ঢাকা ২৪ ভাদ্র ১৪৩৩, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা ২৪ ভাদ্র ১৪৩৩, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ
বাংলাদেশে গরুর মাংস খেয়ে কলকাতায় তোপের মুখে স্বনামধন্য অভিনেতা ইতালিতে বছরে ১০ হাজার বাংলাদেশির বৈধ কর্মসংস্থানের সুযোগ অধরাই রয়ে গেল স্বপ্ন, কফিনে ফিরছে ইতালি প্রবাসীর লাশ সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় সিলেটের দুই প্রবাসীর মৃত্যু কুয়েতে নাগরিকত্ব হারানো ব্যক্তিদের জন্য ১০ বছর মেয়াদি আবাসনের নতুন সুযোগ যুক্তরাজ্যকে সেন্সরশিপের হুঁশিয়ারি ট্রাম্প প্রশাসনের, বিবিসি-আইটিভি ইস্যুতে আপত্তি ভেনিসে অভিনেত্রী বাঁধনকে হেনস্তার অভিযোগ, আওয়ামী লীগ কর্মীদের বিরুদ্ধে হামলার দাবি ইতালিতে সাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল দুই বাংলাদেশি তরুণের, কমিউনিটিতে শোকের ছায়া একনেকে উঠছে এমআরটি-৫ দক্ষিণাঞ্চলীয় রুট, ব্যয় ৪৫ হাজার কোটি টাকা ছেলে যুবরাজ শেখ হামদানের ২০ বছর পূর্তিতে আবেগঘন চিঠি লিখলেন বাবা শেখ মোহাম্মদ সৌদি আরবে বাংলাদেশি প্রবাসীদের ই-পাসপোর্টে নতুন নির্দেশনা ব্যাগেজ হ্যান্ডলিংয়ে সময় কমানো, লাইভ মনিটরিং স্ক্রিন স্থাপনের নির্দেশ বিমানমন্ত্রীর সৌদিতে ধরপাকড়ের মধ্যে বৈধতা ধরে রাখতে প্রবাসী বাংলাদেশিদের কী করণীয় আমার অনুপস্থিতিতে আওয়ামী লীগের সভাপতি হবেন শেখ সেলিম: দ্য ওয়ালকে শেখ হাসিনা পাতায়ায় মার্কিন রণতরী ভেড়ার আগে যৌনকর্মী ঠেকাতে পুলিশি অভিযান ফ্রান্সে গ্যাস বিস্ফোরণ, বাংলাদেশি শিশু নিহত কানাডায় নির্মিত হচ্ছে বাংলাদেশি সিনেমা ‘ভায়োলেন্স’ সৌদি আরবে ধরপাকড়: আটক ১৪ হাজারের মধ্যে ১২ হাজার অবৈধ অভিবাসীকে ফেরত ভিসাহীন বাংলাদেশিদের মালয়েশিয়া ছাড়তে বললো হাই কমিশন রানওয়ে থেকে ছিটকে পড়ল অ্যামাজনের বিমান: মায়ামিতে প্রাণ গেল ৫ জনের কেপ ভার্দেতে স্কুল বাস খাদে পড়ে নিহত অন্তত ২৫ শিক্ষার্থী, জাতীয় শোক ঘোষণা ইংলিশ চ্যানেলে একটি ডিঙি নৌকা থেকে উদ্ধার প্রায় ১৪০ অভিবাসী ‘সোশ্যাল মিডিয়ায় যা মনে আসে তা-ই লিখবেন না’: তরুণদের সতর্ক হওয়ার পরামর্শ ব্রিটিশ এমপির গাজার ধ্বংস হওয়া পয়ঃনিষ্কাশন, ইসরায়েলে এখন পানির সংকট- প্রকৃতির নির্মম প্রতিশোধ সিলেট-ইস্তাম্বুল সরাসরি ফ্লাইট চালুর উদ্যোগ, ইউরোপযাত্রায় খুলছে নতুন সম্ভাবনার দুয়ার ইতালির নাপোলিতে সড়ক দুর্ঘটনায় মাদারীপুরের তরুণ শরিফুলের মৃত্যু মাদক মামলায় মিশরীয় উপস্থাপক সারাহ খলিফাসহ ১২ জনের মৃত্যুদণ্ড সিলেটে পাঁচ দিনে ১১ লাশ, নেপথ্যে কী কারণ? মেয়ের বিয়ের টাকা নিয়ে বাড়ি ফেরা হলো না ইসমাইলের, বনানীতে মিলল মরদেহ প্যারিসে বাংলাদেশিদের ড্রাইভিং শেখাবে ‘ফ্রেঞ্চ অ্যাকাডেমি’

