ঢাকা ২৬ ভাদ্র ১৪৩৩, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা ২৬ ভাদ্র ১৪৩৩, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ
প্রবাসীদের পাসপোর্ট-এনআইডি সেবা সহজ করতে সরকারের নতুন উদ্যোগ ডিমেনশিয়া রোগীর কেক লাগবে না বলায় বরখাস্ত কেয়ার নার্স, প্রকাশ পেল এনএইচএসের অপেক্ষমাণ তালিকার নতুন চিত্র ভেনিসে আজমেরী হক বাঁধনের ওপর হামলার প্রতিবাদে ইতালি বিএনপির সংবাদ সম্মেলন ইতালিতে ডাকাত রুখতে গিয়ে আহত বাংলাদেশিসহ ৪ ৫ বছরের ILR নিয়ে স্বস্তির ইঙ্গিত, চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় যুক্তরাজ্য শিশুদের ফোনে অশ্লীল ছবি ঠেকাতে অ্যাপল-গুগলকে আইনে বাধ্য করছে যুক্তরাজ্য যুক্তরাষ্ট্রে স্টেট রিপ্রেজেন্টেটিভ: ফের দলীয় মনোনয়ন পেলেন আবুল খান লন্ডনে বিবিসিসিআই’র ‘ব্রিটিশ-বাংলাদেশ ট্রেড সেন্টার’ প্রতিষ্ঠার ঘোষণা ৩,২০০ ডলারের আইফোন ‘ডুয়ো’ কিনতে কোন দেশের মানুষের কত মাসের আয় প্রয়োজন? আইপ্যাডের মতো খোলে, আইফোনের মতো ভাঁজ হয়-অ্যাপলের নতুন চমক 'ডুয়ো' বিরল ক্যানসারে আক্রান্ত বিবিসির পরিচিত মুখ মরিয়ম মোশিরি যুক্তরাজ্যে স্থায়ী চাকরিতে নিয়োগে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত ইতালিতে দলবদ্ধ হেনস্তায় কঠোর সাজা ও পারমিট বাতিলের বিধান বাঁধনকাণ্ডে জেনেভার প্রসঙ্গ টানলেন আসিফ নজরুল, হামলাকারীদের হুঁশিয়ারি অভিনেত্রী বাঁধনের ওপর হামলা: নড়েচড়ে বসেছে ভেনিস প্রশাসন ইতালিতে অভিনেত্রী বাঁধনকে হেনস্তা, হামলায় জড়িতদের পরিচয় প্রকাশ সিডনির ক্যামডেন কাউন্সিলের ডেপুটি মেয়র হলেন বাংলাদেশি এলিজা বেনিফিটভুক্ত অভিভাবকদের সন্তানরা আর পাবে না প্রি-স্কুলে অগ্রাধিকার বাঁধনের ওপর হামলার প্রতিবাদে ইতালিতে বাংলাদেশ দূতাবাসে এনসিপি ডায়াস্পোরার স্মারকলিপি ডিসএবিলিটি বেনিফিট কমানোর বিপক্ষে অধিকাংশ ব্রিটিশ, বলছে নতুন জরিপ রাজপ্রাসাদের চিঠিতে ক্ষুব্ধ হ্যারি-মেগান, HRH খেতাব স্থগিতই থাকছে চাপের মুখেও অনড় মিলিব্যান্ড, ইসরাইলি বসতির পণ্যে নিষেধাজ্ঞার পথে যুক্তরাজ্য বাংলাদেশে গরুর মাংস খেয়ে কলকাতায় তোপের মুখে স্বনামধন্য অভিনেতা ইতালিতে বছরে ১০ হাজার বাংলাদেশির বৈধ কর্মসংস্থানের সুযোগ অধরাই রয়ে গেল স্বপ্ন, কফিনে ফিরছে ইতালি প্রবাসীর লাশ সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় সিলেটের দুই প্রবাসীর মৃত্যু কুয়েতে নাগরিকত্ব হারানো ব্যক্তিদের জন্য ১০ বছর মেয়াদি আবাসনের নতুন সুযোগ যুক্তরাজ্যকে সেন্সরশিপের হুঁশিয়ারি ট্রাম্প প্রশাসনের, বিবিসি-আইটিভি ইস্যুতে আপত্তি ভেনিসে অভিনেত্রী বাঁধনকে হেনস্তার অভিযোগ, আওয়ামী লীগ কর্মীদের বিরুদ্ধে হামলার দাবি ইতালিতে সাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল দুই বাংলাদেশি তরুণের, কমিউনিটিতে শোকের ছায়া

