ঢাকা ১১ আষাঢ় ১৪৩৩, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
ঢাকা ১১ আষাঢ় ১৪৩৩, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
সর্বশেষ
রেললাইনের তাপমাত্রা ৬০ ডিগ্রি ছুঁতে পারে, সতর্ক করল যুক্তরাজ্যের নেটওয়ার্ক রেল কোরআনের আয়াতের ব্যাখ্যা নিয়ে সংসদে মুখোমুখি সরকারি-বিরোধী দল মুদি দোকান-বিউটি পার্লারসহ ১৬ খাতে কর বসাচ্ছে সরকার ‘আই অ্যাম ব্যাক’ জোড়া গোলে সমালোচনার জবাব রোনালদোর, মেসি প্রসঙ্গে প্রশ্নে বিরক্ত গেগেনপ্রেসিং: আধুনিক ফুটবলের এক অপ্রতিরোধ্য কৌশল ফ্রান্সে ৪০ ডিগ্রি তাপপ্রবাহ: পরিবারের গাড়িতে দুই শিশুর মৃত্যু ‘আপনাদের ভালোবাসায় আমি ধন্য’-সিলেট ছাড়ার আগে ডিসি সারওয়ার আলম লন্ডনে ৪০ ডিগ্রি তাপদাহ: কর্মক্ষেত্রে আপনার অধিকার জানুন, সুস্থ থাকুন প্রতিষ্ঠাবার্ষিকীতে আওয়ামী লীগ ঠেকাতে দেশে আবার সেনা মোতায়েন গোলের চূড়ায় মেসি, ক্লোসার বললেন : ‘মেসি সর্বকালের সেরা’ আলোচিত মহিষ 'ডোনাল্ড ট্রাম্প' — গবেষণার জন্য ১৪ দিনের কোয়ারেন্টিনে ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার পদত্যাগের ঘোষণা দিলেন বাবা দিবসে আবেগঘন স্ট্যাটাস দিলেন অভিনেতা তাওশিফ মাহবুব মাজারে কড়াকড়ির পরই প্রত্যাহার সিলেট ডিসি সারওয়ার আলম, প্রবাসী অঙ্গনে প্রতিক্রিয়া পদত্যাগ করছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী? লন্ডনে হাসনা‌ত আব্দুল্লাহর বিরুদ্ধে মামলা, জবাব দিলেন থানায় হাজির হয়ে কাগজের বিআরপি কার্ডের মেয়াদ বাড়াল যুক্তরাজ্য, ই-ভিসার নতুন সময়সীমা ৩১ ডিসেম্বর কেয়ার ও স্কিলড ওয়ার্কারদের সুখবর : প্রতি মাসের বেতন প্রতি মাসেই ব্যাংক অ্যাকাউন্টে দেওয়ার নতুন নিয়ম ব্রিটেনে হিট হেলথ অ্যালার্ট : পোষা প্রাণী ও বাগানের যত্নে যা মাথায় রাখবেন ব্রিটেনে হিট হেলথ অ্যালার্ট, প্রতিবেশীর খোঁজ নিন, নিরাপদ থাকুন সিলেটে মাজারে মদ-গাঁজার আসর বন্ধে কঠোর নির্দেশ ডিসি সারওয়ারের যুক্তরাজ্যে ৩৫ ডিগ্রি সেলসিয়াস তাপপ্রবাহের আশঙ্কা, জারি অ্যাম্বার সতর্কতা সংযুক্ত আরব আমিরাতে শিয়া মুসলিম হওয়ায় চাকরিচ্যুত হচ্ছেন প্রবাসীরা, জব্দ হচ্ছে ব্যাংক হিসাব বার্কিং অ্যান্ড ড্যাগেনহাম কাউন্সিলের ১২০ কোটি পাউন্ড ঋণ, উন্নয়ন প্রকল্পেই ক্ষতি ১ কোটি পাউন্ড সিলেটে হামে আরও ২ শিশুর মৃত্যু, হাসপাতালে ২৬১, মোট মৃত্যু ৭২ সুইস ব্যাংকে বাংলাদেশিদের আমানত ৪১% বেড়েছে: কীভাবে বাড়ল, এখন কারা জমাচ্ছে? রাউজানে প্রকাশ্যে যুবদল নেতা হত্যা : প্রকাশ্যে অস্ত্রধারীরাও ধরা পড়ছে না গোল্ডেন ভিসা পেলেও চাকরি ছাড়তে হবে না, জানাল ইউএই ইউএইতে ১৫ বছরের নিচে শিশুদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট নিষিদ্ধ বাংলাদেশিসহ বিদেশি কর্মীদের জন্য সৌদির নতুন ভিসা কড়াকড়ি

প্রবাসী: যাদের কোন দেশ নেই ! নেই অধিকার!

