ঢাকা ২২ শ্রাবণ ১৪৩৩, বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬
ঢাকা ২২ শ্রাবণ ১৪৩৩, বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬
সর্বশেষ
আরব আমিরাতে শুক্রবার পূর্ব ও দক্ষিণাঞ্চলে বৃষ্টির সম্ভাবনা সৌদিতে কোম্পানি থেকে বাসায় গৃহকর্মী আনার নতুন সহজ নিয়ম চালু শেখ হাসিনার সংবাদ সম্মেলন নিয়ে যা লিখল বিশ্বমিডিয়া সৌদি প্রবাসীদের আতঙ্কিত না হওয়ার পরামর্শ: জেনে নিন অভিযানের আসল কারণ ও আইনি নিয়মাবলি শেখ হাসিনা ইতিহাসের নিকৃষ্টতম ও ঘৃণ্য ফ্যাসিস্ট ছিলেন: রিজভী যুক্তরাজ্যে টয়লেট ব্যবহারে নতুন নিয়ম, বদলাবে ১৮ হাজার সাইনবোর্ড লন্ডনের কভেন্ট গার্ডেনে ছুরি নিয়ে তাণ্ডব, আহত চার, নারী গ্রেপ্তার সিডনির সড়ক দুর্ঘটনায় নিহত নুরহায়াতি, লাইফ সাপোর্টে বাংলাদেশি মাহবুবুল প্যারিসে জেমসের কনসার্ট : এক টুকরো বাংলাদেশ আমিরাতে ৯৮৫ বাংলাদেশির ভিসা বাতিল : তালিকা পাঠাল দূতাবাস প্রবাসজীবনের চাপ : মালদ্বীপে ১০ দিনে ৮ বাংলাদেশির মৃত্যু টাঙ্গুয়ার হাওরের একাংশে নৌযান নিষিদ্ধ, কত দূর যেতে পারবেন পর্যটকরা? সিডনির মঞ্চ মাতালেন রুনা লায়লা নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্ট: তারার মেলায় সেরা যারা লন্ডনে ব্রিক লেইন জামে মসজিদের ৫০ বছর: দুইদিনব্যাপী অনুষ্ঠান সেপ্টেম্বরে প্রথম স্ত্রীকে নিয়ে বিদেশ যাত্রা, বুলডোজার দিয়ে বাড়ি গুঁড়িয়ে দিলেন দ্বিতীয় স্ত্রী ‘প্রতারণা’: নিউ জার্সিতে ২ বাংলাদেশি গ্রেপ্তার স্ত্রীকে মার*ধর, ইতালি থেকে বাংলাদেশি বহিস্কার আরব আমিরাতে কড়াকড়ি, কারা পড়ছেন নিষেধাজ্ঞার আওতায়? প্রবাসীদের টাকা নিয়ে উধাও ‘ইয়েপবিট’ ও ‘বনচ্যাট’ মার্কিন ভিসার জন্য বাংলাদেশিদের ২০ হাজার ডলার বন্ড আর লাগবে না ইতালিতে পাঠানোর কথা বলে সেনাবাহিনীতে বিক্রি, ইউক্রেনে যুদ্ধবন্দি ৩ বাংলাদেশি জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচনে হাড্ডা-হাড্ডি লড়াই, জিতলেন যারা স্পেনে ঢুকে পড়েছে ৬০ হাজার অভিভাসী, কঠিন সংকটে ইউরোপের দেশগুলো জীবিকার খোঁজে বিদেশে গিয়ে মৃত্যু: মালদ্বীপে বাংলাদেশির করুণ পরিণতি লন্ডনের হোটেলে শ ম রেজাউল করিমকে ঘিরে ছাত্রদল নেতার ক্ষোভ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষক বরখাস্ত, বাদ পড়ছেন আওয়ামী লীগপন্থীরা বার্লিনে হচ্ছে ‘গ্রীষ্ম উৎসব’, গাইবেন জলের গানের রাহুল আনন্দ ইরানজুড়ে নতুন করে মার্কিন হামলা হঠাৎ ভিসা বাতিল করছে আমিরাত, উৎকণ্ঠায় প্রবাসীরা

নতুন মুসলিমদের পাশে ইস্ট লন্ডন মসজিদ, চালু হলো নিউ মুসলিম হাব

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৮ এপ্রিল ২০২৬, ১২:৪৭ এএম

নতুন মুসলিমদের পাশে ইস্ট লন্ডন মসজিদ, চালু হলো নিউ মুসলিম হাব

নতুন মুসলিমদের বিভিন্নভাবে সহযোগিতার লক্ষ্যে ইস্ট লন্ডন মসজিদ 'ডিসকভার ওয়ান' নামে নিউ মুসলিম হাব চালু করেছে। ২৪ এপ্রিল শুক্রবার সন্ধ্যায় লন্ডন মুসলিম সেন্টারের চতুর্থ তলায় এই হাবের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করা হয়।

