ঢাকা ২৪ ভাদ্র ১৪৩৩, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা ২৪ ভাদ্র ১৪৩৩, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ
চাপের মুখেও অনড় মিলিব্যান্ড, ইসরাইলি বসতির পণ্যে নিষেধাজ্ঞার পথে যুক্তরাজ্য বাংলাদেশে গরুর মাংস খেয়ে কলকাতায় তোপের মুখে স্বনামধন্য অভিনেতা ইতালিতে বছরে ১০ হাজার বাংলাদেশির বৈধ কর্মসংস্থানের সুযোগ অধরাই রয়ে গেল স্বপ্ন, কফিনে ফিরছে ইতালি প্রবাসীর লাশ সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় সিলেটের দুই প্রবাসীর মৃত্যু কুয়েতে নাগরিকত্ব হারানো ব্যক্তিদের জন্য ১০ বছর মেয়াদি আবাসনের নতুন সুযোগ যুক্তরাজ্যকে সেন্সরশিপের হুঁশিয়ারি ট্রাম্প প্রশাসনের, বিবিসি-আইটিভি ইস্যুতে আপত্তি ভেনিসে অভিনেত্রী বাঁধনকে হেনস্তার অভিযোগ, আওয়ামী লীগ কর্মীদের বিরুদ্ধে হামলার দাবি ইতালিতে সাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল দুই বাংলাদেশি তরুণের, কমিউনিটিতে শোকের ছায়া একনেকে উঠছে এমআরটি-৫ দক্ষিণাঞ্চলীয় রুট, ব্যয় ৪৫ হাজার কোটি টাকা ছেলে যুবরাজ শেখ হামদানের ২০ বছর পূর্তিতে আবেগঘন চিঠি লিখলেন বাবা শেখ মোহাম্মদ সৌদি আরবে বাংলাদেশি প্রবাসীদের ই-পাসপোর্টে নতুন নির্দেশনা ব্যাগেজ হ্যান্ডলিংয়ে সময় কমানো, লাইভ মনিটরিং স্ক্রিন স্থাপনের নির্দেশ বিমানমন্ত্রীর সৌদিতে ধরপাকড়ের মধ্যে বৈধতা ধরে রাখতে প্রবাসী বাংলাদেশিদের কী করণীয় আমার অনুপস্থিতিতে আওয়ামী লীগের সভাপতি হবেন শেখ সেলিম: দ্য ওয়ালকে শেখ হাসিনা পাতায়ায় মার্কিন রণতরী ভেড়ার আগে যৌনকর্মী ঠেকাতে পুলিশি অভিযান ফ্রান্সে গ্যাস বিস্ফোরণ, বাংলাদেশি শিশু নিহত কানাডায় নির্মিত হচ্ছে বাংলাদেশি সিনেমা ‘ভায়োলেন্স’ সৌদি আরবে ধরপাকড়: আটক ১৪ হাজারের মধ্যে ১২ হাজার অবৈধ অভিবাসীকে ফেরত ভিসাহীন বাংলাদেশিদের মালয়েশিয়া ছাড়তে বললো হাই কমিশন রানওয়ে থেকে ছিটকে পড়ল অ্যামাজনের বিমান: মায়ামিতে প্রাণ গেল ৫ জনের কেপ ভার্দেতে স্কুল বাস খাদে পড়ে নিহত অন্তত ২৫ শিক্ষার্থী, জাতীয় শোক ঘোষণা ইংলিশ চ্যানেলে একটি ডিঙি নৌকা থেকে উদ্ধার প্রায় ১৪০ অভিবাসী ‘সোশ্যাল মিডিয়ায় যা মনে আসে তা-ই লিখবেন না’: তরুণদের সতর্ক হওয়ার পরামর্শ ব্রিটিশ এমপির গাজার ধ্বংস হওয়া পয়ঃনিষ্কাশন, ইসরায়েলে এখন পানির সংকট- প্রকৃতির নির্মম প্রতিশোধ সিলেট-ইস্তাম্বুল সরাসরি ফ্লাইট চালুর উদ্যোগ, ইউরোপযাত্রায় খুলছে নতুন সম্ভাবনার দুয়ার ইতালির নাপোলিতে সড়ক দুর্ঘটনায় মাদারীপুরের তরুণ শরিফুলের মৃত্যু মাদক মামলায় মিশরীয় উপস্থাপক সারাহ খলিফাসহ ১২ জনের মৃত্যুদণ্ড সিলেটে পাঁচ দিনে ১১ লাশ, নেপথ্যে কী কারণ? মেয়ের বিয়ের টাকা নিয়ে বাড়ি ফেরা হলো না ইসমাইলের, বনানীতে মিলল মরদেহ

দ্বিতীয় রাউন্ডে ব্রাজিল কি কঠিন প্রতিপক্ষ পেতে যাচ্ছে?

