ঢাকা ১১ আষাঢ় ১৪৩৩, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
ঢাকা ১১ আষাঢ় ১৪৩৩, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
সর্বশেষ
রেললাইনের তাপমাত্রা ৬০ ডিগ্রি ছুঁতে পারে, সতর্ক করল যুক্তরাজ্যের নেটওয়ার্ক রেল কোরআনের আয়াতের ব্যাখ্যা নিয়ে সংসদে মুখোমুখি সরকারি-বিরোধী দল মুদি দোকান-বিউটি পার্লারসহ ১৬ খাতে কর বসাচ্ছে সরকার ‘আই অ্যাম ব্যাক’ জোড়া গোলে সমালোচনার জবাব রোনালদোর, মেসি প্রসঙ্গে প্রশ্নে বিরক্ত গেগেনপ্রেসিং: আধুনিক ফুটবলের এক অপ্রতিরোধ্য কৌশল ফ্রান্সে ৪০ ডিগ্রি তাপপ্রবাহ: পরিবারের গাড়িতে দুই শিশুর মৃত্যু ‘আপনাদের ভালোবাসায় আমি ধন্য’-সিলেট ছাড়ার আগে ডিসি সারওয়ার আলম লন্ডনে ৪০ ডিগ্রি তাপদাহ: কর্মক্ষেত্রে আপনার অধিকার জানুন, সুস্থ থাকুন প্রতিষ্ঠাবার্ষিকীতে আওয়ামী লীগ ঠেকাতে দেশে আবার সেনা মোতায়েন গোলের চূড়ায় মেসি, ক্লোসার বললেন : ‘মেসি সর্বকালের সেরা’ আলোচিত মহিষ 'ডোনাল্ড ট্রাম্প' — গবেষণার জন্য ১৪ দিনের কোয়ারেন্টিনে ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার পদত্যাগের ঘোষণা দিলেন বাবা দিবসে আবেগঘন স্ট্যাটাস দিলেন অভিনেতা তাওশিফ মাহবুব মাজারে কড়াকড়ির পরই প্রত্যাহার সিলেট ডিসি সারওয়ার আলম, প্রবাসী অঙ্গনে প্রতিক্রিয়া পদত্যাগ করছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী? লন্ডনে হাসনা‌ত আব্দুল্লাহর বিরুদ্ধে মামলা, জবাব দিলেন থানায় হাজির হয়ে কাগজের বিআরপি কার্ডের মেয়াদ বাড়াল যুক্তরাজ্য, ই-ভিসার নতুন সময়সীমা ৩১ ডিসেম্বর কেয়ার ও স্কিলড ওয়ার্কারদের সুখবর : প্রতি মাসের বেতন প্রতি মাসেই ব্যাংক অ্যাকাউন্টে দেওয়ার নতুন নিয়ম ব্রিটেনে হিট হেলথ অ্যালার্ট : পোষা প্রাণী ও বাগানের যত্নে যা মাথায় রাখবেন ব্রিটেনে হিট হেলথ অ্যালার্ট, প্রতিবেশীর খোঁজ নিন, নিরাপদ থাকুন সিলেটে মাজারে মদ-গাঁজার আসর বন্ধে কঠোর নির্দেশ ডিসি সারওয়ারের যুক্তরাজ্যে ৩৫ ডিগ্রি সেলসিয়াস তাপপ্রবাহের আশঙ্কা, জারি অ্যাম্বার সতর্কতা সংযুক্ত আরব আমিরাতে শিয়া মুসলিম হওয়ায় চাকরিচ্যুত হচ্ছেন প্রবাসীরা, জব্দ হচ্ছে ব্যাংক হিসাব বার্কিং অ্যান্ড ড্যাগেনহাম কাউন্সিলের ১২০ কোটি পাউন্ড ঋণ, উন্নয়ন প্রকল্পেই ক্ষতি ১ কোটি পাউন্ড