ঢাকা ২০ বৈশাখ ১৪৩৩, রোববার, ০৩ মে ২০২৬
ঢাকা ২০ বৈশাখ ১৪৩৩, রোববার, ০৩ মে ২০২৬
সর্বশেষ
ঢাকা-সিলেট ‘সড়ক ও রেল’ যোগাযোগ উন্নত করা হচ্ছে : জানালেন প্রধানমন্ত্রী লিমনের পর বৃষ্টির মরদেহ যেভাবে শনাক্ত করল ফ্লোরিডা পুলিশ ইরানের নতুন ১৪ দফা শান্তি প্রস্তাব, গ্রহণে ‘সন্দিহান’ ট্রাম্প ‘যুদ্ধবিরতির মাধ্যমে’ ইরান যুদ্ধ শেষ—জানালেন ট্রাম্প, ইরানের জন্য স্থলপথ খুলে দিল পাকিস্তান ইতালিতে ভাইয়ের হাতে ভাই খুন, পরিবারকে ভিডিও কলে দেখালেন মরদেহ হামে প্রতিদিন মরছে মানুষ : ইউনিসেফের সতর্কতা উপেক্ষা করে টিকা কেনার পদ্ধতি পাল্টায় ইউনূস সরকার: সায়েন্সের প্রতিবেদন সিলেটের বন্যা ও জলাবদ্ধতা নিরসনে ৭৫০০ কোটি টাকার মেগা প্রকল্প ,শনিবার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী বিএনপি সরকার কি যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি বাতিল করতে পারবে? নিউ ইয়র্কে মসজিদে মেয়ে শিশুকে নির্যাতনের অভিযোগে বাংলাদেশি ইমাম গ্রেপ্তার ইরানে আবার হামলা শুরু হতে পারে, ইতালি ও স্পেন থেকেও সেনা সরানোর আভাস ট্রাম্পের যুক্তরাজ্য বিএনপির ৪১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন সংসদে জামায়াত-রাজাকার ইস্যুতে মুখ খুললেন বিএনপির মন্ত্রীরা ৭ মার্চের ভাষণ বাজানো ইমির জামিন, আইভীও জামিন পেলেন দুই হত্যা মামলায় ১১ টন ইউরেনিয়াম মজুত করল কীভাবে ইরান, কোথায় সেই মজুত? টাওয়ার হ্যামলেটসে লুৎফুর রহমান ও এসপায়ার পার্টির ইশতেহার ঘোষণা ঢাকা বিশ্ববিদ্যালয়-‘আমরা নারী’ সমঝোতা : শিক্ষা-গবেষণায় কাজ করবে কাঁদছেন কৃষকরা, ১৬০০ খরচ করে ৬০০ টাকায় ধান বিক্রি রোমানিয়ায় অনিয়মিত বাংলাদেশিদের সুখবর ইতালিতে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল বাংলাদেশি কর্মীর বিএনপি–জামায়াত পাল্টাপাল্টি বক্তব্য: কেবলই রাজনীতি? ফজলুরের বক্তব্যে সংসদ উত্তপ্ত: ‘শহীদ পরিবারের লোক জামায়াত করতেই পারে না’ প্রবাসীদের দোরগোড়ায় সেবা, নাপোলিতে সফল কনসুলার ক্যাম্প নতুন মুসলিমদের পাশে ইস্ট লন্ডন মসজিদ, চালু হলো নিউ মুসলিম হাব মাস্টারশেফ ইউকে-তে নজর কাড়লেন বাংলাদেশের সাবিনা যুদ্ধ বন্ধ ও হরমুজ প্রণালি খুলতে ইরানের নতুন প্রস্তাব ‘সিলটি’ ভাষাকে দ্বিতীয় রাষ্ট্রভাষা করার দাবি ব্রিটিশ নাগরিকত্বের জন্য বিয়ে : এক বাংলাদেশি-ব্রিটিশ নারীর ঘুরে দাঁড়ানোর গল্প সাংবাদিকদের সহযোগিতায় ‘কুইক রেসপন্স সাপোর্ট’ টিম যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থী, বৃষ্টিও বেঁচে নেই হোয়াইট হাউজের নৈশভোজে গুলি, ঘটনা নিয়ে যা বললেন ট্রাম্প