বিজিবি সদস্য নিহত, মিয়ানমার সীমান্তে বাড়ছে আরাকান আর্মির হুমকি

প্রকাশিত: ০২ নভেম্বর ২০২৫, ০১:২৬ পিএম

বিজিবি সদস্য নিহত, মিয়ানমার সীমান্তে বাড়ছে আরাকান আর্মির হুমকি

বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে আরাকান আর্মির পেতে রাখা ল্যান্ডমাইন বিস্ফোরণে আহত বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) এক সদস্য মারা গেছেন। পাহাড়ি এই সীমান্ত এখন বিজিবি সদস্য ও স্থানীয় বাসিন্দাদের জন্য ক্রমেই ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে— সর্বশেষ এই ঘটনাই তার প্রমাণ।

নিহত নায়েক মো. আখতার হোসেন (৩৫) কক্সবাজারের ৩৪ বিজিবি ব্যাটালিয়নের সদস্য ছিলেন। গত ১২ অক্টোবর বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে টহলের সময় শূন্যরেখার কাছে মাইন বিস্ফোরণে তার ডান পা উড়ে যায়। প্রথমে রামু সেনানিবাস হাসপাতাল ও পরে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার তিনি মারা যান।

বিজিবি কর্মকর্তাদের মতে, গত বছরের ডিসেম্বরে মিয়ানমারের সীমান্ত থেকে সরকারি বাহিনী সরে যাওয়ার পর বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি (এএ) নিয়ন্ত্রণ নেয়। এরপর থেকেই তারা সীমান্তজুড়ে এমনকি নো-ম্যানস ল্যান্ডের কিছু অংশেও ল্যান্ডমাইন পেতে রাখে বলে জানা গেছে।

নিরাপত্তা বিশ্লেষক ও মিয়ানমারের সিতওয়েতে নিযুক্ত সাবেক কনসাল জেনারেল মেজর (অব.) এমদাদুল ইসলাম দ্য ডেইলি স্টারকে বলেন, “সীমান্তে নিরাপত্তা হুমকি মোকাবিলা ও যেকোনো উসকানিমূলক ঘটনা ঠেকাতে বাংলাদেশের কূটনৈতিক উদ্যোগ নেওয়া উচিত।”

তিনি আরও বলেন, “রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠীগুলোর মোকাবিলায় আরাকান আর্মি কোনো নিয়মকানুনের তোয়াক্কা না করে সীমান্তজুড়ে নির্বিচারে মাইন পুঁতে রেখেছে।”

এমদাদুলের মতে, “বেসামরিক নাগরিকদের সুরক্ষা ও সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশে মাইন অপসারণ অভিযান চালানো জরুরি।”

বিজিবির তথ্য অনুযায়ী, গত বছরের শুরু থেকে মিয়ানমারের সরকারি বাহিনী ও আরাকান আর্মির সংঘাত শুরুর পর থেকে অন্তত ৬৫ জন বাংলাদেশি ল্যান্ডমাইন বিস্ফোরণে আহত হয়েছেন। এছাড়া ২০২৪ সালে দুজন রোহিঙ্গা নিহত ও ২০২৩ সালে পাঁচজন আহত হন।