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে হাকালুকির হাওর ও মাধবকুন্ড দৃষ্টিনন্দন হচ্ছে

প্রকাশিত: ২৮ মে ২০২১, ০৪:৩৮ এএম

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে হাকালুকির হাওর ও মাধবকুন্ড দৃষ্টিনন্দন হচ্ছে
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়কমন্ত্রী শাহাব উদ্দিন এমপি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে দেশের সর্ববৃহৎ হাওর হাকালুকি ও দ্বিতীয় বৃহত্তম ইকোপার্ক মাধবকুন্ডকে দৃষ্ঠিনন্দন করার লক্ষে নানামূখী পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। মাধবকুন্ড জলপ্রপাতে ক্যাবল কার স্থাপনের লক্ষে ভিজিলিটি যাচাই চলছে। আশা করছেন সকল প্রক্রিয়া শেষে কিছু দিনের মধ্যে ক্যাবল কার স্থাপন করা সম্ভব হবে। এছাড়া জুড়ীর লাঠিটিলায় বনবিভাগের সাড়ে ৫ হাজার হেক্টর এলাকা জুড়ে সাফারি পার্ক স্থাপনের কার্যক্রম চলমান রয়েছে। সরকারের এসব পরিকল্পনা বাস্তবায়িত হলে মৌলভীবাজার জেলায় পর্যটন শিল্পের নতুন দ্বার উন্মোচিত হবে। তিনি ২৭ মে বৃহস্পতিবার দুপুরে মৌলভীবাজারের বড়লেখা উপজেলা পরিষদের মাসিক উন্নয়ন সভায় তাঁর মন্ত্রণালয়ের কার্যালয় হতে ভার্চুয়ালী সংযুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। এছাড়াও মন্ত্রী বড়লেখার নবাগত ইউএনওকে পরিবেশের ক্ষতি হয় বিশেষ করে পাহাড় টিলা কাটা, নদী ভরাট, নদী দখল, পুকুর ভরাট, পলিথিনের ব্যবহার, মাদক ব্যবসা,চোরাকারবারি কর্মকান্ডে জড়িতদের বিরুদ্ধে জিরো টলারেন্সে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রদান করেন। এক্ষেত্রে সীমান্ত এলাকার জনপ্রতিনিধিদেরও তৎপর হওয়ার আহ্বান জানান। মন্ত্রী শাহাব উদ্দিন ইউএনওকে উদ্দেশ্য করে আরো বলেন, বড়লেখার ইতিপূর্বের কিছু কিছু ইউএনও তাদের কর্মপরিধির বাইরে গিয়েও বড়লেখাকে কিভাবে আরও উন্নত করা যায়, মানুষের ভাগ্যের পরিবর্তন করা যায়, পরিবেশের ক্ষতি রোধ করা যায় সকলের সহযোগিতা নিয়ে সে লক্ষ্যে আন্তরিকভাবে কাজ করেছেন। এ জন্য এসব ইউএনওদের নাম বড়লেখাবাসী চিরদিন মনে রাখবেন। তাদের ধারাবাহিকতায় তিনিও (নতুন ইউএনও) যেন সাধারণ মানুষের স্বার্থে কাজ করেন। উপজেলা চেয়ারম্যান সোয়েব আহমদের সভাপতিত্বে ও নবাগত ইউএনও খন্দকার মোদাচ্ছির বিন আলীর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভুমি) নূসরাত লায়লা নীরা, উপজেলা ভাইস চেয়ারম্যান তাজ উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান রাহেনা বেগম হাছনা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রতœদীপ বিশ্বাস, থানার ওসি মো. জাহাঙ্গীর হোসেন সরদার, উপজেলা প্রকৌশলী সামছুল হক ভুইয়া, কৃষি অফিসার দেবল সরকার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. উবায়েদ উল্লাহ খান, মাধ্যমিক শিক্ষা অফিসার হাওলাদার আজিজুল ইসলাম, পৌরমেয়র আবুল ইমাম মো. কামরান চৌধুরী, ইউপি চেয়ারম্যান ময়নুল হক, নছিব আলী, সিরাজ উদ্দিন, বিদ্যুৎ কান্তি দাস প্রমুখ।