ঢাকা ২৬ বৈশাখ ১৪৩৩, শনিবার, ০৯ মে ২০২৬
ঢাকা ২৬ বৈশাখ ১৪৩৩, শনিবার, ০৯ মে ২০২৬
সর্বশেষ
হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্র ও ইরানের পাল্টাপাল্টি হামলা, কী বললেন ট্রাম্প? ধর্মীয় ব্যাখ্যার নামে উগ্রবাদ প্রচার, বাড়ছে উদ্বেগ: জঙ্গিদের অস্তিত্বও স্বীকার করল সরকার মমতা আর মুখ্যমন্ত্রী নন, বিধানসভা ভেঙে দিলেন রাজ্যপাল যুক্তরাজ্যে ঈদের ছুটির দাবিতে হোয়াইটচ্যাপেলে দিনব্যাপী ক্যাম্পেইন, ১১ মে আলতাব আলী পার্কে সমাবেশ কলকাতায় মাংসের দোকানে বুলডোজার চালালো বিজেপি সমর্থকরা ১১ বছরের শিশু অন্তঃসত্ত্বা : নেত্রকোণার সেই মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার ইরানকে ‘পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দেওয়ার’ হুমকি ট্রাম্পের মোদী সুনামিতে ভেঙে পড়ল মমতার শক্ত রাজনৈতিক দুর্গ, নেপথ্যে পাঁচ কারণ ঢাকা বার নির্বাচনে ২০ হাজারের মধ্যে পড়ল ৭ হাজার ভোট, জামায়াত-এনসিপি’র ভরাডুবি পশ্চিমবঙ্গে তৃণমূল হঠিয়ে আসছে বিজেপি? প্রাথমিক গণনায় এগিয়ে ঢাকা-সিলেট ‘সড়ক ও রেল’ যোগাযোগ উন্নত করা হচ্ছে : জানালেন প্রধানমন্ত্রী লিমনের পর বৃষ্টির মরদেহ যেভাবে শনাক্ত করল ফ্লোরিডা পুলিশ ইরানের নতুন ১৪ দফা শান্তি প্রস্তাব, গ্রহণে ‘সন্দিহান’ ট্রাম্প ‘যুদ্ধবিরতির মাধ্যমে’ ইরান যুদ্ধ শেষ—জানালেন ট্রাম্প, ইরানের জন্য স্থলপথ খুলে দিল পাকিস্তান ইতালিতে ভাইয়ের হাতে ভাই খুন, পরিবারকে ভিডিও কলে দেখালেন মরদেহ হামে প্রতিদিন মরছে মানুষ : ইউনিসেফের সতর্কতা উপেক্ষা করে টিকা কেনার পদ্ধতি পাল্টায় ইউনূস সরকার: সায়েন্সের প্রতিবেদন সিলেটের বন্যা ও জলাবদ্ধতা নিরসনে ৭৫০০ কোটি টাকার মেগা প্রকল্প ,শনিবার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী বিএনপি সরকার কি যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি বাতিল করতে পারবে? নিউ ইয়র্কে মসজিদে মেয়ে শিশুকে নির্যাতনের অভিযোগে বাংলাদেশি ইমাম গ্রেপ্তার ইরানে আবার হামলা শুরু হতে পারে, ইতালি ও স্পেন থেকেও সেনা সরানোর আভাস ট্রাম্পের যুক্তরাজ্য বিএনপির ৪১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন সংসদে জামায়াত-রাজাকার ইস্যুতে মুখ খুললেন বিএনপির মন্ত্রীরা ৭ মার্চের ভাষণ বাজানো ইমির জামিন, আইভীও জামিন পেলেন দুই হত্যা মামলায় ১১ টন ইউরেনিয়াম মজুত করল কীভাবে ইরান, কোথায় সেই মজুত? টাওয়ার হ্যামলেটসে লুৎফুর রহমান ও এসপায়ার পার্টির ইশতেহার ঘোষণা ঢাকা বিশ্ববিদ্যালয়-‘আমরা নারী’ সমঝোতা : শিক্ষা-গবেষণায় কাজ করবে কাঁদছেন কৃষকরা, ১৬০০ খরচ করে ৬০০ টাকায় ধান বিক্রি রোমানিয়ায় অনিয়মিত বাংলাদেশিদের সুখবর ইতালিতে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল বাংলাদেশি কর্মীর বিএনপি–জামায়াত পাল্টাপাল্টি বক্তব্য: কেবলই রাজনীতি?

