ঢাকা ১১ আষাঢ় ১৪৩৩, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
ঢাকা ১১ আষাঢ় ১৪৩৩, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
সর্বশেষ
রেললাইনের তাপমাত্রা ৬০ ডিগ্রি ছুঁতে পারে, সতর্ক করল যুক্তরাজ্যের নেটওয়ার্ক রেল কোরআনের আয়াতের ব্যাখ্যা নিয়ে সংসদে মুখোমুখি সরকারি-বিরোধী দল মুদি দোকান-বিউটি পার্লারসহ ১৬ খাতে কর বসাচ্ছে সরকার ‘আই অ্যাম ব্যাক’ জোড়া গোলে সমালোচনার জবাব রোনালদোর, মেসি প্রসঙ্গে প্রশ্নে বিরক্ত গেগেনপ্রেসিং: আধুনিক ফুটবলের এক অপ্রতিরোধ্য কৌশল ফ্রান্সে ৪০ ডিগ্রি তাপপ্রবাহ: পরিবারের গাড়িতে দুই শিশুর মৃত্যু ‘আপনাদের ভালোবাসায় আমি ধন্য’-সিলেট ছাড়ার আগে ডিসি সারওয়ার আলম লন্ডনে ৪০ ডিগ্রি তাপদাহ: কর্মক্ষেত্রে আপনার অধিকার জানুন, সুস্থ থাকুন প্রতিষ্ঠাবার্ষিকীতে আওয়ামী লীগ ঠেকাতে দেশে আবার সেনা মোতায়েন গোলের চূড়ায় মেসি, ক্লোসার বললেন : ‘মেসি সর্বকালের সেরা’ আলোচিত মহিষ 'ডোনাল্ড ট্রাম্প' — গবেষণার জন্য ১৪ দিনের কোয়ারেন্টিনে ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার পদত্যাগের ঘোষণা দিলেন বাবা দিবসে আবেগঘন স্ট্যাটাস দিলেন অভিনেতা তাওশিফ মাহবুব মাজারে কড়াকড়ির পরই প্রত্যাহার সিলেট ডিসি সারওয়ার আলম, প্রবাসী অঙ্গনে প্রতিক্রিয়া পদত্যাগ করছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী? লন্ডনে হাসনা‌ত আব্দুল্লাহর বিরুদ্ধে মামলা, জবাব দিলেন থানায় হাজির হয়ে কাগজের বিআরপি কার্ডের মেয়াদ বাড়াল যুক্তরাজ্য, ই-ভিসার নতুন সময়সীমা ৩১ ডিসেম্বর কেয়ার ও স্কিলড ওয়ার্কারদের সুখবর : প্রতি মাসের বেতন প্রতি মাসেই ব্যাংক অ্যাকাউন্টে দেওয়ার নতুন নিয়ম ব্রিটেনে হিট হেলথ অ্যালার্ট : পোষা প্রাণী ও বাগানের যত্নে যা মাথায় রাখবেন ব্রিটেনে হিট হেলথ অ্যালার্ট, প্রতিবেশীর খোঁজ নিন, নিরাপদ থাকুন সিলেটে মাজারে মদ-গাঁজার আসর বন্ধে কঠোর নির্দেশ ডিসি সারওয়ারের যুক্তরাজ্যে ৩৫ ডিগ্রি সেলসিয়াস তাপপ্রবাহের আশঙ্কা, জারি অ্যাম্বার সতর্কতা সংযুক্ত আরব আমিরাতে শিয়া মুসলিম হওয়ায় চাকরিচ্যুত হচ্ছেন প্রবাসীরা, জব্দ হচ্ছে ব্যাংক হিসাব বার্কিং অ্যান্ড ড্যাগেনহাম কাউন্সিলের ১২০ কোটি পাউন্ড ঋণ, উন্নয়ন প্রকল্পেই ক্ষতি ১ কোটি পাউন্ড সিলেটে হামে আরও ২ শিশুর মৃত্যু, হাসপাতালে ২৬১, মোট মৃত্যু ৭২ সুইস ব্যাংকে বাংলাদেশিদের আমানত ৪১% বেড়েছে: কীভাবে বাড়ল, এখন কারা জমাচ্ছে? রাউজানে প্রকাশ্যে যুবদল নেতা হত্যা : প্রকাশ্যে অস্ত্রধারীরাও ধরা পড়ছে না গোল্ডেন ভিসা পেলেও চাকরি ছাড়তে হবে না, জানাল ইউএই ইউএইতে ১৫ বছরের নিচে শিশুদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট নিষিদ্ধ বাংলাদেশিসহ বিদেশি কর্মীদের জন্য সৌদির নতুন ভিসা কড়াকড়ি

