ঢাকা ১১ আষাঢ় ১৪৩৩, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
ঢাকা ১১ আষাঢ় ১৪৩৩, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
সর্বশেষ
রেললাইনের তাপমাত্রা ৬০ ডিগ্রি ছুঁতে পারে, সতর্ক করল যুক্তরাজ্যের নেটওয়ার্ক রেল কোরআনের আয়াতের ব্যাখ্যা নিয়ে সংসদে মুখোমুখি সরকারি-বিরোধী দল মুদি দোকান-বিউটি পার্লারসহ ১৬ খাতে কর বসাচ্ছে সরকার ‘আই অ্যাম ব্যাক’ জোড়া গোলে সমালোচনার জবাব রোনালদোর, মেসি প্রসঙ্গে প্রশ্নে বিরক্ত গেগেনপ্রেসিং: আধুনিক ফুটবলের এক অপ্রতিরোধ্য কৌশল ফ্রান্সে ৪০ ডিগ্রি তাপপ্রবাহ: পরিবারের গাড়িতে দুই শিশুর মৃত্যু ‘আপনাদের ভালোবাসায় আমি ধন্য’-সিলেট ছাড়ার আগে ডিসি সারওয়ার আলম লন্ডনে ৪০ ডিগ্রি তাপদাহ: কর্মক্ষেত্রে আপনার অধিকার জানুন, সুস্থ থাকুন প্রতিষ্ঠাবার্ষিকীতে আওয়ামী লীগ ঠেকাতে দেশে আবার সেনা মোতায়েন গোলের চূড়ায় মেসি, ক্লোসার বললেন : ‘মেসি সর্বকালের সেরা’ আলোচিত মহিষ 'ডোনাল্ড ট্রাম্প' — গবেষণার জন্য ১৪ দিনের কোয়ারেন্টিনে ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার পদত্যাগের ঘোষণা দিলেন বাবা দিবসে আবেগঘন স্ট্যাটাস দিলেন অভিনেতা তাওশিফ মাহবুব মাজারে কড়াকড়ির পরই প্রত্যাহার সিলেট ডিসি সারওয়ার আলম, প্রবাসী অঙ্গনে প্রতিক্রিয়া পদত্যাগ করছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী? লন্ডনে হাসনা‌ত আব্দুল্লাহর বিরুদ্ধে মামলা, জবাব দিলেন থানায় হাজির হয়ে কাগজের বিআরপি কার্ডের মেয়াদ বাড়াল যুক্তরাজ্য, ই-ভিসার নতুন সময়সীমা ৩১ ডিসেম্বর কেয়ার ও স্কিলড ওয়ার্কারদের সুখবর : প্রতি মাসের বেতন প্রতি মাসেই ব্যাংক অ্যাকাউন্টে দেওয়ার নতুন নিয়ম ব্রিটেনে হিট হেলথ অ্যালার্ট : পোষা প্রাণী ও বাগানের যত্নে যা মাথায় রাখবেন ব্রিটেনে হিট হেলথ অ্যালার্ট, প্রতিবেশীর খোঁজ নিন, নিরাপদ থাকুন সিলেটে মাজারে মদ-গাঁজার আসর বন্ধে কঠোর নির্দেশ ডিসি সারওয়ারের যুক্তরাজ্যে ৩৫ ডিগ্রি সেলসিয়াস তাপপ্রবাহের আশঙ্কা, জারি অ্যাম্বার সতর্কতা সংযুক্ত আরব আমিরাতে শিয়া মুসলিম হওয়ায় চাকরিচ্যুত হচ্ছেন প্রবাসীরা, জব্দ হচ্ছে ব্যাংক হিসাব বার্কিং অ্যান্ড ড্যাগেনহাম কাউন্সিলের ১২০ কোটি পাউন্ড ঋণ, উন্নয়ন প্রকল্পেই ক্ষতি ১ কোটি পাউন্ড সিলেটে হামে আরও ২ শিশুর মৃত্যু, হাসপাতালে ২৬১, মোট মৃত্যু ৭২ সুইস ব্যাংকে বাংলাদেশিদের আমানত ৪১% বেড়েছে: কীভাবে বাড়ল, এখন কারা জমাচ্ছে? রাউজানে প্রকাশ্যে যুবদল নেতা হত্যা : প্রকাশ্যে অস্ত্রধারীরাও ধরা পড়ছে না গোল্ডেন ভিসা পেলেও চাকরি ছাড়তে হবে না, জানাল ইউএই ইউএইতে ১৫ বছরের নিচে শিশুদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট নিষিদ্ধ বাংলাদেশিসহ বিদেশি কর্মীদের জন্য সৌদির নতুন ভিসা কড়াকড়ি

