ঢাকা ১০ আষাঢ় ১৪৩৩, বুধবার, ২৪ জুন ২০২৬
ঢাকা ১০ আষাঢ় ১৪৩৩, বুধবার, ২৪ জুন ২০২৬
সর্বশেষ
‘আই অ্যাম ব্যাক’ জোড়া গোলে সমালোচনার জবাব রোনালদোর, মেসি প্রসঙ্গে প্রশ্নে বিরক্ত গেগেনপ্রেসিং: আধুনিক ফুটবলের এক অপ্রতিরোধ্য কৌশল ফ্রান্সে ৪০ ডিগ্রি তাপপ্রবাহ: পরিবারের গাড়িতে দুই শিশুর মৃত্যু ‘আপনাদের ভালোবাসায় আমি ধন্য’-সিলেট ছাড়ার আগে ডিসি সারওয়ার আলম লন্ডনে ৪০ ডিগ্রি তাপদাহ: কর্মক্ষেত্রে আপনার অধিকার জানুন, সুস্থ থাকুন প্রতিষ্ঠাবার্ষিকীতে আওয়ামী লীগ ঠেকাতে দেশে আবার সেনা মোতায়েন গোলের চূড়ায় মেসি, ক্লোসার বললেন : ‘মেসি সর্বকালের সেরা’ আলোচিত মহিষ 'ডোনাল্ড ট্রাম্প' — গবেষণার জন্য ১৪ দিনের কোয়ারেন্টিনে ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার পদত্যাগের ঘোষণা দিলেন বাবা দিবসে আবেগঘন স্ট্যাটাস দিলেন অভিনেতা তাওশিফ মাহবুব মাজারে কড়াকড়ির পরই প্রত্যাহার সিলেট ডিসি সারওয়ার আলম, প্রবাসী অঙ্গনে প্রতিক্রিয়া পদত্যাগ করছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী? লন্ডনে হাসনা‌ত আব্দুল্লাহর বিরুদ্ধে মামলা, জবাব দিলেন থানায় হাজির হয়ে কাগজের বিআরপি কার্ডের মেয়াদ বাড়াল যুক্তরাজ্য, ই-ভিসার নতুন সময়সীমা ৩১ ডিসেম্বর কেয়ার ও স্কিলড ওয়ার্কারদের সুখবর : প্রতি মাসের বেতন প্রতি মাসেই ব্যাংক অ্যাকাউন্টে দেওয়ার নতুন নিয়ম ব্রিটেনে হিট হেলথ অ্যালার্ট : পোষা প্রাণী ও বাগানের যত্নে যা মাথায় রাখবেন ব্রিটেনে হিট হেলথ অ্যালার্ট, প্রতিবেশীর খোঁজ নিন, নিরাপদ থাকুন সিলেটে মাজারে মদ-গাঁজার আসর বন্ধে কঠোর নির্দেশ ডিসি সারওয়ারের যুক্তরাজ্যে ৩৫ ডিগ্রি সেলসিয়াস তাপপ্রবাহের আশঙ্কা, জারি অ্যাম্বার সতর্কতা সংযুক্ত আরব আমিরাতে শিয়া মুসলিম হওয়ায় চাকরিচ্যুত হচ্ছেন প্রবাসীরা, জব্দ হচ্ছে ব্যাংক হিসাব বার্কিং অ্যান্ড ড্যাগেনহাম কাউন্সিলের ১২০ কোটি পাউন্ড ঋণ, উন্নয়ন প্রকল্পেই ক্ষতি ১ কোটি পাউন্ড সিলেটে হামে আরও ২ শিশুর মৃত্যু, হাসপাতালে ২৬১, মোট মৃত্যু ৭২ সুইস ব্যাংকে বাংলাদেশিদের আমানত ৪১% বেড়েছে: কীভাবে বাড়ল, এখন কারা জমাচ্ছে? রাউজানে প্রকাশ্যে যুবদল নেতা হত্যা : প্রকাশ্যে অস্ত্রধারীরাও ধরা পড়ছে না গোল্ডেন ভিসা পেলেও চাকরি ছাড়তে হবে না, জানাল ইউএই ইউএইতে ১৫ বছরের নিচে শিশুদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট নিষিদ্ধ বাংলাদেশিসহ বিদেশি কর্মীদের জন্য সৌদির নতুন ভিসা কড়াকড়ি রোনালদো কি পর্তুগালের বোঝা হয়ে উঠছেন? গণমাধ্যম ও বিনোদনে অভিবাসনপন্থী প্রচারে কোটি পাউন্ড ব্যয়, দাবি টেলিগ্রাফের ‘আজকে সংসদ নাই? সংসদে যান’- সিলেটে পৌঁছে এমপিদের বললেন প্রধানমন্ত্রী

বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার লক্ষ্যে প্রবাসীদের এগিয়ে আসার আহবান জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রকাশিত: ০৮ মার্চ ২০২১, ০১:২২ এএম

বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার লক্ষ্যে প্রবাসীদের এগিয়ে আসার আহবান জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