সিলেটে হামে আরও ২ শিশুর মৃত্যু, হাসপাতালে ২৬১, মোট মৃত্যু ৭২ সুইস ব্যাংকে বাংলাদেশিদের আমানত ৪১% বেড়েছে: কীভাবে বাড়ল, এখন কারা জমাচ্ছে? রাউজানে প্রকাশ্যে যুবদল নেতা হত্যা : প্রকাশ্যে অস্ত্রধারীরাও ধরা পড়ছে না গোল্ডেন ভিসা পেলেও চাকরি ছাড়তে হবে না, জানাল ইউএই ইউএইতে ১৫ বছরের নিচে শিশুদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট নিষিদ্ধ বাংলাদেশিসহ বিদেশি কর্মীদের জন্য সৌদির নতুন ভিসা কড়াকড়ি

ব্রিটেন প্রবাসে ঈদ ছুটি নিয়ে ভাবনা ও আমাদের করণীয়

প্রকাশিত: ০১ জুলাই ২০২২, ০২:২৭ এএম

ব্রিটেন প্রবাসে ঈদ ছুটি নিয়ে ভাবনা ও আমাদের করণীয়
অধুনা "যুক্তরাজ্যে ঈদের ছুটি চাই" শিরোনামে ৫২ বাংলা ও সাপ্তাহিক পত্রিকা জাতীয় পর্যায়ে সামাজিক আন্দোলন গড়ে তোলার চেষ্টা করছে। ব্রিটেনের মতো মাল্টিকালচারাল সোসাইটিতে সব ধর্মের মানুষ ধর্মীয় উৎসবের দিন কাজে না গিয়ে বাড়িতে আপনজনদের সঙ্গে সময় কাটাবেন এটাইতো স্বাভাবিক, তাই না? কিন্তু ব্রিটেনে ক্রিস্টিয়ানিটি ব্যতীত অন্য সব ধর্মের বিশেষ দিনগুলোতে সরকারি ছুটি এখনও ঘোষণা করতে শুনিনি। ক্রিসমাসের সময় কোনো কোনো পেশায় দুই সপ্তাহ, আবার কোনো পেশায় এক সপ্তাহ বা আট থেকে দশদিন সরকারি ছুটি বরাদ্দ করা থাকে। ২০১১ সালের একটি জরিপ অনুযায়ী, এদেশের প্রধান ধর্ম ক্রিস্টিয়ানিটি (৫৯.৫%), তাই দীর্ঘ ছুটি ন্যায় সঙ্গত বটে! দ্বিতীয় স্থানে রয়েছে ইসলাম ধর্ম(৪.৪%). এর পরেই রয়েছে যথাক্রমে হিন্দুইজম (১.৩%), সিখিজম (০.৭%), জুডেইজম(০.৪%) ও বুড্ডিজমের(০.৪) স্থান। অথচ বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন মুসলিম প্রধান দেশে খ্রিষ্টান ধর্মের মানুষের সংখ্যা শতকরা ২ ভাগের কম এবং কোনো কোনো ক্ষেত্রে শতকরা ১ ভাগের কম হওয়া সত্ত্বেও সেসব দেশে ক্রিসমাসের দিনটি সরকারি ছুটির দিন হিসেবে পালিত হয়ে আসছে যুগের পর যুগ ধরে । ব্রিটেন নিজেদের বিশ্বের শীর্ষস্থানীয় মাল্টিকালচারাল দেশ বলে পরিচয় দিয়ে গর্ব অনুভব করে থাকে, ইকুয়ালিটি আর ডাইভার্সিটির কথা বলে লম্ফঝম্ফ করে, হিউমান রাইট্স এর বুলি আওড়ায়, তথাপি এদেশে ঈদ, দিওয়ালি কিংবা বৌদ্ধ পূর্ণিমার জন্য এখনও সরকারি ছুটি ঘোষণা করার কোনো ধরণের আভাস বা ইঙ্গিত পরিলক্ষিত হয়নি। তাহলে প্রশ্ন