ঢাকা ১১ আষাঢ় ১৪৩৩, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
ঢাকা ১১ আষাঢ় ১৪৩৩, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
সর্বশেষ
রেললাইনের তাপমাত্রা ৬০ ডিগ্রি ছুঁতে পারে, সতর্ক করল যুক্তরাজ্যের নেটওয়ার্ক রেল কোরআনের আয়াতের ব্যাখ্যা নিয়ে সংসদে মুখোমুখি সরকারি-বিরোধী দল মুদি দোকান-বিউটি পার্লারসহ ১৬ খাতে কর বসাচ্ছে সরকার ‘আই অ্যাম ব্যাক’ জোড়া গোলে সমালোচনার জবাব রোনালদোর, মেসি প্রসঙ্গে প্রশ্নে বিরক্ত গেগেনপ্রেসিং: আধুনিক ফুটবলের এক অপ্রতিরোধ্য কৌশল ফ্রান্সে ৪০ ডিগ্রি তাপপ্রবাহ: পরিবারের গাড়িতে দুই শিশুর মৃত্যু ‘আপনাদের ভালোবাসায় আমি ধন্য’-সিলেট ছাড়ার আগে ডিসি সারওয়ার আলম লন্ডনে ৪০ ডিগ্রি তাপদাহ: কর্মক্ষেত্রে আপনার অধিকার জানুন, সুস্থ থাকুন প্রতিষ্ঠাবার্ষিকীতে আওয়ামী লীগ ঠেকাতে দেশে আবার সেনা মোতায়েন গোলের চূড়ায় মেসি, ক্লোসার বললেন : ‘মেসি সর্বকালের সেরা’ আলোচিত মহিষ 'ডোনাল্ড ট্রাম্প' — গবেষণার জন্য ১৪ দিনের কোয়ারেন্টিনে ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার পদত্যাগের ঘোষণা দিলেন বাবা দিবসে আবেগঘন স্ট্যাটাস দিলেন অভিনেতা তাওশিফ মাহবুব মাজারে কড়াকড়ির পরই প্রত্যাহার সিলেট ডিসি সারওয়ার আলম, প্রবাসী অঙ্গনে প্রতিক্রিয়া পদত্যাগ করছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী? লন্ডনে হাসনা‌ত আব্দুল্লাহর বিরুদ্ধে মামলা, জবাব দিলেন থানায় হাজির হয়ে কাগজের বিআরপি কার্ডের মেয়াদ বাড়াল যুক্তরাজ্য, ই-ভিসার নতুন সময়সীমা ৩১ ডিসেম্বর কেয়ার ও স্কিলড ওয়ার্কারদের সুখবর : প্রতি মাসের বেতন প্রতি মাসেই ব্যাংক অ্যাকাউন্টে দেওয়ার নতুন নিয়ম ব্রিটেনে হিট হেলথ অ্যালার্ট : পোষা প্রাণী ও বাগানের যত্নে যা মাথায় রাখবেন ব্রিটেনে হিট হেলথ অ্যালার্ট, প্রতিবেশীর খোঁজ নিন, নিরাপদ থাকুন সিলেটে মাজারে মদ-গাঁজার আসর বন্ধে কঠোর নির্দেশ ডিসি সারওয়ারের যুক্তরাজ্যে ৩৫ ডিগ্রি সেলসিয়াস তাপপ্রবাহের আশঙ্কা, জারি অ্যাম্বার সতর্কতা সংযুক্ত আরব আমিরাতে শিয়া মুসলিম হওয়ায় চাকরিচ্যুত হচ্ছেন প্রবাসীরা, জব্দ হচ্ছে ব্যাংক হিসাব বার্কিং অ্যান্ড ড্যাগেনহাম কাউন্সিলের ১২০ কোটি পাউন্ড ঋণ, উন্নয়ন প্রকল্পেই ক্ষতি ১ কোটি পাউন্ড সিলেটে হামে আরও ২ শিশুর