ঢাকা ১২ আষাঢ় ১৪৩৩, শুক্রবার, ২৬ জুন ২০২৬
ঢাকা ১২ আষাঢ় ১৪৩৩, শুক্রবার, ২৬ জুন ২০২৬
সর্বশেষ
ব্রিটিশ ইতিহাসে প্রথম: রাজা চার্লস প্রকাশ করলেন কত কোটি পাউন্ড কর দিলেন ১০ বছরের ILR-এর বিপক্ষে হাউস অব লর্ডস কমিটি, বর্তমান ভিসাধারীদের সুরক্ষার আহ্বান শুক্রবার পর্যন্ত তীব্র তাপপ্রবাহ, সপ্তাহান্তে শীতল আবহাওয়ার সম্ভাবনা তাপপ্রবাহ ও চরম আবহাওয়ায় যুক্তরাজ্যে খাদ্য নিরাপত্তা হুমকিতে বাংলাদেশিসহ অভিবাসীদের জন্য দুঃসংবাদ: যুক্তরাজ্যে আসছে কঠোর অভিবাসন বিল তীব্র তাপদাহে বিপর্যস্ত যুক্তরাজ্যের সামাজিক ও কর্মজীবন দ্বিতীয় রাউন্ডে ব্রাজিল কি কঠিন প্রতিপক্ষ পেতে যাচ্ছে? মাঠেই কাঁদলেন নেইমার, হাসল ব্রাজিল রেললাইনের তাপমাত্রা ৬০ ডিগ্রি ছুঁতে পারে, সতর্ক করল যুক্তরাজ্যের নেটওয়ার্ক রেল কোরআনের আয়াতের ব্যাখ্যা নিয়ে সংসদে মুখোমুখি সরকারি-বিরোধী দল মুদি দোকান-বিউটি পার্লারসহ ১৬ খাতে কর বসাচ্ছে সরকার ‘আই অ্যাম ব্যাক’ জোড়া গোলে সমালোচনার জবাব রোনালদোর, মেসি প্রসঙ্গে প্রশ্নে বিরক্ত গেগেনপ্রেসিং: আধুনিক ফুটবলের এক অপ্রতিরোধ্য কৌশল ফ্রান্সে ৪০ ডিগ্রি তাপপ্রবাহ: পরিবারের গাড়িতে দুই শিশুর মৃত্যু ‘আপনাদের ভালোবাসায় আমি ধন্য’-সিলেট ছাড়ার আগে ডিসি সারওয়ার আলম লন্ডনে ৪০ ডিগ্রি তাপদাহ: কর্মক্ষেত্রে আপনার অধিকার জানুন, সুস্থ থাকুন প্রতিষ্ঠাবার্ষিকীতে আওয়ামী লীগ ঠেকাতে দেশে আবার সেনা মোতায়েন গোলের চূড়ায় মেসি, ক্লোসার বললেন : ‘মেসি সর্বকালের সেরা’ আলোচিত মহিষ 'ডোনাল্ড ট্রাম্প' — গবেষণার জন্য ১৪ দিনের কোয়ারেন্টিনে ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার পদত্যাগের ঘোষণা দিলেন বাবা দিবসে আবেগঘন স্ট্যাটাস দিলেন অভিনেতা তাওশিফ মাহবুব মাজারে কড়াকড়ির পরই প্রত্যাহার সিলেট ডিসি সারওয়ার আলম, প্রবাসী অঙ্গনে প্রতিক্রিয়া পদত্যাগ করছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী? লন্ডনে হাসনা‌ত আব্দুল্লাহর বিরুদ্ধে মামলা, জবাব দিলেন থানায় হাজির হয়ে কাগজের বিআরপি কার্ডের মেয়াদ বাড়াল যুক্তরাজ্য, ই-ভিসার নতুন সময়সীমা ৩১ ডিসেম্বর কেয়ার ও স্কিলড ওয়ার্কারদের সুখবর : প্রতি মাসের বেতন প্রতি মাসেই ব্যাংক অ্যাকাউন্টে দেওয়ার নতুন নিয়ম ব্রিটেনে হিট হেলথ অ্যালার্ট : পোষা প্রাণী ও বাগানের যত্নে যা মাথায় রাখবেন ব্রিটেনে হিট হেলথ অ্যালার্ট, প্রতিবেশীর খোঁজ নিন, নিরাপদ থাকুন সিলেটে মাজারে মদ-গাঁজার আসর বন্ধে কঠোর নির্দেশ ডিসি সারওয়ারের যুক্তরাজ্যে ৩৫ ডিগ্রি সেলসিয়াস তাপপ্রবাহের আশঙ্কা, জারি অ্যাম্বার সতর্কতা

পৌরসভাকে একটি আধুনিক ও মডেল পৌরসভায় রুপান্তরিত করতে এবং নাগরিক সেবা নিশ্চিত করতে কাজ করছি- মেয়র রাবেল