সাউথ ওয়েস্টে বিয়ানীবাজার ক্যান্সার ও জেনারেল হাসপাতালের  ফান্ডরাইজিং ইভেন্ট অনুষ্ঠিত

প্রকাশিত: ২০ মার্চ ২০২২, ০৮:৪৬ পিএম

সাউথ ওয়েস্টে বিয়ানীবাজার ক্যান্সার ও জেনারেল হাসপাতালের  ফান্ডরাইজিং ইভেন্ট অনুষ্ঠিত
লেটস বিট ক্যান্সার - শিরোনামে ইংল্যান্ডের সাউথ ওয়েস্ট এলাকার ব্যবসায়ী ও   লোকাল কমিউনিটির বাসিন্দাদের  নিয়ে বিয়ানীবাজার ক্যান্সার ও জেনারেল হাসপাতালের জন্য ফান্ডরাইজিং ইভেন্টের আয়োজন করা হয়। রবিবার ১৩ মার্চ  ব্রিজওয়াটার রাগবি ক্লাবে  আয়োজিত ইভেন্টটি  সঞ্চালনা  করেন- চ্যানেল এস এর হেড অফ প্রোগ্রাম ফারহান মাসুদ খান। মাওলানা কাদির হাসানের পবিত্র কোরআন  তেলাওয়াতের  মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে  স্বাগত বক্তব্য রাখেন ইভেন্টের অন্যতম আয়োজক গ্রেটার সিলেট সাউথ ওয়েস্ট এর  সাবেক চেয়ার হেলাল আহমদ তাপাদার। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিয়ানীবাজার ক্যান্সার ও জেনারেল হাসপাতালের  সিইও এম শাব উদ্দিন,সিনিয়র মেডিকেল ডাইরেক্টর ডক্টর কবীর মাহমুদ,  ট্রাস্টি শামীম মিয়া, ট্রাস্টি আব্দুল করিম নাজিম,  মার্কেটিং ডাইরেক্টর ফরহাদ হোসেন টিপু   , সিনিয়র  ফান্ডরাইজিং ডাইরেক্টর আব্দুল শফিক, ফাইনেন্স কন্টোলার  মানজুরুস সামাদ চৌধুরী ও  ফান্ডরাইজিং ডাইরেক্টর আজিজুর রহমান। অনুষ্ঠানে অতিথি হিসাবে আরও উপস্থিত  ছিলেন সাউথহ্যাম্পটনের বিশিষ্ট ব্যবসায়ী কুটি মিয়া, গ্রেটার সিলেট সাউথ ওয়েস্ট রিজিয়নের চেয়ারপারসন আখলাকুল আম্বিয়া রাবেল, সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আবু সায়িদ আহমদ । লেটস বিট ক্যান্সার এই শিরোনামে আয়োজিত ফান্ডরাইজিং  ইভেন্টটি  আয়োজকদের মধ্যে আরও উপস্থিত ছিলেন  বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ আফজাল মিয়া, মাহবুব রহমান, আতিকুর রহমান, রফিক মিয়া, মোসলেহ উদ্দিন, মোহাম্মদ আবু লেইছ, তরিস আলি, আফসার উদ্দিন, ইকবাল হোসেন ও শাহেদুজ্জামান। ইভেন্টে  ইংল্যান্ডের সাউথ ওয়েস্ট  অঞ্চলের  পরিবারসহ  প্রায় দুই শতাধিক  অতিথি   উপস্থিত ছিলেন। এবং এই চ্যারেটি ইভেন্ট থেকে    প্রায় ৪৩ হাজার পাউন্ডের প্রতিশ্রুতি পাওয়া গেছে। লেটস বিট ক্যান্সার শিরোনামের  সাউথ ওয়েস্ট এর অনুষ্ঠানটির  স্পন্সর ছিলেন ইউরো ফুডস, ইকো ফুড সার্ভিস, ইউপিসিডি, পঞ্চখানা এবং সিম্পল এন্ড স্মার্ট। প্রসঙ্গ যুক্তরাজ্য প্রবাসীদের