স্পেনে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

প্রকাশিত: ২২ ফেব্রুয়ারি ২০২৩, ১১:২৩ পিএম

স্পেনে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে  মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত
স্পেনে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে ২১ ফেব্রুয়ারি সকালে মাদ্রিদস্থ দূতাবাস প্রাঙ্গনে দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীবৃন্দের উপস্থিতিতে জাতীয় পতাকা অর্ধনমিতকরণের মধ্য দিয়ে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের কর্মসূচী শুরু করেন স্পেনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ সারওয়ার মাহমুদ। সন্ধ্যায় দূতাবাস মিলনায়তনে স্থানীয় প্রবাসী বাংলাদেশিদের উপস্থিতিতে আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় দূতাবাস প্রাঙ্গনে নির্মিত অস্থায়ী শহীদ মিনারে বাংলাদেশ দূতাবাসের সকল কর্মকর্তা কর্মচারী ও স্থানীয় প্রবাসী বাংলাদেশিরা ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে পুষ্পস্তবক অর্পন করেন। মিলনায়তনে আয়োজিত আলোচনা সভার শুরুতেই পবিত্র কোরআন থেকে তিলওয়াত করেন দূতাবাসের কাউন্সেলর দ্বীন মোহাম্মদ ইমাদুল হকের মেয়ে রাইনা ফাতিমা। দূতাবাসের কাউন্সেলর (লেবার উইং) মো. মোতাসিমুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত এ আলোচনাসভায় মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বাংলাদেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্র মন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ করে শোনান যথাক্রমে দূতাবাসের মিনিষ্টার (পলিটিক্যাল) ও মিশন উপ-প্রধান এটিএম আব্দুর রউফ মন্ডল, কাউন্সেলর (পলিটিক্যাল) দ্বীন মোহাম্মদ ইমাদুল হক ও কাউন্সেলর (লেবার উইং) মো. মোতাসিমুল ইসলাম। আলোচনা সভায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের তাৎপর্য বিষয়ে প্রদত্ত বক্তব্যে স্পেনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ সারওয়ার মাহমুদ বলেন, আমাদের বাংলা ভাষা বিশ্বের চতুর্থ বৃহত্তম ভাষা। বাংলাদেশ ছাড়াও ভারতের পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, আসামের আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ কয়েকটি অঞ্চলে বাংলা সরকারী ভাষা হিসেবে স্বীকৃত। এছাড়া আফ্রিকার সিয়েরা লিয়নের দ্বিতীয় সরকারী ভাষা বাংলা। তিনি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৩ উপলক্ষ্যে স্পেন প্রবাসী বাংলাদেশীসহ বিশ্বের বিভিন্ন ভাষাভাষী জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান। তিনি তার বক্তৃতায় বাংলা ভাষা, কৃষ্টি ও সংস্কৃতি বিকাশে প্রবাসীদের তাদের সন্তানদের উদ্বুদ্ধ করার আহ্বান জানান। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ উন্নয়নের ধারায় রয়েছে উল্লেখ করে রাষ্ট্রদূত মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের চেতনায় উদ্বুদ্ধ হয়ে সবাইকে দেশ গড়ার কাজে আত্মনিয়োগের আহ্বান জানান। বৈধ চ্যানেলে প্রবাসীদের রেমিটেন্স প্রেরণের অনুরোধও জানান রাষ্ট্রদূত। আলোচনা শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জাতীয় চার নেতা, মুক্তিযুদ্ধে সকল শহীদের রূহের মাগফিরাত এবং মহান ভাষা আন্দোলনে আত্তোৎসর্গকারী ভাষা শহিদদের রূহের মাগফিরাত এবং দেশ ও জাতির উন্নতি ও সমৃদ্ধি কামনায় মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন দূতাবসের কর্মচারি সাইফুল ইসলাম।অনুষ্ঠানে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে একটি প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হয়। সাংস্কৃতিক পর্বটি ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি’ গান দিয়ে শুরু হয়। পরবর্তীতে স্থানীয় বাংলাদেশি শিল্পীরা সঙ্গীত পরিবেশন করেন। অনুষ্ঠানে বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইন স্পেনের সভাপতি আল মামুন, আওয়ামী লীগ স্পেন শাখার সাধারণ রিজভী আলম, সিনিয়র সহ সভাপতি আব্দুল কাইয়ূম সেলিম, সহ সভাপতি একরামুজ্জামান কিরণ, স্পেন বাংলা প্রেসক্লাবের সভাপতি সাহাদুল সুহেদ, বাংলাদেশ প্রেসক্লাব স্পেনের সভাপতি একেএম জহিরুল ইসলাম, সাধারণ সম্পাদক বকুল খানসহ স্থানীয় বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের উল্লেখযোগ্য সংখ্যক প্রবাসী বাংলাদেশি উপস্থিত ছিলেন। ( বিজ্ঞপ্তি)