বাংলাদেশের টাকা পাচারকারী লুটেরাদের বিরুদ্ধে কানাডায় প্রতিবাদ

প্রকাশিত: ২৭ জানুয়ারি ২০২০, ০৩:৪২ এএম

বাংলাদেশের টাকা পাচারকারী লুটেরাদের বিরুদ্ধে কানাডায় প্রতিবাদ
কানাডাকে কোনো অবস্থাতেই বাংলাদেশের টাকা পাচারকারী লুটেরাদের নিরাপদ গন্তব্য হতে দেওয়া হবে না- মর্মে অঙ্গীকার করেছেন টরন্টোয় বসবাসরত বাংলাদেশিরা। টরন্টোয় বাংলাদেশি লুটেরাদের বিরুদ্ধে তারা প্রতিবাদ করেছে ‘গানে-কবিতায়’। বাংলাদেশের ব্যাংকিংখাত থেকে টাকা অত্মসাৎ করে কানাডায় পাড়ি জমানো লুটেরাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবিতে এই অঙ্গীকার করা হয়। টরন্টোর বাংলাদেশি বংশোদ্ভূত সাংস্কৃতিক কর্মীদের উদ্যোগে অয়োজিত ‘রুখো লুটেরা বাঁচাও স্বদেশ’ শীর্ষক গানে, কবিতায় প্রতিবাদ অনুষ্ঠানে বক্তারা এই অঙ্গীকার করেন। শুক্রবার সন্ধ্যায় শহরের হোপ ইউনাইটেড চার্চ মিলনায়তনে অনুষ্ঠিত ব্যতিক্রমী এই অনুষ্ঠানে প্রবল বর্ষণ উপেক্ষা করে দুই শতাধিক প্রবাসী বাংলাদেশি অংশ নেন। জানা গেছে, বাংলাদেশের গণমাধ্যমে দুর্নীতি এবং ব্যাংকিংখাত থেকে হাজার হাজার কোটি টাকা আত্মসাৎ করে কতিপয় লুটেরার কানাডায় বসতি স্থাপনের খবর প্রকাশিত হ্ওয়ার পর প্রবাসী বাংলাদেশিরা সামাজিক আন্দোলন শুরু করে। এর আগে তারা মানববন্ধন করেছে। তারই ধারাবাহিকতায় শুক্রবার এই প্রতিবাদী আনুষ্ঠানের আয়োজন করা হয়। সাংস্কৃতিক সংগঠক আহমেদ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তৃতা করেন ডাকসুর সাবেক এজিএস নাসির উদ দুজা, সাংবাদিক শওগাত আলী সাগর, বাকসুর সাবেক ভিপি, ফায়েজুল করিম, সাবেক ছাত্রনেতা ড. মঞ্জুর ই খুদা টরিক, চলচ্চিত্র নির্মাতা মনিস রফিক, সাংবাদিক মোহাম্মদ আলী বোখারী, লেখক আখতার হোসেন, কবি দেলোয়ার এলাহী, সাংবাদিক বাবলু চৌধুরী প্রমূখ। অনুষ্ঠানে প্রতিবাদী গান এবং কবিতায় অংশ নেন সুমন সাইয়েদ, মেরী রাশেদীন, সুমন মালিক, মুক্তি প্রসাদ, নবীউল হক বাবলু, হিমাদ্রী রয়, মুনিয়া, কামরান, আশিক ওয়াহেদ, ফারজানা বিন্দু প্রমুখ। অনুষ্ঠানে বক্তারা লুটেরা, অর্থ পাচারকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য বাংলাদেশ এবং কানাডা সরকারের প্রতি আহ্বান জানান। লুটেরা এবং টাকা পাচারকারীদের বিরুদ্ধে প্রবাসীদের এই সামাজিক আন্দোলন অব্যাহত থাকবে বলে অনুষ্ঠানে ঘোষনা দেয়া হয়।