প্রকাশিত: ০৫ জানুয়ারি ২০২২, ০৬:৫৯ পিএম

প্রবাসী: যাদের কোন দেশ নেই ! নেই অধিকার!
বাঙালিদের নিয়ে একটি  অনুপ্রেরনাদায়ী কথা   আমি শতবার বলতে ভালোবাসি -   হারার জন্য জন্মায়নি বাঙালি। আমরা হেরে যাই। বার বার হেরে যাই।কিন্ত- শেষ পর্যন্ত আমরা বাঙালিরা- হারতে হারতে জিতি ।এই হারতে হারতে জিতার মধ্যে  একটি মৌলিক আনন্দ আছে। আছে তিক্ত অভিজ্ঞতালব্ধ  সময় থেকে বের করে আনা সূর্যমুখি আলোর গল্প । আছে -অসম্ভব মুগ্ধতার অনুভূতিও। দেড় কোটির-ও বেশী প্রবাসীদের বলতে গেলে  এখন কোন দেশ নেই। প্রবাসে  তো শিকড়হীন। সহজ কথায় বললে,  আমাদের গায়ের কাপড়ের সাথে আরেকটি নামও জড়িয়ে গেছে এখন, তা হলো -পরবাসী। মাতৃভূমি বাংলাদেশে পরিবার এবং কিছু আপনজন বাদে সকলের কাছে- আমরা এখন বিদেশী। অর্থাৎ প্রবাসী। দেশে ইদানিং প্রবাসীদের বলা হয়- বাংলাদেশে বেড়াতে এসেছেন। আর  তিক্ত অভিজ্ঞতায় বুকচাপা কষ্ট নিয়ে  হিলিয়াম বেলুন শুকা  কণ্ঠে  প্রবাসীরা যখন মাতৃভূমে  অল্পদিন থেকে  আবার  আপনজনদের  সুখের জন্য – প্রবাসে আসেন। তখন, আমরা প্রবাসীরাও আজকাল  অপকটে বলি-  ভাই ,এবার কতদিনের হলিডে-তে ছিলেন? বলতে গেলে প্রবাসীদের কিছু-ই নেই। আমরা হয়তো আবেগে খেয়াল করিনি- যেদিন আমাদের পাসপোর্টে  প্রবাসীর সীল পড়েছে, সেদিন থেকেই আমাদের সবকিছু নাই হয়ে গেছে। বলতে পারেন, দিন-রাত  খাটুনির মধ্যে কয়দিন মাতৃভূমির কথা মনে পড়েনি, প্রবাসীর? হলফ করে বলতে পারি, বাবা-মা। স্ত্রী- সন্তান। প্রিয়জন-পরিজনদের কথা মনে হয়নি- এমন  খুব কম দিন আছে প্রবাসীদের। গর্বে ক’জন প্রবাসীর মন ও বুক ভরেনি, যখন শুনেন- নিজ দেশের ভালোকাজ, সাফল্য, সম্ভাবনার সংবাদ ? প্রিয়স্বদেশ কি জানে- একজন প্রবাসী প্রতিদিন মা- মাটি-মাতৃভূমির জন্য কীভাবে আকুল- বেকুল থাকে। তাদের জন্য  কতটা মন কাদে? মধ্যপ্রাচ্য সহ প্রাচ্যের দেশগুলোতে কী অবর্ণনীয় কষ্টে   টাকা সঞ্চয় করে দেশে টাকা পাঠায় তারা। কতজন প্রবাসী  ঋণ না করে দেশে বাবা -মা কে দেখতে যায় বা ফিরে আসতে পারে ঋণ হীন? দেশে যাবার সময়ে তাদের লাগেজে -প্রবাসীর নিজের সুখের জন্য কি কোন বিশেষ কিছু নিয়ে যায়? প্রবাসী হওয়া মানেই শুধু দিয়ে-ই যাওয়া। হোক টাকা পয়সা। জমি,বাড়ি, গাড়ি, বৈভব…। দেশে  অনেকের হয়তো  জানা থাকলেও অনুভবে নেই যে, প্রবাসীরা  