ঢাকা ১১ আষাঢ় ১৪৩৩, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
ঢাকা ১১ আষাঢ় ১৪৩৩, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
সর্বশেষ
রেললাইনের তাপমাত্রা ৬০ ডিগ্রি ছুঁতে পারে, সতর্ক করল যুক্তরাজ্যের নেটওয়ার্ক রেল কোরআনের আয়াতের ব্যাখ্যা নিয়ে সংসদে মুখোমুখি সরকারি-বিরোধী দল মুদি দোকান-বিউটি পার্লারসহ ১৬ খাতে কর বসাচ্ছে সরকার ‘আই অ্যাম ব্যাক’ জোড়া গোলে সমালোচনার জবাব রোনালদোর, মেসি প্রসঙ্গে প্রশ্নে বিরক্ত গেগেনপ্রেসিং: আধুনিক ফুটবলের এক অপ্রতিরোধ্য কৌশল ফ্রান্সে ৪০ ডিগ্রি তাপপ্রবাহ: পরিবারের গাড়িতে দুই শিশুর মৃত্যু ‘আপনাদের ভালোবাসায় আমি ধন্য’-সিলেট ছাড়ার আগে ডিসি সারওয়ার আলম লন্ডনে ৪০ ডিগ্রি তাপদাহ: কর্মক্ষেত্রে আপনার অধিকার জানুন, সুস্থ থাকুন প্রতিষ্ঠাবার্ষিকীতে আওয়ামী লীগ ঠেকাতে দেশে আবার সেনা মোতায়েন গোলের চূড়ায় মেসি, ক্লোসার বললেন : ‘মেসি সর্বকালের সেরা’ আলোচিত মহিষ 'ডোনাল্ড ট্রাম্প' — গবেষণার জন্য ১৪ দিনের কোয়ারেন্টিনে ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার পদত্যাগের ঘোষণা দিলেন বাবা দিবসে আবেগঘন স্ট্যাটাস দিলেন অভিনেতা তাওশিফ মাহবুব মাজারে কড়াকড়ির পরই প্রত্যাহার সিলেট ডিসি সারওয়ার আলম, প্রবাসী অঙ্গনে প্রতিক্রিয়া পদত্যাগ করছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী? লন্ডনে হাসনা‌ত আব্দুল্লাহর বিরুদ্ধে মামলা, জবাব দিলেন থানায় হাজির হয়ে কাগজের বিআরপি কার্ডের মেয়াদ বাড়াল যুক্তরাজ্য, ই-ভিসার নতুন সময়সীমা ৩১ ডিসেম্বর কেয়ার ও স্কিলড ওয়ার্কারদের সুখবর : প্রতি মাসের বেতন প্রতি মাসেই ব্যাংক অ্যাকাউন্টে দেওয়ার নতুন নিয়ম ব্রিটেনে হিট হেলথ অ্যালার্ট : পোষা প্রাণী ও বাগানের যত্নে যা মাথায় রাখবেন ব্রিটেনে হিট হেলথ অ্যালার্ট, প্রতিবেশীর খোঁজ নিন, নিরাপদ থাকুন সিলেটে মাজারে মদ-গাঁজার আসর বন্ধে কঠোর নির্দেশ ডিসি সারওয়ারের যুক্তরাজ্যে ৩৫ ডিগ্রি সেলসিয়াস তাপপ্রবাহের আশঙ্কা, জারি অ্যাম্বার সতর্কতা সংযুক্ত আরব আমিরাতে শিয়া মুসলিম হওয়ায় চাকরিচ্যুত হচ্ছেন প্রবাসীরা, জব্দ হচ্ছে ব্যাংক হিসাব বার্কিং অ্যান্ড ড্যাগেনহাম কাউন্সিলের ১২০ কোটি পাউন্ড ঋণ, উন্নয়ন প্রকল্পেই ক্ষতি ১ কোটি পাউন্ড সিলেটে হামে আরও ২ শিশুর মৃত্যু, হাসপাতালে ২৬১, মোট মৃত্যু ৭২ সুইস ব্যাংকে বাংলাদেশিদের আমানত ৪১% বেড়েছে: কীভাবে বাড়ল, এখন কারা জমাচ্ছে? রাউজানে প্রকাশ্যে যুবদল নেতা হত্যা : প্রকাশ্যে অস্ত্রধারীরাও ধরা পড়ছে না গোল্ডেন ভিসা পেলেও চাকরি ছাড়তে হবে না, জানাল ইউএই ইউএইতে ১৫ বছরের নিচে শিশুদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট নিষিদ্ধ বাংলাদেশিসহ বিদেশি কর্মীদের জন্য সৌদির নতুন ভিসা কড়াকড়ি