জাগে কেনো এহেন বৈষম্য? আমি ব্যক্তিগতভাবে মনে করি এর অন্যতম কারণ হলো- প্রাতিষ্ঠানিক বর্ণবাদ, পারস্পরিক শ্রদ্ধাবোধের অভাব, শিক্ষার দৈন্যতা, সংখ্যালঘু সম্প্রদায়ের ধর্মীয় নেতাদের ব্যর্থতা, তথাকথিত কমিউনিটি লিডারদের অপরিপক্ক দূরদর্শিতা এবং সর্বোপরি সংখ্যালঘু ধর্মীয় গ্রূপগুলোর মাঝে ঐক্যের অনটন। আমার ধারণা ব্রিটেনে ঈদ উপলক্ষ্যে সরকারি ছুটি আদায় করা সহজ হবে না। কারণ ব্রিটেনসহ পশ্চিমা দেশগুলোতে এক ধরণের মুসলিম বিদ্বেষী মনোভাব কাজ করে থাকে। উদাহরণস্বরূপ বলা যেতে পারে, সিরিয়া, আফগানিস্তান, ইরাক যুদ্ধে সাধারণ মানুষদের বিশেষ করে যুদ্ধাহত নারী - শিশুদের পাশে তাদের অবস্থান আর চলমান রাশিয়া - ইউক্রেন যুদ্ধে যুদ্ধাহত ইউক্রেনবাসীর প্রতি তাদের সহাবস্থানই চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে তারা কতখানি মুসলিম বিদ্বেষ্টা! তাই ৫২ বাংলা ও সাপ্তাহিক পত্রিকার কর্তা ব্যক্তিদের প্রতি অনুরোধ থাকবে আপনাদের এই সামাজিক আন্দোলনে দল ভারী করে সরকারের উপর চাপ প্রয়োগ করতে অন্যদের যুক্ত করুন। যেমন মুসলিম কাউন্সিল অব ব্রিটেন, ইস্ট লন্ডন মস্ক, রিজেন্টস পার্ক মস্ক, কাউন্সিল অব মস্কস- টাওয়ার হ্যামলেটস্ । এছাড়া মুসলিম ধর্ম গুরুদের পাশাপাশি হিন্দু, বৌদ্ধ, শিখ, ইহুদি ধর্ম গুরু - এদের সবাইকে এককাট্টা করুন। তবেই আপনাদের আন্দোলন আরো বেগবান হবে। দ্রুত সরকারের টনক নড়তে পারে। কারণ অতীতে দেখেছি প্রায় সোয়া লাখ মানুষ অনলাইন পিটিশনে স্বাক্ষর করেও ঈদ ও দিওয়ালির জন্য সরকারি ছুটি আদায়ে ব্যর্থ হয়েছিলেন। ২০১৩ সালের কোয়ালিশন সরকার সরকারি ছুটি ঘোষণা করা যাবে না বলে সাফ জানিয়ে দিয়েছিলেন। সরকারের উপর চাপ প্রয়োগ করার আগে বাঙালি ও মুসলিম মালিকানাধীন প্রতিষ্ঠানসমূহের মালিকদের রাজী করাতে হবে, যাতে করে তারা ঈদের দিন তাদের কর্মীদের খুশির কথা মাথায় রেখে অফিস ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেন। বিশেষ করে রেস্টুরেন্ট মালিকদের উচিত ঈদের দিন ছুটি ঘোষণা করা। কিন্তু পরিতাপের বিষয় হলো কারী শিল্পে ঈদ উপলক্ষ্যে রেস্টুরেন্ট বন্ধ রাখার কালচার এখনও গড়ে উঠেনি। জানা যায় এই শিল্পের প্রায় ৯৫ ভাগ কর্মী মুসলিম। ফলে এসব দুর্ভাগ্যবান কর্মী তাদের পরিবারের সাথে ঈদ আনন্দে