ঢাকা ১০ আষাঢ় ১৪৩৩, বুধবার, ২৪ জুন ২০২৬
ঢাকা ১০ আষাঢ় ১৪৩৩, বুধবার, ২৪ জুন ২০২৬
সর্বশেষ
গেগেনপ্রেসিং: আধুনিক ফুটবলের এক অপ্রতিরোধ্য কৌশল ফ্রান্সে ৪০ ডিগ্রি তাপপ্রবাহ: পরিবারের গাড়িতে দুই শিশুর মৃত্যু ‘আপনাদের ভালোবাসায় আমি ধন্য’-সিলেট ছাড়ার আগে ডিসি সারওয়ার আলম লন্ডনে ৪০ ডিগ্রি তাপদাহ: কর্মক্ষেত্রে আপনার অধিকার জানুন, সুস্থ থাকুন প্রতিষ্ঠাবার্ষিকীতে আওয়ামী লীগ ঠেকাতে দেশে আবার সেনা মোতায়েন গোলের চূড়ায় মেসি, ক্লোসার বললেন : ‘মেসি সর্বকালের সেরা’ আলোচিত মহিষ 'ডোনাল্ড ট্রাম্প' — গবেষণার জন্য ১৪ দিনের কোয়ারেন্টিনে ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার পদত্যাগের ঘোষণা দিলেন বাবা দিবসে আবেগঘন স্ট্যাটাস দিলেন অভিনেতা তাওশিফ মাহবুব মাজারে কড়াকড়ির পরই প্রত্যাহার সিলেট ডিসি সারওয়ার আলম, প্রবাসী অঙ্গনে প্রতিক্রিয়া পদত্যাগ করছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী? লন্ডনে হাসনা‌ত আব্দুল্লাহর বিরুদ্ধে মামলা, জবাব দিলেন থানায় হাজির হয়ে কাগজের বিআরপি কার্ডের মেয়াদ বাড়াল যুক্তরাজ্য, ই-ভিসার নতুন সময়সীমা ৩১ ডিসেম্বর কেয়ার ও স্কিলড ওয়ার্কারদের সুখবর : প্রতি মাসের বেতন প্রতি মাসেই ব্যাংক অ্যাকাউন্টে দেওয়ার নতুন নিয়ম ব্রিটেনে হিট হেলথ অ্যালার্ট : পোষা প্রাণী ও বাগানের যত্নে যা মাথায় রাখবেন ব্রিটেনে হিট হেলথ অ্যালার্ট, প্রতিবেশীর খোঁজ নিন, নিরাপদ থাকুন সিলেটে মাজারে মদ-গাঁজার আসর বন্ধে কঠোর নির্দেশ ডিসি সারওয়ারের যুক্তরাজ্যে ৩৫ ডিগ্রি সেলসিয়াস তাপপ্রবাহের আশঙ্কা, জারি অ্যাম্বার সতর্কতা সংযুক্ত আরব আমিরাতে শিয়া মুসলিম হওয়ায় চাকরিচ্যুত হচ্ছেন প্রবাসীরা, জব্দ হচ্ছে ব্যাংক হিসাব বার্কিং অ্যান্ড ড্যাগেনহাম কাউন্সিলের ১২০ কোটি পাউন্ড ঋণ, উন্নয়ন প্রকল্পেই ক্ষতি ১ কোটি পাউন্ড সিলেটে হামে আরও ২ শিশুর মৃত্যু, হাসপাতালে ২৬১, মোট মৃত্যু ৭২ সুইস ব্যাংকে বাংলাদেশিদের আমানত ৪১% বেড়েছে: কীভাবে বাড়ল, এখন কারা জমাচ্ছে? রাউজানে প্রকাশ্যে যুবদল নেতা হত্যা : প্রকাশ্যে অস্ত্রধারীরাও ধরা পড়ছে না গোল্ডেন ভিসা পেলেও চাকরি ছাড়তে হবে না, জানাল ইউএই ইউএইতে ১৫ বছরের নিচে শিশুদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট নিষিদ্ধ বাংলাদেশিসহ বিদেশি কর্মীদের জন্য সৌদির নতুন ভিসা কড়াকড়ি রোনালদো কি পর্তুগালের বোঝা হয়ে উঠছেন? গণমাধ্যম ও বিনোদনে অভিবাসনপন্থী প্রচারে কোটি পাউন্ড ব্যয়, দাবি টেলিগ্রাফের ‘আজকে সংসদ নাই? সংসদে যান’- সিলেটে পৌঁছে এমপিদের বললেন প্রধানমন্ত্রী রোনালদোর যে দুই রেকর্ড ভাঙলেন মেসি

