ঢাকা ২৫ বৈশাখ ১৪৩৩, শুক্রবার, ০৮ মে ২০২৬
ঢাকা ২৫ বৈশাখ ১৪৩৩, শুক্রবার, ০৮ মে ২০২৬
সর্বশেষ
হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্র ও ইরানের পাল্টাপাল্টি হামলা, কী বললেন ট্রাম্প? ধর্মীয় ব্যাখ্যার নামে উগ্রবাদ প্রচার, বাড়ছে উদ্বেগ: জঙ্গিদের অস্তিত্বও স্বীকার করল সরকার মমতা আর মুখ্যমন্ত্রী নন, বিধানসভা ভেঙে দিলেন রাজ্যপাল যুক্তরাজ্যে ঈদের ছুটির দাবিতে হোয়াইটচ্যাপেলে দিনব্যাপী ক্যাম্পেইন, ১১ মে আলতাব আলী পার্কে সমাবেশ কলকাতায় মাংসের দোকানে বুলডোজার চালালো বিজেপি সমর্থকরা ১১ বছরের শিশু অন্তঃসত্ত্বা : নেত্রকোণার সেই মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার ইরানকে ‘পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দেওয়ার’ হুমকি ট্রাম্পের মোদী সুনামিতে ভেঙে পড়ল মমতার শক্ত রাজনৈতিক দুর্গ, নেপথ্যে পাঁচ কারণ ঢাকা বার নির্বাচনে ২০ হাজারের মধ্যে পড়ল ৭ হাজার ভোট, জামায়াত-এনসিপি’র ভরাডুবি পশ্চিমবঙ্গে তৃণমূল হঠিয়ে আসছে বিজেপি? প্রাথমিক গণনায় এগিয়ে ঢাকা-সিলেট ‘সড়ক ও রেল’ যোগাযোগ উন্নত করা হচ্ছে : জানালেন প্রধানমন্ত্রী লিমনের পর বৃষ্টির মরদেহ যেভাবে শনাক্ত করল ফ্লোরিডা পুলিশ ইরানের নতুন ১৪ দফা শান্তি প্রস্তাব, গ্রহণে ‘সন্দিহান’ ট্রাম্প ‘যুদ্ধবিরতির মাধ্যমে’ ইরান যুদ্ধ শেষ—জানালেন ট্রাম্প, ইরানের জন্য স্থলপথ খুলে দিল পাকিস্তান ইতালিতে ভাইয়ের হাতে ভাই খুন, পরিবারকে ভিডিও কলে দেখালেন মরদেহ হামে প্রতিদিন মরছে মানুষ : ইউনিসেফের সতর্কতা উপেক্ষা করে টিকা কেনার পদ্ধতি পাল্টায় ইউনূস সরকার: সায়েন্সের প্রতিবেদন সিলেটের বন্যা ও জলাবদ্ধতা নিরসনে ৭৫০০ কোটি টাকার মেগা প্রকল্প ,শনিবার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী বিএনপি সরকার কি যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি বাতিল করতে পারবে? নিউ ইয়র্কে মসজিদে মেয়ে শিশুকে নির্যাতনের অভিযোগে বাংলাদেশি ইমাম গ্রেপ্তার ইরানে আবার হামলা শুরু হতে পারে, ইতালি ও স্পেন থেকেও সেনা সরানোর আভাস ট্রাম্পের যুক্তরাজ্য বিএনপির ৪১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন সংসদে জামায়াত-রাজাকার ইস্যুতে মুখ খুললেন বিএনপির মন্ত্রীরা ৭ মার্চের ভাষণ বাজানো ইমির জামিন, আইভীও জামিন পেলেন দুই হত্যা মামলায় ১১ টন ইউরেনিয়াম মজুত করল কীভাবে ইরান, কোথায় সেই মজুত? টাওয়ার হ্যামলেটসে লুৎফুর রহমান ও এসপায়ার পার্টির ইশতেহার ঘোষণা ঢাকা বিশ্ববিদ্যালয়-‘আমরা নারী’ সমঝোতা : শিক্ষা-গবেষণায় কাজ করবে কাঁদছেন কৃষকরা, ১৬০০ খরচ করে ৬০০ টাকায় ধান বিক্রি রোমানিয়ায় অনিয়মিত বাংলাদেশিদের সুখবর ইতালিতে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল বাংলাদেশি কর্মীর বিএনপি–জামায়াত পাল্টাপাল্টি বক্তব্য: কেবলই রাজনীতি?

