ঢাকা ১১ আষাঢ় ১৪৩৩, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
ঢাকা ১১ আষাঢ় ১৪৩৩, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
সর্বশেষ
রেললাইনের তাপমাত্রা ৬০ ডিগ্রি ছুঁতে পারে, সতর্ক করল যুক্তরাজ্যের নেটওয়ার্ক রেল কোরআনের আয়াতের ব্যাখ্যা নিয়ে সংসদে মুখোমুখি সরকারি-বিরোধী দল মুদি দোকান-বিউটি পার্লারসহ ১৬ খাতে কর বসাচ্ছে সরকার ‘আই অ্যাম ব্যাক’ জোড়া গোলে সমালোচনার জবাব রোনালদোর, মেসি প্রসঙ্গে প্রশ্নে বিরক্ত গেগেনপ্রেসিং: আধুনিক ফুটবলের এক অপ্রতিরোধ্য কৌশল ফ্রান্সে ৪০ ডিগ্রি তাপপ্রবাহ: পরিবারের গাড়িতে দুই শিশুর মৃত্যু ‘আপনাদের ভালোবাসায় আমি ধন্য’-সিলেট ছাড়ার আগে ডিসি সারওয়ার আলম লন্ডনে ৪০ ডিগ্রি তাপদাহ: কর্মক্ষেত্রে আপনার অধিকার জানুন, সুস্থ থাকুন প্রতিষ্ঠাবার্ষিকীতে আওয়ামী লীগ ঠেকাতে দেশে আবার সেনা মোতায়েন গোলের চূড়ায় মেসি, ক্লোসার বললেন : ‘মেসি সর্বকালের সেরা’ আলোচিত মহিষ 'ডোনাল্ড ট্রাম্প' — গবেষণার জন্য ১৪ দিনের কোয়ারেন্টিনে ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার পদত্যাগের ঘোষণা দিলেন বাবা দিবসে আবেগঘন স্ট্যাটাস দিলেন অভিনেতা তাওশিফ মাহবুব মাজারে কড়াকড়ির পরই প্রত্যাহার সিলেট ডিসি সারওয়ার আলম, প্রবাসী অঙ্গনে প্রতিক্রিয়া পদত্যাগ করছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী? লন্ডনে হাসনা‌ত আব্দুল্লাহর বিরুদ্ধে মামলা, জবাব দিলেন থানায় হাজির হয়ে কাগজের বিআরপি কার্ডের মেয়াদ বাড়াল যুক্তরাজ্য, ই-ভিসার নতুন সময়সীমা ৩১ ডিসেম্বর কেয়ার ও স্কিলড ওয়ার্কারদের সুখবর : প্রতি মাসের বেতন প্রতি মাসেই ব্যাংক অ্যাকাউন্টে দেওয়ার নতুন নিয়ম ব্রিটেনে হিট হেলথ অ্যালার্ট : পোষা প্রাণী ও বাগানের যত্নে যা মাথায় রাখবেন ব্রিটেনে হিট হেলথ অ্যালার্ট, প্রতিবেশীর খোঁজ নিন, নিরাপদ থাকুন সিলেটে মাজারে মদ-গাঁজার আসর বন্ধে কঠোর নির্দেশ ডিসি সারওয়ারের যুক্তরাজ্যে ৩৫ ডিগ্রি সেলসিয়াস তাপপ্রবাহের আশঙ্কা, জারি অ্যাম্বার সতর্কতা সংযুক্ত আরব আমিরাতে শিয়া মুসলিম হওয়ায় চাকরিচ্যুত হচ্ছেন প্রবাসীরা, জব্দ হচ্ছে ব্যাংক হিসাব বার্কিং অ্যান্ড ড্যাগেনহাম কাউন্সিলের ১২০ কোটি পাউন্ড ঋণ, উন্নয়ন প্রকল্পেই ক্ষতি ১ কোটি পাউন্ড সিলেটে হামে আরও ২ শিশুর মৃত্যু, হাসপাতালে ২৬১, মোট মৃত্যু ৭২ সুইস ব্যাংকে বাংলাদেশিদের আমানত ৪১% বেড়েছে: কীভাবে বাড়ল, এখন কারা জমাচ্ছে? রাউজানে প্রকাশ্যে যুবদল নেতা হত্যা : প্রকাশ্যে অস্ত্রধারীরাও ধরা পড়ছে না গোল্ডেন ভিসা পেলেও চাকরি ছাড়তে হবে না, জানাল ইউএই ইউএইতে ১৫ বছরের নিচে শিশুদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট নিষিদ্ধ বাংলাদেশিসহ বিদেশি কর্মীদের জন্য সৌদির নতুন ভিসা কড়াকড়ি

ব্যারিস্টার সায়েফ উদ্দিন খালেদ টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের নতুন স্পীকার নির্বাচিত

