ঢাকা ২৬ ভাদ্র ১৪৩৩, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা ২৬ ভাদ্র ১৪৩৩, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ
প্রবাসীদের পাসপোর্ট-এনআইডি সেবা সহজ করতে সরকারের নতুন উদ্যোগ ডিমেনশিয়া রোগীর কেক লাগবে না বলায় বরখাস্ত কেয়ার নার্স, প্রকাশ পেল এনএইচএসের অপেক্ষমাণ তালিকার নতুন চিত্র ভেনিসে আজমেরী হক বাঁধনের ওপর হামলার প্রতিবাদে ইতালি বিএনপির সংবাদ সম্মেলন ইতালিতে ডাকাত রুখতে গিয়ে আহত বাংলাদেশিসহ ৪ ৫ বছরের ILR নিয়ে স্বস্তির ইঙ্গিত, চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় যুক্তরাজ্য শিশুদের ফোনে অশ্লীল ছবি ঠেকাতে অ্যাপল-গুগলকে আইনে বাধ্য করছে যুক্তরাজ্য যুক্তরাষ্ট্রে স্টেট রিপ্রেজেন্টেটিভ: ফের দলীয় মনোনয়ন পেলেন আবুল খান লন্ডনে বিবিসিসিআই’র ‘ব্রিটিশ-বাংলাদেশ ট্রেড সেন্টার’ প্রতিষ্ঠার ঘোষণা ৩,২০০ ডলারের আইফোন ‘ডুয়ো’ কিনতে কোন দেশের মানুষের কত মাসের আয় প্রয়োজন? আইপ্যাডের মতো খোলে, আইফোনের মতো ভাঁজ হয়-অ্যাপলের নতুন চমক 'ডুয়ো' বিরল ক্যানসারে আক্রান্ত বিবিসির পরিচিত মুখ মরিয়ম মোশিরি যুক্তরাজ্যে স্থায়ী চাকরিতে নিয়োগে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত ইতালিতে দলবদ্ধ হেনস্তায় কঠোর সাজা ও পারমিট বাতিলের বিধান বাঁধনকাণ্ডে জেনেভার প্রসঙ্গ টানলেন আসিফ নজরুল, হামলাকারীদের হুঁশিয়ারি অভিনেত্রী বাঁধনের ওপর হামলা: নড়েচড়ে বসেছে ভেনিস প্রশাসন ইতালিতে অভিনেত্রী বাঁধনকে হেনস্তা, হামলায় জড়িতদের পরিচয় প্রকাশ সিডনির ক্যামডেন কাউন্সিলের ডেপুটি মেয়র হলেন বাংলাদেশি এলিজা বেনিফিটভুক্ত অভিভাবকদের সন্তানরা আর পাবে না প্রি-স্কুলে অগ্রাধিকার বাঁধনের ওপর হামলার প্রতিবাদে ইতালিতে বাংলাদেশ দূতাবাসে এনসিপি ডায়াস্পোরার স্মারকলিপি ডিসএবিলিটি বেনিফিট কমানোর বিপক্ষে অধিকাংশ ব্রিটিশ, বলছে নতুন জরিপ রাজপ্রাসাদের চিঠিতে ক্ষুব্ধ হ্যারি-মেগান, HRH খেতাব স্থগিতই থাকছে চাপের মুখেও অনড় মিলিব্যান্ড, ইসরাইলি বসতির পণ্যে নিষেধাজ্ঞার পথে যুক্তরাজ্য বাংলাদেশে গরুর মাংস খেয়ে কলকাতায় তোপের মুখে স্বনামধন্য অভিনেতা ইতালিতে বছরে ১০ হাজার বাংলাদেশির বৈধ কর্মসংস্থানের সুযোগ অধরাই রয়ে গেল স্বপ্ন, কফিনে ফিরছে ইতালি প্রবাসীর লাশ সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় সিলেটের দুই প্রবাসীর মৃত্যু কুয়েতে নাগরিকত্ব হারানো ব্যক্তিদের জন্য ১০ বছর মেয়াদি আবাসনের নতুন সুযোগ যুক্তরাজ্যকে সেন্সরশিপের হুঁশিয়ারি ট্রাম্প প্রশাসনের, বিবিসি-আইটিভি ইস্যুতে আপত্তি ভেনিসে অভিনেত্রী বাঁধনকে হেনস্তার অভিযোগ, আওয়ামী লীগ কর্মীদের বিরুদ্ধে হামলার দাবি ইতালিতে সাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল দুই বাংলাদেশি তরুণের, কমিউনিটিতে শোকের ছায়া

বাংলাদেশে সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি যুক্তরাজ্য শাখার প্রতিবাদ সভা

