ঢাকা ১১ আষাঢ় ১৪৩৩, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
ঢাকা ১১ আষাঢ় ১৪৩৩, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
সর্বশেষ
তীব্র তাপদাহে বিপর্যস্ত যুক্তরাজ্যের সামাজিক ও কর্মজীবন দ্বিতীয় রাউন্ডে ব্রাজিল কি কঠিন প্রতিপক্ষ পেতে যাচ্ছে? মাঠেই কাঁদলেন নেইমার, হাসল ব্রাজিল রেললাইনের তাপমাত্রা ৬০ ডিগ্রি ছুঁতে পারে, সতর্ক করল যুক্তরাজ্যের নেটওয়ার্ক রেল কোরআনের আয়াতের ব্যাখ্যা নিয়ে সংসদে মুখোমুখি সরকারি-বিরোধী দল মুদি দোকান-বিউটি পার্লারসহ ১৬ খাতে কর বসাচ্ছে সরকার ‘আই অ্যাম ব্যাক’ জোড়া গোলে সমালোচনার জবাব রোনালদোর, মেসি প্রসঙ্গে প্রশ্নে বিরক্ত গেগেনপ্রেসিং: আধুনিক ফুটবলের এক অপ্রতিরোধ্য কৌশল ফ্রান্সে ৪০ ডিগ্রি তাপপ্রবাহ: পরিবারের গাড়িতে দুই শিশুর মৃত্যু ‘আপনাদের ভালোবাসায় আমি ধন্য’-সিলেট ছাড়ার আগে ডিসি সারওয়ার আলম লন্ডনে ৪০ ডিগ্রি তাপদাহ: কর্মক্ষেত্রে আপনার অধিকার জানুন, সুস্থ থাকুন প্রতিষ্ঠাবার্ষিকীতে আওয়ামী লীগ ঠেকাতে দেশে আবার সেনা মোতায়েন গোলের চূড়ায় মেসি, ক্লোসার বললেন : ‘মেসি সর্বকালের সেরা’ আলোচিত মহিষ 'ডোনাল্ড ট্রাম্প' — গবেষণার জন্য ১৪ দিনের কোয়ারেন্টিনে ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার পদত্যাগের ঘোষণা দিলেন বাবা দিবসে আবেগঘন স্ট্যাটাস দিলেন অভিনেতা তাওশিফ মাহবুব মাজারে কড়াকড়ির পরই প্রত্যাহার সিলেট ডিসি সারওয়ার আলম, প্রবাসী অঙ্গনে প্রতিক্রিয়া পদত্যাগ করছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী? লন্ডনে হাসনা‌ত আব্দুল্লাহর বিরুদ্ধে মামলা, জবাব দিলেন থানায় হাজির হয়ে কাগজের বিআরপি কার্ডের মেয়াদ বাড়াল যুক্তরাজ্য, ই-ভিসার নতুন সময়সীমা ৩১ ডিসেম্বর কেয়ার ও স্কিলড ওয়ার্কারদের সুখবর : প্রতি মাসের বেতন প্রতি মাসেই ব্যাংক অ্যাকাউন্টে দেওয়ার নতুন নিয়ম ব্রিটেনে হিট হেলথ অ্যালার্ট : পোষা প্রাণী ও বাগানের যত্নে যা মাথায় রাখবেন ব্রিটেনে হিট হেলথ অ্যালার্ট, প্রতিবেশীর খোঁজ নিন, নিরাপদ থাকুন সিলেটে মাজারে মদ-গাঁজার আসর বন্ধে কঠোর নির্দেশ ডিসি সারওয়ারের যুক্তরাজ্যে ৩৫ ডিগ্রি সেলসিয়াস তাপপ্রবাহের আশঙ্কা, জারি অ্যাম্বার সতর্কতা সংযুক্ত আরব আমিরাতে শিয়া মুসলিম হওয়ায় চাকরিচ্যুত হচ্ছেন প্রবাসীরা, জব্দ হচ্ছে ব্যাংক হিসাব বার্কিং অ্যান্ড ড্যাগেনহাম কাউন্সিলের ১২০ কোটি পাউন্ড ঋণ, উন্নয়ন প্রকল্পেই ক্ষতি ১ কোটি পাউন্ড সিলেটে হামে আরও ২ শিশুর মৃত্যু, হাসপাতালে ২৬১, মোট মৃত্যু ৭২ সুইস ব্যাংকে বাংলাদেশিদের আমানত ৪১% বেড়েছে: কীভাবে বাড়ল, এখন কারা জমাচ্ছে? রাউজানে প্রকাশ্যে যুবদল নেতা হত্যা : প্রকাশ্যে অস্ত্রধারীরাও ধরা পড়ছে না