ব্রিটেনে ঈদের ছুটি  প্রসঙ্গে

প্রকাশিত: ০৮ জুলাই ২০২২, ০৩:৩৩ পিএম

ব্রিটেনে ঈদের ছুটি  প্রসঙ্গে

 যুক্তরাজ্যের বিভিন্ন স্কুলে ঈদের জন্য ছুটি নির্ধারিত আছে । শিক্ষার্থীরা দুটো দিন অনুমোদিত ছুটি নিতে পারে, কিন্তু স্কুল খোলা থাকে । আমেরীকায় নিউইয়র্কের স্কুলগুলোতে আনুষ্ঠানিকভাবে (অফিসিয়ালি) ঈদের দিনে ছুটি দেয়া হয় । আর সেজন্য আমরা যদি নিজেরা এই ছুটির সাথে একাত্ন হতে না পারি, তাহলে স্থানীয়ভাবে অর্থাৎ সরকারের কাছে এ দাবী উত্থাপনের কোন সুযোগ সৃষ্ঠি হবে না ।

ঈদ মুসলিম জনগুষ্ঠির জন্য একটা আনন্দঘন দিন। প্রতিটি মুসলমান পবিত্র এই দিনটির জন্য অপেক্ষায় থাকে প্রতিবছর । সন্তান-পরিবার-স্বজন-সজ্জনদের সাথে সময় কাটানোর আকাংখা থাকে এ দিনটাতে মানুষের। ঈদের দিনগুলো একটা বৈচিত্র নিয়ে আসে পোষাকে কিংবা খাবারে। দল বেঁধে নেইবার কিংবা প্রতিবেশীদের সাথে কোলাকোলি কিংবা কোশল বিনিময়ের চিরচেনা চিত্রটি নিয়ে আসে ধর্মীয় মূল্যবোধের এক চিরন্তন বার্তা এই অভিবাসেও। দিন উজ্জল হলে খোলা মাঠে (পার্কে) ঈদের নামাজের আয়োজন হয় লন্ডনসহ বিভিন্ন শহরে । তাছাড়া প্রতিটি মসজিদেই থাকে অন্তত তিনবার নামাজ পড়ার নির্ধারিত সময় । বৈচিত্রময় পোষাক পরে এখানে বেড় উঠা শিশু কিশোর-কিশোরীসহ প্রায় সবাই । আনন্দে উদ্বেল থাকে মানুষ । ঈদের দুটো দিনের এই উৎসবকে এদেশে বেড়ে উঠা প্রজন্ম ধর্মীয় উৎসব হিসেবে বিবেচনা করেও এটা তাদের জীবনের অপরিহার্য সংস্কৃতি হিসেবে ধারন করে ফেলেছে ।

কিন্তু এই চিরন্তন চিত্রটির মাঝেও আছে চাপা এক চিরচেনা মুখ বেজার করা চিত্র এই ব্রিটেনে। দেশটিতে বাস করা অর্ধমিলিয়ন'র চেয়ে বেশী বাংলাদেশী বংশদ্ভোত মানুষের প্রায় দুই তৃতীয়াংশ মানুষের মাঝেই থাকে এক চাপা কান্না কিংবা মুখ ভার করে থাকা দির্ঘশ্বাস । এই দীর্ঘশ্বাসটাও মূলত আমাদের কমিউনিটির ব্যবসায়িদের ঘিরেই । এখানে যদি একটু ব্যাখ্যা করা যায়, তাহলে বেরিয়ে আসবে আমাদের কতিপয় মানুষগুলোর লোভ কিংবা ধর্মীয় মূল্যবোধহীনতার চিত্র ।  বারো হাজারেরও  অধিক রেষ্টুরেন্ট ব্যবসা আছে এই ব্রিটেন বাংলাদেশী মালিকানাধীন । এই রেষ্টুরেন্টগুলোর সবগুলোই যে খুব ভাল ব্যবসা করে তা নয়, আর সেকারনে অধিকাংশ রেষ্টুরেন্টেই মালিকরা নিজে ফুলটাইম কাজ করেন। অর্থাৎ রেষ্টুরেন্টের পরিচালক-মালিক মিলে এতে কাজ করেন কম হলেও ৭০ হাজারের মত মানুষ । ৭০ হাজার মানুষের পরিবারে আছে কম করে হলেও ৩ লাখ মানুষ। এবং আরেকটা সত্য কথা হল এই মানুষগুলোর মাঝে ৯৫ শতাংশ মুসলিম জনগুষ্ঠির। কিন্তু বাংলাদেশী এবং মুসলিম জনগুষ্ঠির 'গাভনার'(পরিচালক-মালিক) হয়েও তারা নিজেদেরকে বঞ্চিত রাখেন তাদের নিজস্ব ধর্মীয় সংস্কৃতির উৎসবের আমেজ থেকে ।  অর্থাৎ অর্ধ মিলিয়ন বাংলাদেশীরা তাঁদের সবচেয়ে প্রিয় এবং আনন্দের দিনে  তাঁর স্ত্রী-সন্তান কিংবা আত্নীয়দের সাথে সময় দিতে পারেন না । রেষ্টুরেন্টরে মালিক বলেন কিংবা কর্মী বলেন রুদ্ধশ্বাসে দৌড়োতে হয় দিনটির বিকেল বেলায়, কাজের জায়গায় । স্বাভাবিকভাবেই মন খারাপ করা বিষন্ন মুখ নিয়ে সেদিন সার্ভিস পেতে হয় রেষ্টুরেন্ট গ্রাহকদের ।

