গত ৫ আগস্ট উইলিংটন হাসপাতালে প্রফেসর ডিমিট্রিয়াসের নেতৃত্বে তাঁর মাথায় অস্ত্রোপচার হয়। ডাক্তাররা আগে থেকেই জানিয়েছিলেন পুরো টিউমার অপসারণ সম্ভব নয়। এতে প্রাণহানি বা পক্ষাঘাতগ্রস্ত হয়ে চলাফেরা ও কথা বলার ক্ষমতা হারানোর ঝুঁকি রয়েছে। তাই ডাক্তারদের পরামর্শে আংশিক টিউমার অপসারণ করা হয়। বাকি অংশ রেডিয়েশন ও কেমোথেরাপির মাধ্যমে নিষ্ক্রিয় করার পরিকল্পনা রয়েছে। মোট ৩০ দিন রেডিয়েশন ও কেমোথেরাপি দেওয়া হবে, যা সপ্তাহে পাঁচ দিন করে ছয় সপ্তাহ চলবে। এই মাসেই চিকিৎসার নতুন ধাপ শুরু হবে এবং তা শেষ হওয়ার পর তিনি আরও চার সপ্তাহ চিকিৎসকদের পর্যবেক্ষণে থাকবেন। পরবর্তীতে ডাক্তারদের অনুমতি সাপেক্ষে তিনি বাংলাদেশে ফিরতে পারবেন বলে আশা করছি।”

নিসচার ভারপ্রাপ্ত চেয়ারম্যান মিরাজুল মইন দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, “আমার বাবা, নিসচা প্রতিষ্ঠাতা ইলিয়াস কাঞ্চনের সুস্থতার জন্য দোয়া প্রার্থনা করছি।”