সৌদি আরবের রিয়াদে যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক ৭ই মার্চ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে রিয়াদস্থ বাংলাদেশ দূতাবাসে আয়োজিত ভার্চুয়াল আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোঃ শাহরিয়ার আলম এম পি বলেন, ''জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে আদর্শে বিশ্বাস করতেন, বাংলার নির্যাতিত নিপীড়িত মানুষের মুখে তিনি যে হাসি ফোটাতে চেয়েছিলেন, যে ক্ষুধা দারিদ্র্য মুক্ত আলোকিত স্বপ্নের সোনার বাংলা গড়তে চেয়েছিলেন, সে লক্ষ্যে এগিয়ে যাওয়াই হবে আমাদের আজকের দিনের সার্থকতা।'' মোঃ শাহরিয়ার আলম বলেন, ''১৯৭১ সালের ৭ই মার্চ বঙ্গবন্ধু মাত্র ৫১ বছর বয়সে যে ঐতিহাসিক ভাষণ দিয়েছিলেন তাতে তিনি নিরস্ত্র সাধারণ মানুষকে মহান মুক্তিযুদ্ধে উদ্দীপ্ত করে দিয়েছেন। বঙ্গবন্ধু সেদিন সাড়ে সাত কোটি বাঙ্গালিকে মুক্তির মন্ত্রে দীক্ষিত করে এক কাতারে নিয়ে এসেছিলেন। এজন্য এ ভাষণকে পৃথিবীর শ্রেষ্ঠ রাজনৈতিক ভাষণ হিসেবে আখ্যা দেয়া হয়েছে। ২০১৭ সালে ইউনেস্কো এ ভাষণকে পৃথিবীর গুরুত্বপূর্ণ দালিলিক ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত করেছে যা আমাদের জন্য বিরল সন্মান বয়ে এনেছে।'' এসময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ইউনেস্কো তাঁদের ওয়েবসাইটে এ ঐতিহাসিক ভাষণ কার্যকরভাবে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দিয়েছিল বলে উল্লেখ করেছে। পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোঃ শাহরিয়ার আলম এমপি এর আগে দূতাবাসে স্থাপিত জাতির পিতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এসময় সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বিপিএম (বার) ও জাতির পিতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। সকালে দিবসটি উপলক্ষে পতাকা উত্তোলন করেন রাষ্ট্রদূত জাবেদ পাটোয়ারী। দিবসটি উপলক্ষে আয়োজিত ভার্চুয়াল আলোচনা অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বিপিএম (বার) বলেন, ১৯৭১ সালের এই দিনে বাঙালি জাতির মুক্তিদাতা, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তৎকালীন রেসকোর্স ময়দানে মুক্তিকামী লাখো জনতার সামনে তাঁর ঐতিহাসিক ভাষণে স্বাধীনতার ডাক দেন। এই দিনে বঙ্গবন্ধু বাঙ্গালি জাতির ইতিহাসে শ্রেষ্ঠ মহাকাব্যটি রচনা করেন। রাষ্ট্রদূত জাবেদ পাটোয়ারী মহান মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হয়ে সৌদি আরবে বসবাসরত সকল বাংলাদেশীকে যার যার অবস্থান থেকে দেশের জন্য কাজ করার আহবান জানান। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে উচ্চ আয়ের দেশে পরিণত করার লক্ষ্যে সবাইকে এগিয়ে আসার আহবান জানান রাষ্ট্রদূত। ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে আয়োজিত ভার্চুয়াল আলোচনা অনুষ্ঠানে সৌদি আরবের বিভিন্ন প্রান্তে বসবাসরত বাংলাদেশি অভিবাসীরা যোগ দিয়ে দিবসটির তাৎপর্য উল্লেখ করে বক্তব্য প্রদান করেন।