ঢাকা ২৩ বৈশাখ ১৪৩৩, বুধবার, ০৬ মে ২০২৬
ঢাকা ২৩ বৈশাখ ১৪৩৩, বুধবার, ০৬ মে ২০২৬
সর্বশেষ
কলকাতায় মাংসের দোকানে বুলডোজার চালালো বিজেপি সমর্থকরা ১১ বছরের শিশু অন্তঃসত্ত্বা : নেত্রকোণার সেই মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার ইরানকে ‘পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দেওয়ার’ হুমকি ট্রাম্পের মোদী সুনামিতে ভেঙে পড়ল মমতার শক্ত রাজনৈতিক দুর্গ, নেপথ্যে পাঁচ কারণ ঢাকা বার নির্বাচনে ২০ হাজারের মধ্যে পড়ল ৭ হাজার ভোট, জামায়াত-এনসিপি’র ভরাডুবি পশ্চিমবঙ্গে তৃণমূল হঠিয়ে আসছে বিজেপি? প্রাথমিক গণনায় এগিয়ে ঢাকা-সিলেট ‘সড়ক ও রেল’ যোগাযোগ উন্নত করা হচ্ছে : জানালেন প্রধানমন্ত্রী লিমনের পর বৃষ্টির মরদেহ যেভাবে শনাক্ত করল ফ্লোরিডা পুলিশ ইরানের নতুন ১৪ দফা শান্তি প্রস্তাব, গ্রহণে ‘সন্দিহান’ ট্রাম্প ‘যুদ্ধবিরতির মাধ্যমে’ ইরান যুদ্ধ শেষ—জানালেন ট্রাম্প, ইরানের জন্য স্থলপথ খুলে দিল পাকিস্তান ইতালিতে ভাইয়ের হাতে ভাই খুন, পরিবারকে ভিডিও কলে দেখালেন মরদেহ হামে প্রতিদিন মরছে মানুষ : ইউনিসেফের সতর্কতা উপেক্ষা করে টিকা কেনার পদ্ধতি পাল্টায় ইউনূস সরকার: সায়েন্সের প্রতিবেদন সিলেটের বন্যা ও জলাবদ্ধতা নিরসনে ৭৫০০ কোটি টাকার মেগা প্রকল্প ,শনিবার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী বিএনপি সরকার কি যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি বাতিল করতে পারবে? নিউ ইয়র্কে মসজিদে মেয়ে শিশুকে নির্যাতনের অভিযোগে বাংলাদেশি ইমাম গ্রেপ্তার ইরানে আবার হামলা শুরু হতে পারে, ইতালি ও স্পেন থেকেও সেনা সরানোর আভাস ট্রাম্পের যুক্তরাজ্য বিএনপির ৪১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন সংসদে জামায়াত-রাজাকার ইস্যুতে মুখ খুললেন বিএনপির মন্ত্রীরা ৭ মার্চের ভাষণ বাজানো ইমির জামিন, আইভীও জামিন পেলেন দুই হত্যা মামলায় ১১ টন ইউরেনিয়াম মজুত করল কীভাবে ইরান, কোথায় সেই মজুত? টাওয়ার হ্যামলেটসে লুৎফুর রহমান ও এসপায়ার পার্টির ইশতেহার ঘোষণা ঢাকা বিশ্ববিদ্যালয়-‘আমরা নারী’ সমঝোতা : শিক্ষা-গবেষণায় কাজ করবে কাঁদছেন কৃষকরা, ১৬০০ খরচ করে ৬০০ টাকায় ধান বিক্রি রোমানিয়ায় অনিয়মিত বাংলাদেশিদের সুখবর ইতালিতে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল বাংলাদেশি কর্মীর বিএনপি–জামায়াত পাল্টাপাল্টি বক্তব্য: কেবলই রাজনীতি? ফজলুরের বক্তব্যে সংসদ উত্তপ্ত: ‘শহীদ পরিবারের লোক জামায়াত করতেই পারে না’ প্রবাসীদের দোরগোড়ায় সেবা, নাপোলিতে সফল কনসুলার ক্যাম্প নতুন মুসলিমদের পাশে ইস্ট লন্ডন মসজিদ, চালু হলো নিউ মুসলিম হাব মাস্টারশেফ ইউকে-তে নজর কাড়লেন বাংলাদেশের সাবিনা

