আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রত্যাহারের এক সপ্তাহের মাথায় আবার সেনাবাহিনী মোতায়েন করলো সরকার। ২০২৪ সালের আগস্টে মাঠে নাম সেনাবাহিনী ঘোষণা দিয়ে ১৫ জুন প্রত্যাহার কারা হয়েছিল। পাশাপাশি ৫ জেলায় বিজিবি মোতায়েন করা হয়েছে। সারা দেশে সর্বোচ্চ সতর্কতা নেওয়া হয়েছে।
গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনে ছন্নছাড়া হয়ে পড়েছে দলটি। দলের সভানেত্রী শেখ হাসিনাসহ শীর্ষ নেতারা কেউ বিদেশে কিংবা কারাগারে রয়েছেন। এ অবস্থায় ঘুরে দাঁড়ানোর অংশ হিসেবে আবারও রাজপথে শক্তি প্রদর্শন করতে চায় আওয়ামী লীগ। সে জন্য আজ ঝটিকা মিছিলসহ বিভিন্ন নাশকতামূলক কর্মকা- করতে পারে বলে গোয়েন্দা তথ্যে উঠে এসেছে।
এ নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর শীর্ষ কর্তারা দফায় দফায় বৈঠক করেছেন। সর্বশেষ গতকাল সোমবার পুলিশ সদর দপ্তরে অনুষ্ঠিত বৈঠক- কোন কোন জেলায় দলটির নেতাকর্মীরা জড়ো হতে পারে, সেই পরিস্থিতি পর্যালোচনা করে সংশ্লিষ্টদের বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে। এমনকি বড় ধরনের নাশকতারও আশঙ্কা করে গোপন নোট দিয়েছে গোয়েন্দা সংস্থাগুলো। এর পরিপ্রেক্ষিতে ঢাকাসহ ছয় জেলা সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। এ ছাড়া অন্যান্য জেলায় বাড়তি নিরাপত্তা নিতে সদর দপ্তর থেকে বিশেষ বার্তা পাঠানো হয়েছে।
গত সোমবার রাত থেকে শুরু হয়েছে ‘অঘোষিত বিশেষ অভিযান’। সরকারের স্পষ্ট বার্তা আওয়ামী লীগ যাতে কোনোভাবেই মাঠে নামতে না পারে। পুলিশ ও র্যাবের পাশাপাশি সেনাবাহিনী ও বিজিবি মোতায়েন করা হয়েছে। মাঠে সক্রিয় রয়েছেন গোয়েন্দারা।
সার্বিক বিষয়ে জানতে চাইলে ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ বলেন, আওয়ামী লীগ যাতে ঢাকায় কোনো ধরনের বিশৃঙ্খলা করতে না পারে, সে জন্য আমরা সতর্ক আছি। প্রতিটি থানায় বিশেষ নির্দেশনা দেওয়া আছে। রাস্তায় টহল, তল্লাশি ও অভিযান বৃদ্ধি করা হয়েছে। তবে নিরপরাধ কাউকে হয়রানি করা হবে না।
উপমহাদেশের প্রাচীন রাজনৈতিক দল আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ মঙ্গলবার। ১৯৪৯ সালের ২৩ জুন পুরান ঢাকার রোজ গার্ডেনে দলটির আত্মপ্রকাশ ঘটে। মহান মুক্তিযুদ্ধে নেতৃত্ব দিয়ে স্বাধীনতা এনেছে দলটি। পরাধীনতার জাঁতাকল থেকে বাঙালি জাতিকে মুক্তি দিয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বাধীন আওয়ামী লীগ। এরপর নানা চড়াই-উতরাই পেরিয়ে সর্বশেষ দীর্ঘ প্রায় ১৬ বছর ক্ষমতায় ছিল শেখ হাসিনা নেতৃত্বাধীন আওয়ামী লীগ।
২০২৪ সালের ৫ আগস্ট গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকারের সময় দলটির কার্যক্রমে নিষেধাজ্ঞা দেওয়া হয়। আইনি নিষেধাজ্ঞার খড়্গে পড়ে বর্তমানে প্রকাশ্যে কোনো রাজনৈতিক কর্মসূচি পালন করতে পারছে না দলটি। তবে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রেস রিলিজে ও অনলাইন ফ্ল্যাটফর্মে কর্মসূচি ঘোষণা করেছে দলটি। এ ছাড়া দিবসটি উপলক্ষে দেশের বিভিন্ন অঞ্চলে ঝটিকা মিছিল করতে দেখা গেছে আওয়ামী লীগের কর্মী-সমর্থকদের।
