ঢাকা ২০ বৈশাখ ১৪৩৩, রোববার, ০৩ মে ২০২৬
ঢাকা ২০ বৈশাখ ১৪৩৩, রোববার, ০৩ মে ২০২৬
সর্বশেষ
ঢাকা-সিলেট ‘সড়ক ও রেল’ যোগাযোগ উন্নত করা হচ্ছে : জানালেন প্রধানমন্ত্রী লিমনের পর বৃষ্টির মরদেহ যেভাবে শনাক্ত করল ফ্লোরিডা পুলিশ ইরানের নতুন ১৪ দফা শান্তি প্রস্তাব, গ্রহণে ‘সন্দিহান’ ট্রাম্প ‘যুদ্ধবিরতির মাধ্যমে’ ইরান যুদ্ধ শেষ—জানালেন ট্রাম্প, ইরানের জন্য স্থলপথ খুলে দিল পাকিস্তান ইতালিতে ভাইয়ের হাতে ভাই খুন, পরিবারকে ভিডিও কলে দেখালেন মরদেহ হামে প্রতিদিন মরছে মানুষ : ইউনিসেফের সতর্কতা উপেক্ষা করে টিকা কেনার পদ্ধতি পাল্টায় ইউনূস সরকার: সায়েন্সের প্রতিবেদন সিলেটের বন্যা ও জলাবদ্ধতা নিরসনে ৭৫০০ কোটি টাকার মেগা প্রকল্প ,শনিবার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী বিএনপি সরকার কি যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি বাতিল করতে পারবে? নিউ ইয়র্কে মসজিদে মেয়ে শিশুকে নির্যাতনের অভিযোগে বাংলাদেশি ইমাম গ্রেপ্তার ইরানে আবার হামলা শুরু হতে পারে, ইতালি ও স্পেন থেকেও সেনা সরানোর আভাস ট্রাম্পের যুক্তরাজ্য বিএনপির ৪১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন সংসদে জামায়াত-রাজাকার ইস্যুতে মুখ খুললেন বিএনপির মন্ত্রীরা ৭ মার্চের ভাষণ বাজানো ইমির জামিন, আইভীও জামিন পেলেন দুই হত্যা মামলায় ১১ টন ইউরেনিয়াম মজুত করল কীভাবে ইরান, কোথায় সেই মজুত? টাওয়ার হ্যামলেটসে লুৎফুর রহমান ও এসপায়ার পার্টির ইশতেহার ঘোষণা ঢাকা বিশ্ববিদ্যালয়-‘আমরা নারী’ সমঝোতা : শিক্ষা-গবেষণায় কাজ করবে কাঁদছেন কৃষকরা, ১৬০০ খরচ করে ৬০০ টাকায় ধান বিক্রি রোমানিয়ায় অনিয়মিত বাংলাদেশিদের সুখবর ইতালিতে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল বাংলাদেশি কর্মীর বিএনপি–জামায়াত পাল্টাপাল্টি বক্তব্য: কেবলই রাজনীতি? ফজলুরের বক্তব্যে সংসদ উত্তপ্ত: ‘শহীদ পরিবারের লোক জামায়াত করতেই পারে না’ প্রবাসীদের দোরগোড়ায় সেবা, নাপোলিতে সফল কনসুলার ক্যাম্প নতুন মুসলিমদের পাশে ইস্ট লন্ডন মসজিদ, চালু হলো নিউ মুসলিম হাব মাস্টারশেফ ইউকে-তে নজর কাড়লেন বাংলাদেশের সাবিনা যুদ্ধ বন্ধ ও হরমুজ প্রণালি খুলতে ইরানের নতুন প্রস্তাব ‘সিলটি’ ভাষাকে দ্বিতীয় রাষ্ট্রভাষা করার দাবি ব্রিটিশ নাগরিকত্বের জন্য বিয়ে : এক বাংলাদেশি-ব্রিটিশ নারীর ঘুরে দাঁড়ানোর গল্প সাংবাদিকদের সহযোগিতায় ‘কুইক রেসপন্স সাপোর্ট’ টিম যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থী, বৃষ্টিও বেঁচে নেই হোয়াইট হাউজের নৈশভোজে গুলি, ঘটনা নিয়ে যা বললেন ট্রাম্প