প্রকাশিত: ২৯ জুন ২০২১, ০২:৫৯ এএম

পৌরসভাকে একটি আধুনিক ও মডেল পৌরসভায় রুপান্তরিত করতে এবং নাগরিক সেবা নিশ্চিত করতে কাজ করছি- মেয়র রাবেল
গোলাপগঞ্জ পৌরসভার ২০২১-২২ অর্থ বছরের জন্য ৫২ কোটি ৩৩ লক্ষ ৮৩ হাজার ৩২৭টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। যা চলতি অর্থবছরের (২০২০-২১) চেয়ে ১কোটি ৩০লক্ষ ২২হাজার ৫৮৯টাকা বেশি। সোমবার (২৮ জুন) দুপুর ১২টায় পৌর অডিটোরিয়ামে বাজেট পেশ করেন গোলাপগঞ্জ পৌর মেয়র আমিনুল ইসলাম রাবেল। বাজেটে আগামী ২০২১-২২অর্থবছরে সম্ভাব্য আয় ধরা হয়েছে ৫২ কোটি ৩৩ লক্ষ ৮৩ হাজার ৩২৭ টাকা। এরমধ্যে রাজস্ব আয় ধরা হয়েছে ৪কোটি ৩৭ লক্ষ ২০ হাজার টাকা এবং রাজস্ব ব্যয় ৪কোটি ৩৬লক্ষ ৫হাজার টাকা। উন্নয়ন ব্যয় ধরা হয়েছে ৪৭ কোটি ৫০হাজার টাকা। বাজেটে সার্বিক উদ্ধৃত ধরা হয়েছে ৪৭ লক্ষ ৭৮হাজার ৩২৭ টাকা। বাজেট  বক্তৃতায় পৌর মেয়র আমিনুল ইসলাম রাবেল বলেন, ঘোষিত বাজেটকে একটি জনবান্ধব এবং পৌরবাসীর কল্যাণকর হবে বলে আমার বিশ্বাস। আমি মেয়র হওয়ার পর থেকেই পৌরসভাকে একটি আধুনিক ও মডেল পৌরসভায় রুপান্তরিত করতে এবং নাগরিক সেবা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছি। ইতিমধ্যে পৌরসভায় নতুন নতুন রাস্তাঘাট, ড্রেন নির্মাণ, সড়ক বাতি স্থাপন করা হয়েছে। আমার দায়িত্বকালীন সময়ে গোলাপগঞ্জে ব্যাপক উন্নয়ন করেছি। পৌরসভাকে দৃষ্টিনন্দন, মডেল পৌরসভা গড়ার লক্ষ্যে তিনি উন্নয়নমূলক নানা কর্মসূচি গ্রহণ করা হচ্ছে বলে তিনি জানান। ইচ্ছে ছিলো বড় পরিসরে বাজেট অনুষ্ঠান করবো কিন্তু করোনা ভাইরাস কারণে স্বল্প পরিসরে করতে হচ্ছে। আমি মেয়র হওয়ার পর থেকেই পৌরসভাকে একটি আধুনিক ও মডেল পৌরসভায় রুপান্তরিত করতে এবং নাগরিক সেবা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছি। বাজেট অনুষ্ঠানে  মেয়র আমিনুল ইসলাম রাবেল শ্রদ্ধাভরে স্বরণ করেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাম। আরও স্বরণ করেন, পৌরসভার সাবেক প্রয়াত মেয়র মরহুম সিরাজুল জব্বার চৌধুরী এবং প্রয়াত সকল পৌর কাউন্সিলরদের স্বরণ করেন। তিনি বলেন, গোলাপগঞ্জ পৌরসভাকে একটি মডেল পৌরসভা হিসেবে গড়ে তুলতে আমি সহ আমার কাউন্সিলরবৃন্দ নিরলস কাজ করে যাচ্ছি। আমরা আমাদের পৌরবাসীর কাছে দায়বদ্ধ। সকল প্রতিকূলতার উর্ধে  উঠে আমরা আমাদের পৌরবাসীর সকল সুবিধা নিশ্চিত করতে একটু পিছপা হবো না। এবারের বাজেটে পৌরসভার অবকাটামো উন্নয়নে ব্যাপক পরিকল্পনা নেওয়া হয়েছে। আশাকরি পর্যায়ক্রমে সকল কাজ বাস্তবায়ন হবে। বাজেট ঘোষণা অনুষ্ঠানে বক্তব্য রাখেন, প্যানেল মেয়র হেলালুজ্জামান হেলাল, কাউন্সিলর রুহিন আহমদ খান। বাজেট অনুষ্টানে উপস্থিত ছিলেন, কাউন্সিলার এম ফজলুল আলম, ফারুক আলী, জবান আলী, জাহেদ আহমদ, নজুরুল ইসলাম, শেফা বেগম, মনোয়ারা ফেরদৌস, মেহেরুন বেগম, সহকারী প্রকৌশলী নাজমুল ইসলাম, উপসহকারী প্রকৌশলী মোশাররফ হোসেন, পৌরসভার সচিব নিকুঞ্জ ব্যানার্জি, ছাত্রলীগ নেতা সকিল হোসেন ও উপজেলার প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিক বৃন্দ।