ঢাকা ১১ আষাঢ় ১৪৩৩, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
ঢাকা ১১ আষাঢ় ১৪৩৩, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
সর্বশেষ
দ্বিতীয় রাউন্ডে ব্রাজিল কি কঠিন প্রতিপক্ষ পেতে যাচ্ছে? মাঠেই কাঁদলেন নেইমার, হাসল ব্রাজিল রেললাইনের তাপমাত্রা ৬০ ডিগ্রি ছুঁতে পারে, সতর্ক করল যুক্তরাজ্যের নেটওয়ার্ক রেল কোরআনের আয়াতের ব্যাখ্যা নিয়ে সংসদে মুখোমুখি সরকারি-বিরোধী দল মুদি দোকান-বিউটি পার্লারসহ ১৬ খাতে কর বসাচ্ছে সরকার ‘আই অ্যাম ব্যাক’ জোড়া গোলে সমালোচনার জবাব রোনালদোর, মেসি প্রসঙ্গে প্রশ্নে বিরক্ত গেগেনপ্রেসিং: আধুনিক ফুটবলের এক অপ্রতিরোধ্য কৌশল ফ্রান্সে ৪০ ডিগ্রি তাপপ্রবাহ: পরিবারের গাড়িতে দুই শিশুর মৃত্যু ‘আপনাদের ভালোবাসায় আমি ধন্য’-সিলেট ছাড়ার আগে ডিসি সারওয়ার আলম লন্ডনে ৪০ ডিগ্রি তাপদাহ: কর্মক্ষেত্রে আপনার অধিকার জানুন, সুস্থ থাকুন প্রতিষ্ঠাবার্ষিকীতে আওয়ামী লীগ ঠেকাতে দেশে আবার সেনা মোতায়েন গোলের চূড়ায় মেসি, ক্লোসার বললেন : ‘মেসি সর্বকালের সেরা’ আলোচিত মহিষ 'ডোনাল্ড ট্রাম্প' — গবেষণার জন্য ১৪ দিনের কোয়ারেন্টিনে ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার পদত্যাগের ঘোষণা দিলেন বাবা দিবসে আবেগঘন স্ট্যাটাস দিলেন অভিনেতা তাওশিফ মাহবুব মাজারে কড়াকড়ির পরই প্রত্যাহার সিলেট ডিসি সারওয়ার আলম, প্রবাসী অঙ্গনে প্রতিক্রিয়া পদত্যাগ করছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী? লন্ডনে হাসনা‌ত আব্দুল্লাহর বিরুদ্ধে মামলা, জবাব দিলেন থানায় হাজির হয়ে কাগজের বিআরপি কার্ডের মেয়াদ বাড়াল যুক্তরাজ্য, ই-ভিসার নতুন সময়সীমা ৩১ ডিসেম্বর কেয়ার ও স্কিলড ওয়ার্কারদের সুখবর : প্রতি মাসের বেতন প্রতি মাসেই ব্যাংক অ্যাকাউন্টে দেওয়ার নতুন নিয়ম ব্রিটেনে হিট হেলথ অ্যালার্ট : পোষা প্রাণী ও বাগানের যত্নে যা মাথায় রাখবেন ব্রিটেনে হিট হেলথ অ্যালার্ট, প্রতিবেশীর খোঁজ নিন, নিরাপদ থাকুন সিলেটে মাজারে মদ-গাঁজার আসর বন্ধে কঠোর নির্দেশ ডিসি সারওয়ারের যুক্তরাজ্যে ৩৫ ডিগ্রি সেলসিয়াস তাপপ্রবাহের আশঙ্কা, জারি অ্যাম্বার সতর্কতা সংযুক্ত আরব আমিরাতে শিয়া মুসলিম হওয়ায় চাকরিচ্যুত হচ্ছেন প্রবাসীরা, জব্দ হচ্ছে ব্যাংক হিসাব বার্কিং অ্যান্ড ড্যাগেনহাম কাউন্সিলের ১২০ কোটি পাউন্ড ঋণ, উন্নয়ন প্রকল্পেই ক্ষতি ১ কোটি পাউন্ড সিলেটে হামে আরও ২ শিশুর মৃত্যু, হাসপাতালে ২৬১, মোট মৃত্যু ৭২ সুইস ব্যাংকে বাংলাদেশিদের আমানত ৪১% বেড়েছে: কীভাবে বাড়ল, এখন কারা জমাচ্ছে? রাউজানে প্রকাশ্যে যুবদল নেতা হত্যা : প্রকাশ্যে অস্ত্রধারীরাও ধরা পড়ছে না গোল্ডেন ভিসা পেলেও চাকরি ছাড়তে হবে না, জানাল ইউএই

