ঢাকা ২০ বৈশাখ ১৪৩৩, রোববার, ০৩ মে ২০২৬
ঢাকা ২০ বৈশাখ ১৪৩৩, রোববার, ০৩ মে ২০২৬
সর্বশেষ
ঢাকা-সিলেট ‘সড়ক ও রেল’ যোগাযোগ উন্নত করা হচ্ছে : জানালেন প্রধানমন্ত্রী লিমনের পর বৃষ্টির মরদেহ যেভাবে শনাক্ত করল ফ্লোরিডা পুলিশ ইরানের নতুন ১৪ দফা শান্তি প্রস্তাব, গ্রহণে ‘সন্দিহান’ ট্রাম্প ‘যুদ্ধবিরতির মাধ্যমে’ ইরান যুদ্ধ শেষ—জানালেন ট্রাম্প, ইরানের জন্য স্থলপথ খুলে দিল পাকিস্তান ইতালিতে ভাইয়ের হাতে ভাই খুন, পরিবারকে ভিডিও কলে দেখালেন মরদেহ হামে প্রতিদিন মরছে মানুষ : ইউনিসেফের সতর্কতা উপেক্ষা করে টিকা কেনার পদ্ধতি পাল্টায় ইউনূস সরকার: সায়েন্সের প্রতিবেদন সিলেটের বন্যা ও জলাবদ্ধতা নিরসনে ৭৫০০ কোটি টাকার মেগা প্রকল্প ,শনিবার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী বিএনপি সরকার কি যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি বাতিল করতে পারবে? নিউ ইয়র্কে মসজিদে মেয়ে শিশুকে নির্যাতনের অভিযোগে বাংলাদেশি ইমাম গ্রেপ্তার ইরানে আবার হামলা শুরু হতে পারে, ইতালি ও স্পেন থেকেও সেনা সরানোর আভাস ট্রাম্পের যুক্তরাজ্য বিএনপির ৪১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন সংসদে জামায়াত-রাজাকার ইস্যুতে মুখ খুললেন বিএনপির মন্ত্রীরা ৭ মার্চের ভাষণ বাজানো ইমির জামিন, আইভীও জামিন পেলেন দুই হত্যা মামলায় ১১ টন ইউরেনিয়াম মজুত করল কীভাবে ইরান, কোথায় সেই মজুত? টাওয়ার হ্যামলেটসে লুৎফুর রহমান ও এসপায়ার পার্টির ইশতেহার ঘোষণা ঢাকা বিশ্ববিদ্যালয়-‘আমরা নারী’ সমঝোতা : শিক্ষা-গবেষণায় কাজ করবে কাঁদছেন কৃষকরা, ১৬০০ খরচ করে ৬০০ টাকায় ধান বিক্রি রোমানিয়ায় অনিয়মিত বাংলাদেশিদের সুখবর ইতালিতে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল বাংলাদেশি কর্মীর বিএনপি–জামায়াত পাল্টাপাল্টি বক্তব্য: কেবলই রাজনীতি? ফজলুরের বক্তব্যে সংসদ উত্তপ্ত: ‘শহীদ পরিবারের লোক জামায়াত করতেই পারে না’ প্রবাসীদের দোরগোড়ায় সেবা, নাপোলিতে সফল কনসুলার ক্যাম্প নতুন মুসলিমদের পাশে ইস্ট লন্ডন মসজিদ, চালু হলো নিউ মুসলিম হাব মাস্টারশেফ ইউকে-তে নজর কাড়লেন বাংলাদেশের সাবিনা যুদ্ধ বন্ধ ও হরমুজ প্রণালি খুলতে ইরানের নতুন প্রস্তাব ‘সিলটি’ ভাষাকে দ্বিতীয় রাষ্ট্রভাষা করার দাবি ব্রিটিশ নাগরিকত্বের জন্য বিয়ে : এক বাংলাদেশি-ব্রিটিশ নারীর ঘুরে দাঁড়ানোর গল্প সাংবাদিকদের সহযোগিতায় ‘কুইক রেসপন্স সাপোর্ট’ টিম যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থী, বৃষ্টিও বেঁচে নেই হোয়াইট হাউজের নৈশভোজে গুলি, ঘটনা নিয়ে যা বললেন ট্রাম্প