প্রকাশিত: ১৬ মে ২০২৪, ০৩:৩২ পিএম

ব্যারিস্টার সায়েফ উদ্দিন খালেদ টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের নতুন স্পীকার নির্বাচিত
টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের ডেপুটি স্পীকার ব্যারিস্টার সায়েফ উদ্দিন খালেদ আগামী ২০২৪-২৫ মিউনিসিপ্যাল ইয়ারের জন্য স্পীকার নিযুক্ত হয়েছেন । ১৫ মে বুধবার সন্ধ্যায় হোয়াটচ্যাপেলস্থ টাউন হল চেম্বারে অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় সংখ্যাগরিষ্ঠ কাউন্সিলারদের ভোটে তিনি স্পীকার নিযুক্ত হন । তিনি সদ্যসাবেক স্পীকার জাহেদ বখত চৌধুরীর স্থলাভিসিক্ত হলেন। স্পীকার নিযুক্ত হওয়ার পর একান্ত অনুভূতি ব্যক্ত করতে গিয়ে ব্যারিস্টার খালেদ তাঁকে নির্বাচিত করার জন্য সকল কাউন্সিলারের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন । তিনি বলেন, টাওয়ার হ্যামলেটসের মতো একটি ঐতিহ্যবাহী বারার স্পীকার নির্বাচিত হতে পেরে আমি নিজেকে সৌভাগ্যবান মনে করছি । একইসাথে আমি এই সম্মানের জন্য বিনয়াবনত । আমি আমার সকল মেধা ও যোগ্যতা দিয়ে কাউন্সিলের সিভিক দায়িত্ব যথাযথ সম্মানের সাথে পালনে সচেষ্ট থাকবো । বিশেষ করে নতুন প্রজন্মের বৃটিশ-বাংলাদেশী ছেলে মেয়েদেরকে বৃটেনের মূলধারা রাজনীতি তথা গণতান্ত্রিক প্রক্রিয়ায় সম্পৃক্ত হতে উৎসাহিত করতে কাজ করবো। যেভাবে দায়িত্ব গ্রহণ : বুধবার সন্ধ্যা ৭ টায় কাউন্সিল চেম্বারে বার্ষিক সাধারণসভা শুরু হয়। প্রথমপর্বে সভাপতিত্ব করেন সদ্যসাবেক স্পীকার কাউন্সিলার জাহেদ বখত চৌধুরী । বিভিন্ন বিষয়ে এসপায়ার পার্টি, লেবার পার্টি, কনজার্ভেটিভ ও গ্রীন পার্টির কাউন্সিলারদের আলোচনা ও বিতর্ক শেষে শুরু হয় নতুন স্পীকার নির্বাচন প্রক্রিয়া । ডেপুটি মেয়র কাউন্সিলার মায়ুম মিয়া তালুকদার নতুন স্পীকার হিসেবে কাউন্সিলার সায়েফ উদ্দিন খালেদের নাম প্রস্তাব করেন । এই প্রস্তাবে সম্মতি প্রকাশ করেন কাউন্সিলার কবির আহমদ । বিরোধীদল লেবার গ্রুপ থেকে কোনো প্রার্থী না থাকায় স্পীকার হ্যা না ভোটে চলে যান । নির্বাহী মেয়র লুৎফুর রহমানের নেতৃত্বাধীন এসপায়ার পার্টির ২৪ কাউন্সিলার, নির্বাহী মেয়র, কনজার্ভেটিভ পার্টি ও গ্রীন পার্টির দুই কাউন্সিলারের ভোটসহ মোট ২৭টি ভোট পড়ে ব্যারিস্টার সায়েফ উদ্দিন খালেদ এর পক্ষে। এসময় লেবার পার্টি কোনো বিরোধীতা না করে এবস্টেইন থাকে । হ্যা জয়যুক্ত হওয়ায় সদ্যসাবেক স্পীকার নতুন স্পীকার হিসেবে ব্যারিস্টার সায়েফ উদ্দিন খালেদের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষনা করেন। এরপর নবনির্বাচিত স্পীকারকে মঞ্চে আহবান করেন সদ্যসাবেক স্পীকার । তিনি কাউন্সিলার গ্যালারী থেকে মঞ্চে যান । নতুন স্পীকার হিসেবে রেজিস্ট্রি খাতায় সাক্ষর করেন। সাক্ষী হিসেবে স্বাক্ষর করেন প্রস্তাবকারী মায়ুম মিয়া তালুকদার ও প্রস্তাবে সম্মতিদাতা কাউন্সিলার কবির আহমদ এবং কাউন্সিলের প্রধান নির্বাহী কর্মকর্তা। রাত পৌনে ৮টার