বিশ্বময় মানুষের কল্যাণ কামনায় ব্রিটেনের দুই মিলিয়ন'র মত মুসলমানও এই দুটো দিনে সুখ-সমৃদ্ধি আর ভ্রাতৃত্বের বন্ধনে নিজেদের একীভূত করতে চান। কিন্তু কাজের যাঁতাকলে বিকেল হবার আগেই এ আনন্দ কেটে যায় ।  সকালে ঈদের নামায শেষে অনেককেই যেতে হয় নিত্যদিনের গন্তব্যে ।

অথচ বাংলাদেশী মালিকানাধীন প্রতিষ্টানগুলোতে কাজ করা ৭০ হাজার বাংলাদেশীদের ঐ প্রতিষ্ঠানে মানুষগুলো চাইলেই বছরে এ দুটো দিন ছুটি দিতে পারেন । শুধুমাত্র সদিচ্ছা, সামাজিক কিংবা ধর্মীয় মূল্যবোধের দায় থেকে তাঁরা এ কাজটি করতেই পারেন । এমনকি যদি মালিকপক্ষের  কেউ যদি মনে করেন, এ দুটো ছুটিতে বাড়তি একদিনের অর্থ তাদের বহন করতে হবে । তখন এ ছুটিকে তাঁরা তাদের সাপ্তাহিক ছুটির দিনের অন্তর্ভূক্ত করে নিতে পারেন।

'যুক্তরাজ্যে ঈদে ছুটি চাই' শ্লোগোনে ব্রিটেনের দুটো গণমাধ্যম যৌথভাবে একটা সামাজিক আন্দোলন শুরু করেছে। ৫২বাংলাটিভি এবং সাপ্তাহিক পত্রিকার উদ্যোগে ইতিমধ্যে আলতাব আলী পার্কে সমাবেশ হয়েছে, চলছে গণসংযোগ পাঁচ শতাধিক মানুষ এ আন্দোলনে শরীক হয়ে সারা দেশটিতে ছড়িয়ে দিয়েছে এ সচেতনতার বার্তাটি ।  এতে সংযুক্ত হয়েছেন জনপ্রতিনিধি থেকে শুরু করে এমনকি ক্যাটারিং এর সাথে সংযুক্ত বড় বড় ব্যবসায়িরাও । একটা ব্যাপক সাড়া আছে এ আন্দোলনে । একটা কথা এখানে উল্লেখ করা যেতে পারে, যুক্তরাজ্যের বিভিন্ন স্কুলে ঈদের জন্য ছুটি নির্ধারিত আছে । শিক্ষার্থীরা দুটো দিন অনুমোদিত ছুটি নিতে পারে, কিন্তু স্কুল খোলা থাকে । আমেরীকায় নিউইয়র্কের স্কুলগুলোতে আনুষ্ঠানিকভাবে (অফিসিয়ালি) ঈদের দিনে ছুটি দেয়া হয় । আর সেজন্য আমরা যদি নিজেরা এই ছুটির সাথে একাত্ন হতে না পারি, তাহলে স্থানীয়ভাবে অর্থাৎ সরকারের কাছে এ দাবী উত্থাপনের কোন সুযোগ সৃষ্ঠি হবে না ।

উল্লেখ করা যেতে পারে, ব্রিটেনের ধর্মীয় উৎসব ক্রিসমাস দিনে কিংবা তার পরের দিন বক্সিং ডে তে সকল রেষ্টুরেন্টে সমান ব্যবসা হয় না। কোন কোন রেষ্টুরেন্ট ক্রিসমাস ডে তে দিনের বেলায় খোলা হয়, শুধুমাত্র পূর্বনির্ধারিত (বুকিং) ক্রেতাদের আপ্যায়ন করতে । এবং বলতে গেলে বক্সিং ডে তে থাকে রেষ্টুন্টেগুলো একদম শূন্য । বাস্তবতার বিবেচনায়ই সেদিন অনেকেই রেষ্টুরেন্ট বন্ধ রাখেন ।

 জীবন-জীবিকার প্রয়োজনে এই অভিবাসে আমাদের চ্যালেন্জ আছে হয়ত, কিন্তু এদেশের বাস্তবতায় বছরে দুটো দিনের ছুটিতে যে কোন প্রতিষ্ঠানের পরিচালক কিংবা কর্মীরা কোন ঝুঁকিতেই পড়বেন না বলেই আমরা বিশ্বাস করি। তাই ঈদের দুটো দিনে ছুটি দিতে প্রতিষ্ঠানের কর্মকর্তারা এগিয়ে আসবেন,  এই আশাটুকু করা যায় । বলা যায়, বাংলাদেশী তথা মুসলিম জনগুষ্ঠির ব্যবসায়ীরা যদি এ কাজে এগিয়ে আসেন, তাহলে জাতিয়ভাবেও এ দাবী উত্থাপনের যৌক্তিকতা পাওয়া যাবে ।

ফারুক যোশী : কলাম লেখক, প্রধান সম্পাদক; ৫২বাংলাটিভি ডটকম। আরও পড়ুন- https://52banglatv.com/2022/06/33780/