ঢাকা ১১ আষাঢ় ১৪৩৩, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
ঢাকা ১১ আষাঢ় ১৪৩৩, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
সর্বশেষ
দ্বিতীয় রাউন্ডে ব্রাজিল কি কঠিন প্রতিপক্ষ পেতে যাচ্ছে? মাঠেই কাঁদলেন নেইমার, হাসল ব্রাজিল রেললাইনের তাপমাত্রা ৬০ ডিগ্রি ছুঁতে পারে, সতর্ক করল যুক্তরাজ্যের নেটওয়ার্ক রেল কোরআনের আয়াতের ব্যাখ্যা নিয়ে সংসদে মুখোমুখি সরকারি-বিরোধী দল মুদি দোকান-বিউটি পার্লারসহ ১৬ খাতে কর বসাচ্ছে সরকার ‘আই অ্যাম ব্যাক’ জোড়া গোলে সমালোচনার জবাব রোনালদোর, মেসি প্রসঙ্গে প্রশ্নে বিরক্ত গেগেনপ্রেসিং: আধুনিক ফুটবলের এক অপ্রতিরোধ্য কৌশল ফ্রান্সে ৪০ ডিগ্রি তাপপ্রবাহ: পরিবারের গাড়িতে দুই শিশুর মৃত্যু ‘আপনাদের ভালোবাসায় আমি ধন্য’-সিলেট ছাড়ার আগে ডিসি সারওয়ার আলম লন্ডনে ৪০ ডিগ্রি তাপদাহ: কর্মক্ষেত্রে আপনার অধিকার জানুন, সুস্থ থাকুন প্রতিষ্ঠাবার্ষিকীতে আওয়ামী লীগ ঠেকাতে দেশে আবার সেনা মোতায়েন গোলের চূড়ায় মেসি, ক্লোসার বললেন : ‘মেসি সর্বকালের সেরা’ আলোচিত মহিষ 'ডোনাল্ড ট্রাম্প' — গবেষণার জন্য ১৪ দিনের কোয়ারেন্টিনে ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার পদত্যাগের ঘোষণা দিলেন বাবা দিবসে আবেগঘন স্ট্যাটাস দিলেন অভিনেতা তাওশিফ মাহবুব মাজারে কড়াকড়ির পরই প্রত্যাহার সিলেট ডিসি সারওয়ার আলম, প্রবাসী অঙ্গনে প্রতিক্রিয়া পদত্যাগ করছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী? লন্ডনে হাসনা‌ত আব্দুল্লাহর বিরুদ্ধে মামলা, জবাব দিলেন থানায় হাজির হয়ে কাগজের বিআরপি কার্ডের মেয়াদ বাড়াল যুক্তরাজ্য, ই-ভিসার নতুন সময়সীমা ৩১ ডিসেম্বর কেয়ার ও স্কিলড ওয়ার্কারদের সুখবর : প্রতি মাসের বেতন প্রতি মাসেই ব্যাংক অ্যাকাউন্টে দেওয়ার নতুন নিয়ম ব্রিটেনে হিট হেলথ অ্যালার্ট : পোষা প্রাণী ও বাগানের যত্নে যা মাথায় রাখবেন ব্রিটেনে হিট হেলথ অ্যালার্ট, প্রতিবেশীর খোঁজ নিন, নিরাপদ থাকুন সিলেটে মাজারে মদ-গাঁজার আসর বন্ধে কঠোর নির্দেশ ডিসি সারওয়ারের যুক্তরাজ্যে ৩৫ ডিগ্রি সেলসিয়াস তাপপ্রবাহের আশঙ্কা, জারি অ্যাম্বার সতর্কতা সংযুক্ত আরব আমিরাতে শিয়া মুসলিম হওয়ায় চাকরিচ্যুত হচ্ছেন প্রবাসীরা, জব্দ হচ্ছে ব্যাংক হিসাব বার্কিং অ্যান্ড ড্যাগেনহাম কাউন্সিলের ১২০ কোটি পাউন্ড ঋণ, উন্নয়ন প্রকল্পেই ক্ষতি ১ কোটি পাউন্ড সিলেটে হামে আরও ২ শিশুর মৃত্যু, হাসপাতালে ২৬১, মোট মৃত্যু ৭২ সুইস ব্যাংকে বাংলাদেশিদের আমানত ৪১% বেড়েছে: কীভাবে বাড়ল, এখন কারা জমাচ্ছে? রাউজানে প্রকাশ্যে যুবদল নেতা হত্যা : প্রকাশ্যে অস্ত্রধারীরাও ধরা পড়ছে না গোল্ডেন ভিসা পেলেও চাকরি ছাড়তে হবে না, জানাল ইউএই

লন্ডন বাংলা প্রেস ক্লাবের বিশেষ সাধারণ সভায় সিদ্ধান্ত: ৩১ জানুয়ারীর মধ্যে নির্বাচন

