ঢাকা ১৪ শ্রাবণ ১৪৩৩, বুধবার, ২৯ জুলাই ২০২৬
ঢাকা ১৪ শ্রাবণ ১৪৩৩, বুধবার, ২৯ জুলাই ২০২৬
সর্বশেষ
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার নিয়ে যা বলল হিউম্যান রাইটস ওয়াচ অস্ট্রেলিয়ার সিডনি ও মেলবোর্নে গান গাইবেন রুনা লায়লা ব্রাজিল জাতীয় দলকে বিদায় বলে দিলেন নেইমার পেপ্যাল সেবা চালু হচ্ছে বাংলাদেশে, অর্থ স্থানান্তর সহজ হবে অন্তঃসত্ত্বা স্ত্রীকে নির্যাতন, ইতালি থেকে বাংলাদেশি বহিষ্কৃত ‘শ্রাবণের মেঘগুলো’ গানে শিক্ষকের ভিডিও ঘিরে যা ঘটেছে গ্রিসের ক্রিটে অভিবাসী ঢল, ৭ দিনে ৪১৯ জন আটক ও উদ্ধার দক্ষিণ আফ্রিকায় দোকানে আগুন, ৬ বাংলাদেশির মর্মান্তিক মৃত্যু দুবাইয়ের বাংলাদেশ কনস্যুলেটে টোকেন সেবা চালু হজ ক্যাম্পে প্রবাসীদের জন্য ১০০ শয্যার আবাসন হবে: প্রবাসীকল্যাণ মন্ত্রী নিউ ইয়র্কে বাংলাদেশি ট্যাক্সিচালককে গুলি, আতঙ্কে প্রবাসী কমিউনিটি ব্রিটিশ-বাংলাদেশি শিশুকে বাঁচাতে গিয়ে এসেক্সে মা-মেয়ের মৃত্যু যুক্তরাজ্যে সুপারমার্কেট থেকে গ্রাহামের সেমি-স্কিমড দুধ প্রত্যাহার, পেনিসিলিন দূষণের আশঙ্কা ইংল্যান্ডে বাতাস ও পরিবেশ দূষণ: দরিদ্র এলাকার শিশুরা ৪০% বেশি হাসপাতালে ভর্তির ঝুঁকিতে ম্যান ইউতে ফিরে জার্সি সংকটে রাশফোর্ড মার্কিন-সৌদি ঐতিহাসিক পারমাণবিক চুক্তি: মধ্যপ্রাচ্যে কেন তৈরি হচ্ছে উদ্বেগ? রোমে মডার্ন স্কুলে ওপেন ডে, শুরু নতুন ভর্তি প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সুযোগ ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ল ২০ জেলায় নারী ডিসি, ১৯১ উপজেলায় ইউএনও নারী রাষ্ট্রপতি সাহাবুদ্দিন কি পদত্যাগ করছেন : উত্তরসূরি নিয়ে জোর আলোচনা যুক্তরাজ্যে অক্টোবর থেকে বিদ্যুৎ বিলে ভ্যাট কমাচ্ছে বার্নহাম সরকার যুক্তরাজ্যে বেসরকারি খাতে বেতন বৃদ্ধির হার কমল, উদ্বেগে অর্থনীতিবিদরা মালয়েশিয়ায় ভবন থেকে পড়ে বাংলাদেশির মৃত্যু মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ১০৮ অভিবাসী আটক পাসপোর্ট র‍্যাংকিংয়ে উগান্ডার চেয়েও ২৫ ধাপ পিছিয়ে বাংলাদেশ সৌদি আরবকে ঘিরে নতুন উত্তেজনা, উদ্বেগ বাড়ছে বিশ্বজুড়ে নৈতিক স্খলন: গাজী নজরুলকে বহিষ্কার করল জামায়াত, এমপি পদও ঝুঁকিতে রোমে প্রকাশ্যে মারধরের শিকার প্রবাসী কনটেন্ট ক্রিয়েটর বনি আমিন পারেদেসকে লাল কার্ড দেখানো হয়নি, নিশ্চিত করল ফিফা জানালা ভেঙে অর্ধেক শরীর বাইরে, বাঁচলেন রায়ানএয়ার যাত্রী

'নবীগঞ্জের ইতিকথা'র মোড়ক উন্মোচন

প্রকাশিত: ২৯ জানুয়ারি ২০২৬, ০৯:২৮ পিএম

'নবীগঞ্জের ইতিকথা'র মোড়ক উন্মোচন
লেখক ও গবেষক সাংবদিক মতিয়ার চৌধুরী রচিত নবীগঞ্জের ইতিকথা  বইটির মোড়ক উন্মোচন হয়েছে। মঙ্গলবার (২৭ জানুয়ারি ২০২৬) দুপুরে নবীগঞ্জ উপজেলার কুর্শি ইউনিয়ন পরিষদের সম্মেলন কক্ষে গ্রন্থটির মোড়ক উন্মোচন অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই গ্রন্থে নবীগঞ্জসহ সমগ্র সিলেট অঞ্চলের প্রায় শত বছরের ইতিহাস, ঐতিহ্য তথ্যনির্ভরভাবে উপস্থাপন করা হয়েছে। বইটি ভবিষ্যৎ প্রজন্ম তথা গবেষকদের জন্য সহায়ক গ্রন্থ হিসেবে কাজ করবে বলে মনে করেন আলোচকরা। বিজনা সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় কুর্শি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ খালেদুর রহমানের সভাপতিত্ব করেন। গীতিকার এম মুজিবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন নবীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি এস.আর চৌধুরী সেলিম, সাধারণ সম্পাদক আলমগীর মিয়া, দিনারপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ  তনুজ রায়, বিজনা সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের সভাপতি  এম এ বাছিত, নবীগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক ও যুক্তরাজ্য যুবদলের সাবেক সহ-সভাপতি এনায়েত আহমদ চৌধুরী রেজা, কবি কয়েস আহমদ মাহদী, ছড়াকার জিয়া জালালী, সাংবাদিক হাসান আহমদ,শ্রমিক নেতা আবজল মিয়া, মনিরুজ্জামান মনির, হারুন মিয়া, রিপন মিয়া প্রমুখ। গ্রন্থের লেখক মতিয়ার চৌধুরী ও নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশের সাবেক সহকারী রেজিস্ট্রার শাহ মনসুর আলী নোমান ভার্চুয়ালি আলোচনায় অংশ নেন। মতিয়ার চৌধুরী আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি আরও বলেন, সাধ্যানুসারে ইতিহাসের অনেক দিক সংযোজনের চেষ্টা করেছি। অনিচ্ছাকৃত কোনো ত্রুটি থাকলে আপনারা নিজ গুণে ক্ষমা করবেন।