শিক্ষক-হত্যার প্রতিবাদে উত্তাল ফ্রান্স

প্রকাশিত: ১৯ অক্টোবর ২০২০, ০৭:০৯ পিএম

শিক্ষক-হত্যার প্রতিবাদে উত্তাল ফ্রান্স
ছুরি হামলার শিকার হয়ে এক শিক্ষকের মৃত্যুর পর উত্তাল হয়ে উঠেছে ফ্রান্স। দেশজুড়ে শিক্ষকদের সমর্থনে, রক্তপাতের প্রতিবাদে এবং মত প্রকাশের স্বাধীনতা সুরক্ষায় সমাবেশ করেছে হাজার হাজার মানুষ।  রোববার প্যারিস, লিয়ঁ, মার্সেই সহ বহু শহরেই প্রতিবাদকারীদের ঢল দেখল ফ্রান্স। প্য়ারিসের রাস্তায় গত শুক্রবার ইতিহাসের শিক্ষক স্যামুয়েল প্যাটিকে 'আল্লাহু আকবর' বলে হত্যা করেছিল এক তরুণ। ওই শিক্ষক ক্লাসে মহানবীর কার্টুন দেখিয়ে মতপ্রকাশের স্বাধীনতার ব্যাখ্যা দিয়েছিলেন। তারপরই ফ্রান্সজুড়ে শুরু হয়েছে প্রতিবাদ।প্যারিসের কেন্দ্রস্থলে সমবেত হয়েছিলেন কয়েক হাজার প্রতিবাদকারী। তার মধ্যে রাজনৈতিক নেতা, সংগঠন ও শিক্ষক ইউনিয়নের সদস্য থেকে সাধারণ মানুষ সকলেই ছিলেন। প্রধানমন্ত্রীও টুইটে বলেছেন, ''এভাবে আপনারা আমাদের ভয় দেখাতে পারবেন না। আমরা ভীত নই। এভাবে আমাদের মধ্যে বিভেদ তৈরি করা যাবে না ।'' শুক্রবার শিক্ষককে হত্যা করা হয়েছিল। শনিবার শত শত লোক সেই স্কুলে গিয়ে সাদা গোলাপ রেখে আসেন। রোববার বিক্ষোভের ডাক দিয়েছিল ব্যাঙ্গচিত্রের জন্য প্রসিদ্ধ পত্রিকা শার্লি এব্দো, এসওএস রেসিসিম নামে একটি সংস্থা ও শিক্ষকদের ইউনিয়ন। ।পুলিশ এখনো পর্যন্ত ১১ জনকে গ্রেপ্তার করেছে। তার মধ্যে অভিযুক্তের পরিবারের চার জন সদস্যও আছেন। গত মার্চেই তাঁদের শরণার্থী হিসাবে ১০ বছরের জন্য ফ্রান্সে থাকার অনুমতি দেয়া হয়েছিল। সরকারি আইনজীবী জানিয়েছেন, অভিযুক্তের মোবাইলে শিক্ষকের ছবি পাওয়া গেছে। ফরাসী শিক্ষামন্ত্রী জিন-মিশেল ব্লাঙ্কার বলেছেন, “গণতন্ত্রের অন্যতম স্তম্ভ – মতপ্রকাশের স্বাধীনতার সাথে সম্পর্কযুক্ত এমন একটি শ্রেণীর পাঠদানের জন্য পট্টিকে হত্যা করা হয়েছিল।” প্রসঙ্গত,গত শুক্রবার ঐ শিক্ষক তাঁর ক্লাসে ইসলাম ধর্মের প্রবর্তক হজরত মহম্মদের একটি ব‍্যঙ্গচিত্র নিয়ে আলোচনা করছিলেন।‌ এই কারণে শিরচ্ছেদ করে তাঁর হত‍্যা করা হয়। এই ঘটনা ঘটার পর তৎক্ষণাৎ স্কুলে পৌঁছেছিলেন ফ্রান্সের রাষ্ট্রপতি এমম‍্যানুয়েল ম‍্যাক্রন। তিনি এই নৃশংস ঘটনাটিকে "ইসলামপন্থী সন্ত্রাসী আক্রমণ" বলে অভিহিত করেছেন। এই উগ্রবাদের বিরুদ্ধে জাতিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।