ঢাকা ১৭ শ্রাবণ ১৪৩৩, শনিবার, ০১ আগস্ট ২০২৬
ঢাকা ১৭ শ্রাবণ ১৪৩৩, শনিবার, ০১ আগস্ট ২০২৬
সর্বশেষ
আরব আমিরাতে কড়াকড়ি, কারা পড়ছেন নিষেধাজ্ঞার আওতায়? প্রবাসীদের টাকা নিয়ে উধাও ‘ইয়েপবিট’ ও ‘বনচ্যাট’ মার্কিন ভিসার জন্য বাংলাদেশিদের ২০ হাজার ডলার বন্ড আর লাগবে না ইতালিতে পাঠানোর কথা বলে সেনাবাহিনীতে বিক্রি, ইউক্রেনে যুদ্ধবন্দি ৩ বাংলাদেশি জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচনে হাড্ডা-হাড্ডি লড়াই, জিতলেন যারা স্পেনে ঢুকে পড়েছে ৬০ হাজার অভিভাসী, কঠিন সংকটে ইউরোপের দেশগুলো জীবিকার খোঁজে বিদেশে গিয়ে মৃত্যু: মালদ্বীপে বাংলাদেশির করুণ পরিণতি লন্ডনের হোটেলে শ ম রেজাউল করিমকে ঘিরে ছাত্রদল নেতার ক্ষোভ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষক বরখাস্ত, বাদ পড়ছেন আওয়ামী লীগপন্থীরা বার্লিনে হচ্ছে ‘গ্রীষ্ম উৎসব’, গাইবেন জলের গানের রাহুল আনন্দ ইরানজুড়ে নতুন করে মার্কিন হামলা হঠাৎ ভিসা বাতিল করছে আমিরাত, উৎকণ্ঠায় প্রবাসীরা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার নিয়ে যা বলল হিউম্যান রাইটস ওয়াচ অস্ট্রেলিয়ার সিডনি ও মেলবোর্নে গান গাইবেন রুনা লায়লা ব্রাজিল জাতীয় দলকে বিদায় বলে দিলেন নেইমার পেপ্যাল সেবা চালু হচ্ছে বাংলাদেশে, অর্থ স্থানান্তর সহজ হবে অন্তঃসত্ত্বা স্ত্রীকে নির্যাতন, ইতালি থেকে বাংলাদেশি বহিষ্কৃত ‘শ্রাবণের মেঘগুলো’ গানে শিক্ষকের ভিডিও ঘিরে যা ঘটেছে গ্রিসের ক্রিটে অভিবাসী ঢল, ৭ দিনে ৪১৯ জন আটক ও উদ্ধার দক্ষিণ আফ্রিকায় দোকানে আগুন, ৬ বাংলাদেশির মর্মান্তিক মৃত্যু দুবাইয়ের বাংলাদেশ কনস্যুলেটে টোকেন সেবা চালু হজ ক্যাম্পে প্রবাসীদের জন্য ১০০ শয্যার আবাসন হবে: প্রবাসীকল্যাণ মন্ত্রী নিউ ইয়র্কে বাংলাদেশি ট্যাক্সিচালককে গুলি, আতঙ্কে প্রবাসী কমিউনিটি ব্রিটিশ-বাংলাদেশি শিশুকে বাঁচাতে গিয়ে এসেক্সে মা-মেয়ের মৃত্যু যুক্তরাজ্যে সুপারমার্কেট থেকে গ্রাহামের সেমি-স্কিমড দুধ প্রত্যাহার, পেনিসিলিন দূষণের আশঙ্কা ইংল্যান্ডে বাতাস ও পরিবেশ দূষণ: দরিদ্র এলাকার শিশুরা ৪০% বেশি হাসপাতালে ভর্তির ঝুঁকিতে ম্যান ইউতে ফিরে জার্সি সংকটে রাশফোর্ড মার্কিন-সৌদি ঐতিহাসিক পারমাণবিক চুক্তি: মধ্যপ্রাচ্যে কেন তৈরি হচ্ছে উদ্বেগ? রোমে মডার্ন স্কুলে ওপেন ডে, শুরু নতুন ভর্তি প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সুযোগ ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ল

স্পেনের মাদ্রিদে ছয়তলা ভবন ধসে নিহত ৪ জন

প্রকাশিত: ০৮ অক্টোবর ২০২৫, ০৩:১৯ পিএম

স্পেনের মাদ্রিদে ছয়তলা ভবন ধসে নিহত ৪ জন

স্পেনের রাজধানী মাদ্রিদের কেন্দ্রীয় এলাকায় একটি ছয়তলা ভবন সংস্কার করে হোটেলে রূপান্তর করার কাজ চলাকালে সেটি ধসে পড়ে অন্তত চারজন নিহত হয়েছেন।

দেশটির জরুরি পরিষেবার কর্মীরা ধসে পড়া ভবনের ধ্বংসস্তূপের নিচ থেকে চারজনের মৃতদেহ উদ্ধার করেছেন বলে বুধবার (৮ অক্টোবর) জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।

মাদ্রিদের মেয়র হোসে লুইস আলমেইদা সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (X)-এ এক বার্তায় লিখেছেন, “আমরা গভীর দুঃখের সঙ্গে জানাচ্ছি যে মাদ্রিদের দমকলকর্মীরা ওই ধসের পর থেকে নিখোঁজ থাকা ব্যক্তিদের মৃতদেহ উদ্ধার করেছেন।”

রয়টার্স জানিয়েছে, নিহতদের মধ্যে ভবন সংস্কার প্রকল্পের ৩০ বছর বয়সী এক নারী স্থপতি রয়েছেন। বাকী তিনজনের বয়স ৩০ থেকে ৫০ বছরের মধ্যে এবং তারা একুয়েডর, মালি ও গিনি থেকে আসা প্রবাসী নির্মাণকর্মী, যারা ওই ভবনে কাজ করছিলেন।

ভবনটির ভেতরের কাঠামো ধসে পড়লেও সামনের অংশ অক্ষত রয়েছে। ধসের প্রায় ১৫ ঘণ্টা পর বুধবার সকালে নিখোঁজদের দেহাবশেষ উদ্ধার করা হয়।

তল্লাশি ও উদ্ধারকাজে ড্রোন ও প্রশিক্ষণপ্রাপ্ত কুকুর ব্যবহার করেন পুলিশ ও দমকল কর্মীরা। এ ঘটনায় আরও তিনজন নির্মাণকর্মী আহত হয়েছেন।

ধসে পড়া ভবনটি মাদ্রিদের কেন্দ্রস্থলে অবস্থিত, এর পাশে রয়েছে অপেরা হাউস ও রাজপ্রাসাদ—এলাকাটি একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র হিসেবে পরিচিত।

এক ডেভলপার কোম্পানির উদ্যোগে ভবনটিকে চার তারকা হোটেলে রূপান্তরের কাজ চলছিল। সৌদি আরবভিত্তিক রিয়েল এস্টেট বিনিয়োগকারী প্রতিষ্ঠান আরএসআর (RSR) ভবনটি ২ কোটি ৮৫ লাখ ডলারে ক্রয় করে হোটেলে রূপান্তরের সিদ্ধান্ত নিয়েছিল।