প্রকাশিত: ২১ অক্টোবর ২০২১, ০৯:১২ পিএম

বাংলাদেশে সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি যুক্তরাজ্য শাখার প্রতিবাদ সভা
https://www.youtube.com/watch?v=SmTYragp47s সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব, শারদীয় দূর্গা পূজায়, গুজব ছড়িয়ে, পরিকল্পিত ভাবে ধারাবাহিক সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে লন্ডনে, একাত্তরের ঘাতক দালাল নির্মুল কমিটি যুক্তরাজ্য শাখার ডাকে অনুষ্ঠিত হয়েছে প্রতিবাদ সমাবেশ। পূর্ব লণ্ডনে আলতাব আলী পার্কে প্রায় ৩ ঘন্টাব্যাপী এই প্রতিবাদ সভা হয়। সোমবার সন্ধ্যায় বৃষ্টি উপেক্ষা করে শতাধিক মানুষ সমমনা বিভিন্ন সংগঠনের ব্যানারে এসে জড়ো হন। প্রতিবাদ সভায় গণসংগীত ও প্রতিবাদী গান পরিবেশন করেন যুক্তরাজ্য উদীচী ও সত্যেনসেন স্কুল অব পারফর্মিং আর্টস। সাম্প্রদায়িকতা বিরোধী কবিতা আবৃত্তি করেন যুক্তরাজ্য নির্মূল কমিটির সদস্য বিশিষ্ট বাচিক শিল্পী মুনীরা পারভীন। সংগঠনের সভাপতি সৈয়দ এনামুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রুবি হকের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন নির্মুল কমিটির কেন্দ্রীয় কমিটির সদস্য আনসার আহমেদ উল্লাহ, যুক্তরাজ্য কমিটির সহ সভাপতি সৈয়দ আনাস পাশা, যুগ্ন সম্পাদক স্মৃতি আজাদ, যুক্তরাজ্য আওয়ামীলীগের সহ সভাপতি ও বাংলাদেশ ওয়েলফেয়ার এসোসিয়েশনের সভাপতি হরমুজ আলী, যুক্তরাজ্য সিপিবির সম্পাদক কমরেড আবেদ আলী, উদীচী শিল্পীগোষ্ঠী কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি রফিকুল হাসান খান, সত্যেন স্কুলের সভাপতি গোপাল দাশ, সেকুলার বাংলাদেশ মুভমেন্টের সভাপতি কাউন্সিলর পুষ্পিতা গুপ্তা, সাধারণ সম্পাদক সাহিত্য পাল, বাংলাদেশ হিন্দু এসোসিয়েসন ইউকের সভাপতি প্রশান্ত পুরকায়স্থ, সাধারণ সম্পাদক সুজিত চৌধুরী,  যুক্তরাজ্য জাসদ সহসভাপতি মুজিবুল হক মনি, বাংলাদেশ ওয়ার্কার্স কাউন্সিল ইউকের সাধারণ সম্পাদক প্রশান্ত দাশ, বি হিউম্যান ফাস্ট মুভমেন্টের সভাপতি অজন্তা দেব রায়, মানবাধিকার নেতা সলিসিটর সৈয়দ ইকবাল, বারিস্টার সৈয়দ রুম্মান, ইঞ্জিনিয়ার প্রশান্ত দাশগুপ্ত, বারিস্টার কামরুল হাসান তুষার, জাসদ নেতা সাবুল শামসুজ্জামান, মাহমুদুর রহমান শাহনুর, ইউনাইটেড হিন্দু কালচারাল এসোসিয়েশনের সভাপতি গণেশ ঘোষ, মানবাধিকার নেতা সলিসিটর সাইদুজ্জামান সাঈদ, মোস্তফা কামাল মিলন, লেবার পার্টির নেতা মুরাদ কোরেশি, নারী নেত্রী সৈয়দা নাজনীন শিখা, হিন্দু ওয়েলফেয়ার এসেসিয়েশনের তপন মণ্ডল , বাংলাদেশ ছাত্রলীগ যুক্তরাজ্য শাখার ভারপ্রাপ্ত সভাপতি জাকির আখতারুজ্জামান এবং ধর্মবর্ণ নির্বিশেষে বিভিন্ন সামাজিক রাজনৈতিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ। বক্তারা বলেন বাংলাদেশে ঘটে যাওয়া নারকীয় তান্ডবের প্রতি ঘৃণা জানাতে তারা কোন দল বা সংগঠন নয় বরং মানুষ হিসাবে বাঙালি হিসাবে এখানে সমবেত হয়েছেন। রাজনৈতিক দোষারোপ ও সুষ্ঠ বিচার না হওয়ার সংস্কৃতি এবং প্রগতিশীল শক্তিসমুহের অনৈক্যের কারনে বারবার সুবিধা আদায় করেছে বিভিন্ন রাজনৈতিক সংগঠন এবং একটি নির্দিষ্ট সাম্প্রদায়িক গোষ্ঠী। বক্তারা বলেন একটি বিচ্ছিন্ন ঘটনাকে কেন্দ্র করে সপ্তাহব্যাপী এই নারকীয় তান্ডব লীলা সরকার ও প্রশাসন নিয়ন্ত্রণ করতে ব্যার্থ হয়েছে। ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার দুস্কৃতিকারীদের দ্বারা পুজা মন্ডপ ও হিন্দু বাড়িঘরে আক্রমণের দায় কোনভাবেই এড়াতে পারে না। রামু, নাসির নগর, শাল্লাসহ অতীতের কোন সাম্প্রদায়িক আক্রমণের সুষ্ঠ বিচার না হওয়ায় বক্তারা গভীর ক্ষোভ প্রকাশ করেন। সভা অবিলম্বে ধর্মের নামে সন্ত্রাসী রাজনীতি নিষিদ্ধ ঘোষণা ও সংখালঘু সংরক্ষণ আইন পাশ ও সংখ্যালঘু কমিশন গঠনের জোর দাবী জানানো হয়। ৭২ এর ধর্ম নিরেপক্ষ সংবিধানে ফিরে যাওয়ার আহবান জানানো হয় সভা থেকে।