ঢাকা ২৪ ভাদ্র ১৪৩৩, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা ২৪ ভাদ্র ১৪৩৩, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ
চাপের মুখেও অনড় মিলিব্যান্ড, ইসরাইলি বসতির পণ্যে নিষেধাজ্ঞার পথে যুক্তরাজ্য বাংলাদেশে গরুর মাংস খেয়ে কলকাতায় তোপের মুখে স্বনামধন্য অভিনেতা ইতালিতে বছরে ১০ হাজার বাংলাদেশির বৈধ কর্মসংস্থানের সুযোগ অধরাই রয়ে গেল স্বপ্ন, কফিনে ফিরছে ইতালি প্রবাসীর লাশ সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় সিলেটের দুই প্রবাসীর মৃত্যু কুয়েতে নাগরিকত্ব হারানো ব্যক্তিদের জন্য ১০ বছর মেয়াদি আবাসনের নতুন সুযোগ যুক্তরাজ্যকে সেন্সরশিপের হুঁশিয়ারি ট্রাম্প প্রশাসনের, বিবিসি-আইটিভি ইস্যুতে আপত্তি ভেনিসে অভিনেত্রী বাঁধনকে হেনস্তার অভিযোগ, আওয়ামী লীগ কর্মীদের বিরুদ্ধে হামলার দাবি ইতালিতে সাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল দুই বাংলাদেশি তরুণের, কমিউনিটিতে শোকের ছায়া একনেকে উঠছে এমআরটি-৫ দক্ষিণাঞ্চলীয় রুট, ব্যয় ৪৫ হাজার কোটি টাকা ছেলে যুবরাজ শেখ হামদানের ২০ বছর পূর্তিতে আবেগঘন চিঠি লিখলেন বাবা শেখ মোহাম্মদ সৌদি আরবে বাংলাদেশি প্রবাসীদের ই-পাসপোর্টে নতুন নির্দেশনা ব্যাগেজ হ্যান্ডলিংয়ে সময় কমানো, লাইভ মনিটরিং স্ক্রিন স্থাপনের নির্দেশ বিমানমন্ত্রীর সৌদিতে ধরপাকড়ের মধ্যে বৈধতা ধরে রাখতে প্রবাসী বাংলাদেশিদের কী করণীয় আমার অনুপস্থিতিতে আওয়ামী লীগের সভাপতি হবেন শেখ সেলিম: দ্য ওয়ালকে শেখ হাসিনা পাতায়ায় মার্কিন রণতরী ভেড়ার আগে যৌনকর্মী ঠেকাতে পুলিশি অভিযান ফ্রান্সে গ্যাস বিস্ফোরণ, বাংলাদেশি শিশু নিহত কানাডায় নির্মিত হচ্ছে বাংলাদেশি সিনেমা ‘ভায়োলেন্স’ সৌদি আরবে ধরপাকড়: আটক ১৪ হাজারের মধ্যে ১২ হাজার অবৈধ অভিবাসীকে ফেরত ভিসাহীন বাংলাদেশিদের মালয়েশিয়া ছাড়তে বললো হাই কমিশন রানওয়ে থেকে ছিটকে পড়ল অ্যামাজনের বিমান: মায়ামিতে প্রাণ গেল ৫ জনের কেপ ভার্দেতে স্কুল বাস খাদে পড়ে নিহত অন্তত ২৫ শিক্ষার্থী, জাতীয় শোক ঘোষণা ইংলিশ চ্যানেলে একটি ডিঙি নৌকা থেকে উদ্ধার প্রায় ১৪০ অভিবাসী ‘সোশ্যাল মিডিয়ায় যা মনে আসে তা-ই লিখবেন না’: তরুণদের সতর্ক হওয়ার পরামর্শ ব্রিটিশ এমপির গাজার ধ্বংস হওয়া পয়ঃনিষ্কাশন, ইসরায়েলে এখন পানির সংকট- প্রকৃতির নির্মম প্রতিশোধ সিলেট-ইস্তাম্বুল সরাসরি ফ্লাইট চালুর উদ্যোগ, ইউরোপযাত্রায় খুলছে নতুন সম্ভাবনার দুয়ার ইতালির নাপোলিতে সড়ক দুর্ঘটনায় মাদারীপুরের তরুণ শরিফুলের মৃত্যু মাদক মামলায় মিশরীয় উপস্থাপক সারাহ খলিফাসহ ১২ জনের মৃত্যুদণ্ড সিলেটে পাঁচ দিনে ১১ লাশ, নেপথ্যে কী কারণ? মেয়ের বিয়ের টাকা নিয়ে বাড়ি ফেরা হলো না ইসমাইলের, বনানীতে মিলল মরদেহ