নবাগত মুসলিম আন্তোনেলোর কণ্ঠে সূরা আল-ফাতিহা সূরা আন-নাসর তিলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। নিউ মুসলিম প্রজেক্টের এনগেজমেন্ট অফিসার . নাথান মুসা গাব্বিন্স সূরা আন-নাসরের তাৎপর্য তুলে ধরেন।

উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে মসজিদের সিইও জুনায়েদ আহমেদ বলেন, এই উদ্বোধন এমন একটি মুহূর্ত, যার জন্য তিনি দীর্ঘদিন ধরে অপেক্ষা করছিলেন। তিনি জানান, দায়িত্ব নেওয়ার পর নতুন মুসলিমদের সঙ্গে আলোচনাকালে একটি স্থায়ী নির্দিষ্ট জায়গার প্রয়োজনীয়তা বারবার উঠে আসেএই হাব সেই চাহিদারই প্রতিফলন। তিনি বলেন, এই হাবটি নতুন মুসলিমদের জন্য গঠনমূলক শিক্ষা, একান্ত পরামর্শ, সামাজিক কার্যক্রম এবং মানসিক সহায়তা প্রদান করবে। তিনি আরও বলেন, "আমরা এই সেবাকে আরও বিস্তৃত করতে চাই। নতুন মুসলিম ভাই-বোনদের যে সহায়তা প্রয়োজন, তা অনেক বড়। আমাদের উদ্যোগও সেই অনুযায়ী বাড়াতে হবে।"

ইস্ট লন্ডন মসজিদের চেয়ারম্যান . আবদুল-হাই মুর্শেদ বলেন, তিনি চেয়ারম্যান হিসেবে নয়, বরং একজন মুসল্লি হিসেবে কথা বলছেন, যিনি প্রথম ১৯৭০-এর দশকের শেষ দিকে শিশু অবস্থায় এই মসজিদে প্রবেশ করেছিলেন। তিনি বলেন, "এটা এমন এক ধরনের সমাবেশ, যা নবী (সা.) করতেন। বিভিন্ন পেশা জীবনের মানুষ একত্রিত হয়েছেনকেউ বাধ্য হয়ে নয়, বরং নিজেদের ইচ্ছায়। আপনাদের সর্বোত্তম পুরস্কার দেওয়া হয়েছেঈমানের নিয়ামত।" তিনি আরও বলেন, এই হাবটি শুধু নতুন মুসলিমদের জন্য একটি সেবাকেন্দ্র নয়, বরং যুক্তরাজ্যের সমগ্র মুসলিম সম্প্রদায়ের একটি যৌথ দায়িত্ব।

. নাথান মুসা নতুন মুসলিমদের অভিজ্ঞতা তুলে ধরে বলেন, "ইসলাম গ্রহণ করা অত্যন্ত সুন্দর পুরস্কারপূর্ণ সিদ্ধান্ত, কিন্তু পরিবার বন্ধুদের কারণে এটি অনেক সময় কঠিন হয়ে ওঠে। আমরা এমন একটি কমিউনিটি চাই, যেখানে সিরাহতে বর্ণিত ভালোবাসা সহমর্মিতা বাস্তবে দেখা যায়। এই হাব সেই পরিবেশই তৈরি করতে চায়।"

ইস্ট লন্ডন মসজিদের হেড অব প্রোগ্রামস সুফিয়া আলম বলেন, প্রায় পাঁচ বছর আগে একটি গবেষণায় দেখা যায়, অনেক নতুন মুসলিম যথাযথ সহায়তার অভাবে পরে ইসলাম ত্যাগ করেন। তিনি বলেন, "আমরা কি সত্যিই এই ভাই-বোনদের পাশে দাঁড়াচ্ছি? ইসলাম গ্রহণ করা একটি বড় ত্যাগ। যদি কেউ শুধু সহযোগিতার অভাবে ইসলাম ছেড়ে দেয়তাহলে সেটার দায় আমাদের।" তিনি আরও বলেন, "আমরা চাই না আপনি শুধু হাবেই থাকুন। আমরা চাই আপনাকে নামাজের কাতারে, একজন মুসলিম হিসেবে, এমনকি একজন নেতা হিসেবেও দেখতে।"

অনুষ্ঠানের শেষ দিকে ব্রাদার আলেক্স সিস্টার রীনা তাঁদের ইসলাম গ্রহণের অভিজ্ঞতা এবং মসজিদে পাওয়া ভালোবাসা সহযোগিতার কথা তুলে ধরেন। অতিথিরা মাগরিবের আগে হাবটি ঘুরে দেখেন এবং উপহার নিয়ে ফিরে যান।

উল্লেখ্য, 'ডিসকভার ওয়ান নিউ মুসলিম হাব' ইস্ট লন্ডন মসজিদের দীর্ঘদিনের অঙ্গীকারের একটি নতুন প্রকাশ। এই উদ্যোগ চালিয়ে যেতে আরও সম্প্রসারণ করতে প্রয়োজন সবার দোয়া, সহযোগিতা দান।