বড়লেখার সাবেক ও বর্তমান খেলোয়াড়দের সম্মাননা ও আর্থিক সহায়তা প্রদান

প্রকাশিত: ১৭ মে ২০২১, ০৭:২৮ পিএম

বড়লেখার সাবেক ও বর্তমান খেলোয়াড়দের সম্মাননা ও আর্থিক সহায়তা প্রদান
বড়লেখার সাবেক এবং বর্তমান ৮০জন তারকা ফুটবলারদের মধ্যে  ক্রেস্ট এবং আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। ১১ মে  বড়লেখা ফ্রেন্ডস ক্লাব ইউকে এর অর্থায়নে এবং বড়লেখা উপজেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মধ্যদিয়ে  সম্মাননা ক্রেস্ট ও আর্থিক অনুদান দেয়া হয়। বড়লেখা ফ্রেন্ডস ক্লাব ইউকে’র সভাপতি  নাজিম উদ্দীনের সভাপতিত্বে এবং বড়লেখা উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক  আব্দুল আহাদ এর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান  অতিথি ছিলেন বড়লেখা উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা ক্রীড়া সংস্থার  সভাপতি মো: শামীম আল ইমরান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বড়লেখার সাবেক উপজেলা চেয়ারম্যান  রফিকুল ইসলাম সুন্দর, সাবেক কৃতি ফুটবলার যথাক্রমে  শফিক উদ্দিন, ফয়জুর রহমান,  আব্দুস সাওার,  আব্দুর রহমান,  আমির উদ্দিন,  ইমদাদুল ইসলাম সজল ও আব্দুল কুদ্দুস । স্বাগত বক্তব্য রাখেন বড়লেখা ফ্রেন্ডস ক্লাব ইউকে এর বড়লেখা প্রতিনিধি, মাস্টার নাজিম উদ্দীন। শুভেচ্ছা বক্তব্য রাখেন বড়লেখা উপজেলা ক্রীড়া সংস্থার কোষাধ্যক্ষ কায়সার পারভেজ। সাবেক তারকা খেলোয়াড়বৃন্দের মধ্যে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সমছ উদ্দিন, আহমদ আলী,  আলা উদ্দিন, সমছুল ইসলাম, আব্দুল করিম, সুনাম উদ্দিন, কমর উদ্দিন কালা, রঞ্জু সেন, আন্দুল মুকসিত ছলু, আব্দুল আহাদ সেলিম,  আব্বাস উদ্দীন, ফারুক উদ্দিন, কমর উদ্দিন,  আরমান আহমদ আমান,  আমিনুল ইসলাম,  আব্দুল কাদির,  আলী আক্কস,  কুতুব উদ্দিন, খায়রুল ইসলাম মন্টু,  শওকত হোসেন,  আজিজুর রহমান কামান্ডার, গোপাল রুহি দাস প্রমুখ। বর্তমান  তারকা খেলোয়াড়বৃন্দের  মধ্যে উপস্থিত ছিলেন – মো: ছালেক উদ্দিন, মো: খালেদ আহমদ,মো: হাসান আহমদ, মো:জনি, মো: জাকির হোসেন, মো: সামির আহমদ,মো: জইন উদ্দিন,  মো: মনাফ আহমদ, মো: ছয়েফ উদ্দিন, মো: জাহিদুল ইসলাম, মো: জামিল আহমদ, মো: সামছুল ইসলাম, মো: রাজু আহমদ,মো: দেলোয়ার হোসেন, মো: হেলাল উদ্দিন, মো: আতিকুর রহমান, মো: জিলাল আহমদ,মো: আবদুল হাফিজ, মো: সাইফুর রহমান, মো:সাজু আহমদ, মো: শামীম আহমদ, মো: জুবের আহমদ, মো: জুনেদ আহমদ,  মো: অমিত প্রমুখ। এ আয়োজনের মাধ্যমে অনুষ্ঠানটি নতুন এবং পুরাতন খেলোয়াড়দের মিলন মেলায় পরিণত হয়। ৮০ থেকে ৯০ দশকে বড়লেখার যারা মৌলভীবাজার, সিলেট এবং ঢাকার মাঠ মাতিয়েছেন তাদেরকে ক্রীড়ামোদিরাএখনও স্মরণ করেন। ১৯৮৭ সালে বিয়ানীবাজার মাঠে  বড়লেখা আবাহনী এবং বৈরাগী বাজারের খেলার কথা অনেকেই স্মৃতিচারণ করেন। সে সময়ে বড়লেখার ৬-৭ জন খেলোয়াড় জেলাদলে নিয়মিত খেলতেন। জেলা প্রশাসক  গোল্ডকাপ ,শমসের নগর গোল্ডকাপ, কুলাউড়া  ও বিয়ানীবাজারের অনেক টুর্নামেন্টে বড়লেখা উপজেলা চ্যাম্পিয়ন হয়। অনুষ্ঠানটির আয়োজন করায় বড়লেখা ফ্রেন্ডস ক্লাব ইউকে এর  উপদেষ্টাবৃন্দ, কার্যকরী কমিটি এবং সদস্যদের ভূয়সী প্রশংসা করা হয়। এদিকে আয়োজনটি সফল ভাবে সম্পন্ন করায় বড়লেখা উপজেলা ক্রীড়া সংস্থা সহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞত জানিয়েছে  বড়লেখা ফ্রেন্ডস ক্লাব ইউকে। তারা বলেছেন,  অনুষ্ঠানে  বড়লেখা ফ্রেন্ডস ক্লাব ইউকে এর মাধ্যমে বড়লেখায় খেলোয়াড় তৈরী করার জন্য ফুটবল লীগ আয়োজনের যে প্রস্তাব করা হয়েছে- তা    সংগঠনের  সকলের সাথে  আলাপ-আলোচনা করে সিদ্ধান্ত নেয়া হবে। বড়লেখা ফ্রেন্ডস ক্লাব ইউকে সিলেট স্পোর্টস নিউজ এর পরিচালক এবং ধারাভাষ্যকার  আনোয়ার  হোসেনকেও সার্বিক সহযোগিতার জন্য ধন্যবাদ জানিয়েছে।