প্রকাশিত: ০৪ আগস্ট ২০২১, ০৫:৩৬ এএম

লন্ডন বাংলা প্রেস ক্লাবের বিশেষ সাধারণ সভায় সিদ্ধান্ত: ৩১ জানুয়ারীর মধ্যে নির্বাচন
বাংলাদেশী-ব্রিটিশ কমিউনিটিতে বাংলা মিডিয়ার যথার্থ প্রতিনিধিত্ব এবং ঐতিহ্য বজায় রাখার প্রত্যয় নিয়ে সম্পন্ন হলো লন্ডন বাংলা প্রেস ক্লাবের বিশেষ সাধারণ সভা। সংগঠনের ১৩০ জন সদস্যের উপস্থিতিতে প্রাণবন্ত আলোচনা-বিতর্কের পর বিশেষ সাধারণ সভায় সিদ্ধান্ত হয় ক্লাবের নির্বাচন আগামী ৩১ জানুয়ারীর মধ্যে অনুষ্ঠিত হবে। একই সাথে নির্বাহী কমিটির মেয়াদ আগামী নির্বাচন পর্যন্ত এবং সাধারণ সদস্যদের সদস্যপদের মেয়াদ সংবিধান অনুযায়ী অক্টোবর পর্যন্ত বর্ধিত করার সর্বসম্মত সিদ্ধান্ত গৃহীত হয়। এছাড়া প্রস্তাবিত এজেন্ডা ও অন্যান্য বিষয়সমূহ নিয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণের জন্য শীঘ্রই আরেকটি এসজিএম আয়োজনে নির্বাহী কমিটিকে দায়িত্ব দেওয়া হয়। এসব সিদ্ধান্ত গ্রহণের মধ্যদিয়ে কোভিড-১৯ মহামারীর কারণে সৃষ্ট সঙ্কট ও লকডাউনের ফলে বিলম্বিত হওয়া লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্য ও নির্বাহী কমিটির মেয়াদ বর্ধিতকরণকে আনুষ্ঠানিকতা দিলেন ক্লাব সদস্যরা। লন্ডন এন্টারপ্রাইজ একাডেমী হলে ১লা আগস্ট রোববার বিশেষ সাধারণ সভায় সদস্যদের গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী বিলম্বিত এই দ্বিবার্ষিক সভা ও নির্বাচন এবার তৃতীয় বর্ষে পড়বে। সংবিধান অনুযায়ী সভার সিদ্ধান্তে সাধারণ সদস্যপদে আবেদন গ্রহণ শেষ হবে নির্বাচনের তিন মাস আগে। বিশেষ সাধারণ সভায় সভাপতিত্ব করেন ক্লাব প্রেসিডেন্ট মোহাম্মদ এমদাদুল হক চৌধুরী। ক্লাব সেক্রেটারী মুহাম্মদ জুবায়েরের পরিচালনায় এতে ট্রেজারার আ স ম মাসুম শুভেচ্ছা বক্তব্য রাখেন। টানা প্রায় পাঁচ ঘন্টার এই অনুষ্ঠানে মিডল্যান্ডস ও নর্থ ওয়েস্ট ইংল্যান্ড সহ ব্রিটেনের বিভিন্ন এলাকার ক্লাব সদস্যরা উপস্থিত হয়ে প্রাণবন্ত বিতর্কে অংশ নেন। সভায় সাধারণ সদস্যপদ ও নির্বাহী কমিটির মেয়াদ বৃদ্ধি ও নির্বাচন সংক্রান্ত চূড়ান্ত সিদ্ধান্ত হওয়ার পর অন্যান্য এজেন্ডা তথা ইতিমধ্যে উত্থাপিত সুনির্দিষ্ট প্রস্তাব ও সম্পূরক প্রস্তাবসমূহের ক্ষেত্রে যত দ্রুত সম্ভব আরেকটি সভা আয়োজন করে সিদ্ধান্ত নেওয়ার বিষয়টি চূড়ান্ত হয়। এই আয়োজনে প্রায় দেড় বছর পর পরস্পরের সাথে ক্লাব সদস্যরা সরাসরি মিলিত হবার সুযোগ পান। আলোচনায় ক্লাবের বর্তমান ও সাবেক নেতৃবৃন্দসহ সদস্যবৃন্দ অংশ নেন। তারা ক্লাবের নিজস্ব প্রোপার্টি ক্রয়ে আনন্দ প্রকাশ করে বর্তমান নির্বাহী কমিটিকে অভিনন্দন জানান। কমিউনিটিতে প্রেস ক্লাব যে মর্যাদা আর ঐক্যের দৃষ্টান্ত তৈরী করেছে সেটি বজায় রাখার ওপরও তারা গুরুত্বারোপ করেন।