অংশ নিতে পারেন না। এদিন স্ত্রীদের যেমনি স্বামীর দেখা মেলে না , তেমনি সন্তানরা বছরের প্রধান ধর্মীয় উৎসবের দিন বাবার স্নেহ , মায়া , মমতা, আদর থেকে বঞ্চিত হয়ে থাকে। কর্মীদের ভিসার জটিলতা, ওয়ার্কার ইউনিয়ন এর সাথে সম্পর্ক না থাকা, নিয়োগের চুক্তি পত্র না থাকায় অধিকাংশ রেস্টুরেন্ট কর্মী মালিক পক্ষের সঙ্গে দরকষাকষি করতে পারেন না। আর মালিক পক্ষ এ সুযোগটিকে কাজে লাগিয়েই ঈদের ছুটি দেয়া থেকে নিজেদের বিরত রাখেন। সরকার সংখ্যালঘুদের ধর্মীয় উৎসবের দিন ছুটি ঘোষণা করলে আর্থিক ক্ষতির অজুহাত দেখাতে পারেন। ঠিক তেমনি রেস্টুরেন্ট মালিকরা একই সুরে কথা বলতে পারেন। আমার প্রশ্ন ক্রিসমাসের সময় যখন প্রায় সব ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ থাকে, তখন সরকার বা রেস্টুরেন্ট মালিকরা কিভাবে তাদের আর্থিক ক্ষতিকে পুষিয়ে নেন? আসলে সরকার এবং রেস্টুরেন্ট মালিকদের সদিচ্ছাই পারে বর্তমানের চিত্রকে বদলে দিতে। মুসলিম কর্মীদের মুখে হাসি ফোটাতে। ৫২ বাংলা ও সাপ্তাহিক পত্রিকার উচিত হবে বাংলাদেশি, ভারতীয় ও পাকিস্তানী বংশোদ্ভূত এমপিদের শরণাপন্ন হয়ে ঈদসহ দিওয়ালি ও অন্যান্য ধর্মীয় উৎসবের দিন সরকারি ছুটি ঘোষণা করার উদ্দেশ্যে পার্লামেন্টে কথা বলার জন্য তাঁদের উদ্বুদ্ধ করা। বেশ ক'বছর ধরে ট্রাফালগার স্কোয়ারে লন্ডন মেয়রের পক্ষ থেকে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। আসন্ন ঈদ পরবর্তী পুনর্মিলনী অনুষ্ঠানে মঞ্চে উঠে সরকারিভাবে ঈদ উপলক্ষে বছরে দুই দিন সরকারি ছুটি ঘোষণা করার দাবীর কথা উচ্চকণ্ঠে ব্রিটেনবাসীকে জানান দিতে হবে। লন্ডন মেয়র একজন মুসলিম। তাঁর উপর চাপ দিতে হবে যেনো তিনি সরকারের সাথে এ নিয়ে সিরিয়াসলি কথা বলেন। প্রয়োজনে দশ নম্বর ডাউনিং স্ট্রিটে গিয়ে প্রধান মন্ত্রী বরাবর চিঠি দেয়া যেতে পারে। আমাদের জীবদ্দশায় ব্রিটেন প্রবাসে ঈদ উপলক্ষ্যে সরকারি ছুটি দেখে যেতে পারবো কিনা জানিনা। তবে আমরা আশায় বুক বাঁধতে পারি। ৫২ বাংলা ও সাপ্তাহিক পত্রিকা তাদের সামাজিক আন্দোলনে সফলতার মুখ একদিন দেখবেই। আমরা আছি, থাকবো আপনাদের পাশে। আগাম অভিনন্দন রইলো আন্দোলনকারীদের জন্য। লেখক: শিক্ষাবিদ, সাংবাদিক, কলামিস্ট ও কমিউনিটি কর্মী। এম বি ই, এফআর এস এ, এফ আর এ এস।