ঢাকা ২০ বৈশাখ ১৪৩৩, রোববার, ০৩ মে ২০২৬
ঢাকা ২০ বৈশাখ ১৪৩৩, রোববার, ০৩ মে ২০২৬
সর্বশেষ
ঢাকা-সিলেট ‘সড়ক ও রেল’ যোগাযোগ উন্নত করা হচ্ছে : জানালেন প্রধানমন্ত্রী লিমনের পর বৃষ্টির মরদেহ যেভাবে শনাক্ত করল ফ্লোরিডা পুলিশ ইরানের নতুন ১৪ দফা শান্তি প্রস্তাব, গ্রহণে ‘সন্দিহান’ ট্রাম্প ‘যুদ্ধবিরতির মাধ্যমে’ ইরান যুদ্ধ শেষ—জানালেন ট্রাম্প, ইরানের জন্য স্থলপথ খুলে দিল পাকিস্তান ইতালিতে ভাইয়ের হাতে ভাই খুন, পরিবারকে ভিডিও কলে দেখালেন মরদেহ হামে প্রতিদিন মরছে মানুষ : ইউনিসেফের সতর্কতা উপেক্ষা করে টিকা কেনার পদ্ধতি পাল্টায় ইউনূস সরকার: সায়েন্সের প্রতিবেদন সিলেটের বন্যা ও জলাবদ্ধতা নিরসনে ৭৫০০ কোটি টাকার মেগা প্রকল্প ,শনিবার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী বিএনপি সরকার কি যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি বাতিল করতে পারবে? নিউ ইয়র্কে মসজিদে মেয়ে শিশুকে নির্যাতনের অভিযোগে বাংলাদেশি ইমাম গ্রেপ্তার ইরানে আবার হামলা শুরু হতে পারে, ইতালি ও স্পেন থেকেও সেনা সরানোর আভাস ট্রাম্পের যুক্তরাজ্য বিএনপির ৪১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন সংসদে জামায়াত-রাজাকার ইস্যুতে মুখ খুললেন বিএনপির মন্ত্রীরা ৭ মার্চের ভাষণ বাজানো ইমির জামিন, আইভীও জামিন পেলেন দুই হত্যা মামলায় ১১ টন ইউরেনিয়াম মজুত করল কীভাবে ইরান, কোথায় সেই মজুত? টাওয়ার হ্যামলেটসে লুৎফুর রহমান ও এসপায়ার পার্টির ইশতেহার ঘোষণা ঢাকা বিশ্ববিদ্যালয়-‘আমরা নারী’ সমঝোতা : শিক্ষা-গবেষণায় কাজ করবে কাঁদছেন কৃষকরা, ১৬০০ খরচ করে ৬০০ টাকায় ধান বিক্রি রোমানিয়ায় অনিয়মিত বাংলাদেশিদের সুখবর ইতালিতে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল বাংলাদেশি কর্মীর বিএনপি–জামায়াত পাল্টাপাল্টি বক্তব্য: কেবলই রাজনীতি? ফজলুরের বক্তব্যে সংসদ উত্তপ্ত: ‘শহীদ পরিবারের লোক জামায়াত করতেই পারে না’ প্রবাসীদের দোরগোড়ায় সেবা, নাপোলিতে সফল কনসুলার ক্যাম্প নতুন মুসলিমদের পাশে ইস্ট লন্ডন মসজিদ, চালু হলো নিউ মুসলিম হাব মাস্টারশেফ ইউকে-তে নজর কাড়লেন বাংলাদেশের সাবিনা যুদ্ধ বন্ধ ও হরমুজ প্রণালি খুলতে ইরানের নতুন প্রস্তাব ‘সিলটি’ ভাষাকে দ্বিতীয় রাষ্ট্রভাষা করার দাবি ব্রিটিশ নাগরিকত্বের জন্য বিয়ে : এক বাংলাদেশি-ব্রিটিশ নারীর ঘুরে দাঁড়ানোর গল্প সাংবাদিকদের সহযোগিতায় ‘কুইক রেসপন্স সাপোর্ট’ টিম যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থী, বৃষ্টিও বেঁচে নেই হোয়াইট হাউজের নৈশভোজে গুলি, ঘটনা নিয়ে যা বললেন ট্রাম্প