বিজিবির রামু সেক্টরের কমান্ডার কর্নেল মহিউদ্দিন আহমেদ বলেন, “বিজিবি সদস্য শূন্যরেখায় দায়িত্ব পালনকালে আহত হন। ওই এলাকায় কোনো মাইন থাকার কথা নয়, কিন্তু আরাকান আর্মি আন্তর্জাতিক আইন ভঙ্গ করে সেখানে মাইন পুঁতে রেখেছে।”

আরাকান আর্মির সঙ্গে যোগাযোগ বা কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে কি না— জানতে চাইলে তিনি বলেন, “আমরা মিয়ানমার কর্তৃপক্ষ ও আরাকান আর্মিকে প্রতিবাদলিপি পাঠিয়েছি, তবে এখনো কোনো সাড়া পাইনি।” ভবিষ্যতে এমন দুর্ঘটনা এড়াতে মাইন অপসারণ উদ্যোগও নেওয়া হয়েছে বলে জানান তিনি।

বিজিবি সদর দপ্তরের তথ্য অনুযায়ী, শনিবার ভোলার নিজ গ্রামে পূর্ণ সামরিক ও রাষ্ট্রীয় মর্যাদায় আখতার হোসেনকে দাফন করা হয়েছে। এক বিবৃতিতে বিজিবি জানায়, “দেশের সার্বভৌমত্ব রক্ষায় তার এই সর্বোচ্চ ত্যাগ বিজিবি চিরদিন স্মরণে রাখবে।”

স্থানীয় সূত্রে জানা গেছে, নাইক্ষ্যংছড়ির দুছড়ি থেকে টেকনাফের হোয়াইক্যং পর্যন্ত সীমান্তজুড়ে এখন নিয়মিত সংঘর্ষ হচ্ছে আরাকান আর্মি ও রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠী আরসা, আরএসও ও আরার মধ্যে। গত ২৫ অক্টোবর হোয়াইক্যং এলাকায় সীমান্তের ওপার থেকে আসা গুলিতে আহত হন বাংলাদেশি নারী চেনোয়ারা বেগম।

স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য সিরাজুল মোস্তফা বলেন, “নাফ নদীর তীরে যাদের চিংড়িঘের বা কাঁকড়ার ফাঁদ আছে, তারা এখন ভয়ে সেগুলো দেখতে যাচ্ছেন না।”

এ বিষয়ে কর্নেল মহিউদ্দিন বলেন, সংঘর্ষগুলো মিয়ানমারের ভেতরে ঘটছে। “কোনো সশস্ত্র গোষ্ঠী যেন বাংলাদেশে অনুপ্রবেশ করতে না পারে, তা নিশ্চিত করতে স্থানীয়দের সতর্ক থাকতে বলছি এবং টহল জোরদার করেছি।”

এর সঙ্গে যুক্ত হয়েছে বঙ্গোপসাগর থেকে বাংলাদেশি জেলেদের অপহরণের ঘটনা। সরকারি তথ্য বলছে, গত আগস্ট থেকে এখন পর্যন্ত আরাকান আর্মি অন্তত ১১৬ জন বাংলাদেশি জেলেকে অপহরণ করেছে। চলতি বছরের প্রথম ৯ মাসে অপহৃত ২৩৫ জনের মধ্যে ১২৪ জন ফিরে এলেও এখনো ৬২ জন রোহিঙ্গাসহ ১১১ জন তাদের হাতে বন্দী।

টেকনাফ কউকখালী ফিশিং ট্রলার মালিক সমিতির সভাপতি সাজিদ আহমেদ বলেন, “জেলেরা এখন সাগরে যেতে ভয় পাচ্ছেন।”

টেকনাফের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন দ্য ডেইলি স্টারকে জানান, প্রাপ্ত অভিযোগ অনুযায়ী এখনো ১০৬ জন জেলে বন্দী আছেন। তিনি বলেন, “আরাকান আর্মির সঙ্গে যোগাযোগের কোনো আনুষ্ঠানিক মাধ্যম না থাকায় অনানুষ্ঠানিকভাবে তাদের ফিরিয়ে আনার চেষ্টা চলছে।”