ঢাকা ১১ আষাঢ় ১৪৩৩, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
ঢাকা ১১ আষাঢ় ১৪৩৩, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
সর্বশেষ
রেললাইনের তাপমাত্রা ৬০ ডিগ্রি ছুঁতে পারে, সতর্ক করল যুক্তরাজ্যের নেটওয়ার্ক রেল কোরআনের আয়াতের ব্যাখ্যা নিয়ে সংসদে মুখোমুখি সরকারি-বিরোধী দল মুদি দোকান-বিউটি পার্লারসহ ১৬ খাতে কর বসাচ্ছে সরকার ‘আই অ্যাম ব্যাক’ জোড়া গোলে সমালোচনার জবাব রোনালদোর, মেসি প্রসঙ্গে প্রশ্নে বিরক্ত গেগেনপ্রেসিং: আধুনিক ফুটবলের এক অপ্রতিরোধ্য কৌশল ফ্রান্সে ৪০ ডিগ্রি তাপপ্রবাহ: পরিবারের গাড়িতে দুই শিশুর মৃত্যু ‘আপনাদের ভালোবাসায় আমি ধন্য’-সিলেট ছাড়ার আগে ডিসি সারওয়ার আলম লন্ডনে ৪০ ডিগ্রি তাপদাহ: কর্মক্ষেত্রে আপনার অধিকার জানুন, সুস্থ থাকুন প্রতিষ্ঠাবার্ষিকীতে আওয়ামী লীগ ঠেকাতে দেশে আবার সেনা মোতায়েন গোলের চূড়ায় মেসি, ক্লোসার বললেন : ‘মেসি সর্বকালের সেরা’ আলোচিত মহিষ 'ডোনাল্ড ট্রাম্প' — গবেষণার জন্য ১৪ দিনের কোয়ারেন্টিনে ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার পদত্যাগের ঘোষণা দিলেন বাবা দিবসে আবেগঘন স্ট্যাটাস দিলেন অভিনেতা তাওশিফ মাহবুব মাজারে কড়াকড়ির পরই প্রত্যাহার সিলেট ডিসি সারওয়ার আলম, প্রবাসী অঙ্গনে প্রতিক্রিয়া পদত্যাগ করছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী? লন্ডনে হাসনা‌ত আব্দুল্লাহর বিরুদ্ধে মামলা, জবাব দিলেন থানায় হাজির হয়ে কাগজের বিআরপি কার্ডের মেয়াদ বাড়াল যুক্তরাজ্য, ই-ভিসার নতুন সময়সীমা ৩১ ডিসেম্বর কেয়ার ও স্কিলড ওয়ার্কারদের সুখবর : প্রতি মাসের বেতন প্রতি মাসেই ব্যাংক অ্যাকাউন্টে দেওয়ার নতুন নিয়ম ব্রিটেনে হিট হেলথ অ্যালার্ট : পোষা প্রাণী ও বাগানের যত্নে যা মাথায় রাখবেন ব্রিটেনে হিট হেলথ অ্যালার্ট, প্রতিবেশীর খোঁজ নিন, নিরাপদ থাকুন সিলেটে মাজারে মদ-গাঁজার আসর বন্ধে কঠোর নির্দেশ ডিসি সারওয়ারের যুক্তরাজ্যে ৩৫ ডিগ্রি সেলসিয়াস তাপপ্রবাহের আশঙ্কা, জারি অ্যাম্বার সতর্কতা সংযুক্ত আরব আমিরাতে শিয়া মুসলিম হওয়ায় চাকরিচ্যুত হচ্ছেন প্রবাসীরা, জব্দ হচ্ছে ব্যাংক হিসাব বার্কিং অ্যান্ড ড্যাগেনহাম কাউন্সিলের ১২০ কোটি পাউন্ড ঋণ, উন্নয়ন প্রকল্পেই ক্ষতি ১ কোটি পাউন্ড সিলেটে হামে আরও ২ শিশুর মৃত্যু, হাসপাতালে ২৬১, মোট মৃত্যু ৭২ সুইস ব্যাংকে বাংলাদেশিদের আমানত ৪১% বেড়েছে: কীভাবে বাড়ল, এখন কারা জমাচ্ছে? রাউজানে প্রকাশ্যে যুবদল নেতা হত্যা : প্রকাশ্যে অস্ত্রধারীরাও ধরা পড়ছে না গোল্ডেন ভিসা পেলেও চাকরি ছাড়তে হবে না, জানাল ইউএই ইউএইতে ১৫ বছরের নিচে শিশুদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট নিষিদ্ধ বাংলাদেশিসহ বিদেশি কর্মীদের জন্য সৌদির নতুন ভিসা কড়াকড়ি

নিউ বসুন্ধরা রিয়েল এস্টেটের প্রতারনায় মোংলার ৭ শতাধিক পরিবার এখন নিঃস্ব

প্রকাশিত: ১১ সেপ্টেম্বর ২০২০, ০৬:২৪ এএম

নিউ বসুন্ধরা রিয়েল এস্টেটের প্রতারনায় মোংলার ৭ শতাধিক পরিবার এখন নিঃস্ব
মোংলা উপজেলার চাঁদপাই ইউনিয়নের কাইনমারী গ্রামের বাসিন্দা আব্দুল মালেক (৭০)। চার সন্তান আর স্ত্রী সহ পরিবার পরিজন নিয়ে এক সময় বেশ ভালই ছিলেন তিনি। উপজেলা পরিষদের সামনে নিজের প্লট ও দোকান ছিল তার। তার আয়ের উৎস ও ব্যবসা প্রতিষ্ঠানের দিকে নজর পড়ে নিউ বসুন্ধরা রিয়েল এস্টেট নামের একটি প্রতারক চক্রের। তাদের প্রলোভনে পড়ে ১০ লাখ টাকায় বিক্রি করেছেন দোকানের প্লট। আর এ জমানো টাকা তুলে দিয়েছেন ওই চক্রটির হাতে। মাত্র দু’বছরের ব্যবধানে নিঃস্ব হয়ে এখন পথে বসেছেন তিনি। পরিবার পরিজন সহ আশ্রয় নিয়েছেন অন্যের ভিটায়। পৌর শহরের কেওড়াতলার বাসিন্দা ছেতারা বেগম (৬৫)। স্বামী-সন্তান নেই এই নারীর। অন্যের বাড়িতে ঝি এর কাজ করে পেট চলে তার। দু’এক পয়সা করে ১০ বছরের হাড়ভাঙ্গা পরিশ্রমে ৫০ হাজার টাকা গুছিয়ে ছিলেন তিনি। তার কষ্টের সমুদয় অর্থ ফুঁসলিয়ে নেয় ওই একই চক্রটি। এখন টাকার অভাবে তার চিকিৎসা হচ্ছে না। চরম দুশ্চিন্তা- হতাশা আর মানবেতর দিন কাঁটছে ওই বৃদ্ধার । শহরতলীর কলেজ মোড় এলাকার বিধবা জোহরা বেগম (৬০) বাড়িতে বাড়িতে গিয়ে কাপড় বিক্রি করেন। একটি এনজিও থেকে লোন নিয়ে এবং ব্যবসার টাকা মিলিয়ে দু’লাখ টাকা জমা রেখে ছিলেন নিউ বসুন্ধরা রিয়েল এস্টেট নামের ওই প্রতিষ্ঠানে। শুধু এরাই নয়, মোংলার মধ্য ও নি¤œবিত্ত ৭ শতাধিক পরিবার ওই চক্রটির প্রতারণার জালে আটকা পড়েছে। আর বিভিন্ন প্রলোভনে তাদের কাছ থেকে হাতিয়ে নেয়া হয়েছে ৩০ কোটি টাকা। এ প্রতিষ্ঠানের লোভনীয় অফারে আকৃষ্ট হয়ে জমি বিক্রি ও ব্যাংক লোন সহ জীবনের উপার্জিত অর্থ কড়ি হারিয়ে এখন নিঃস্ব হয়ে পথে বসেছেন অনেকে। কবে নাগাদ ফেরৎ পাবেন গচ্ছিত