ফ্লাই দুবাইয়ের সেই ফ্লাইটের যাত্রীরা টাকা ফেরত পেয়েছেন, তবে পুরো টাকা নয়

প্রকাশিত: ২০ অক্টোবর ২০২০, ০৫:৩৬ এএম

ফ্লাই দুবাইয়ের সেই ফ্লাইটের যাত্রীরা টাকা ফেরত পেয়েছেন, তবে পুরো টাকা নয়
এয়ারলাইন্সের ভুলে দুবাই থেকে ফেরত আসা ১০৪ বাংলাদেশিকে টিকিটের টাকা ফেরত দিয়েছে ফ্লাই দুবাই এয়ারলাইন্স। তবে টিকিটের পুরো অর্থ ফেরত পাননি অধিকাংশ যাত্রী।গত ৯ অক্টোবর ফ্লাই দুবাইয়ের দুটি ফ্লাইটে ঢাকা ও চট্টগ্রামের ১২৫ যাত্রী ঐ ফ্লাইটে দুবাই গেলেও তাদের মধ্যে ১০৪ জন যাত্রীকে দুবাই প্রবেশ করতে দেয়নি কর্তৃপক্ষ। প্রায় তিন দিন দুবাই বিমানবন্দরে চরম ভোগান্তির পর তাদের ফেরত পাঠানো হয় তখন। এ নিয়ে ফ্লাই দুবাই সমালোচনার সম্মুখীন হয় এবং তাদের ব্যবসায়িক সুনামও ক্ষুন্ন হয় ।এরই প্রেক্ষিতে ফ্লাই দুবাই কর্তৃপক্ষ ঐ ফ্লাইটের ভুক্তভোগী যাত্রীদের টাকা ফেরত দিতে উদ্যোগ নেয়। গতকাল ১৯ অক্টোবর তারা যাত্রীদের টাকা ফেরত দেয়। এদিকে, দুবাই ফেরত ১০৪ যাত্রীর মধ্যে যারা ট্রাভেল এজেন্সি থেকে টিকিট কেটেছেন তাদের অধিকাংশ টিকিটের বাকি টাকা ফেরত পাননি যাত্রীরা। ট্রাভেল এজেন্সিকে যে দামে ফ্লাই দুবাই টিকিট বিক্রি করেছে সে টাকাই ফেরত দেয়া হয়েছে দুবাই ফেরত যাত্রীদের। ভুক্তভোগী যাত্রীদের অভিযোগ, ফ্লাই দুবাই এজেন্সিগুলোর কাছে ৫২ থেকে ৬০ হাজার টাকা দামে টিকিট বিক্রি করলে তাদের কাছে ট্রাভেল এজেন্টরা ৮০ থেকে এক লাখ টাকা পর্যন্ত নিয়েছে। এখন তাদের বাকি অর্থ ফেরত দিতে টালবাহানা করছে এজেন্সিগুলো। এ ব্যাপারে সিভিল অ্যাভিয়েশনের সহযোগিতা চান যাত্রীরা। এ বিষয়ে ট্রাভেল এজেন্টদের সঙ্গে যোগোযোগ করতে বলছে ফ্লাই দুবাই। দুপুরে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক অনুষ্ঠানের মাধ্যমে দুবাই ফেরত ১০৪ যাত্রীকে টিকিটের অর্থ ফেরত দেয় এয়ারলাইন্সটি। তবে পুরো অর্থ ফেরত না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করেন যাত্রীরা। ১১ অক্টোবরে ফেরত আসা যাত্রীদের অভিযোগ ও এয়ারলাইন্সের কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদ শেষে ১৮ অক্টোবরের মধ্যে ফেরত আসা যাত্রীদের টিকিটের টাকা ও আনুষঙ্গিক খরচ বাবদ অতিরিক্ত আরও সাড়ে তিন হাজার টাকা ফেরত দেয়ার নির্দেশ দেয় বিমানবন্দরের ভ্রাম্যমাণ আদালত। টিকিটের অর্থ হস্তান্তর অনুষ্ঠানে সিভিল অ্যাভিয়েশন চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মফিদুর রহমান এই ঘটনার জন্য দুবাইয়ের ইমিগ্রেশন পলিসি পরিবর্তনকে দায়ী করেন। তিনি বলেন, এর জন্য এয়ারলাইন্সকে পুরো দোষ দেয়া যায় না। এর আগেও আবুধাবি থেকে দুটি এয়ারলাইন্সের ১১২ জন যাত্রী ফেরত পাঠানো হয়েছিল তাদের ভুলের কারণে। ফ্লাই দুবাইয়ের কান্ট্রি ম্যানেজার অনাকাঙ্ক্ষিত ভুলের জন্য দুঃখ প্রকাশ করে আগামীতেও যাত্রীদের সঙ্গে থাকার অনুরোধ জানান।