ঢাকা ১ চৈত্র ১৪৩২, রোববার, ১৫ মার্চ ২০২৬
ঢাকা ১ চৈত্র ১৪৩২, রোববার, ১৫ মার্চ ২০২৬
সর্বশেষ
মার্কিনীদের মধ্যপ্রাচ্যের ১২ দেশ ছাড়ার আহ্বান, হরমুজ রক্ষায় ট্রাম্পের উদ্যোগে ফ্রান্সের না মব করে পুলিশে দেওয়া পঙ্গু আ.লীগ নেতা মারা গেলেন কারা হেফাজতে ইরানের জ্বালানিসমৃদ্ধ খার্ক দ্বীপে ভয়াবহ মার্কিন হামলা, চরম প্রতিশোধের শঙ্কা এবার স্থল যুদ্ধে আসছে ২,৫০০ মার্কিন সেনা, ‘উভচর’ যুদ্ধজাহাজ : মোজতবাকে ধরিয়ে দিতে কোটি ডলার পুরস্কার সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে আকাশযুদ্ধে ইরানি শাসকদের পতন নাও হতে পারে নেতানিয়াহুর আশঙ্কা, ইরানী নেতাকে হত্যার হুমকি প্রথম ভাষণে মোজতবা খামেনির হুঁশিয়ারি : হরমুজ প্রণালি বন্ধ থাকবে, মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটি সরাতে হবে ইংল্যান্ডের পেশাদার ক্রিকেট টুর্নামেন্টে খেলবেন মোস্তাফিজ, ১ কোটি ৬৪ লাখ টাকায় কিনল বার্মিংহাম হরমুজ প্রণালিতে আরও ৬ জাহাজে হামলা সংসদের প্রথম অধিবেশন শুরু: স্পিকার হলেন হাফিজ উদ্দিন আহমদ, কীভাবে সম্পন্ন হলো নির্বাচন প্রক্রিয়া? মোজতবা খামেনি এখন কোথায়? ইরানের নতুন সর্বোচ্চ নেতাও আক্রান্ত যুদ্ধের আকাশে নতুন মারণাস্ত্র : লেবাননে সাদা ফসফরাস, ইরানে কালো বৃষ্টি ইরান যুদ্ধ কতদিন চলতে পারে? ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, কত মানুষ এ সুবিধা পাবেন? কমনওয়েলথ সভায় বাংলাদেশ : রোহিঙ্গা সংকট ও জলবায়ু পরিবর্তন ইস্যু তুললেন পররাষ্ট্রমন্ত্রী সৌদিতে প্রাণ গেল আরও এক বাংলাদেশির বুয়েটে আবার নির্যাতনের ঘটনা : সেহরি খেতে যাওয়া ঢাবি শিক্ষার্থীকে পিটিয়ে থানায় হস্তান্তর ইরানের সর্বোচ্চ নেতা হলেন খামেনিপুত্র মোজতোবা খামেনি, ট্রাম্প কী করবেন? লন্ডনে 'লতা দিয়া ফতা': সৌহার্দ্য ও সম্প্রীতির ব্যতিক্রমী সেহরি আয়োজন ইতিহাস গড়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতলো ভারত সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় বাংলাদেশি নিহত অবশেষে ভারত থেকেই গ্রেপ্তার হাদি হত্যার প্রধান আসামী মুশফিকুল ফজলসহ ইউনূস-সরকারের নিয়োগকৃত ৪ রাষ্ট্রদূতকে প্রত্যাহার ৭ মার্চের ভাষণ বাজিয়ে গ্রেপ্তার ইমিসহ তিনজন কারাগারে মানহানির অভিযোগে নাসীরুদ্দীনের বিরুদ্ধে মামলার আবেদন সৌদি আরবে দুই দফা ড্রোন হামলা, আকাশসীমায় সতর্কতা লন্ডনে হাই কমিশনারকে ‘প্রত্যাহার’ এর খরব দিলে পররাষ্ট্র উপদেষ্টা ৭ মার্চের ভাষণ বাজিয়ে আটক ঢাবির সাবেক ছাত্র, সাউন্ড বক্স জব্দ ৭ই মার্চে ৩২ নম্বরে ফুল দিতে গিয়ে আটক ৪ জন

