ঢাকা ১১ আষাঢ় ১৪৩৩, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
ঢাকা ১১ আষাঢ় ১৪৩৩, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
সর্বশেষ
রেললাইনের তাপমাত্রা ৬০ ডিগ্রি ছুঁতে পারে, সতর্ক করল যুক্তরাজ্যের নেটওয়ার্ক রেল কোরআনের আয়াতের ব্যাখ্যা নিয়ে সংসদে মুখোমুখি সরকারি-বিরোধী দল মুদি দোকান-বিউটি পার্লারসহ ১৬ খাতে কর বসাচ্ছে সরকার ‘আই অ্যাম ব্যাক’ জোড়া গোলে সমালোচনার জবাব রোনালদোর, মেসি প্রসঙ্গে প্রশ্নে বিরক্ত গেগেনপ্রেসিং: আধুনিক ফুটবলের এক অপ্রতিরোধ্য কৌশল ফ্রান্সে ৪০ ডিগ্রি তাপপ্রবাহ: পরিবারের গাড়িতে দুই শিশুর মৃত্যু ‘আপনাদের ভালোবাসায় আমি ধন্য’-সিলেট ছাড়ার আগে ডিসি সারওয়ার আলম লন্ডনে ৪০ ডিগ্রি তাপদাহ: কর্মক্ষেত্রে আপনার অধিকার জানুন, সুস্থ থাকুন প্রতিষ্ঠাবার্ষিকীতে আওয়ামী লীগ ঠেকাতে দেশে আবার সেনা মোতায়েন গোলের চূড়ায় মেসি, ক্লোসার বললেন : ‘মেসি সর্বকালের সেরা’ আলোচিত মহিষ 'ডোনাল্ড ট্রাম্প' — গবেষণার জন্য ১৪ দিনের কোয়ারেন্টিনে ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার পদত্যাগের ঘোষণা দিলেন বাবা দিবসে আবেগঘন স্ট্যাটাস দিলেন অভিনেতা তাওশিফ মাহবুব মাজারে কড়াকড়ির পরই প্রত্যাহার সিলেট ডিসি সারওয়ার আলম, প্রবাসী অঙ্গনে প্রতিক্রিয়া পদত্যাগ করছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী? লন্ডনে হাসনা‌ত আব্দুল্লাহর বিরুদ্ধে মামলা, জবাব দিলেন থানায় হাজির হয়ে কাগজের বিআরপি কার্ডের মেয়াদ বাড়াল যুক্তরাজ্য, ই-ভিসার নতুন সময়সীমা ৩১ ডিসেম্বর কেয়ার ও স্কিলড ওয়ার্কারদের সুখবর : প্রতি মাসের বেতন প্রতি মাসেই ব্যাংক অ্যাকাউন্টে দেওয়ার নতুন নিয়ম ব্রিটেনে হিট হেলথ অ্যালার্ট : পোষা প্রাণী ও বাগানের যত্নে যা মাথায় রাখবেন ব্রিটেনে হিট হেলথ অ্যালার্ট, প্রতিবেশীর খোঁজ নিন, নিরাপদ থাকুন সিলেটে মাজারে মদ-গাঁজার আসর বন্ধে কঠোর নির্দেশ ডিসি সারওয়ারের যুক্তরাজ্যে ৩৫ ডিগ্রি সেলসিয়াস তাপপ্রবাহের আশঙ্কা, জারি অ্যাম্বার সতর্কতা সংযুক্ত আরব আমিরাতে শিয়া মুসলিম হওয়ায় চাকরিচ্যুত হচ্ছেন প্রবাসীরা, জব্দ হচ্ছে ব্যাংক হিসাব বার্কিং অ্যান্ড ড্যাগেনহাম কাউন্সিলের ১২০ কোটি পাউন্ড ঋণ, উন্নয়ন প্রকল্পেই ক্ষতি ১ কোটি পাউন্ড সিলেটে হামে আরও ২ শিশুর মৃত্যু, হাসপাতালে ২৬১, মোট মৃত্যু ৭২ সুইস ব্যাংকে বাংলাদেশিদের আমানত ৪১% বেড়েছে: কীভাবে বাড়ল, এখন কারা জমাচ্ছে? রাউজানে প্রকাশ্যে যুবদল নেতা হত্যা : প্রকাশ্যে অস্ত্রধারীরাও ধরা পড়ছে না গোল্ডেন ভিসা পেলেও চাকরি ছাড়তে হবে না, জানাল ইউএই ইউএইতে ১৫ বছরের নিচে শিশুদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট নিষিদ্ধ বাংলাদেশিসহ বিদেশি কর্মীদের জন্য সৌদির নতুন ভিসা কড়াকড়ি