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৫ জুন ২০২৬, ০২:২৬ পিএম

দ্বিতীয় রাউন্ডে ব্রাজিল কি কঠিন প্রতিপক্ষ পেতে যাচ্ছে?
মাঠে ব্রাজিল ও নেদারল্যান্ডসের ফুটবলাররা

বিশ্বকাপে প্রথম ম্যাচ ড্র। পরের দুই ম্যাচে লাতিন ছন্দ দেখিয়ে গ্রুপ-সি-এর চ্যাম্পিয়ন দল হয়েছে ব্রাজিল। শেষ ম্যাচে স্কটল্যান্ডকে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে। জোড়া গোল পেয়েছে ভিনুসিয়াস জুনিয়র। ফিরেছেন দলের তারকা নেইমার। সবই স্বস্তির। কিন্তু এর ফাঁকেও একটি অস্বস্তি উঁকি দিচ্ছে ব্রাজিল শিবিরে। রাউন্ড অব ৩২-এ ব্রাজিলের প্রতিপক্ষ হতে পারে নেদারল্যান্ডসের মতো শক্ত প্রতিপক্ষ।

হিসাব অনুযায়ী, গ্রুপ-সি-এর শীর্ষ দল ব্রাজিল মুখোমুখি হবে গ্রুপ-এফ রানারআপদের। ২৯ জুন হিউস্টন স্টেডিয়ামে ব্রাজিল ম্যাচটিতে মাঠে নামবে।

গ্রুপ-এফ-এর দলগুলো হলো— নেদারল্যান্ডস, জাপান, সুইডেন ও তিউনিসিয়া। ইতিমধ্যেই দুই ম্যাচ হেরে বিশ্বকাপ থেকে তিউনিসিয়া ছিটকে পড়েছে। তবে বাকি তিন দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই চলছে। বর্তমানে গ্রুপের শীর্ষ দল নেদারল্যান্ডস। দুইয়ে জাপান ও তিনে সুইডেন। এখান থেকে গ্রুপের ফাইনাল ম্যাচ শেষে যে দল দুইয়ে অর্থাৎ রানার্সআপ থাকবে, তারা হবে ব্রাজিলের পরের রাউন্ডের প্রতিপক্ষ।

বৃহস্পতিবার রাতে নেদারল্যান্ডস-তিউনিসিয়া ও জাপান-সুইডেন মুখোমুখি হবে। যদি নেদারল্যান্ডস ও জাপান নিজেদের ম্যাচে জিতে যায়, সেক্ষেত্রে গোলের হিসাবে এক দল হবে চ্যাম্পিয়ন, আরেকটি রানার্সআপ। বর্তমানে এই দুই দলের গোল ব্যবধান সমান। আজকে দুই দলই জিতলে, যে বেশি ব্যবধানে জিতবে, তারা গ্রুপ চ্যাম্পিয়ন হবে।

আবার নেদারল্যান্ডস জয় পেলে তারা গ্রুপের এক নম্বর দল হবে—এটা নিশ্চিত। তবে নেদারল্যান্ডস ড্র করলে বা হারলে এবং জাপান-সুইডেন ম্যাচে এক দল জিতলে, তারা হবে চ্যাম্পিয়ন। নেদারল্যান্ডস তখন রানারআপ হবে। তখন দ্বিতীয় রাউন্ডে ব্রাজিলের প্রতিপক্ষ হবে ডাচরা।

আবার জাপান-সুইডেন ম্যাচ ড্র হলে, নেদারল্যান্ডস হারলে তখন জাপান হবে শীর্ষ দল। আর নেদারল্যান্ডস থাকবে দুইয়ে। নেদারল্যান্ডস তিনেও চলে যেতে পারে, সেক্ষেত্রে অনেক সমীকরণ রয়েছে।

তবে গ্রুপ-এফ-এ যে দল দ্বিতীয় হবে, তারাই হবে ব্রাজিলের প্রতিপক্ষ। এ ক্ষেত্রে নেদারল্যান্ডস, জাপান ও সুইডেনের যে কেউই প্রতিপক্ষ হতে পারে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন্সদের।