ঢাকা ২৪ ভাদ্র ১৪৩৩, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা ২৪ ভাদ্র ১৪৩৩, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ
বাংলাদেশে গরুর মাংস খেয়ে কলকাতায় তোপের মুখে স্বনামধন্য অভিনেতা ইতালিতে বছরে ১০ হাজার বাংলাদেশির বৈধ কর্মসংস্থানের সুযোগ অধরাই রয়ে গেল স্বপ্ন, কফিনে ফিরছে ইতালি প্রবাসীর লাশ সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় সিলেটের দুই প্রবাসীর মৃত্যু কুয়েতে নাগরিকত্ব হারানো ব্যক্তিদের জন্য ১০ বছর মেয়াদি আবাসনের নতুন সুযোগ যুক্তরাজ্যকে সেন্সরশিপের হুঁশিয়ারি ট্রাম্প প্রশাসনের, বিবিসি-আইটিভি ইস্যুতে আপত্তি ভেনিসে অভিনেত্রী বাঁধনকে হেনস্তার অভিযোগ, আওয়ামী লীগ কর্মীদের বিরুদ্ধে হামলার দাবি ইতালিতে সাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল দুই বাংলাদেশি তরুণের, কমিউনিটিতে শোকের ছায়া একনেকে উঠছে এমআরটি-৫ দক্ষিণাঞ্চলীয় রুট, ব্যয় ৪৫ হাজার কোটি টাকা ছেলে যুবরাজ শেখ হামদানের ২০ বছর পূর্তিতে আবেগঘন চিঠি লিখলেন বাবা শেখ মোহাম্মদ সৌদি আরবে বাংলাদেশি প্রবাসীদের ই-পাসপোর্টে নতুন নির্দেশনা ব্যাগেজ হ্যান্ডলিংয়ে সময় কমানো, লাইভ মনিটরিং স্ক্রিন স্থাপনের নির্দেশ বিমানমন্ত্রীর সৌদিতে ধরপাকড়ের মধ্যে বৈধতা ধরে রাখতে প্রবাসী বাংলাদেশিদের কী করণীয় আমার অনুপস্থিতিতে আওয়ামী লীগের সভাপতি হবেন শেখ সেলিম: দ্য ওয়ালকে শেখ হাসিনা পাতায়ায় মার্কিন রণতরী ভেড়ার আগে যৌনকর্মী ঠেকাতে পুলিশি অভিযান ফ্রান্সে গ্যাস বিস্ফোরণ, বাংলাদেশি শিশু নিহত কানাডায় নির্মিত হচ্ছে বাংলাদেশি সিনেমা ‘ভায়োলেন্স’ সৌদি আরবে ধরপাকড়: আটক ১৪ হাজারের মধ্যে ১২ হাজার অবৈধ অভিবাসীকে ফেরত ভিসাহীন বাংলাদেশিদের মালয়েশিয়া ছাড়তে বললো হাই কমিশন রানওয়ে থেকে ছিটকে পড়ল অ্যামাজনের বিমান: মায়ামিতে প্রাণ গেল ৫ জনের কেপ ভার্দেতে স্কুল বাস খাদে পড়ে নিহত অন্তত ২৫ শিক্ষার্থী, জাতীয় শোক ঘোষণা ইংলিশ চ্যানেলে একটি ডিঙি নৌকা থেকে উদ্ধার প্রায় ১৪০ অভিবাসী ‘সোশ্যাল মিডিয়ায় যা মনে আসে তা-ই লিখবেন না’: তরুণদের সতর্ক হওয়ার পরামর্শ ব্রিটিশ এমপির গাজার ধ্বংস হওয়া পয়ঃনিষ্কাশন, ইসরায়েলে এখন পানির সংকট- প্রকৃতির নির্মম প্রতিশোধ সিলেট-ইস্তাম্বুল সরাসরি ফ্লাইট চালুর উদ্যোগ, ইউরোপযাত্রায় খুলছে নতুন সম্ভাবনার দুয়ার ইতালির নাপোলিতে সড়ক দুর্ঘটনায় মাদারীপুরের তরুণ শরিফুলের মৃত্যু মাদক মামলায় মিশরীয় উপস্থাপক সারাহ খলিফাসহ ১২ জনের মৃত্যুদণ্ড সিলেটে পাঁচ দিনে ১১ লাশ, নেপথ্যে কী কারণ? মেয়ের বিয়ের টাকা নিয়ে বাড়ি ফেরা হলো না ইসমাইলের, বনানীতে মিলল মরদেহ প্যারিসে বাংলাদেশিদের ড্রাইভিং শেখাবে ‘ফ্রেঞ্চ অ্যাকাডেমি’