ঋণের  বোঝা নিয়ে দেশে আসে। তবে   আমরা প্রবাসীরা  জানি দেশে যেতে আমাদের   বিলিয়ে দিতে হয় অনেক কিছু। নো-ভিসা রিক্যুয়ার্ড বা পাসপোর্টের কোন সমস্যা থাকলে বিদেশে বাংলাদেশী প্রায় প্রতিটি  দূতাবাসে প্রবাসীদের  গিয়ে  হজম করে হয়  অবহেলা ও বঞ্চনা। বিমানে ও বিমানবন্দরে  প্রবাসী যাত্রীদের সাথে কিছু কর্মকর্তারা যে ব্যবহার করেন, আমার বিশ্বাস- বাসায় তাদের কাজের সাহায্যকারীদের সাথেও একম ব্যবহার করেন না।কারণ এরকম ব্যবহার করলে পরদিন সে আর কাজে আসবে না! দেশে গিয়ে একজন প্রবাসী যখন বাজারে যায়-তখন দোকানীও মনে করে একটু বাড়িয়ে দাম নেয়া তার অলিখিত অধিকার। আপনার ( প্রবাসীর) প্রিয় খেলার মাঠের টুর্ণামেন্টে চাঁদা না দিয়ে খেলা দেখতে যাওয়া মানে – কিপটেমির অপবাদ নিয়ে মাথা নিচু করে বাড়ি ফেরা। প্রবাস থেকে গিয়ে পাড়ার ক্লাবে কিছু দেননি তো আপনি  চরম অকৃতজ্ঞ,অসামাজিক  একজন। পাড়ায় ধর্মীয় সভায় আপনি চাঁদা দেননি, তো- আপনি  প্রবাসের  নষ্ট  সংস্কৃতিতে বখে যাওয়া একজন অমানুষ। আত্নীয়-বন্ধুদের জন্য বিদেশী গিফট  না নিয়ে দেশে আসলে  আপনি- পুরোনো দিন, সময় ও অবস্থা ভুলে যাওয়া একজন  চরম অহংকারী। প্রবাসীর বাড়ি আসা মানে- বাড়ির নতুন ঘর তৈরীর পরিকল্পনা, পুরোনো ঘরে রঙ দেয়া,  রিপিয়ারিং, পাড়ার চাঁদাবাজি, বিয়ে- শাদি ইত্যাদি খরচ বহন করা। এই তালিকা দীর্ঘ থেকে দীর্ঘতর হলেও এগুলো থেকে একজন প্রবাসী কী বের হতে পারেন? দেশে প্রাতিষ্ঠানিক, সামাজিক, সাংস্কৃতিক ও পারিবারিকভাবে প্রবাসীদের  নিগৃহিত, শোষিত ও বঞ্চিতের ঘটনা বাড়ছে দিন দিন। দূতাবাস,বাংলাদেশ বিমান, বিমানবন্দর , সরকারী আমলা-কামলা থেকে শুরু করে পাড়ার মোদি দোকানে-  যারা এই কাজটি করেন, করে তৃপ্তির ঢেকুর তুলেন-  নতুন বছরে আরও দীর্ঘ হোক  প্রবাসীদের লুটে-পুটে -চেটে খাওয়ার তাদের পরিকল্পনা। তবুও আমাদের ঘাম-গন্ধমাখা  রেমিটেন্সে লাল- সবুজ পতাকা হাসুক। আমরা প্রবাসীরা মাতৃভূমিকে ভালোবাসি। ভালোবাসবো লাল-সবুজের  মা-মাটি ও মানুষ। পৃথিবীতে ছড়িয়ে থাকা সকল প্রবাসীদের নতুন বছরের শুভেচ্ছা। শ্রদ্ধা ও ভালোবাসা। আ নো য়া রু ল  ই স লা ম  অ ভি : কবি, সাংবাদিক  লন্ডন,  পহেলা জানুয়ারী দুই হাজার বাইশ। লন্ডন,যুক্তরাজ্য। আরও পড়ুন- https://52banglatv.com/2021/01/25680/