ঢাকা ২৬ ভাদ্র ১৪৩৩, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা ২৬ ভাদ্র ১৪৩৩, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ
প্রবাসীদের পাসপোর্ট-এনআইডি সেবা সহজ করতে সরকারের নতুন উদ্যোগ ডিমেনশিয়া রোগীর কেক লাগবে না বলায় বরখাস্ত কেয়ার নার্স, প্রকাশ পেল এনএইচএসের অপেক্ষমাণ তালিকার নতুন চিত্র ভেনিসে আজমেরী হক বাঁধনের ওপর হামলার প্রতিবাদে ইতালি বিএনপির সংবাদ সম্মেলন ইতালিতে ডাকাত রুখতে গিয়ে আহত বাংলাদেশিসহ ৪ ৫ বছরের ILR নিয়ে স্বস্তির ইঙ্গিত, চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় যুক্তরাজ্য শিশুদের ফোনে অশ্লীল ছবি ঠেকাতে অ্যাপল-গুগলকে আইনে বাধ্য করছে যুক্তরাজ্য যুক্তরাষ্ট্রে স্টেট রিপ্রেজেন্টেটিভ: ফের দলীয় মনোনয়ন পেলেন আবুল খান লন্ডনে বিবিসিসিআই’র ‘ব্রিটিশ-বাংলাদেশ ট্রেড সেন্টার’ প্রতিষ্ঠার ঘোষণা ৩,২০০ ডলারের আইফোন ‘ডুয়ো’ কিনতে কোন দেশের মানুষের কত মাসের আয় প্রয়োজন? আইপ্যাডের মতো খোলে, আইফোনের মতো ভাঁজ হয়-অ্যাপলের নতুন চমক 'ডুয়ো' বিরল ক্যানসারে আক্রান্ত বিবিসির পরিচিত মুখ মরিয়ম মোশিরি যুক্তরাজ্যে স্থায়ী চাকরিতে নিয়োগে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত ইতালিতে দলবদ্ধ হেনস্তায় কঠোর সাজা ও পারমিট বাতিলের বিধান বাঁধনকাণ্ডে জেনেভার প্রসঙ্গ টানলেন আসিফ নজরুল, হামলাকারীদের হুঁশিয়ারি অভিনেত্রী বাঁধনের ওপর হামলা: নড়েচড়ে বসেছে ভেনিস প্রশাসন ইতালিতে অভিনেত্রী বাঁধনকে হেনস্তা, হামলায় জড়িতদের পরিচয় প্রকাশ সিডনির ক্যামডেন কাউন্সিলের ডেপুটি মেয়র হলেন বাংলাদেশি এলিজা বেনিফিটভুক্ত অভিভাবকদের সন্তানরা আর পাবে না প্রি-স্কুলে অগ্রাধিকার বাঁধনের ওপর হামলার প্রতিবাদে ইতালিতে বাংলাদেশ দূতাবাসে এনসিপি ডায়াস্পোরার স্মারকলিপি ডিসএবিলিটি বেনিফিট কমানোর বিপক্ষে অধিকাংশ ব্রিটিশ, বলছে নতুন জরিপ রাজপ্রাসাদের চিঠিতে ক্ষুব্ধ হ্যারি-মেগান, HRH খেতাব স্থগিতই থাকছে চাপের মুখেও অনড় মিলিব্যান্ড, ইসরাইলি বসতির পণ্যে নিষেধাজ্ঞার পথে যুক্তরাজ্য বাংলাদেশে গরুর মাংস খেয়ে কলকাতায় তোপের মুখে স্বনামধন্য অভিনেতা ইতালিতে বছরে ১০ হাজার বাংলাদেশির বৈধ কর্মসংস্থানের সুযোগ অধরাই রয়ে গেল স্বপ্ন, কফিনে ফিরছে ইতালি প্রবাসীর লাশ সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় সিলেটের দুই প্রবাসীর মৃত্যু কুয়েতে নাগরিকত্ব হারানো ব্যক্তিদের জন্য ১০ বছর মেয়াদি আবাসনের নতুন সুযোগ যুক্তরাজ্যকে সেন্সরশিপের হুঁশিয়ারি ট্রাম্প প্রশাসনের, বিবিসি-আইটিভি ইস্যুতে আপত্তি ভেনিসে অভিনেত্রী বাঁধনকে হেনস্তার অভিযোগ, আওয়ামী লীগ কর্মীদের বিরুদ্ধে হামলার দাবি ইতালিতে সাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল দুই বাংলাদেশি তরুণের, কমিউনিটিতে শোকের ছায়া

নেত্রকোণায় নানা বাড়িতে এসে পৃথক পৃথক এলাকায় পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