প্যারিসে লোকমান আহম্মদ আপন এর দুটো বইয়ের পাঠন্মোচন

প্রকাশিত: ১৭ নভেম্বর ২০২১, ০৩:০৭ এএম

প্যারিসে লোকমান আহম্মদ আপন এর দুটো বইয়ের পাঠন্মোচন
শিল্প-সাহিত্য-সংস্কৃতি আর ভালোবাসার শহর প্যারিস। সারা বিশ্বের সাহিত্য সংস্কৃতির রাজধানীখ্যাত ফ্রান্সের এই রাজধানী শহরে রোববার অনুষ্ঠিত হয়েছে জনপ্রিয় ছড়াকার, শিশুসাহিত্যক ও কবি লোকমান আহম্মদ আপন এর সদ্য প্রকাশিত দুটো বইয়ের পাঠন্মোচন। কবিতা ও সাহিত্যের টানে আনন্দঘন এ পাঠন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্যারিস ও প্যারিসের আশেপাশের শহর থেকে আশা কবি, সাহিত্যিক, সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিবর্গ। কবি ও সম্পাদক বদরুজ্জামান জামানের প্রাণবন্ত সঞ্চালনায় লোকমান আহম্মদ আপনের সদ্য প্রকাশিত দুটো বই ’সুখবিলাসী (কবিতা) ও ’সত্যটা চিল্লায়া কন (সমকালীন ছড়া ৩) নিয়ে আলোচনা, বইগুলোর ছড়া কবিতা আবৃত্তি ও ব্যাপক আড্ডায় অংশগ্রহণ করেন উপস্থিত সকলেই। শুরুতেই লেখকের সংক্ষিপ্ত জীবনী পাঠ করে শোনান সাংবাদিক-কবি শাহ সুহেল আহমদ। তারপর আলোচ্য বইদুটো নিয়ে আলোচনা ও কবিতা পাঠ করেন লেখক-কবি মোহাম্মদ গোলাম মুর্শেদ। লোকমান আহম্মদ আপনের সদ্য প্রকাশিত বই সুখবিলাসী থেকে ‘সুখের খরা’ কবিতাটি ফরাসী অনুবাদ করেছেন বরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব হাসনাত জাহান। তিনি স্বকন্ঠে ফরাসী অনুবাদটি আবৃত্তি করার পাশাপাশি বইদুটো এবং বইয়ের লেখক লোকমান আহম্মদ আপন সম্পর্কে আলোচনা করেন। এরপর একেএক বইদুটো এবং এর লেখক সম্পর্কে আলোচনা ও বইয়ের ছড়া কবিতা আবৃত্তির মাধ্যদিয়ে এগিয়ে যেতে থাকে প্রাণবন্ত এই অনুষ্ঠানটি। আবৃত্তি ও আলোচনায় অংশগ্রহণ করেন প্যারিসের তারকা আবৃত্তিশিল্পী ও উপস্থাপক সাইফুল ইসলাম, উপস্থাপক ও বাচিকশিল্পী মুনির কাদের, মঞ্চাভিনেতা ও আবৃত্তিশিল্পী সোয়েব মোজাম্মেল, কবি ও সম্পাদক বদরুজ্জামান জামান, এ্যাড. রমেন্দ্র কুমার চন্দ, সাহিত্যনুরাগী আহমেদ সেলিম, শিল্পী ইশরাত ফ্লোরা, কবি আব্দুল আজিজ সেলিম, সাংবাদিক-কবি সাবুল আহমেদ, সংস্কৃতিকর্মী মোমেন আহমেদ প্রমূখ। উপস্থিত সকলেই বই দুটোর লেখার মান, উন্নত মুদ্রণ বাঁধাই প্রকাশনার মানের ভূয়সী প্রশংসা করেন। পরিশেষে লোকমান আহম্মদ আপন ফরাসী কবি পল ভেখলেইন এর একটি কবিতা আবৃতি করেন। পাশাপাশি তিনি নিজের করা ফরাসী সেই কবিতাটির বাংলা অনুবাদ আবৃত্তি করে শোনান এবং অনুষ্ঠানটির আয়োজক এবং উপস্থিত সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। https://www.youtube.com/watch?v=72R9LyfOwUw