ঢাকা ১১ আষাঢ় ১৪৩৩, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
ঢাকা ১১ আষাঢ় ১৪৩৩, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
সর্বশেষ
রেললাইনের তাপমাত্রা ৬০ ডিগ্রি ছুঁতে পারে, সতর্ক করল যুক্তরাজ্যের নেটওয়ার্ক রেল কোরআনের আয়াতের ব্যাখ্যা নিয়ে সংসদে মুখোমুখি সরকারি-বিরোধী দল মুদি দোকান-বিউটি পার্লারসহ ১৬ খাতে কর বসাচ্ছে সরকার ‘আই অ্যাম ব্যাক’ জোড়া গোলে সমালোচনার জবাব রোনালদোর, মেসি প্রসঙ্গে প্রশ্নে বিরক্ত গেগেনপ্রেসিং: আধুনিক ফুটবলের এক অপ্রতিরোধ্য কৌশল ফ্রান্সে ৪০ ডিগ্রি তাপপ্রবাহ: পরিবারের গাড়িতে দুই শিশুর মৃত্যু ‘আপনাদের ভালোবাসায় আমি ধন্য’-সিলেট ছাড়ার আগে ডিসি সারওয়ার আলম লন্ডনে ৪০ ডিগ্রি তাপদাহ: কর্মক্ষেত্রে আপনার অধিকার জানুন, সুস্থ থাকুন প্রতিষ্ঠাবার্ষিকীতে আওয়ামী লীগ ঠেকাতে দেশে আবার সেনা মোতায়েন গোলের চূড়ায় মেসি, ক্লোসার বললেন : ‘মেসি সর্বকালের সেরা’ আলোচিত মহিষ 'ডোনাল্ড ট্রাম্প' — গবেষণার জন্য ১৪ দিনের কোয়ারেন্টিনে ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার পদত্যাগের ঘোষণা দিলেন বাবা দিবসে আবেগঘন স্ট্যাটাস দিলেন অভিনেতা তাওশিফ মাহবুব মাজারে কড়াকড়ির পরই প্রত্যাহার সিলেট ডিসি সারওয়ার আলম, প্রবাসী অঙ্গনে প্রতিক্রিয়া পদত্যাগ করছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী? লন্ডনে হাসনা‌ত আব্দুল্লাহর বিরুদ্ধে মামলা, জবাব দিলেন থানায় হাজির হয়ে কাগজের বিআরপি কার্ডের মেয়াদ বাড়াল যুক্তরাজ্য, ই-ভিসার নতুন সময়সীমা ৩১ ডিসেম্বর কেয়ার ও স্কিলড ওয়ার্কারদের সুখবর : প্রতি মাসের বেতন প্রতি মাসেই ব্যাংক অ্যাকাউন্টে দেওয়ার নতুন নিয়ম ব্রিটেনে হিট হেলথ অ্যালার্ট : পোষা প্রাণী ও বাগানের যত্নে যা মাথায় রাখবেন ব্রিটেনে হিট হেলথ অ্যালার্ট, প্রতিবেশীর খোঁজ নিন, নিরাপদ থাকুন সিলেটে মাজারে মদ-গাঁজার আসর বন্ধে কঠোর নির্দেশ ডিসি সারওয়ারের যুক্তরাজ্যে ৩৫ ডিগ্রি সেলসিয়াস তাপপ্রবাহের আশঙ্কা, জারি অ্যাম্বার সতর্কতা সংযুক্ত আরব আমিরাতে শিয়া মুসলিম হওয়ায় চাকরিচ্যুত হচ্ছেন প্রবাসীরা, জব্দ হচ্ছে ব্যাংক হিসাব বার্কিং অ্যান্ড ড্যাগেনহাম কাউন্সিলের ১২০ কোটি পাউন্ড ঋণ, উন্নয়ন প্রকল্পেই ক্ষতি ১ কোটি পাউন্ড সিলেটে হামে আরও ২ শিশুর মৃত্যু, হাসপাতালে ২৬১, মোট মৃত্যু ৭২ সুইস ব্যাংকে বাংলাদেশিদের আমানত ৪১% বেড়েছে: কীভাবে বাড়ল, এখন কারা জমাচ্ছে? রাউজানে প্রকাশ্যে যুবদল নেতা হত্যা : প্রকাশ্যে অস্ত্রধারীরাও ধরা পড়ছে না গোল্ডেন ভিসা পেলেও চাকরি ছাড়তে হবে না, জানাল ইউএই ইউএইতে ১৫ বছরের নিচে শিশুদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট নিষিদ্ধ বাংলাদেশিসহ বিদেশি কর্মীদের জন্য সৌদির নতুন ভিসা কড়াকড়ি