৫ আগস্টের পর নানা সংকট মোকাবিলা করে চলেছে দলটি। পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে দলীয় সভাপতি শেখ হাসিনা ভারত চলে যান। অন্য শীর্ষ নেতৃবৃন্দসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীর বড় অংশ আত্মগোপনে কিংবা দেশের বাইরে অথবা কারাগারে রয়েছেন। এর মধ্যে দেশে থাকা কর্মী-সমর্থকরা আওয়ামী লীগকে ঘুরে দাঁড় করাতে প্রাণান্তকর চেষ্টা অব্যাহত রেখেছেন।
পুলিশ সূত্র জানায়, আওয়ামী লীগ মাঠে তৎপরতা দেখানোর চেষ্টা করবে। তাদের সঙ্গে যুক্ত হয়েছে দলটির অঙ্গসংগঠনের নেতাকর্মীরাও। যেকোনো ধরনের নাশকতা রুখে দিতে পুলিশ দফায় দফায় বৈঠক করেছে। গতকালও আইজিপির সঙ্গে বৈঠক করেছেন ডিএমপি কমিশনার। রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ১৮ হাজার পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছে ডিএমপি। যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে এবং নগরের নিরাপত্তা বজায় রাখতে পুরো ঢাকাকে নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে। রাজধানীজুড়ে দুশটিরও বেশি কৌশলগত স্থানে পুলিশের বিশেষ পিকেট ও চেকপোস্ট বসানো হয়েছে। একই সঙ্গে ঢাকার সবকটি প্রবেশপথে কড়া চেকপোস্ট ও তল্লাশি কার্যক্রম জোরদার থাকবে। যাতে বহিরাগত ব্যক্তিরা বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের নেতাদের সঙ্গে সাক্ষাৎ শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, কার্যক্রম নিষিদ্ধ হওয়া মাফিয়াচক্র আওয়ামী লীগের কিছু অপতৎপরতা সরকারের নজরে এসেছে। বিভিন্ন জেলায় তারা মিছিল ও সমাবেশের মাধ্যমে জনমনে অস্থিরতা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে। তারা যাতে কোনো বিশৃঙ্খলা তৈরি করতে না পারে, সে জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
জানা গেছে, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে যেকোনো ধরনের নাশকতা বেসামরিক প্রশাসনকে সহায়তার জন্য ঢাকা, চট্টগ্রাম, নারায়ণগঞ্জ, গাজীপুর, ফরিদপুর ও গোপালগঞ্জে গতকাল থেকে সেনা মোতায়েন করা হয়েছে। তারা ৩০ জুন পর্যন্ত মাঠে থাকবে। এ ছাড়া কক্সবাজার, মাদারীপুর, শেরপুর, গাজীপুর ও মৌলভীবাজারে আগামী ৩০ জুন পর্যন্ত মোতায়েন থাকবে বিজিবি। পাশাপাশি অন্য জেলাগুলোতে স্ট্যান্ডবাই থাকবে বিজিবি।
-
বাবা দিবসে আবেগঘন স্ট্যাটাস দিলেন অভিনেতা তাওশিফ মাহবুব
-
মাজারে কড়াকড়ির পরই প্রত্যাহার সিলেট ডিসি সারওয়ার আলম, প্রবাসী অঙ্গনে প্রতিক্রিয়া
-
সিলেটে মাজারে মদ-গাঁজার আসর বন্ধে কঠোর নির্দেশ ডিসি সারওয়ারের
-
সিলেটে হামে আরও ২ শিশুর মৃত্যু, হাসপাতালে ২৬১, মোট মৃত্যু ৭২
-
সুইস ব্যাংকে বাংলাদেশিদের আমানত ৪১% বেড়েছে: কীভাবে বাড়ল, এখন কারা জমাচ্ছে?