প্রকাশিত: ২২ মে ২০২১, ০৫:২৩ পিএম

নেত্রকোণায় নানা বাড়িতে এসে পৃথক পৃথক এলাকায় পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু
নানা বাড়িতে এসে নেত্রকোণার কলমাকান্দয় রংছাতি পাহাড়ি মহাদেও নদীতে ডুবে ৭ বছরের আকাশ নামে এক শিশু ও সদর ইউনিয়নের ঘুপিপাড়া গ্রামে পুকুরে পানিতে ডুবে ১৭ মাস বয়সী মাহিন নামে দুই শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে। শুক্রবার (২১ মে) বিকেল সাড়ে ৪টার দিকে ওই নদী থেকে স্থানীয়দের সহায়তায় ফায়ার সার্ভিসের একটি দল শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন। নিহত আকাশ উপজেলার রংছাতি ইউনিয়নের কৃঞ্চপুর গ্রামের শুক্কুর আলীর ছেলে। ঈদের পরে আকাশ তার মার সাথে একই ইউনিয়নের পার্শ্ববতী গ্রাম পুলিয়া রাজনগর পানেশ্বর পাড়ায় নানার বাড়িতে বেড়াতে এসেছিল এবং বাড়ির পেছনে নদীতে এই মর্মান্তিক ঘটনা ঘটেছে। নিহত আকাশের নানী হাসিনা বেগম ৫২ বাংলা টিভিকে জানান, বাড়িতে মেহমান থাকায় রান্না কাজে ব্যস্ত ছিলাম। নাতি আকাশ ও তার সমবয়সি দুই সহোদর মামা আনিস (৮) ও হৃদয় (১১) এদের সাথে দুপুরে বাড়ির পেছনে মহাদেও নদীতে গোসল করতে গিয়েছিল। নদীর চরে দুই মামার সাথে খেলারত অবস্থায় আশপাশের অনেকে দেখতে পেয়েছে। আকাশ দুই মামার সাথে খেলা করার সময় তাদের অজান্তে নিখোঁজ হয়। তাকে না পেয়ে তার দুই মামা বাড়িতে এসে নিখোঁজের বিষয়টি জানায়। পরে নদীতে কুনি জাল ফেলে ও আশপাশের লোকজন নদীতে নেমে আকাশকে উদ্ধারে চেষ্টা চালায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে আসে। স্থানীয়রা আমার নাতিকে উদ্ধার করলে ফায়ার সার্ভিসের লোকজন গাড়ীতে করে হাসপাতালে নিয়ে যায়। কলমাকান্দা ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ মো. রফিকুল ইসলাম ৫২ বাংলা টিভিকে বলেন, জানান, স্থানীয়দের সহায়তায় শিশুটিকে উদ্ধার করে বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসি। সেখানে কর্তব্যরত ডা. উম্মে সুমাইয়া শিশুটিকে মৃত ঘোষনা করেন। কলামাকান্দা থানার ওসি এ.টি.এম. মাহমুদুল হক এঘটনার সত্যতা নিশ্চিত করে ৫২ বাংলা টিভিকে বলেন, পরিবারের পক্ষ থেকে অভিযোগ না থাকায় মৃতদেহ স্বজনদের কাছে হস্থান্তর করা হবে। এঘটনায় অপমৃত্যু মামলা দায়ের প্রক্রিয়াধীন বলে জানান তিনি। অপরদিকে নানার বাড়িতে বেড়াতে এসে কলমাকান্দা উপজেলার সদর ইউনিয়নের ঘুফিরপাড়া গ্রামে পুকুরের পানিতে পড়ে ১৭ মাস বয়সি মাহিন নামে এক শিশুর মৃত্যু খবর পাওয়া গেছে। নিহত মাহিন কলমাকান্দা সদর ইউনিয়নের সাউদপাড়া গ্রামের আব্দুল মন্নাফের ছেলে। ঈদের পরে নিহত মাহিন তার মার ও বড় দু'বোনের সাথে একই ইউনিয়নের পার্শ্ববতী গ্রাম ঘুফিরপাড়ায় নানার বাড়িতে বেড়াতে এসেছিল এবং বাড়ির পেছনে নদীতে এই মর্মান্তিক ঘটনা ঘটেছে। নিহতের বাবা সাথে ও স্থানীয় সুত্রে জানা গেছে, শুক্রবার দুপুরে সকলেই যখন ধান রৌদে দেয়া হয়, সেসময় বৃষ্টি আসার ভাব দেখে সকলেই ধান তুলায় ব্যস্ত হযে পড়েন, এই সময়ে ছেলেটি হঠাৎ নিখোঁজ হয়। তারপর শিশুটি ধান শোকানুর মাঠের পাশের পুকুরে ভেসে উঠে। কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা: সোহরাব হোসাইন লিংকন মৃত তাকে ঘোষনা করেন ।