গোলাপগঞ্জে (সিলেট) ১১বছরের শিশু ধর্ষণের অভিযোগে আবুল হোসেন বলাই (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার রাত আড়াইটার দিকে উপজেলার বাঘা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আবুল হোসেন উপজেলার বাঘা ইউপির বাঘা এখলাছপুর গ্রামের মৃত আয়াজ আলীর ছেলে।
জানা যায়, আবুল পেশায় একজন রাজমিস্ত্রী। শিশুর বসতবাড়িতে রাজমিস্ত্রি কাজের সুবাধে গত ২৭সেপ্টেম্বর বিকেলে সকলের অগোচরে ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক শিশুটিকে ধর্ষণ করে। পরে অভিযোগের ভিত্তিতে উপ পরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলমের নেতৃত্বে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হারুনুর রশিদ চৌধুরী বলেন, গ্রেফতারকৃত আসামীকে আদালতে প্রেরণ করা হয়েছে। ধর্ষিত শিশুকে পরীক্ষার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে।
-
বাংলাদেশে গরুর মাংস খেয়ে কলকাতায় তোপের মুখে স্বনামধন্য অভিনেতা
-
একনেকে উঠছে এমআরটি-৫ দক্ষিণাঞ্চলীয় রুট, ব্যয় ৪৫ হাজার কোটি টাকা
-
ব্যাগেজ হ্যান্ডলিংয়ে সময় কমানো, লাইভ মনিটরিং স্ক্রিন স্থাপনের নির্দেশ বিমানমন্ত্রীর
-
আমার অনুপস্থিতিতে আওয়ামী লীগের সভাপতি হবেন শেখ সেলিম: দ্য ওয়ালকে শেখ হাসিনা
-
সিলেটে পাঁচ দিনে ১১ লাশ, নেপথ্যে কী কারণ?