সৌদি আরবে বিপনী বিতান, শিক্ষা প্রতিষ্ঠান এবং আর্ন্তজাতিক ফ্লাইট বন্ধ ঘোষণা

প্রকাশিত: ১৬ মার্চ ২০২০, ১১:৩৩ পিএম

সৌদি আরবে বিপনী বিতান, শিক্ষা প্রতিষ্ঠান এবং আর্ন্তজাতিক ফ্লাইট বন্ধ ঘোষণা
১৬ মার্চ সোমবার থেকে স্বাস্থ্য, সুরক্ষা, সামরিক ক্ষেত্র, পানি, বিদুৎ সুরক্ষা কেন্দ্র ছাড়া সকল সরকারি দপ্তরের কর্মস্হলে ১৬ দিনের জন্য উপস্থিতি স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে সৌদি সরকার । শিক্ষা খাতে দূরশিক্ষণের মাধ্যমে চলবে শিক্ষা কার্যক্রম । ১৫ মার্চ রবিবার রাতে সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে সরকারের এই সিদ্ধান্তের কথা জানায় । অবশ্য সৌদি টেলিকম কোম্পানী সহ বেশ কয়েকটি বড় বড় প্রতিষ্ঠান এরইমধ্যে দপ্তর পরিচালনায় প্রযুক্তিনির্ভর কর্মপরিকল্পনা বাস্তবায়ন করে আসছে।এতে করে তারা কর্মস্হলে উপস্হিত না হয়ে ঘরে বসে প্রযুক্তির সহায়তায় দৈনন্দিন দাপ্তরিক কাজ পরিচালনা করছে।
এদিকে বিয়ের অনুষ্ঠানসহ সকল জনসমাবেশ স্থগিত রাখার নির্দেশ দেয়া হয়েছে। সেই সঙ্গে করোনাভাইরাস ছড়িয়ে পড়ার আশংকায় শপিংমল এবং এর ভিতর ও বাইরে বিনোদনমূলক, খেলাধুলার জায়গাগুলো অস্থায়ীভাবে বন্ধ করার নির্দেশনা দিয়েছে দেশটির সরকার। খোলা থাকবে ঔষধ, খাবার দোকান সহ সুপার সপ ।
সৌদি আরবে সকল রেস্টুরেন্ট, ক্যাফেটেরিয়া, কফি হাউজ, শিষা ঘর, এসকল খাবারের স্থানে বসে জমায়েত হয়ে খাওয়া যাবেনা। ১৫ মার্চ রবিবার রাতে অন্য একটি প্রেস ব্রিফিং এ এই সিদ্ধান্তের কথা জানায় সৌদি পৌর ও পল্লী বিষয়ক মন্ত্রণালয়। জমায়েত হয়ে বসে খাবারের বিষয়ে নিষেধাজ্ঞা জারি হলেও পার্সেল এর মাধ্যমে খাবার বিক্রি করতে পারবেন রেস্টুরেন্ট ও খাবারের দোকানদারারা । ইতিমধ্যেই করোনাভাইরাসে আক্রান্ত ১শত ১৮ জন, সুস্হ্য হয়েছেন তিনজন এবং করোনাভাইরাসে আক্রান্তের ঝুঁকিতে আছেন আরো অনেকে। এমতাবস্থায় করোনাভাইরাস ছড়ানোর ঝুঁকি এড়াতে এই ব্যবস্হা নেওয়া হয়েছে ।
ইতিপূর্বেই সৌদি আরবে বাইরের দেশগুলো থেকে যেকোন ভিসায় প্রবেশে নিষেধাজ্ঞা এবং দুই সপ্তাহের জন্য বাতিল করা হয়েছে আর্ন্তজাতিক সকল ফ্লাইট । করোনাভাইরাস ছড়ানো থামাতে সাময়িকভাবে বন্ধ করে দেয়া হয়েছে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদে নববী ভ্রমণ ও উমরাহ হজ্ব। এছাড়াও নিষিদ্ধ করা হয়েছে যেকোন সভা, সমাবেশ ও জমায়েত, এমনকি কমিউনিটি সেন্টারেও কোনপ্রকার অনুষ্ঠান করা যাবে না।
অন্যদিকে সৌদি ইমিগ্রশন কতৃপক্ষ জানায়, সৌদি আরবের আকামধারি যারা নিজ দেশে ছুটিতে রয়েছেন, তাদের ছুটির মেয়দ শেষ হলেও কপিল, মোয়াসসাসা, কোম্পানীর আবশির বা ইমিগ্রেশন অফিসের মাধ্যমে ছুটি নবায়ন করতে পারবেন ।