নীতি- নৈতিকতা ও মূল্যবোধ : আমাদের জেগে ওঠার সময়

প্রকাশিত: ২৭ জুন ২০২১, ০৮:০৯ পিএম

নীতি- নৈতিকতা ও মূল্যবোধ : আমাদের জেগে ওঠার সময়
কোন সুদৃঢ় বিশ্বাস যা মানুষের কার্যাবলীকে প্রভাবান্বিত করে তাই হচ্ছে নীতি।নীতি হচ্ছে মানুষের জন্য সমাজের জন্য মঙ্গলকর বিধিবিধান।  নীতি সম্পর্কে অর্জিত শিক্ষাকে বলা হয় নৈতিক শিক্ষা। ভালো কাজ ও মন্দ কাজের পার্থক্য বুঝে ভালো কাজ করার এবং মন্দ কাজ না করার মানসিকতা হল নৈতিকতা। মূল্যবোধ হলো মানুষের আচরণ পরিচালনাকারী নীতি ও মানদণ্ড। অন্যভাবে বলা যায়,মূল্যবোধ  হলো কতগুলো মনোভাবের সমন্বয়ে গঠিত অপেক্ষাকৃত  স্থায়ী  বিশ্বাস। আর যে শিক্ষার মাধ্যমে সমাজে প্রচলিত রীতিনীতি, প্রথা, আদর্শ ইত্যাদির বিকাশ ঘটে তাই হলো মূল্যবোধ শিক্ষা। বাংলায় একটি প্রবাদ আছে ,‘যায় দিন ভালো, আসে দিন খারাপ’। এই প্রবাদটিকে সত্যি প্রমাণ করার জন্যই যেন বর্তমান সমাজ ব্যবস্থা থেকে সব  ভালো এক এক  করে উঠে যাচ্ছে। আগে মানুষ বিশ্বাস করতো- ধনের চেয়ে মান বড়, এখন এই ধারণা পাল্টে গেছে। প্রত্যেকেই এখন অবিরাম ছুটে চলেছে অর্থ সম্পদ ও বিত্তের পেছনে। একজনকে পেছনে ফেলে আর একজনের সামনে এগিয়ে যাওয়ার প্রতিযোগিতা প্রত্যেককে করে ফেলেছে অন্ধ। প্রত্যেকে অবলীলায় বিসর্জন দিচ্ছে নিজস্ব নৈতিকতা আর মূল্যবোধকে। তাই এখন সমাজের নিম্নস্তর থেকে উচ্চস্তর পর্যন্ত সবটাই ডুবে গেছে দুর্নীতি, অপকর্ম আর অনৈতিক কর্মকাণ্ডে। মূল্যবোধের চর্চাকে এখন বোকাদের কাজ বলে বিদ্রুপ করা হয়। একটা সময় ছিল যখন একজন দরিদ্র অথচ নীতিবান মানুষকে সকলেই সম্মান করত। আর এখন টাকা যার সম্মান তার। সাম্প্রতিক ঘটে যাওয়া বিভিন্ন হত্যাকান্ড, প্রতারনা ও অন্যান্য অপরাধের দিকে দৃষ্টিপাত করলেই বুঝা যায় আমাদের সামাজিক ও নৈতিক মূল্যবোধের অবক্ষয় কোন পর্যায়ে গিয়ে ঠেকেছে। করোনা টেষ্ট নিয়ে সমাজের উচ্চে বসবাসকারী একটা শ্রেণির লুন্ঠনকারী দল সাধারণ মানুষকে অসাধারণভাবে প্রতারনা করে কোটি কোটি টাকা লোপাট করে নিচ্ছে, তার থেকে কী বুঝা যায় না নষ্ট হচ্ছে সামাজিক শৃঙ্খলা এবং ছিন্ন হচ্ছে সামাজিক সম্পর্ক। অপরাজনীতি,অপসংস্কৃতির বেপরোয়া অনুকরণ, ধর্মীয় অনুশাসনের অভাব ও পারিবারিকভাবে মৌলিক শিক্ষার ঘাটতি আজকের যুবসমাজকে পরিণত করছে একটা যান্ত্রিক রোবটিক মানুষ। একটা সমাজের মানুষের শিক্ষা, সংস্কৃতি,চিন্তা, চেতনা, বিশ্বাস, আচরণ এর উপর ভিত্তি করে গড়ে উঠে সামাজিক মূল্যবোধ। অথচ আজকের দিনে বিষের মতো সমাজে ছড়িয়ে পড়ছে -হিংসা, দলাদলি, অন্যায়, অত্যাচার, দুর্নীতি, প্রতারনা, নির্যাতন, খুন, ধর্ষণ ইত্যাদি জগন্য অপরাধ, যা বিশ্বের কাছে আমাদের জাতির জন্য লজ্জার। নৈতিক শিক্ষার মাধ্যমে জীবনকে পরিচালিত করতে হবে। সত্যবলা, কথা দিয়ে কথা রাখা, মানুষ ও পরিবেশের প্রতি সংবেদনশীলতা,  স্বচ্ছতা, জবাবদিহিতা, দেশপ্রেম, নৈতিকতাবোধ, দয়া-করুনা, সহমর্মিতা, আত্বত্যাগ,শান্তি, মানবাধিকার, পারস্পরিক অধিকার ও মর্যাদা প্রদানের মানসিকতার অভ্যাস গড়ে তুলতে হবে নীতি নৈতিকতা ও মূল্যবোধ সৃষ্টির মাধ্যম। এজন্য সকল শ্রেনীও পেশার মানুষকে  এগিয়ে আসতে হবে।নীতি, নৈতিকতা ও মূল্যবোধের ঘাটতি দেখা দিলে সামাজিক বন্ধন ছিন্ন হবে। একসময় অনাচার অত্যাচার  অবিশ্বাসের জন্ম হয়ে সমাজের শান্তি বিনষ্ট হবে। তাই আসুন সকলেই নীতি আদর্শ, নৈতিকতা ও মূল্যবোধের মধ্যে বাঁচি এবংসমাজকে রক্ষা করি। লেখক:  মো: কবির খান,প্রধান শিক্ষক, সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়। আরও পড়ুন: https://52banglatv.com/2021/06/29039/