ঢাকা ২৬ বৈশাখ ১৪৩৩, শনিবার, ০৯ মে ২০২৬
ঢাকা ২৬ বৈশাখ ১৪৩৩, শনিবার, ০৯ মে ২০২৬
সর্বশেষ
হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্র ও ইরানের পাল্টাপাল্টি হামলা, কী বললেন ট্রাম্প? ধর্মীয় ব্যাখ্যার নামে উগ্রবাদ প্রচার, বাড়ছে উদ্বেগ: জঙ্গিদের অস্তিত্বও স্বীকার করল সরকার মমতা আর মুখ্যমন্ত্রী নন, বিধানসভা ভেঙে দিলেন রাজ্যপাল যুক্তরাজ্যে ঈদের ছুটির দাবিতে হোয়াইটচ্যাপেলে দিনব্যাপী ক্যাম্পেইন, ১১ মে আলতাব আলী পার্কে সমাবেশ কলকাতায় মাংসের দোকানে বুলডোজার চালালো বিজেপি সমর্থকরা ১১ বছরের শিশু অন্তঃসত্ত্বা : নেত্রকোণার সেই মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার ইরানকে ‘পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দেওয়ার’ হুমকি ট্রাম্পের মোদী সুনামিতে ভেঙে পড়ল মমতার শক্ত রাজনৈতিক দুর্গ, নেপথ্যে পাঁচ কারণ ঢাকা বার নির্বাচনে ২০ হাজারের মধ্যে পড়ল ৭ হাজার ভোট, জামায়াত-এনসিপি’র ভরাডুবি পশ্চিমবঙ্গে তৃণমূল হঠিয়ে আসছে বিজেপি? প্রাথমিক গণনায় এগিয়ে ঢাকা-সিলেট ‘সড়ক ও রেল’ যোগাযোগ উন্নত করা হচ্ছে : জানালেন প্রধানমন্ত্রী লিমনের পর বৃষ্টির মরদেহ যেভাবে শনাক্ত করল ফ্লোরিডা পুলিশ ইরানের নতুন ১৪ দফা শান্তি প্রস্তাব, গ্রহণে ‘সন্দিহান’ ট্রাম্প ‘যুদ্ধবিরতির মাধ্যমে’ ইরান যুদ্ধ শেষ—জানালেন ট্রাম্প, ইরানের জন্য স্থলপথ খুলে দিল পাকিস্তান ইতালিতে ভাইয়ের হাতে ভাই খুন, পরিবারকে ভিডিও কলে দেখালেন মরদেহ হামে প্রতিদিন মরছে মানুষ : ইউনিসেফের সতর্কতা উপেক্ষা করে টিকা কেনার পদ্ধতি পাল্টায় ইউনূস সরকার: সায়েন্সের প্রতিবেদন সিলেটের বন্যা ও জলাবদ্ধতা নিরসনে ৭৫০০ কোটি টাকার মেগা প্রকল্প ,শনিবার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী বিএনপি সরকার কি যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি বাতিল করতে পারবে? নিউ ইয়র্কে মসজিদে মেয়ে শিশুকে নির্যাতনের অভিযোগে বাংলাদেশি ইমাম গ্রেপ্তার ইরানে আবার হামলা শুরু হতে পারে, ইতালি ও স্পেন থেকেও সেনা সরানোর আভাস ট্রাম্পের যুক্তরাজ্য বিএনপির ৪১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন সংসদে জামায়াত-রাজাকার ইস্যুতে মুখ খুললেন বিএনপির মন্ত্রীরা ৭ মার্চের ভাষণ বাজানো ইমির জামিন, আইভীও জামিন পেলেন দুই হত্যা মামলায় ১১ টন ইউরেনিয়াম মজুত করল কীভাবে ইরান, কোথায় সেই মজুত? টাওয়ার হ্যামলেটসে লুৎফুর রহমান ও এসপায়ার পার্টির ইশতেহার ঘোষণা ঢাকা বিশ্ববিদ্যালয়-‘আমরা নারী’ সমঝোতা : শিক্ষা-গবেষণায় কাজ করবে কাঁদছেন কৃষকরা, ১৬০০ খরচ করে ৬০০ টাকায় ধান বিক্রি রোমানিয়ায় অনিয়মিত বাংলাদেশিদের সুখবর ইতালিতে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল বাংলাদেশি কর্মীর বিএনপি–জামায়াত পাল্টাপাল্টি বক্তব্য: কেবলই রাজনীতি?

সিলেটে পাখির ধাক্কায় বিমানের ইঞ্জিন বিকল, লন্ডনের ফ্লাইট বাতিল

প্রকাশিত: ০৭ মার্চ ২০২২, ০৫:৫৭ এএম

সিলেটে পাখির ধাক্কায় বিমানের ইঞ্জিন বিকল, লন্ডনের ফ্লাইট বাতিল
সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পাখির ধাক্কায় বিকল হয়ে গেছে বাংলাদেশ বিমানের একটি উড়োজাহাজের ইঞ্জিন। ফলে আকাশে উড়তে পারেনি বিজি-২০১ এর ফ্লাইট। রোববার (৬ মার্চ) রাত সাড়ে ৮টা পর্যন্ত ফ্লাইটটি সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছেড়ে যেতে পারেনি। এতে ভোগান্তিতে পড়েন ওই ফ্লাইটের ২৬৫ যাত্রী। বিমানবন্দর সূত্র জানায়, রোববার সকালে উড্ডয়নের ঠিক আগ মুহূর্তে বিমানের ইঞ্জিন ঠিকঠাক মতো কাজ করছিল না। এর কারণ অনুসন্ধান করতে গিয়ে ধরা পড়ে উড়োজাহাজের সঙ্গে পাখির ধাক্কা লাগার বিষয়টি। পাখির ধাক্কার কারণে ইঞ্জিন বিকল হয়ে পড়ায় নির্ধারিত সময়ে ফ্লাইট পরিচালনা সম্ভব হয়নি। ফলে দিনভর যাত্রীদের ভোগান্তি পোহাতে হয়। ফ্লাইট বাতিল হওয়ায় লন্ডনের হিথ্রো-সিলেট ফিরতি ফ্লাইটও বাতিল করা হয়েছে। সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের ব্যবস্থাপক হাফিজ আহমদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জাগো নিউজকে বলেন, পাখির ধাক্কার (বার্ড হিট) কারণে উড়োজাহাজের ইঞ্জিন বিকল হয়ে পড়ে। যার কারণে ফ্লাইট বাতিল হয়। তবে এমএজি ওসমানী বিমানবন্দরের রানওয়েতে পাখির ধাক্কা লাগার কোনো প্রমাণ পাওয়া যায়নি। হয়তো বিমান অবতরণের আগে কোথাও পাখির সঙ্গে ধাক্কা লেগেছিল। আর এ কারণে উড়োজাহাজের ইঞ্জিন বিকল হয়ে গেছে।