২০ নভেম্বর লন্ডনের রয়েল রিজেন্সিতে ৫ম বেঙ্গলী ওয়েডিং ফেয়ার

প্রকাশিত: ১৭ নভেম্বর ২০২২, ০৭:৫০ পিএম

২০ নভেম্বর লন্ডনের রয়েল রিজেন্সিতে ৫ম বেঙ্গলী ওয়েডিং ফেয়ার
আগামী ২০ নভেম্বর রবিবার পার্ল এডভার্টাইজিংয়ের উদ্যোগে লন্ডনে অনুষ্ঠিত হবে ৫ম বেঙ্গলী ওয়েডিং ফেয়ার এবং ওয়েডিং ইন্ড্রাস্ট্রি এওয়ার্ডস ২০২২। এ উপলক্ষে ১৬ই নভেম্বর বুধবার রাতে পূর্ব লন্ডনের রয়েল রিজেন্সি হলে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।স্বাগত বক্তব্য রাখেন ওয়েডিং ফেয়ারের ম্যানেজিং ডাইরেক্টর, চ্যানেল এস এর প্রডিউসার আহাদ আহমদ ও সিইও সোহানা আহমদ । সঞ্চালনা ও সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সাংবাদিক আহাদ চৌধুরী বাবু । সংবাদ সম্মেলনে জানানো হয় ২০১৬ সালে লন্ডনে ও বার্মিংহামের আস্টন ভিলা ফুটবল স্টেডিয়ামে  ওয়েডিং ফেয়ারের আয়োজন করা হয়। এর ধারাবাহিকতায় ২০১৭ সালে লন্ডনের ক্যানারী ওয়ার্ফের রেডিসনে এবং  ২০১৮ ও  ২০১৯ সালে লন্ডনের রয়েল রিজেন্সিতে সাফল্যের সাথে আয়োজন করা হয় 'লন্ডন বেঙ্গলী ওয়েডিং ফেয়ার' । পরবর্তীতে কোভিড-১৯ মহামারী সময়ে এই বর্ণাঢ্য আয়োজন করা সম্ভব হয়নি ৷ বিগত বছরগুলোর সাফল্যের ধারাবাহিকতায় এবারও লন্ডনের রয়েল রিজেন্সিতে আগামী ২০ নভেম্বর রবিবার দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এই ফেয়ার অনুষ্ঠিত হবে। সংবাদ সম্মেলনে আরও জানানো হয় এবারের আয়োজনে নতুন করে সংযোজন করা হয়েছে ওয়েডিং ইন্ড্রাস্ট্রি এওয়ার্ডস । বিবাহের মতো একটি গুরুত্বপূর্ণ ইভেন্টে যারা সফলতার সাথে সেবা প্রদান করেন মূলত তাদেরকে সম্মানিত করার জন্যই এবারের এই নতুন প্রয়াস। আয়োজক হিসেবে আনন্দের সঙ্গে জানাতে চাই- ওয়েডিং বা বিয়ের কেনাকাটা করার ক্ষেত্রে ইউকের বাঙালী কমিউনিটির জন্যে বেঙ্গলী ওয়েডিং ফেয়ার একটি নতুন দ্বার উন্মোচণ করেছে। ইউকেতে শুধু বাঙ্গালী কমিউনিটিতেই বিয়ে সংক্রান্ত ব্যয় হয়ে থাকে বছরে প্রায় ৮০ মিলিয়ন পাউন্ড। পছন্দসই বর -কনের সঙ্গে সুন্দরভাবে একটি বিয়ের অনুষ্ঠান সম্পন্ন করতে হলে এক সঙ্গে অনেকগুলো কাজের সমন্বয় সাধন করতে হয়। কম