ঢাকা ২৬ ভাদ্র ১৪৩৩, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা ২৬ ভাদ্র ১৪৩৩, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ
প্রবাসীদের পাসপোর্ট-এনআইডি সেবা সহজ করতে সরকারের নতুন উদ্যোগ ডিমেনশিয়া রোগীর কেক লাগবে না বলায় বরখাস্ত কেয়ার নার্স, প্রকাশ পেল এনএইচএসের অপেক্ষমাণ তালিকার নতুন চিত্র ভেনিসে আজমেরী হক বাঁধনের ওপর হামলার প্রতিবাদে ইতালি বিএনপির সংবাদ সম্মেলন ইতালিতে ডাকাত রুখতে গিয়ে আহত বাংলাদেশিসহ ৪ ৫ বছরের ILR নিয়ে স্বস্তির ইঙ্গিত, চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় যুক্তরাজ্য শিশুদের ফোনে অশ্লীল ছবি ঠেকাতে অ্যাপল-গুগলকে আইনে বাধ্য করছে যুক্তরাজ্য যুক্তরাষ্ট্রে স্টেট রিপ্রেজেন্টেটিভ: ফের দলীয় মনোনয়ন পেলেন আবুল খান লন্ডনে বিবিসিসিআই’র ‘ব্রিটিশ-বাংলাদেশ ট্রেড সেন্টার’ প্রতিষ্ঠার ঘোষণা ৩,২০০ ডলারের আইফোন ‘ডুয়ো’ কিনতে কোন দেশের মানুষের কত মাসের আয় প্রয়োজন? আইপ্যাডের মতো খোলে, আইফোনের মতো ভাঁজ হয়-অ্যাপলের নতুন চমক 'ডুয়ো' বিরল ক্যানসারে আক্রান্ত বিবিসির পরিচিত মুখ মরিয়ম মোশিরি যুক্তরাজ্যে স্থায়ী চাকরিতে নিয়োগে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত ইতালিতে দলবদ্ধ হেনস্তায় কঠোর সাজা ও পারমিট বাতিলের বিধান বাঁধনকাণ্ডে জেনেভার প্রসঙ্গ টানলেন আসিফ নজরুল, হামলাকারীদের হুঁশিয়ারি অভিনেত্রী বাঁধনের ওপর হামলা: নড়েচড়ে বসেছে ভেনিস প্রশাসন ইতালিতে অভিনেত্রী বাঁধনকে হেনস্তা, হামলায় জড়িতদের পরিচয় প্রকাশ সিডনির ক্যামডেন কাউন্সিলের ডেপুটি মেয়র হলেন বাংলাদেশি এলিজা বেনিফিটভুক্ত অভিভাবকদের সন্তানরা আর পাবে না প্রি-স্কুলে অগ্রাধিকার বাঁধনের ওপর হামলার প্রতিবাদে ইতালিতে বাংলাদেশ দূতাবাসে এনসিপি ডায়াস্পোরার স্মারকলিপি ডিসএবিলিটি বেনিফিট কমানোর বিপক্ষে অধিকাংশ ব্রিটিশ, বলছে নতুন জরিপ রাজপ্রাসাদের চিঠিতে ক্ষুব্ধ হ্যারি-মেগান, HRH খেতাব স্থগিতই থাকছে চাপের মুখেও অনড় মিলিব্যান্ড, ইসরাইলি বসতির পণ্যে নিষেধাজ্ঞার পথে যুক্তরাজ্য বাংলাদেশে গরুর মাংস খেয়ে কলকাতায় তোপের মুখে স্বনামধন্য অভিনেতা ইতালিতে বছরে ১০ হাজার বাংলাদেশির বৈধ কর্মসংস্থানের সুযোগ অধরাই রয়ে গেল স্বপ্ন, কফিনে ফিরছে ইতালি প্রবাসীর লাশ সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় সিলেটের দুই প্রবাসীর মৃত্যু কুয়েতে নাগরিকত্ব হারানো ব্যক্তিদের জন্য ১০ বছর মেয়াদি আবাসনের নতুন সুযোগ যুক্তরাজ্যকে সেন্সরশিপের হুঁশিয়ারি ট্রাম্প প্রশাসনের, বিবিসি-আইটিভি ইস্যুতে আপত্তি ভেনিসে অভিনেত্রী বাঁধনকে হেনস্তার অভিযোগ, আওয়ামী লীগ কর্মীদের বিরুদ্ধে হামলার দাবি ইতালিতে সাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল দুই বাংলাদেশি তরুণের, কমিউনিটিতে শোকের ছায়া