রিয়াদে নারীদের ম্যাগাজিন ‘প্রস্ফুটিত’ এর মোড়ক উন্মোচন

প্রকাশিত: ০৩ আগস্ট ২০২০, ০৩:১১ পিএম

রিয়াদে নারীদের ম্যাগাজিন ‘প্রস্ফুটিত’ এর মোড়ক উন্মোচন
সৌদি আরবে কর্মরত অভিবাসি পুরুষদের পাশাপাশি নারীরাও দেশে রেমিট্যান্স প্রেরণে উল্লেখযোগ্য ভূমিকা রাখছে। রিয়াদে নারীর সৃজনশীলতা নিয়ে প্রকাশিত ম্যাগাজিন ‘প্রস্ফুটিত’ এর মোড়ক উন্মোচনকালে একথা বলেন ম্যাগাজিনের প্রধান পৃষ্ঠপোষক সৌদি আরবে বাংলাদেশের বিদায়ী রাষ্ট্রদূতের সহধর্মিণী সৈয়দা গুলে আরজু। ২৯ জুলাই রিয়াদের বাংলাদেশ হাউজে এই ম্যাগাজিনের মোড়ক উন্মোচন করা হয়। এ সময় এ ম্যাগাজিনের প্রধান সম্পাদক রিয়াদের দার আল উলুম বিশ্ববিদ্যালয়ের বিভাগীয় প্রধান ডাক্তার ফাতেমা আখতার, পেস্ট্রি শেফ আয়েশা মারিয়াম, রিয়াদ ব্রিটিশ কাউন্সিলের প্রশিক্ষক মাবরুকা তোয়াহা, আমিনা ফাতেমা, কিং সৌদ বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ডাক্তার তাহসিনুল হক ও রিয়াদ দূতাবাসের প্রথম সচিব (প্রেস) মোহাম্মদ ফখরুল ইসলাম উপস্থিত ছিলেন। সৈয়দা গুলে আরজু বলেন সৌদি আরবে পুরুষদের পাশাপাশি নারী গৃহকর্মীরাও দেশে উল্লেখযোগ্য পরিমাণ রেমিট্যান্স প্রেরণ করছে। সেই সাথে অনেক নারী এখানে চিকিৎসক, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকসহ সফলভাবে বিভিন্ন পেশায় নিয়োজিত রয়েছে, যারা সৌদি আরবে দেশের মুখ উজ্জ্বল করছে। নারীরা তাঁদের পেশার পাশাপাশি অনেকেই বিভিন্ন সৃষ্টিশীল কাজেও নিয়োজিত রয়েছে। এ ম্যাগাজিন প্রকাশের মাধ্যমে অভিবাসি নারীদের সৃষ্টিশীলতার বিভিন্ন বিষয় ফুটে উঠেছে। ম্যাগাজিনের প্রধান সম্পাদক ডাক্তার ফাতেমা আখতার বলেন, সৌদি আরবে বসবাসরত অনেক অভিবাসি নারীরা বিভিন্ন সৃষ্টিশীল কাজে নিয়োজিত রয়েছেন যা এই ম্যাগাজিনে স্থান পেয়েছে, আশা করি ‘প্রস্ফুটিত’ ম্যাগাজিনের মাধ্যমে নারীরা অনুপ্রেরণা লাভ করবে। সেই সাথে প্রবাসী নারীদের সাহিত্য চর্চায়ও এটি সহায়ক হিসেবে কাজ করবে। অভিবাসি নারীদের ব্যস্ততার মাঝে এ ম্যাগাজিন সবাইকে সৃজনশীল কাজে উদ্দীপ্ত করবে। ম্যাগাজিন থেকে কবিতা ‘প্রেমান্ধ’ আবৃত্তি করেন মাবরুকা তোয়াহা, ‘চলতি পথে ফিরে দেখা’ গল্পটি পাঠ করেন ডাক্তার ফাতেমা, ও ‘Listen to your literature’ পাঠ করেন আয়েশা মারিয়াম। অনুষ্ঠান শেষে দেশের শান্তি, সমৃদ্ধির জন্য ও প্রবাসী সকল অভিবাসির জন্য বিশেষ দোয়া করা হয়।