আলোচিত মহিষ 'ডোনাল্ড ট্রাম্প' — গবেষণার জন্য ১৪ দিনের কোয়ারেন্টিনে

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২২ জুন ২০২৬, ০৬:৪৮ পিএম

আলোচিত মহিষ 'ডোনাল্ড ট্রাম্প' — গবেষণার জন্য ১৪ দিনের কোয়ারেন্টিনে

দেশে-বিদেশে আলোচনার জন্ম দেওয়া অ্যালবিনো মহিষ 'ডোনাল্ড ট্রাম্প'কে বৈজ্ঞানিক গবেষণার জন্য সাভারে অবস্থিত বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটে (বিএলআরআই) স্থানান্তর করা হয়েছে। মৎস্য প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের নির্দেশনায় রোববার মিরপুর জাতীয় চিড়িয়াখানা থেকে মহিষটি আনুষ্ঠানিকভাবে বিএলআরআইয়ের কাছে হস্তান্তর করা হয়।

বিএলআরআই সূত্রে জানা গেছে, বর্তমানে মহিষটিকে বাধ্যতামূলক ১৪ দিনের প্রাথমিক কোয়ারেন্টিনে রাখা হয়েছে। সময় প্রাণীটির স্বাস্থ্য পর্যবেক্ষণ করা হবে এবং বাইরের লোকজনের প্রবেশাধিকার সীমিত থাকবে।

মহিষটির তত্ত্বাবধান গবেষণা কার্যক্রম পরিচালনার জন্য বিএলআরআই ১৩ সদস্যের একটি কমিটি গঠন করেছে। কমিটির প্রধান করা হয়েছে মহিষ উৎপাদন গবেষণা বিভাগের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা . গৌতম কুমার দেবকে।

. গৌতম কুমার দেব জানান, জাত উন্নয়নসংক্রান্ত গবেষণার জন্য মহিষটিকে বিএলআরআইয়ে আনা হয়েছে। এর জিনগত বৈশিষ্ট্য, উৎপাদন সম্ভাবনা এবং প্রজনন সক্ষমতা নিয়ে গবেষণা পরিচালিত হবে। বর্তমানে প্রাণীটি সুস্থ রয়েছে এবং কোয়ারেন্টিন শেষে গবেষণার বিভিন্ন কার্যক্রম শুরু হবে। মহিষটিকে স্থায়ীভাবে বিএলআরআইয়েই রাখা হবে বলেও তিনি জানান।

উল্লেখ্য, আলোচিত এই ধবল মহিষটির জন্ম লালন-পালন হয়েছিল নারায়ণগঞ্জের রাবেয়া অ্যাগ্রো ফার্মে। খামারটির মালিক জিয়াউদ্দিন মৃধা। চলতি বছরের ঈদুল আজহার আগে পুরান ঢাকার জিন্দাবাহার এলাকার বাসিন্দা মনিরুজ্জামান কোরবানির উদ্দেশ্যে লাখ ৮৫ হাজার টাকায় মহিষটি ক্রয় করেন। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে মহিষটির ছবি ভিডিও ছড়িয়ে পড়ার পর এটি ব্যাপক আলোচনার কেন্দ্রে চলে আসে। পরে নিরাপত্তাজনিত কারণে কর্তৃপক্ষ প্রাণীটিকে নিজেদের হেফাজতে নেয় এবং কেরানীগঞ্জ থানায় রাখার পর মিরপুর জাতীয় চিড়িয়াখানায় স্থানান্তর করা হয়।