মাঙ্কিপক্স সংক্রমণ আরও ২ দেশে: বেলজিয়ামে ২১ দিনের কোয়ারেন্টিন ঘোষণা

প্রকাশিত: ২২ মে ২০২২, ০৭:৫২ পিএম

মাঙ্কিপক্স সংক্রমণ আরও ২ দেশে: বেলজিয়ামে ২১ দিনের কোয়ারেন্টিন ঘোষণা
ইউরোপ, যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়ার পরে এখন নতুন করে মাঙ্কিপক্স দেখা দিয়েছে ইসরাইল এবং সুইজারল্যান্ডে। ওদিকে মাঙ্কিপক্স পজেটিভ ব্যক্তিদেরকে সবার আগে কোয়ারেন্টিনে থাকার নির্দেশ দিয়েছে বেলজিয়াম। সেখানে ২১ দিনের কোয়ারেন্টিনে থাকতে হবে। বৃটিশ এসোসিয়েশন ফর সেক্সুয়াল হেলথ অ্যান্ড এইচআইভি’র প্রেসিডেন্ট ড. ক্লেয়ার ডিউস্ন্যাপ বলেছেন, আগামী কয়েক সপ্তাহে আক্রান্তের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বাড়বে। বৃটেনে যারা আক্রান্ত হয়েছেন তার মধ্যে বৃটিশ একটি শিশুর অবস্থা আশঙ্কাজনক। সব মিলিয়ে মোট ১৪টি দেশে এখন পর্যন্ত এই বিরল রোগ শনাক্ত করা হয়েছে। সর্বশেষ ইসরাইল ও সুইজারল্যান্ডে একজন করে মাঙ্কিপক্সে আক্রান্ত ব্যক্তিকে শনাক্ত করা হয়েছে। ইসরাইল বলেছে, তারা আরও সন্দেহজনক ব্যক্তিকে নিয়ে অনুসন্ধান করছে। এখন পর্যন্ত ইউরোপ, যুক্তরাষ্ট্র, কানাডা এবং অস্ট্রেলিয়ায় কমপক্ষে ৮০ জনের শরীরে এই বিরল রোগ দেখা দিয়েছে। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি। মধ্য ও পশ্চিম আফ্রিকার প্রত্যন্ত অঞ্চলে মাঙ্কিপক্স খুব সাধারণ বিষয় মাঙ্কিপক্সের এই প্রাদুর্ভাব বিজ্ঞানীদের বিস্মিত করেছে। তবে এই রোগটি মানুষের মাঝে সহজে বিস্তার করার প্রবণতা নেই। ব্যাপক সংখ্যক মানুষ আক্রান্ত হওয়ার ঝুঁকি কম। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছে, আরও ৫০ জন ব্যক্তি মাঙ্কিপক্সে আক্রান্ত বলে সন্দেহ করে তা তদন্ত করছে তারা। তবে এসব ব্যক্তি কোন দেশের তা জানায়নি বিশ্ব স্বাস্থ্য সংস্থা। তারা সতর্ক করেছে এই বলে যে, আরও সংক্রমণের বিষয় নিশ্চিত হওয়া যাবে। দক্ষিণ কোরিয়া সফর শেষ করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, যদি এই ভাইরাস আরও ব্যাপকভাবে বিস্তার লাভ করে তা হবে আনুষঙ্গিক। সবাইকে এ বিষয়ে সতর্ক থাকতে হবে। এর প্রেক্ষিতে ব্যবস্থা নেয়া সম্পর্কে যুক্তরাষ্ট্র কঠোর পরিশ্রম করছে। প্রথমে এই প্রাদুর্ভাব দেখা দেয় বৃটেনে। তারপর থেকে মাঙ্কিপক্স ভাইরাস ইউরোপজুড়ে শনাক্ত করা হয়েছে। এই ভাইরাসে আক্রান্তের বিষয়ে রিপোর্ট করেছে স্পেন, পর্তুগাল, জার্মানি, বেলজিয়াম, ফ্রান্স, নেদারল্যান্ডস, ইতালি ও সুইডেন। বৃটেনের স্বাস্থ্য বিষয়ক এজেন্সি এ পর্যন্ত আক্রান্ত ২০ জনকে শনাক্ত করেছে। এর প্রধান মেডিকেল উপদেষ্টা ড. সুসান হপকিন্স বলেছেন, প্রতিদিনই আমরা অধিক পরিমাণে শনাক্ত করছি। এই ভাইরাস এখন কমিউনিটি পর্যায়ে ছড়িয়ে পড়ছে।