মৃত্যু, হাসপাতালে ২৬১, মোট মৃত্যু ৭২ সুইস ব্যাংকে বাংলাদেশিদের আমানত ৪১% বেড়েছে: কীভাবে বাড়ল, এখন কারা জমাচ্ছে? রাউজানে প্রকাশ্যে যুবদল নেতা হত্যা : প্রকাশ্যে অস্ত্রধারীরাও ধরা পড়ছে না গোল্ডেন ভিসা পেলেও চাকরি ছাড়তে হবে না, জানাল ইউএই ইউএইতে ১৫ বছরের নিচে শিশুদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট নিষিদ্ধ বাংলাদেশিসহ বিদেশি কর্মীদের জন্য সৌদির নতুন ভিসা কড়াকড়ি

রাঙ্গাবালীতে তরমুজ চাষীদের কারও মুখে হাঁসি, কারও মলিন

প্রকাশিত: ০৪ এপ্রিল ২০২৩, ০৬:৫০ এএম

রাঙ্গাবালীতে তরমুজ চাষীদের কারও মুখে হাঁসি, কারও মলিন
পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলা তরমুজের নগরী হিসেবে পরিচিত। তরমুজ একটি সুস্বাদু ফল, গরম যত বেশি তরমুজের চাহিদাও তত বেশি। এই রাঙ্গাবালীর রাঙ্গা তরমুজের সুনাম রয়েছে সারাদেশে। কিন্তু এই তরমুজ আবাদ করে এবার কারও মুখে হাঁসি ফুটেছে। আবার কারও মুখ হয়েছে মলিন। তরমুজ চাষীরা বলছেন, যারা এবছর আগাম তরমুজ চাষ করেছেন, ফলনও ভালো হয়েছে। তারা লাভবান হয়েছেন। কিন্তু বেড়িবাঁধের ভেতরে যারা তরমুজ আবাদ করেছেন, তাদের প্রায় চাষীই খেত রোগাক্রান্ত হওয়ায় ক্ষতিগ্রস্ত। কিন্তু বাঁধের বাহিরে পলি জমা চরাঞ্চলের অনাবাদি জমিতে যারা তরমুজ আবাদ করেছেন, তাদের প্রায় চাষী লাভবান হয়েছে। কৃষি বিভাগের তথ্যমতে, চলতি মৌসুমে এ উপজেলায় ৮ হাজার ২৬২ হেক্টর জমিতে তরমুজ আবাদ করা হয়েছে। তবে গতবছর পাতা কুকড়ে, গাছ মরে অজানা রোগে তরমুজ খেত আক্রান্ত হওয়ার কারণে এ বছর ১ হাজার ১৮৭ হেক্টর জমিতে তরমুজ আবাদ কম হয়েছে। তবে ফলন উৎপাদন ভাল হয়েছে। প্রতি হেক্টরে ৩০ মেট্রিকটণ ফল উৎপাদন হয়েছে। কৃষি বিভাগ বলছেন, কোন প্রতিকূলতা না থাকলে ৩০০ কোটি টাকার তরমুজ বিক্রির আশা করছেন তারা। দক্ষিণাঞ্চলে তরমুজ উৎপাদনে অন্যতম এলাকা হিসেবে পরিচিত ‘রাঙ্গাবালী’। তরমুজের বাড়িখ্যাত পটুয়াখালী জেলার এই দ্বীপ উপজেলার মাটি তরমুজ চাষের উপযোগী। তাই এখানকার তরমুজের গুণগতমান ভাল হওয়ায় দেশজুড়ে সুনাম কুড়িয়েছে। চাহিদার পাশাপাশি লাভজনক ফল হওয়ায় নতুন নতুন চাষীও বাড়ছে এখানে। গতবছর থেকে এই বিরূপ প্রতিক্রিয়া শুরু হওয়ায় এ বছর থেকে চরাঞ্চলের ফেলে রাখা নতুন নতুন জমিতে তরমুজ আবাদ শুরু করেছেন চাষীরা। এর ফলে