কোম্পানীগঞ্জ তেলিখাল ইউপি নির্বাচনে স্বামী স্ত্রী চেয়ারম্যান পদপ্রার্থী

প্রকাশিত: ২১ অক্টোবর ২০২১, ০৩:১৭ এএম

কোম্পানীগঞ্জ তেলিখাল ইউপি নির্বাচনে স্বামী স্ত্রী চেয়ারম্যান পদপ্রার্থী
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার তেলিখাল ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে এবার মনোনয়নপত্র জমা দিয়েছেন কাজী আব্দুল ওয়াদুদ আলফু মিয়া। মঙ্গলবার বিকেলে উপজেলা নির্বাচন কর্মকর্তা জিবুন নাহারের কাছে একই পদে আলফুর প্রতিদ্বন্দ্বী চেয়ারম্যান প্রার্থী হিসেবে তার স্ত্রী সুলতানা আক্তারও মনোনয়নপত্র জমা দিয়েছেন। আলফু মিয়াএকটি হত্যা মামলাসহ একাধিক মামলার চার্জশিটভুক্ত আসামি হওয়ায় স্ত্রীকে ডামি প্রার্থী করা হয়েছে। স্বামী-স্ত্রী চেয়ারম্যান প্রার্থী হওয়ায় উপজেলাজু্ড়ে আলোচনার ঝড় উঠেছে । নানা কারণে আলফু এলাকায় আলোচিত এক নাম। এ ইউনিয়নে মোট পাঁচজন চেয়ারম্যান প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। খোঁজ নিয়ে জানা গেছে, আওয়ামী লীগ নেতা কাজী আব্দুল ওয়াদুদ আলফু মিয়া টানা দুইবার চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। গত ইউপি নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন না পেয়ে ‘বিদ্রোহী’ প্রার্থী হিসেবে নির্বাচন করে তিনি জয়ী হন। দলীয় মনোনয়ন না পেয়ে এবারও বিদ্রোহী প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন তিনি। এ বিষয়ে ইউপি চেয়ারম্যান কাজী আবদুল ওয়াদুদ আলফু মিয়া জানান, স্বামী-স্ত্রী দুইজন মনোনয়নপত্র দাখিল করলেও নির্বাচনে একে অপরের প্রতিদ্বন্দ্বী হিসেবে নির্বাচন করবো না। তার বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা রয়েছে জানিয়ে আলফু বলেন, ‘কৌশলগত কারণে আমার স্ত্রীকে ডামি প্রার্থী করিয়েছি। গতবার জেলে থাকা অবস্থায়ও আমি জয় পেয়েছিলাম। মামলা সংক্রান্ত জটিলতার কারণে যদি আমার মনোনয়নপত্র বাতিল হয়, তাহলে আমার স্ত্রী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।’ এ বিষয়ে সুশাসনের জন্য নাগরিক -সুজন সিলেটের সভাপতি ফারুক মাহমুদ চৌধুরী বলেন, মামলার চার্জশিটভুক্ত আসামি নিজে প্রার্থী আবার স্ত্রীকেও প্রার্থী করা সম্পূর্ণ অনৈতিক। যেকোনো মূল্যে হোক, ক্ষমতায় থাকতেই হবে -এমন মানসিকতা থেকেই স্বামী-স্ত্রী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এটি ক্ষমতায় যাওয়ার অসুস্থ প্রতিযোগিতা ছাড়া আর কিছু নয় বলে মন্তব্য করেন তিনি।