ঢাকা ২৭ ফাল্গুন ১৪৩২, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬
ঢাকা ২৭ ফাল্গুন ১৪৩২, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬
সর্বশেষ
সংসদের প্রথম অধিবেশন শুরু: স্পিকার হলেন হাফিজ উদ্দিন আহমদ, কীভাবে সম্পন্ন হলো নির্বাচন প্রক্রিয়া? মোজতবা খামেনি এখন কোথায়? ইরানের নতুন সর্বোচ্চ নেতাও আক্রান্ত যুদ্ধের আকাশে নতুন মারণাস্ত্র : লেবাননে সাদা ফসফরাস, ইরানে কালো বৃষ্টি ইরান যুদ্ধ কতদিন চলতে পারে? ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, কত মানুষ এ সুবিধা পাবেন? কমনওয়েলথ সভায় বাংলাদেশ : রোহিঙ্গা সংকট ও জলবায়ু পরিবর্তন ইস্যু তুললেন পররাষ্ট্রমন্ত্রী সৌদিতে প্রাণ গেল আরও এক বাংলাদেশির বুয়েটে আবার নির্যাতনের ঘটনা : সেহরি খেতে যাওয়া ঢাবি শিক্ষার্থীকে পিটিয়ে থানায় হস্তান্তর ইরানের সর্বোচ্চ নেতা হলেন খামেনিপুত্র মোজতোবা খামেনি, ট্রাম্প কী করবেন? লন্ডনে 'লতা দিয়া ফতা': সৌহার্দ্য ও সম্প্রীতির ব্যতিক্রমী সেহরি আয়োজন ইতিহাস গড়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতলো ভারত সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় বাংলাদেশি নিহত অবশেষে ভারত থেকেই গ্রেপ্তার হাদি হত্যার প্রধান আসামী মুশফিকুল ফজলসহ ইউনূস-সরকারের নিয়োগকৃত ৪ রাষ্ট্রদূতকে প্রত্যাহার ৭ মার্চের ভাষণ বাজিয়ে গ্রেপ্তার ইমিসহ তিনজন কারাগারে মানহানির অভিযোগে নাসীরুদ্দীনের বিরুদ্ধে মামলার আবেদন সৌদি আরবে দুই দফা ড্রোন হামলা, আকাশসীমায় সতর্কতা লন্ডনে হাই কমিশনারকে ‘প্রত্যাহার’ এর খরব দিলে পররাষ্ট্র উপদেষ্টা ৭ মার্চের ভাষণ বাজিয়ে আটক ঢাবির সাবেক ছাত্র, সাউন্ড বক্স জব্দ ৭ই মার্চে ৩২ নম্বরে ফুল দিতে গিয়ে আটক ৪ জন অবৈধ অভিবাসী দেশে ফিরলে মিলবে ১০ হাজার পাউন্ড এবার তেহরানে প্রাইমারি স্কুলে ইসরায়েল–যুক্তরাষ্ট্রের হামলা শমসের নগর ওয়েল ফেয়ার ট্রাস্ট ইউকের ইফতার ও দোয়া মাহফিল রাজনগর ওয়েলফেয়ার সোসাইটি ইউকে'র ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত বাংলাদেশিকে মালয়েশিয়া থেকে গ্রেপ্তার করে  যুক্তরাষ্ট্রে নিয়ে গেল এফবিআই ইরানকে সময়ের আগেই ‘ধ্বংস’ করার ঘোষণা ট্রাম্পের, পাল্টা হুংকার স্টেপনি শাহজালাল মসজিদ নির্মাণ কাজ ৮০ ভাগ সম্পন্ন: জরুরি প্রয়োজন £৭০০,০০০ খালেদা জিয়াসহ ১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠান পাচ্ছেন স্বাধীনতা পুরস্কার ঈদুল ফিতরের ছুটি সাত দিন

শরীফ ওসমান হাদির শহীদি মৃত্যুতে যুক্তরাজ্য বিএনপির শোকবার্তা

প্রকাশিত: ১৯ ডিসেম্বর ২০২৫, ০৮:০৭ এএম

শরীফ ওসমান হাদির শহীদি মৃত্যুতে যুক্তরাজ্য বিএনপির শোকবার্তা
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদি মহান আল্লাহর ডাকে সাড়া দিয়ে শহীদি মৃত্যুকে আলিঙ্গন করেছেন। তাঁর শহীদি মৃত্যুতে যুক্তরাজ্য বিএনপির আহ্বায়ক আবুল কালাম আজাদ ও সদস্য সচিব খসরুজ্জামান খসরু এক যৌথ শোকবার্তায় গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন। নেতৃবৃন্দ শোকবার্তায় বলেন, শরীফ ওসমান হাদির মৃত্যু কোনো সাধারণ বিদায় নয়; এটি একটি শহীদি মৃত্যু, এটি গণতন্ত্রকামী রাজনীতিতে এক অপূরণীয় ক্ষতি, একটি নৈতিক শূন্যতা এবং সংগ্রামী মানুষের জন্য এক গভীর বেদনাদায়ক অধ্যায়। তিনি ছিলেন মানুষের অধিকার, ন্যায়বিচার ও গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যুক্ত। মৃত্যুশয্যাতেও তাঁর চিন্তা ও চেতনা ছিল বাংলার রাজপথে এবং নিপীড়িত মানুষের পাশে। তারা আরও বলেন, শরীফ ওসমান হাদি ছিলেন গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে একজন অকুতোভয় ও আপসহীন সৈনিক। তাঁর সাহস ও ত্যাগ ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে এবং গণতান্ত্রিক আন্দোলনে পথনির্দেশক হিসেবে কাজ করবে। নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবার-পরিজন, সহকর্মী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।