ঢাকা ১০ আষাঢ় ১৪৩৩, বুধবার, ২৪ জুন ২০২৬
ঢাকা ১০ আষাঢ় ১৪৩৩, বুধবার, ২৪ জুন ২০২৬
সর্বশেষ
‘আই অ্যাম ব্যাক’ জোড়া গোলে সমালোচনার জবাব রোনালদোর, মেসি প্রসঙ্গে প্রশ্নে বিরক্ত গেগেনপ্রেসিং: আধুনিক ফুটবলের এক অপ্রতিরোধ্য কৌশল ফ্রান্সে ৪০ ডিগ্রি তাপপ্রবাহ: পরিবারের গাড়িতে দুই শিশুর মৃত্যু ‘আপনাদের ভালোবাসায় আমি ধন্য’-সিলেট ছাড়ার আগে ডিসি সারওয়ার আলম লন্ডনে ৪০ ডিগ্রি তাপদাহ: কর্মক্ষেত্রে আপনার অধিকার জানুন, সুস্থ থাকুন প্রতিষ্ঠাবার্ষিকীতে আওয়ামী লীগ ঠেকাতে দেশে আবার সেনা মোতায়েন গোলের চূড়ায় মেসি, ক্লোসার বললেন : ‘মেসি সর্বকালের সেরা’ আলোচিত মহিষ 'ডোনাল্ড ট্রাম্প' — গবেষণার জন্য ১৪ দিনের কোয়ারেন্টিনে ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার পদত্যাগের ঘোষণা দিলেন বাবা দিবসে আবেগঘন স্ট্যাটাস দিলেন অভিনেতা তাওশিফ মাহবুব মাজারে কড়াকড়ির পরই প্রত্যাহার সিলেট ডিসি সারওয়ার আলম, প্রবাসী অঙ্গনে প্রতিক্রিয়া পদত্যাগ করছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী? লন্ডনে হাসনা‌ত আব্দুল্লাহর বিরুদ্ধে মামলা, জবাব দিলেন থানায় হাজির হয়ে কাগজের বিআরপি কার্ডের মেয়াদ বাড়াল যুক্তরাজ্য, ই-ভিসার নতুন সময়সীমা ৩১ ডিসেম্বর কেয়ার ও স্কিলড ওয়ার্কারদের সুখবর : প্রতি মাসের বেতন প্রতি মাসেই ব্যাংক অ্যাকাউন্টে দেওয়ার নতুন নিয়ম ব্রিটেনে হিট হেলথ অ্যালার্ট : পোষা প্রাণী ও বাগানের যত্নে যা মাথায় রাখবেন ব্রিটেনে হিট হেলথ অ্যালার্ট, প্রতিবেশীর খোঁজ নিন, নিরাপদ থাকুন সিলেটে মাজারে মদ-গাঁজার আসর বন্ধে কঠোর নির্দেশ ডিসি সারওয়ারের যুক্তরাজ্যে ৩৫ ডিগ্রি সেলসিয়াস তাপপ্রবাহের আশঙ্কা, জারি অ্যাম্বার সতর্কতা সংযুক্ত আরব আমিরাতে শিয়া মুসলিম হওয়ায় চাকরিচ্যুত হচ্ছেন প্রবাসীরা, জব্দ হচ্ছে ব্যাংক হিসাব বার্কিং অ্যান্ড ড্যাগেনহাম কাউন্সিলের ১২০ কোটি পাউন্ড ঋণ, উন্নয়ন প্রকল্পেই ক্ষতি ১ কোটি পাউন্ড সিলেটে হামে আরও ২ শিশুর মৃত্যু, হাসপাতালে ২৬১, মোট মৃত্যু ৭২ সুইস ব্যাংকে বাংলাদেশিদের আমানত ৪১% বেড়েছে: কীভাবে বাড়ল, এখন কারা জমাচ্ছে? রাউজানে প্রকাশ্যে যুবদল নেতা হত্যা : প্রকাশ্যে অস্ত্রধারীরাও ধরা পড়ছে না গোল্ডেন ভিসা পেলেও চাকরি ছাড়তে হবে না, জানাল ইউএই ইউএইতে ১৫ বছরের নিচে শিশুদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট নিষিদ্ধ বাংলাদেশিসহ বিদেশি কর্মীদের জন্য সৌদির নতুন ভিসা কড়াকড়ি রোনালদো কি পর্তুগালের বোঝা হয়ে উঠছেন? গণমাধ্যম ও বিনোদনে অভিবাসনপন্থী প্রচারে কোটি পাউন্ড ব্যয়, দাবি টেলিগ্রাফের ‘আজকে সংসদ নাই? সংসদে যান’- সিলেটে পৌঁছে এমপিদের বললেন প্রধানমন্ত্রী