বালাগঞ্জে সেভ সিলেট'র বৃক্ষরোপণ

প্রকাশিত: ২৬ আগস্ট ২০২১, ০৩:২৩ পিএম

বালাগঞ্জে সেভ সিলেট'র বৃক্ষরোপণ
আর্তমানবতার সেবায় গঠিত স্বেচ্ছাসেবী সংগঠন ‘সেভ সিলেট’র উদ্যোগে আগামী ১০ বছরে তিন মিলিয়ন গাছের চারা রোপণের উদ্যোগ নেওয়া হয়েছে। ইতোমধ্যে প্রায় ৭৪ হাজার চারা রোপণ করা হয়েছে। এরই ধারাবাহিকতায় সেভ সিলেটের শাখা সংগঠন ‘সেভ বালাগঞ্জ’ ও ‘বালাগঞ্জ ব্লাড সেন্টারের’ যৌথ উদ্যোগে বালাগঞ্জ উপজেলা পরিষদ প্রাঙ্গণ ও বালাগঞ্জ থানাসহ উপজেলা সদরের বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে ফলদ, বনজ ও ওষুধী গাছের চারা রোপণ করা হয়েছে। বুধবার (২৫ আগস্ট) পৃথক পৃথক স্থানে বৃক্ষরোপণকালে উপস্থিত ছিলেন, বালাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তাকুর রহমান মফুর, উপজেলা নির্বাহী কর্মকর্তা রোজিনা আক্তার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পলাশ মন্ডল, উপজেলা কৃষি কর্মকর্তা সুমন মিয়া, উপজেলা মৎস্য কর্মকর্তা নির্মল চন্দ্র বণিক, বালাগঞ্জ থানার ওসি মোহাম্মদ নাজমুল হাসান, সাংবাদিক শাহাব উদ্দিন শাহীন, উপজেলা পূজা পরিষদের সভাপতি রজত দাস ভুলন, সেভ সিলেটের বালাগঞ্জ উপজেলা কো-অর্ডিনেটর সাংবাদিক মো. আব্দুস শহিদ, সহকারী কো-অর্ডিনেটর মীর মাহফুজ আহমদ, ভলান্টিয়ার রিপন আহমদ, আবু শাহজাহান, হেলাল আহমদ, এ সোহাগ, রুহিন আহমদ, জুনেল তালুকদার, এরামুল হাসান, জাহাঙ্গীর আলম, মাহমুদুল হাসান, আইমান আহমদ, আদিল আহমদ, আব্দুর রহিম, বাবলা তালুকদার, সুজন আহমদ প্রমুখ। সেভ সিলেটের বালাগঞ্জ উপজেলা কো-অর্ডিনেটর সাংবাদিক মো. আব্দুস শহিদ বলেন, সেভ সিলেট বর্তমানে ট্রেনিং সেন্টারে তরুণ-তরুণীদের বিনামূল্যে বেসিক কম্পিউটার, বেসিক ইংলিশ, আইএলটিএস, ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি, গ্রাফিক্স ডিজাইন, ওয়েব ডিজাইন ও ডেভেলপমেন্টসহ ৫২টি কোর্স প্রদান করছে। আগামী তিন বছরের মধ্যে সিলেট বিভাগের প্রতিটি উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ডে ৫০০টি ট্রেনিং সেন্টার খোলার পরিকল্পনায় কাজ করে যাচ্ছে সেভ। সেভ সিলেট পরিবারের অন্যতম একটি প্রজেক্ট সিলেট ব্লাড সেন্টারের মাধ্যমে সিলেট বিভাগের সকল রক্তজনিত সমস্যা সমাধানের লক্ষ্যে কাজ করছে। সিলেটের গুণীজনরা সেভ সিলেট পরিবারের পাশে থেকে দিকনির্দেশনা দিচ্ছেন। তাদের উপদেশ ও পরামর্শে সেভ সিলেট কাজ করে যাচ্ছে। সেভ সিলেট পরিবার নতুন একটি সিলেট গড়ার জন্য কাজ করে যাচ্ছে। সেভ সিলেটের কার্যক্রম বালাগঞ্জ উপজেলার প্রতিটি অঞ্চলে ছড়িয়ে দেওয়ার জন্য সেভ বালাগঞ্জ পরিবারের দায়িত্বশীলরা কাজ করে যাচ্ছেন।