দিকে স্পীকার জাহেদ চৌধুরী প্রথম পর্বের সমাপ্তি টেনে সাধারণ সভায় বিরতি ঘোষণা করেন। এরপর তিনি স্পীকারের আসন থেকে নেমে কাউন্সিলারের গ্যালারী এসে বসেন । নবনির্বাচিত স্পীকারকে নিয়ে যাওয়া হয় একটি বিশেষ রুমে। ৫ মিনিট পরে তাঁকে চেইন অব অফিস ও বিশেষ গাউন পরিয়ে নিয়ে আসা হয় চেম্বার্স হলের ভেতরে । হলে প্রবেশের সাথে সাথে একটি বেল বেজে ওঠে এবং সাথে সাথে সম্মান প্রদর্শন করতে চেম্বারে উপবিষ্ট মেয়র কাউন্সিলারসহ অভ্যাগত অতিথিবৃন্দ দাঁড়িয়ে যান । স্পীকার তাঁর আসনে দাঁড়িয়ে সকলকে 'থ্যাংক ইউ' বললে সকলে আবারও আসন গ্রহণ করেন । এরপর তাঁর সভাপতিত্বে দ্বিতীয় পর্বের কাজ শুরু হয়। ৯টি এজেন্ডায় কাউন্সিলারগণ আলোচনায় অংশগ্রহণ করেন। প্রথম এজেণ্ডায় ভোটাভুটির মাধ্যমে ডেপুটি স্পীকার নির্বাচন করা হয় । নতুন ডেপুটি স্পীকার নির্বাচিত হয়েছেন কাউন্সিলার সুলুক আহমদ। এরপর এজেন্ডাভুক্ত অন্যান্য বিষয় আলোচনা শেষে সভার সমাপ্তি ঘোষনা করা হয়। পরে নতুন স্পীকারে আমন্ত্রণে সকলে নৈশভোজে অংশগ্রহণ করেন। সংক্ষিপ্ত পরিচিতি: ব্যারিস্টার সায়েফ উদ্দিন খালেদ বৃটেনের বাংলাদেশী কমিউনিটিতে অত্যন্ত সুপরিচিত ও সুখ্যাত আইনজীবী । তিনি টাওয়ার হ্যামলেটসের ফিল্ডগেইট স্ট্রিটে অবস্থিত সুনামখ্যাত আইনী প্রতিষ্ঠান 'কেপিপি ব্যারিস্টার চেম্বার্স" এর প্রতিষ্ঠাতা ও সিইও। আইনপেশার পাশাপাশি তিনি একজন দক্ষ সংগঠক ও রাজনীতিক । ২০২২ সালের মে মাসে টাওয়ার হ্যামলেটসের ব্রমলী নর্থ ওয়ার্ড থেকে প্রথমবারের মতো কাউন্সিলার নির্বাচিত হোন। এরপর ২০২৩ সালে টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের ডেপুটি স্পীকার নির্বাচিত হয়ে গত এক বছর সফলতার সাথে দায়িত্ব পালন করেন। এরই ধারাবাহিকতায় তিনি স্পীকার নির্বাচিত হলেন। ব্যারিস্টার সায়েফ উদ্দিন খালেদের দেশের বাড়ি সিলেটের জকিগঞ্জ উপজেলায় । বারোঠাকুরী ইউনিয়নের আমলশীদ গ্রামের বাসিন্দা অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক রফিকুল ইসলাম মাস্টার ও রাবিয়া খানম তাপাদারের সুযোগ্য সন্তান। ছাত্রজীবনে খুব মেধাবী ছিলেন সায়েফ উদ্দিন খালেদ। তিনি সিলেট সরকারি পাইলট হাই স্কুল থেকে এসএসসি ও সিলেট এমসি বিশ্ববিদ্যালয় কলেজ থেকে কৃতীত্বের সাথে অনার্স মাস্টার্স সম্পন্ন করে উচ্চ শিক্ষার্থে ২০০৩ সালে যুক্তরাজ্যে আসেন । ইউনিভার্সিটি অব লন্ডন থেকে এল.এল.বি, ইউনিভার্সিটি অব হাডার্সফিল্ড থেকে এল.এল.এম, ইউনিভার্সিটি অব ওয়েস্টমিনস্টার থেকে এল.পি.সি সম্পন্ন করে তিনি সলিসিটর হিসেবে কোয়ালিফাইড হোন । ২০১১ সালে প্রখ্যাত লিংকন ইন থেকে বার-এট -ল (ব্যারিস্টার) ডিগ্রী অর্জন করেন। বর্তমানে তিনি একজন পাবলিক একসেস ব্যারিস্টার । স্ত্রী সৈয়দা সাইফা খালিক, ছেলে হাসান খালেদ মোস্তফা ও মেয়ে জুমানা খালেদ মোস্তফাকে নিয়ে তাঁর সংসার।

টাওয়ার হ্যামলেটসের নতুন স্পীকার  ব্যারিস্টার সাইফ উদ্দিন খালেদ

https://www.youtube.com/watch?v=w_VDZolwnbU