৪৩২জন প্রবাসী নিয়ে লেবানন প্রবাসীদের বিশেষ বিমান

প্রকাশিত: ১৭ ফেব্রুয়ারি ২০২১, ০৩:১৪ এএম

৪৩২জন প্রবাসী নিয়ে লেবানন প্রবাসীদের বিশেষ বিমান
৪৩২জন প্রবাসী নিয়ে ঢাকার উদ্দেশ্যে বৈরুতের রফিক হারিরি আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করল বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিশেষ ফ্লাইট। সোমবার (১৫ফেব্রুয়ারি) স্থানীয় সময় রাত ১০টা ১৫মিনিটি বিমানটি লেবানন ছেড়ে দেশের উদ্দেশে যাত্রা করে। ২০২০/২১ সালে দূতাবাসের বিশেষ সুযোগে নাম নিবন্ধন করা বৈধ কাজগপত্র বিহীন লেবানন প্রবাসীদের নিয়ে এটাই প্রথম ফ্লাইট। আগামী ১৮ ফেব্রুয়ারি দ্বিতীয় ফ্লাইটের ঘোষণা দিয়েছে বাংলাদেশ দূতাবাস। দূতাবাস সূত্রে জানা যায়, গত বছরের ২৫ থেকে ২৮ডিসেম্বর ৪শত মার্কিন ডলার দিয়ে প্রায় ৪হাজার বৈধ কাগজপত্র বিহীন প্রবাসী স্বেচ্ছায় দেশে ফিরতে নাম নিবন্ধন করেন। গত জানুয়ারিতে বিশেষ ফ্লাইট চালু হবার কথা থাকলেও দীর্ঘ লকডাউন থাকায় ফ্লাইট পেছানো হয়। ফেব্রুয়ারি ৭তারিখে লকডাউন শিথিল হলে শুরু হয় ফ্লাইটের কর্মসূচী। গত প্রায় দেড় বছর ধরে রাজনৈতিক অস্থিরতায় চরম অর্থ সংকটে পরে লেবানন। শুরুতে সংকট অনেকটা কম থাকলেও দেশটিতে সঠিক নেতৃত্বের অভাবে সংকট চরম আকার ধারণ করে, দেশিটির মূদ্রার দাম করে যায় ৯গুণ। আর এর বিশাল প্রভাব পরে দেশটিতে থাকা প্রবাসীদের উপর। ডলারে বেতন পরিশোধ না করায় বিপাকে পরে তারা। মালিক পক্ষ বেতন দিচ্ছে লেবানিজ মূদ্রায়। যেখানে দেড় হাজার লিরা দিয়ে এক ডলার ক্রয় করা যেত, সেখানে বর্তমানে ৯হাজার দিয়ে ক্রয় করতে হয় ১ডলার। প্রায় ৯০শতাংশ বাংলাদেশী প্রবাসী সর্বোচ্চ বেতন পেত ৪শ ডলার, যার লেবানিজ মূদ্রায় ৬লাখ ছিল। এখনো আগের হিসেবেই বেতন পায় প্রায় ৭০শতাংশ প্রবাসী। যেখানে ১০০ডলার কিনিতে ৯লাখ লিরা গোনতে হয়, সেখানে ৬ থেকে ৭লাখ বেতন পাওয়া মানুষ গুলো না পারছে নিজে চলতে, না পারছে দেশে পরিবার চালাতে। তাই বাধ্য হয়ে দেশে ফিরে যাচ্ছে হাজার হাজার বাংলাদেশী। বৈধ কাগজপত্র থাকা প্রবাসীরা সহজে দেশে ফিরতে পারলেও বিপাকে পরেছে বৈধতা হারানো মানুষগুলো। দেশ ফিরতে না পেরে আন্দোলনের ডাক দেয়া তারা, মানববন্ধন করে দূতাবাসের সামনে। আর এসকল প্রবাসীদের দাবির মুখে দূতাবাস চালু করে বিশেষ সুযোগে দেশে ফেরার কার্যক্রম। জানা যায়, দেশ থেকে ধার দেনা করে অনেকে বিশেষ সুযোগে নাম নিবন্ধন করেছে। আর এখনো হাজার প্রবাসী নাম নিবন্ধন করতে পারেনি ডলার না থাকায়। অনেক দেশ থেকেও টাকা আনার সামর্থ্য নেই। তাই দেশে ফিরতে বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকট আকুল আবেদন জানিয়েছে এসকল প্রবাসীরা।