নিখোঁজ অনেককেই এখনও উদ্ধার করা যায় নি : উদ্ধারের তৎপরতা সমাপ্তি

প্রকাশিত: ১১ সেপ্টেম্বর ২০২০, ০৩:৩৬ পিএম

নিখোঁজ অনেককেই এখনও উদ্ধার করা যায় নি : উদ্ধারের তৎপরতা সমাপ্তি
নেত্রকোণার কলমাকান্দায় শুক্রবার গুমাই নদীতে ট্রলার ডুবির ঘটনায় নিখোঁজদের উদ্ধার তৎপরতা সমাপ্তি ঘোষণা করেছেন প্রশাসন। এদিকে ট্রলারডুবির ঘটনায় এখনো কমপক্ষে ১০ জন নিখোঁজ রয়েছে বলে দাবি করেছেন জনপ্রতিনিধিসহ স্থানীয়রা। তবে নিখোঁজ স্বজনদের সুত্রে ট্রলার ডুবির ঘটনায় এখনো ২ জন নিখোঁজ রয়েছে বলে জানান প্রশাসন। নিখোঁজরা হচ্ছেন সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার মধ্যনগর ইনথানগর গ্রামের মো. আব্দুল ওয়াহাব কন্যা শিশু মনিরা আক্তার (৫) ও একই এলাকার হান্নান মিয়া ওরফে আবু এর পুত্র রতন মিয়া (৪০)। গত বুধবার দিন শেষে সন্ধ্যায় ঘটনাস্থলে পৌঁছে ময়মনসিংহ ও কিশোরগঞ্জের ডুবুরিদল উদ্ধার কার্যক্রম শুরু করলেও রাতভর স্থগিত থাকে উদ্ধার অভিযান। গত বৃহস্পতিবার  সকাল সাড়ে ৭টা থেকে গুমাই নদীতে তারা এই উদ্ধার অভিযান শুরু করেন। পরবর্তীতে গত বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে নারায়ণগঞ্জ থেকে একটি দল উদ্ধার অভিযানে অংশ নেন বিআইডব্লিউটিএ ডুবুরি দল। তবে এখন পর্যন্ত কোনো মৃতদেহ উদ্ধার হয়নি। এবিষয়ে উপজেলা ফায়ার সার্ভিস কর্মকর্তা মো. রফিকুল ইসলাম এর নিকট মুঠোফোন জানতে চাইলে তিনি বলেন গুমাই নদীতে প্রচন্ড স্রোতের মধ্যে আমরা ঘটনাস্থল থেকে পূর্ব উত্তর দিকে প্রায় দশ কিলোর মধ্যে নিখোঁজদের উদ্ধারের সর্বাত্মক চেষ্টা করেছি। এখনো পর্যন্ত নিখোঁজ কাউকেই উদ্ধার করতে পারেনি। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সোহেল রানা এর নিকট মুঠোফোন জানতে চাইলে তিনি জানান রাজনগর ট্রলার ডুবির ঘটনায় নিখোঁজদের উদ্ধারের তৎপরতা কার্যক্রম জেলা প্রশাসকের নির্দেশে সমাপ্তি ঘোষণা করা হয়েছে। উল্লেখ্য, গত বুধবার দিন সকালে সুনামগঞ্জ জেলার মধ্যনগর থেকে ৩০/৩৫ জন যাত্রী নিয়ে একটি ট্রলার নেত্রকোনা জেলার ঠাকুরাকোনায় আসার পথে সকাল সাড়ে ১০টার দিকে রাজনগর হলদিয়া গ্রামের সামনে গুমাই নদীতে বাল্কহেড একটি ষ্টিল বডির নৌকার সাথে ধাক্কা লাগে। এতে যাত্রীবাহী ট্রলরটি কাৎ হয়ে ডুবে যায়। ট্রলারের বেশীর ভাগ যাত্রী সাঁতরিয়ে নদীর তীরে উঠতে সক্ষম হলেও অনেকেই নদীর পানিতে তলিয়ে যায়। স্থানীয় লোকজন বিষয়টি দেখতে পেয়ে দ্রুত উদ্ধার অভিযান শুরু করে ৪ শিশু, ৫ নারি ও একজন পুরুষের মৃতদেহসহ ১০ জনের মরদেহ স্থানীয়রা উদ্ধার করেন।