সময় এবং কম অর্থ ব্যয় করে পরিকল্পনা অনুযায়ী বিয়ের অনুষ্ঠান সম্পন্ন করতে এবারো বেঙ্গলী ওয়েডিং ফেয়ার একই ছাদের নীচে সকল সুযোগ নিয়ে আসছে সবার জন্যে। এই সুযোগটি কাজে লাগাতে  কমিউনিটির সবাইকে সহযোগী হওয়ার আহবান জানানো হয় । এবারের লন্ডন বেঙ্গলী ওয়েডিং ফেয়ারে থাকছে লোকাল ওয়েডিং সার্ভিস, ওয়েডিং প্লানার্স, ক্যাটারার্স, ম্যাকআপ আর্টিস্ট, ফ্লোরিষ্টস, ভেন্যু, ক্যাটারিং, আউটফিটস, স্টেইজ ডেকোরেশন, ফটোগ্রাফার্স, কারস, বিয়ের পোষাক, জুয়েলার্স, ডায়মন্ড জুয়েলস, ডিজাইনার্স কোম্পানি, পালকি, রিক্সা, হেনা আর্টিস্টসহ বিয়ে শাদী সংক্রান্ত প্রায় ৫০ ধরনের প্রদর্শণী।  থাকছে ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানী এবং ওয়েডিং ম্যারেজ সার্ভিস। প্রতি বছরের মতো এবারো উপস্থিত থাকবেন নতুন প্রজন্মের বিজনেস এন্টারপ্রেনাররা। কমিউনিটির জনপ্রিয় প্রেজেন্টার নাদিয়া আলী এবং জনপ্রিয় ইউটিউবার ও প্রেজেন্টার স্মাস বেঙ্গলীর উপস্থাপনায় পরিচালিত হবে এবারের ওয়েডিং ফেয়ার। ঐদিন দুপুর ৩টা থেকে শুরু হবে ফ্যাশন শো। ফ্যাশন শোতে বিয়ের পোষাকসহ সর্বশেষ ডিজাইনের পোষাকগুলোর প্রদর্শণ করবেন ইউকের জনপ্রিয় মডেলরা। এবারের বিশেষ আকর্ষণ রুমেনা 101 এবং জনপ্রিয় ইউটিউবার ইক্সি ও বিলাল শাহীদ। পরিবারের যে কারো বিয়ের অনুষ্ঠান পরিকল্পনায় সহযোগিতা করতে এবং সঠিক সিদ্ধান্ত নিতে বেঙ্গলী ওয়েডিং ফেয়ার বিশেষ ভুমিকা রাখবে। বিয়ে মানব জীবনের একটি গুরুত্বপূর্ণ ও অনিবার্য বিষয়। সকল দেশে, সকল সমাজে বিয়ের রয়েছে নানারকম রীতি পদ্ধতি। ধর্ম, সংস্কৃতি ও সামাজিক মুল্যবোধের আলোকে বিভিন্ন সমাজ ও কমিউনিটিতে বিয়ের সাজসজ্জা কিংবা আনুষ্ঠানিকতায়ও রয়েছে ভিন্নতা। যেমন বিয়ের বাঙ্গালি সাজ কিংবা বাংলাদেশীদের বিয়ের আয়োজন অন্য কমিউনিটির চেয়ে কিছুটা ব্যতিক্রম। বাঙালির বিয়েতে বেনারসী শাড়ী, গায়ে হলুদ, কনের খোপায় ফুল, হাতে মেহেদির রঙের বাহার, সময়ের সঙ্গে মিলরেখে ম্যাকআপ, আলতা পায়ে বিশেষ জুতা, বরের শেরোয়ানিসহ থাকে নানা আয়োজন। কিন্তু লন্ডনের যান্ত্রিক জীবনে এক সঙ্গে এতো সবের সমাহার ঘটানো কিছুটা কঠিনই