বিয়ানীবাজার জনকল্যাণ সমিতি ইউকের  ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

প্রকাশিত: ২৮ এপ্রিল ২০২২, ০৯:২৯ পিএম

বিয়ানীবাজার জনকল্যাণ সমিতি ইউকের  ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
যুক্তরাজ্যে বাংলাদেশী প্রবাসীদের  অঞ্চলভিত্তিক প্রথম প্রতিষ্ঠিত সামাজিক  সংগঠন বিয়ানীবাজার জনকল্যাণ সমিতি ইউকে প্রতিষ্ঠার পর থেকে  প্রবাসে এবং বাংলাদেশে নিজ অঞ্চলের মানুষের জন্য  আর্থ সামাজিক ও মানবিক কাজ করে আসছে। সিলেট বিয়ানীবাজার উপজেলার যুক্তরাজ্য প্রবাসীদের এই সংগঠন  প্রবাসে প্রবীন ও নবীনদের নিয়ে ঐতিহ্য, সংস্কৃতি ও  সামাজিক কাজের  মাধ্যমে রাখছে অনুকরণীয় উদাহরণ। ২৫ এপ্রিল সোমবার পূর্ব লন্ডনের একটি রেস্টুরেন্টে সমিতির উদ্যোগে বিয়ানীবাজার প্রবাসীদের নিয়ে এক ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করে। বিয়ানীবাজার জনকল্যাণ সমিতি ইউকের সভাপতি আব্দুল করিম নাজিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আনোয়ার হোসাইন এর পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিয়ানীবাজারের  বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ সহ সমিতির কর্মকর্তা ও সদস্য বৃন্দ। অনুষ্ঠানে বক্তব্য রাখেন- সংগঠনের উপদেষ্টা আফাজ উদ্দিন, বিয়ানীবাজার ওয়েলফেয়ার ট্রাস্টের সাবেক সভাপতি মুহিবুর রহমান মুহিব, প্রগতি এডুকেশন ট্রাস্টের সাবেক সভাপতি হাবিবুর রহমান ময়না, সমিতির সহ সভাপতি আলা উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক হোসেন আহমেদ ও যুগ্ম কোষাধ্যক্ষ  খালেদ আহমেদ জয়। পবিত্র কোরআন থেকে পাঠ করেন সমিতির কালচারাল সেক্রেটারী মৌলানা আমিনুল ইসলাম। করোনা মহামারি সময়ে বিয়ানীবাজার সহ  অসংখ্য প্রবাসী মৃত্যু বরণ করেছেন- তাদেরকে গভীরভাবে স্বরণ করে তাদের পরকালীন শান্তি কামনা করে মোনাজাত করা হয়। এছাড়াও  লন্ডনের একটি হাসপাতালে চিকিৎসাধীন বিয়ানীবাজার ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের ট্রাস্টি ও সমিতির কার্যকরি পরিষদের সদস্য ইসলাম উদ্দিন এবং  সমিতির কোষাধ্যক্ষ ফখরুল ইসলামের  রোগ মুক্তির জন্য সকলের কাছে দোয়া কামনা করে মোনাজাত পরিচালনা করেন মুফতি আব্দুর রহমান নিজামি। বিয়ানীবাজার জনকল্যাণ সমিতি ইউকের সভাপতি আব্দুল করিম  নাজিম ও  সাধারণ সম্পাদক আনোয়ার হোসাইন ইফতার ও দোয়া মাহফিলে বিয়ানীবাজার উপজেলার যুক্তরাজ্যবাসীদের ইফতার ও দোয়া মাহফিলে উপস্থিতির জন্য  সকলের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ প্রকাশ করেন। https://www.youtube.com/watch?v=WaGfSldMaLE