টাকা তাও কারোরই জানা নেই। ভুক্তভোগীরা জানান, ২০১১ সালের প্রথম দিকে মোংলা উপজেলা ও পৌর এলাকায় নিউ বসুন্ধরা রিয়েল এস্টেট নামের এ প্রতিষ্ঠানের যাত্রা শুরু হয়। শুরুতে প্রতিষ্ঠানের নিয়োগকৃত দালালরা মধ্যবৃত্ত ব্যবসায়ী ও নি¤œ পেশার মানুষকে টার্গেট করে আকর্ষনীয় ও লোভনীয় অফার দিয়ে গ্রাহক সংগ্রহে মাঠে নামে। সুদ নয়, ফরজে হাসনা নামে ব্যাংকের চেয়ে দ্বিগুন লভ্যাংশ দেয়ার অফার দেয়। আর অল্প সময়ের মধ্যে ওই প্রতিষ্ঠানের প্রতারনার জালে আটকা পড়ে মোংলার ৭শ’পরিবার। আর এ প্রতিষ্ঠানে ৫০ হাজার থেকে ২ কোটি টাকা পর্যন্ত জমা রাখেন গ্রাহকদের কেউ কেউ। ২০১৮ সালের অক্টোবর পর্যন্ত গ্রাহকদের কাছ থেকে প্রায় ৩০ কোটি টাকা হাতিয়ে নেয় এ প্রতিষ্ঠানটি। একই বছর নভেম্বরে হঠাৎ আত্মগোপনে যেতে শুরু করে স্থানীয় পর্যায়ে দায়িত্বে থাকা প্রতিষ্ঠানটির গ্রাহক সংগ্রহকারী দালালরা। আর যারা আছেন তারাও গ্রাহকদের গচ্ছিত টাকা ফেরত দিতে নানা অজুহাতে তালবাহানা করে চলছে। এ অবস্থায় গত বছর ১৫ জুলাই দুদকের মানি লন্ডারিং মামলায় আটক হয়ে কারাগারে রয়েছেন নিউ বসুন্ধরা রিয়েল এস্টেট নামের এ প্রতিষ্ঠানের মালিক আঃ মান্নান তালুকদার। প্রতিষ্ঠান প্রধান কারাগারে আর তার সহযোগী দালালরা আত্মগোপনে থাকায় এখন দিশেহারা হয়ে পড়েছেন গ্রাহকরা। এদিকে নিউ বসুন্ধরা রিয়েল স্টেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আব্দুল মান্নান তালুকদারের ৩০টি ব্যাংক একাউন্ট জব্দের আদেশ দিয়েছেন আদালত। গত সপ্তাহে আদালত একই সাথে তার ১০৮টি জমির দলিলের সম্পত্তি এবং চারটি গাড়ী ক্রোক করার আদেশ দিয়েছেন। বাগেরহাটের জেষ্ঠ্য বিশেষ জজ আদালতের বিচারক গাজী রহমান দীর্ঘ শুনানি শেষে এই আদেশ দেন। আদালতের এ আদেশের পর শঙ্কার মধ্যে পড়েছেন মোংলার আমনতকারীরা। উপার্জিত অর্থকড়ি হারানোর আশংকা সহ মানবেতর দিন কাটছে বিনিয়োগকারীদের। কবে নাগাদ ফেরত পাবেন গচ্ছিত টাকা তাও কারোর জানা নেই। গ্রাহক মোঃ লুৎফূল আলম বাবুল জানান, একটু স্বচ্ছল জীবন যাপনের আশায় জীবনের উপার্জিত সম্পদ ভিটা বিক্রি,অবসর ভাতা আর ব্যাংক লোন নিয়ে নিউ বসুন্ধরা রিয়েল এস্টেট নামের এ প্রতিষ্ঠানে গচ্ছিত রেখেছিলেন গ্রাহকরা। তিনি বলেন, নিউ বসুন্ধরার সম্পত্তি ক্রোকের আদেশের পর তাদের সঞ্চিত টাকার কি হবে তা নিয়ে উদ্বেগ আর হতাশা কাটছে না।