বটে। তাই একই জায়গায় একই আয়োজনে যারা বিয়ের সবকিছু পেতে চান, তাদেরকে লন্ডন বেঙ্গলী ওয়েডিং ফেয়ারে আসতে বিশেষভাবে আমন্ত্রণ জানান আয়োজকরা ৷ এবারের আয়োজনকে সফল করতে বিশেষভাবে সহযোগিতা করায় কৃতজ্ঞতা জানানো হয় ৷ এবারের সহযোগীরা হলেন- রিটজ রয়েলস লাক্সারী ইভেন্টস, রয়েল রিজেন্সি, ডায়মন্ড জুয়েলাস, চ্যানেল এস টেলিভিশন, পিকচারদ্যাট, সেরানিটি ডেকো, লন্ডন টি এক্সেঞ্জ, সিম্প্লি ফ্লোরিং এন্ড ফার্নিচার, ফিস্ট এন্ড মিস্টি,  ব্লুস্টোন গ্রুপ, পার্পল আই, কেসি সলিসিটরস, প্রিন্ট আর্ট ফর ইউ, ট্রি হাউস ফর্টিন লিমিটেড, নিলি আর্টিস্টি, প্রাইম স্টেট এজেন্ট, জেনারেল অটোস, বিবিসিএ, টেক পারফিউম, ইকরা ইন্টারন্যাশনাল, অল সিজন ফুডস্, ডাব্লিউ পিসি, বাংলা রেমিট, তাজ একাউন্টেন্ট, দ্যা নিকা এন্ড কো, রাধুনী, এ পি জি, জাকিয়া হোসেন, হাউজ অব হেনা, কিংডম সলিসিটরস এবং হিলসাইড ট্রাভেলস্। সংবাদ সম্মেলনে কৃতজ্ঞতা প্রকাশ করা হয় সকল মিডিয়া হাউজ ও মিডিয়া পোর্টালকে যারা এই  বর্ণিল ইভেন্টকে সফল ও সার্থক করার জন্য নিরলসভাবে সহযোগিতা করে যাচ্ছেন। সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্পন্সর প্রতিষ্ঠানের প্রতিনিধি, মডেল, শিল্পী, তারকা যারা অনুষ্ঠান মাতাবেন । আয়োজনের সফলতা কামনা করে শুভেচ্ছা বক্তব্য রাখেন লন্ডন বাংলা প্রেস ক্লাবের সেক্রেটারী জেনারেল সাপ্তাহিক দেশ সম্পাদক তাইসির মাহমুদ, রয়েল রিজেন্সির ডাইরেক্টার আব্দুল বারি,লন্ডন বাংলা প্রেস ক্লাবের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট বারিস্টার তারেক চৌধুরী,ডা: জাকির রেজওয়ানা আনোয়ার,হেড অব চ্যানেল এস ফারহান মাসুদ খাঁন, লন্ডন বাংলা প্রেস ক্লাবের সাবেক ট্রেজারার আ স ম মাসুম,সাংবাদিক হাসান হাফিজুর রহমান পুলক,ইকরা ইন্টারন্যাশনালের মাসুদ আহমদ, সিনিয়র সাংবাদিক তানভির আহমদ, আব্দুল করিম নাজিম, কাউন্সিলার সাঈদা চৌধুরী,ব্লু স্টোন গ্রুপের আব্দুল মালিক, চায়না চৌধুরী, ডিজাইনার রুহী,রুমেনা ওয়ান ও ওয়ান, বুটিক শিল্পি তামান্না, আটিস্টিক নীলিমা, আইরিন অঞ্জু, সাদিয়া হোসেন, জাকিয়া হাসান,কমিউনিকেশন ম্যানেজার সায়মা হোসেন ৷