ভাল ফলনও পেয়েছেন তারা। উপজেলার কাউখালী চর, হরিদ্রাখারী চর, চরনজির, চর ইমারশন, চরহেয়ার, চর তোজাম্মেল, লতারচরসহ বিভিন্ন চর ঘুরে দেখা গেছেÑবিস্তীর্ণ খেতজুড়ে তরমুজের সমারোহ। লতায় মোড়ানো সবুজ পাতার ফাঁকে ফাঁকে তরমুজ। যতদূর চোখ যায় শুধু তরমুজ আর তরমুজ। এই তরমুজ নিয়েই এখন চাষীদের স্বপ্ন আর ব্যস্ততা। কেউ পরিচর্যায় ব্যস্ত। কেউ ব্যস্ত পাকা ফল কাটায়। কেউ আবার পরিবহনে করে বাজারজাতে ব্যস্ত। উপজেলার ছোটবাইশদিয়া ইউনিয়নের কাউখালীর গ্রামের তরমুজ চাষী আবুল কালাম (৫৫)। তিনি বলেন, ‘চরের অনাবাদি জমিতে তরমুজ চাষ করে প্রায় চাষীই এবার লাভবান হয়েছে। এতে বেড়েছে চরের জমির দামও।’ আগামী বছর চরে তরমুজ আবাদ আরও বাড়বে বলে মনে করেন এই তরমুজ চাষী। তরমুজ চাষীরা জানান, বেড়িবাঁধের ভেতরে ২০ বছর ধরে একই জমিতে তরমুজ আবাদ করেছেন, তাদের প্রায় চাষীই ক্ষতিগ্রস্ত হয়েছেন। উপজেলার রাঙ্গাবালী ইউনিয়নের আমলিবাড়ীয়া গ্রামের তরমুজ চাষী শওকত আলী  বলেন, ‘বাঁধের ভেতরের চাষীরা এবার শ্যাষ। গতবছর এসব এলাকায় তরমুজ আর তরমুজ ছিল। কিন্তু সেসব খেত এ বছর ফাঁকা। ভাইরাসে সব নিয়ে গেছে।’ এদিকে বাঁধের বাহিরে পলি জমা চরাঞ্চলের নতুন নতুন জমিতে যারা তরমুজ চাষ করেছেন, তারা প্রত্যেকেই লাভবান হয়েছেন; বলছেন তরমুজ চাষী ও ব্যবসায়ীরা। তরমুজ কিনতে আসা পাইকার রফিক উদ্দিন বলেন, ‘রাঙ্গাবালীর চরাঞ্চলে এবার তরমুজের ভাল ফলন হয়েছে। আমি প্রতিবছর এখান থেকে তরমুজ পাইকারিতে ক্রয় করে ঢাকাতে নিয়ে বিক্রি করি।’ এ ব্যাপারে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ ইকবাল আহমেদ বলেন, ‘ইতোমধ্যে ৭৫  ভাগ খেতের তরমুজ বাজারজাত করা হয়েছে। বৃষ্টিবর্ষা কোন প্রতিকূলতা না থাকলে ৩০০ কোটি টাকার তরমুজ বিক্রির সম্ভাবনা রয়েছে।’ বেড়িবাঁধের ভেতরের জমিতে তরমুজ আবাদে রোগবালাইয়ের আক্রমণ বেড়েছে কেন, এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘কৃষকদের প্রতি আমাদের পরামর্শ জমিতে জৈব সারের প্রয়োগ বাড়াতে হবে। এক বা দুই বছর তরমুজ আবাদ বিতরতিতে শষ্য পর্যায় হিসেবে লিগম (ডাল জাতীয়) ফসলের আবাদ করা প্রয়োজন। এতে নাইট্রোজেন মাটিতে সংরক্ষণ করে এবং জমির উর্বরতা শক্তি বাড়ায়। এছাড়া অগ্রাহণ মাসের শুরুতে তরমুজ বীজ বপন করলে ক্ষতির আশঙ্কা কম থাকে।’