বৈষম্যের ব্যাকরণ

প্রকাশিত: ১২ জুলাই ২০২৫, ১০:৫৭ পিএম

বৈষম্যের ব্যাকরণ
স্বাধীনতার নামে দৃশ্যভুম আজ পুরোহিতদের দখলে,
হঠাৎ করে নিদ্রামগ্ন শহরের হৃদপিণ্ড কম্পিত হয়;
ভাঙে সোহাগের হাড়, পাঁজর,
পাথরচাপা মৃতপ্রাণ নিঃসঙ্গ শরীর
পথচারীর ভিড়ে উলঙ্গ রাজপথ,
রক্ত ঝরে, শরীর নয়,
বধির সময়ের লজ্জাহীন নিঃসরণ
পতাকার নীচে পড়ে থাকে শরবিদ্ধ গণতন্ত্র,
চৌকস রাষ্ট্রের অধীনে মুখথুবড়ে স্বাধীনতা ।
এমন স্বাধীনতার জন্য তোমরা মৃতচুম্বনে
ঘুমন্ত শিশুদের কানে শুনিয়েছিলে মুক্তির গান,
প্রতিজ্ঞার হুঙ্কারে ফোঁটা কুমারীলৌরঙ গোলাপ
রক্তচক্ষু থেকে খসে পড়ে তার পরাগ,
নষ্ট, ভ্রষ্ট নীলকণ্ঠ পাখি
ছিঁড়ে ফেলে তার বিষাক্ত পালক।
লোহিতখঞ্জর ভেদ করছে সময়ের নাভিমূল।
স্বাধীনতার নামে মিথিলার নিতম্বে
এঁকে দেয়া হয়েছে শোষণের মানচিত্র
শুষেনেয়া এক বিদগ্ধ ইতিহাস।
দূরে কোথাও কাঁচের দেয়ালের ভেতর
কেউ যেন লিখে- সংবাদ শিরোনাম
স্বায়ত্তশাসনে বেদখল বাকশক্তি
নিয়মের নামে অবরুদ্ধতা।
বিবেকবঞ্চিত শব্দের ইট, পাথর খচিত
রক্তাক্ত জয়বাংলার পতাকা,
শ্লোগানের বিষাক্ত হেডিং হয়ে শুয়ে আছে
আকাশমুখো বাংলাদেশ,
বিষাদগাঁথা সময়হীন অপেক্ষা
যাতে রচিত হয় প্রজ্ঞাবান বৈষ্যম্যবিরোধী
নাটকীয় উপাখ্যান!
এক শিশু ভুলে যেতে বসেছে বাবার মুখ,
মিথ্যে হুলিয়ার একাদশতম মাসে
অনিশ্চিত জীবনের বাবার মৌন ইতিহাস।
আরেক নীরব কৃষক,
যার আঙুলে প্রতিদিন সূর্য জন্মায়,
যার ঘামে ফসলের কুঁড়ি ফোটে
তবু হাটে সে, এক নামহীন সংখ্যামাত্র,
যার হিসাব মেলেনি রাষ্ট্রীয় বাজেটে
কেবল দেয়ালে আটকে থাকা এক ধূসরছায়া।
এ কেমন স্বাধীনতা?
এখানে সত্য নির্বাক পুতুল,
বারবার...
মুক্তি শব্দটি বন্দী মানুষের ঠোঁটেই থমকে যায়,
নীতিবাক্য পরাজিত হয় বৈষম্যের ব্যাকরণে।
ছিন্ন ঘোষণাপত্রের প্রান্তদেশে নদীর মতো বয়ে যায়,
জলহীন নির্বাসিত দিগন্ত।