অর্থায়নে দুরারোগ্য ব্যাধি ক্যান্সার চিকিৎসার লক্ষ্যে ২০১৫ সালের ফেব্রুয়ারী মাসে বিয়ানীবাজার ক্যান্সার ও জেনারেল  হাসপাতাল প্রতিষ্ঠিত হয়। হাসপাতালটির অবস্থান সিলেটের বিয়ানীবাজার পৌর শহরে হলেও এর সেবার পরিধি সিলেটসহ দেশব্যাপী  বিস্তৃত। প্রতিষ্ঠানটি সেবার ক্ষেত্রে জিরোটলারেন্স নীতি অনুসরণ করে সেবা প্রদান করে আসছে। হাসপাতালটি  প্রবাসীদের অর্থায়নে ধীরে ধীরে একটি পুর্ণাঙ্গ হাসপাতাল রুপে প্রতিষ্ঠার জন্য সকল ধরনের সর্বাত্নক চেষ্টা অব্যাহত আছে। ইতিমধ্যে প্রতিষ্ঠানটি প্রায় ১ লক্ষ রোগীকে চিকিৎসা সেবা প্রদান করেছে। হাসপাতালের উদ্যোগে স্থানীয় পর্যায়ে ব্রেস্ট ক্যান্সার প্রতিরোধে  এওয়ারনেস কার্যক্রম পরিচালনা এবং হাসপাতালের হেলথ ভিজিটররা  বাড়ী বাড়ী গিয়ে প্রায় ৬৫ হাজার পরিবারে  ক্যান্সার রোগ সম্পর্কে স্বাস্থ্য  সচেতনতা প্রদান করেছে। করোনা মহামারী সময়ে বিনামুল্যে সরাসরি  চিকিৎসা সেবা, টেলিমেডিসিন সেবা প্রদানের পাশাপাশি করোনা আইসোলেশন ইউনিট চালু করে  প্রায় ২২ হাজার রোগীকে  বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করে। হাসপাতালটি  ক্যান্সার হেলপ ডেস্ক এর মাধ্যমে  জটিল ক্যান্সার রোগীদের  চিকিৎসা  সেবায় প্রয়োজনে  বিশেষজ্ঞ ডাক্তারদের পরামর্শ নিয়ে উন্নত চিকিৎসার জন্য প্রয়োজনীয় সকল দিকনির্দেশনামূলক সহায়তা করছে। বর্তমানে  বিয়ানীবাজার ক্যান্সার ও জেনারেল  হাসপাতালে দুস্থ ও অসহায় রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবা দানে সার্বক্ষনিক নিয়োজিত আছেন ৬জন চিকিৎসা । এছাড়াও  প্রতি সপ্তাহে বিশেষজ্ঞ চিকিৎসকরা  হাসপাতালে এসে সেবা দিয়ে থাকেন। এই চ্যারিটি হাসপাতালটির সকল কাজে  আলাদা আলাদা বিভাগ , বিশেষজ্ঞ ডাক্তার ও সংশ্লিষ্ট বিষয়ে অভিজ্ঞদের সরাসরি তত্বাবধানে হাসপাতালের কার্যক্রম পরিচালিত হচ্ছে। প্রতি সপ্তাহে যুক্তরাজ্য থেকে এইসব কাজের তথ্য ও আর্থিক হিসাব মনিটরিং এবং করণীয় সম্পর্কে  দিকনির্দেশনা দেয়া হয়। প্রাসঙ্গিকভাবে  উল্লেখ্য, মূলত প্রবাসীদের বিরাট একটি অংশের  অর্থ সহায়তায় প্রতিষ্ঠিত বিয়ানীবাজার ক্যান্সার এন্ড জেনারেল হাসপাতাল এর অবস্থান সিলেটের বিয়ানীবাজারে পৌর শহরে হলেও এর সেবার পরিধি সিলেটসহ দেশব্যাপী বিস্তৃত। প্রতিষ্ঠানটি  কোন আঞ্চলিকতা বা সিলেট অঞ্চল কেন্দ্রীক দুর্বলতা  ইত্যাদিতে জিরোটলারেন্স নীতি অনুসরণ করে সেবা প্রদান করে আসছে।